Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
July 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JULY 23, 2026
ভারত ছাড়ার নোটিশ: বাংলাদেশি ছাত্রীর পাশে দাঁড়াল বিশ্বভারতীর শিক্ষক-শিক্ষার্থীরা

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
28 February, 2020, 09:50 pm
Last modified: 28 February, 2020, 10:03 pm

Related News

  • ‘দুলছিল বাতাসে’- কলকাতায় মেসির ৭০ ফুট উঁচু মূর্তি অপসারণের সিদ্ধান্ত
  • গরু কোরবানি দেওয়া ঈদ বা ইসলামের অংশ নয়: কলকাতা হাইকোর্ট
  • লিমন-বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি দেবে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা 
  • পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী সংঘাত: ভাঙড়ে ব্যাপক সহিংসতা, কলকাতায় তৃণমূল কর্মীর মরদেহ উদ্ধার
  • দেশে পৌঁছেছে যুক্তরাষ্ট্রে হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী লিমনের মরদেহ

ভারত ছাড়ার নোটিশ: বাংলাদেশি ছাত্রীর পাশে দাঁড়াল বিশ্বভারতীর শিক্ষক-শিক্ষার্থীরা

আফসারা আনিকা মীম নামে বাংলাদেশি ওই শিক্ষার্থী বিশ্বভারতীতে গ্রাফিক ডিজাইনে প্রথম বর্ষে পড়াশোনা করেন। বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে ভারত জুড়ে ছড়িয়ে পড়া বিক্ষোভের একটি ছবি ফেসবুকে দেন তিনি।
টিবিএস ডেস্ক
28 February, 2020, 09:50 pm
Last modified: 28 February, 2020, 10:03 pm

'সরকারবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকা'র অজুহাতে ভারতে পড়ুয়া বাংলাদেশের যে নারী শিক্ষার্থীকে ভারত ছাড়তে বলেছে সে দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, তার পক্ষে দাঁড়িয়েছে তারই শিক্ষা প্রতিষ্ঠান বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।

আফসারা আনিকা মীম নামে ওই শিক্ষার্থী বিশ্বভারতীতে গ্রাফিক ডিজাইনে প্রথম বর্ষে পড়াশোনা করেন। বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে ভারত জুড়ে ছড়িয়ে পড়া বিক্ষোভের একটি ছবি ফেসবুকে দেন বাংলাদেশের কুষ্টিয়া জেলা থেকে পশ্চিমবঙ্গে পড়াশোনা করতে যাওয়া ওই ছাত্রী।

তারই জের ধরে আনিকাকে ১৫ দিনের মধ্যে ভারত ত্যাগের নির্দেশ দেয় দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তাদের দাবি, বাংলাদেশি পাসপোর্টধারী আফসারা আনিকা মীম স্টুডেন্ট ভিসা নিয়ে ভারতে পড়তে এসে 'সরকারবিরোধী কর্মকাণ্ডে জড়িত হয়ে' ভিসার শর্ত লঙ্ঘন করেছেন।

নিজের ওপর নিষেধাজ্ঞার ওই বিষয়ে প্রতিকার চেয়ে আনিকা যখন কলকাতার বিভিন্ন সরকারি দপ্তরে যোগাযোগ করছিলেন, তখন তার শিক্ষকরা এই বিষয়ে আইনি প্রতিকার খুঁজতে দ্বারস্থ হয়েছেন কলকাতার সিনিয়র আইনজীবীদের।

বিশ্বভারতীর একজন জ্যেষ্ঠ অধ্যাপক দ্য টেলিগ্রাফকে জানান, 'মেয়েটি সামাজিক মাধ্যমে কিছু ছবি দিয়েছিল আর এ কারণেই তাকে দেশ ছাড়তে বলা হলো। আমরা ইতোমধ্যেই কলকাতা হাইকোর্টের একজন সিনিয়র আইনজীবীর সঙ্গে কথা বলেছি। ওকে সব ধরনের সাহায্য আমরা করব।'

কলকাতা হাইকোর্টের আইনজীবী শামীম আহমেদ জানান, আনিকার এই বিষয়টি আইনিভাবেই লড়াই করা যাবে, কারণ সরকারবিরোধী কর্মকাণ্ডে ওর অংশগ্রহণের কোনো প্রমাণ নেই।

বাংলাদেশি এই শিক্ষার্থীকে ভারত ছাড়ার নোটিশ দেওয়ায় সমালোচনামুখর রয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।

ভারতের মতো মুক্ত দেশে যেখানে পাকিস্তানের সঙ্গে মধ্যস্থতার ঘোষণা দেওয়ার পরেও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আমন্ত্রণ জানানো হয়, সেখানে বাংলাদেশের মেয়ে কেন নাগরিকত্ব সংশোধন আইনের বিরুদ্ধের প্রতিবাদের ছবি ফেইসবুকে পোস্ট করতে পারবে না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিশ্বভারতীর স্টুডেন্ট ফেডারেশন অব ইন্ডিয়ার (এসএফআই) নেতা সোমনাথ সৌ।

