Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
July 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JULY 25, 2026
মালয়েশিয়াকে গুঁড়িয়ে কমনওয়েলথ বাছাই পর্ব শুরু সালমা-রুমানাদের

খেলা

টিবিএস রিপোর্ট
18 January, 2022, 01:30 pm
Last modified: 18 January, 2022, 03:21 pm

Related News

  • মারা গেছেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার গ্যারি সোবার্স
  • অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জিতল বাংলাদেশ
  • ২১ বছর পর অস্ট্রেলিয়াকে ওয়ানডেতে হারাল বাংলাদেশ
  • টানা দ্বিতীয়বারের মতো আইপিএল খেতাব আরসিবি-র
  • টেস্টে প্রথমবার ঘরের মাঠে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ

মালয়েশিয়াকে গুঁড়িয়ে কমনওয়েলথ বাছাই পর্ব শুরু সালমা-রুমানাদের

পরের তিন ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ কেনিয়া, স্কটল্যান্ড ও শীলঙ্কা। ম্যাচ তিনটি ১৯, ২৩ ও ২৪ জানুয়ারি অনুষ্ঠিত হবে। সবগুলো ম্যাচই হবে কুয়ালালামপুরে। 
টিবিএস রিপোর্ট
18 January, 2022, 01:30 pm
Last modified: 18 January, 2022, 03:21 pm

২০২২ ওয়ানডে বিশ্বকাপের বাছাই পর্ব খেলতে গিয়ে দারুণ সময় পার করে বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দল। ওমিক্রনের হানায় বাছাই পর্ব শেষ না হলেও র‌্যাঙ্কিংয়ের ভিত্তিতে বিশ্বকাপে জায়গা হয়েছে বাংলাদেশের। প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপ খেলার সুযোগ পাওয়া নারী দলের লক্ষ্য এবার কমনওয়েলথ গেমসে টি-টোয়েন্টির মূল পর্বে জায়গা করে নেওয়া। 

এই আসরের বাছাই পর্বেও উড়ন্ত সূচনা করেছেন বাংলাদেশের মেয়েরা। মঙ্গলবার নিজেদের প্রথম ম্যাচে মালয়েশিয়াকে উড়িয়ে দিয়েছে নিগার সুলতানা জ্যোতির দল। কুয়ালালামপুরে অনুষ্ঠিত ম্যাচে স্বাগতিকদের ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছেন সালমা-রুমানারা। 

বাছাই পর্বে পরের তিন ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ কেনিয়া, স্কটল্যান্ড ও শীলঙ্কা। ম্যাচ তিনটি ১৯, ২৩ ও ২৪ জানুয়ারি অনুষ্ঠিত হবে। সবগুলো ম্যাচই হবে কুয়ালালামপুরে। 

মালয়েশিয়ার বিপক্ষে টস জিতে ফিল্ডিং নেয় বাংলাদেশ। আগে ব্যাটিং করতে নেমে সুরাইয়া আজমিন, রুমানা আহমেদদের দারুণ বোলিংয়ের সামনে ৯ উইকেটে ৪৯ রান তোলে স্বাগতিকরা। জবাবে ২ উইকেটে ৮ ওভারেই জয় তুলে নেয় বাংলাদেশ। 

ছোট লক্ষ্যে ব্যাটিং করতে নেমে শুরুটা ভালোই হয় বাংলাদেশের। উদ্বোধনী জুটিতে ৩৮ রান যোগ করেন শামিমা সুলতানা ও মুর্শিদা খাতুন। ২৮ রান করে আউট হন শামিমা। দলীয় ৪৪ রানে থামেন মুর্শিদা। ফেরার আগে ১৪ রান করেন তিনি। এরপর জয় নিশ্চিত করেন অধিনায়ক নিগার ও ফারজানা হক। নিগার ৩ ও ফারজানা ৭ রানে অপরাজিত থাকেন। দুটি উইকেটই নেন মালয়েশিয়ার নূর আরিয়ানা। 

এর আগে ব্যাটিংয়ে নেমে ৩ রানেই প্রথম উইকেট হারানো মালয়েশিয়া নিয়মিত ধারায় উইকেট হারাতে থাকে। তাদের কেবল দুজন ব্যাটার দুই অঙ্কের রান করেন। ওপেনার উইনিফ্রেড দুরাইসিংগাম ১২ ও মাস এলিসা ১১ রান করেন। বাকিরা উইকেটে গেছেন আর ফিরেছেন। বাংলাদেশের সুরাইয়া ও রুমানা ২টি করে উইকেট নেন। একটি করে উইকেট পান সালমা খাতুন, নাহিদা আক্তার ও রিতু মনি। 

Related Topics

টপ নিউজ

নারী ক্রিকেট দল / কমনওয়েলথ গেমস বাছাই / ক্রিকেট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • চীনা