তিনি বলেন, 'ওই নোটিশের মধ্য দিয়ে তার প্রতি অবিচার হয়েছে। এ ঘটনার প্রতিবাদে আমরা রাজনৈতিক আদর্শ নির্বিশেষে সোমবার সর্বদলীয় বৈঠক ডেকেছি। ওই আদেশের বিরুদ্ধে আমরা অবশ্যই প্রতিবাদ করব।'

Related Topics

টপ নিউজ

সিএএ / বাংলাদেশি শিক্ষার্থী / কলকাতা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মাদ্রিদে স্পেনের উন্মুক্ত ছাদের বাসে বিজয় শোভাযাত্রার সময় আর্জেন্টিনার লিয়ান্দ্রো পারেদেসকে খোঁচা দিয়ে একটি প্ল্যাকার্ড হাতে লামিনে ইয়ামাল (ডানে)। ছবি: ইএসপিএন
    স্পেনের বিশ্বকাপজয় উদ্‌যাপনে আর্জেন্টিনাকে কটাক্ষ লামিনে ইয়ামালের
  • সংগৃহীত ছবি
    চালু হলো ‘হ্যালো ডিসি’ অ্যাপ, এক ক্লিকেই মিলবে জেলা প্রশাসনের সেবা
  • ছবি: সংগৃহীত
    ইরানে সাম্প্রতিক হামলা শেষের ঘোষণা মার্কিন বাহিনীর; যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার: পেন্টাগন
  • স্পেনের ট্রফি উঁচিয়ে ধরার সময়ও মঞ্চে অবস্থান করতে চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: হেক্টর ভিভাস
    স্পেনের বিশ্বকাপ উদ্‌যাপনের ছবি থেকে ট্রাম্পকে 'ক্রপ' করে বাদ দিয়েছে ফিফা
  • ছবি: সংগৃহীত
    ফিফা ‘ফুটবল শিল্পকে ধ্বংস করছে’, ইনফান্তিনোর পদত্যাগ করা উচিত: লা লিগা সভাপতি
  • চলতি বছরের প্রথমার্ধে সাউথইস্ট ব্যাংকের নিট মুনাফা ৬৪% বেড়ে ২১৯ কোটি টাকা
    চলতি বছরের প্রথমার্ধে সাউথইস্ট ব্যাংকের নিট মুনাফা ৬৪% বেড়ে ২১৯ কোটি টাকা

Related News

  • ‘দুলছিল বাতাসে’- কলকাতায় মেসির ৭০ ফুট উঁচু মূর্তি অপসারণের সিদ্ধান্ত
  • গরু কোরবানি দেওয়া ঈদ বা ইসলামের অংশ নয়: কলকাতা হাইকোর্ট
  • লিমন-বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি দেবে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা 
  • পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী সংঘাত: ভাঙড়ে ব্যাপক সহিংসতা, কলকাতায় তৃণমূল কর্মীর মরদেহ উদ্ধার
  • দেশে পৌঁছেছে যুক্তরাষ্ট্রে হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী লিমনের মরদেহ

Most Read

1
মাদ্রিদে স্পেনের উন্মুক্ত ছাদের বাসে বিজয় শোভাযাত্রার সময় আর্জেন্টিনার লিয়ান্দ্রো পারেদেসকে খোঁচা দিয়ে একটি প্ল্যাকার্ড হাতে লামিনে ইয়ামাল (ডানে)। ছবি: ইএসপিএন
খেলা

স্পেনের বিশ্বকাপজয় উদ্‌যাপনে আর্জেন্টিনাকে কটাক্ষ লামিনে ইয়ামালের

2
সংগৃহীত ছবি
বাংলাদেশ

চালু হলো ‘হ্যালো ডিসি’ অ্যাপ, এক ক্লিকেই মিলবে জেলা প্রশাসনের সেবা

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানে সাম্প্রতিক হামলা শেষের ঘোষণা মার্কিন বাহিনীর; যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার: পেন্টাগন

4
স্পেনের ট্রফি উঁচিয়ে ধরার সময়ও মঞ্চে অবস্থান করতে চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: হেক্টর ভিভাস
খেলা

স্পেনের বিশ্বকাপ উদ্‌যাপনের ছবি থেকে ট্রাম্পকে 'ক্রপ' করে বাদ দিয়েছে ফিফা

5
ছবি: সংগৃহীত
খেলা

ফিফা ‘ফুটবল শিল্পকে ধ্বংস করছে’, ইনফান্তিনোর পদত্যাগ করা উচিত: লা লিগা সভাপতি

6
চলতি বছরের প্রথমার্ধে সাউথইস্ট ব্যাংকের নিট মুনাফা ৬৪% বেড়ে ২১৯ কোটি টাকা
অর্থনীতি

চলতি বছরের প্রথমার্ধে সাউথইস্ট ব্যাংকের নিট মুনাফা ৬৪% বেড়ে ২১৯ কোটি টাকা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net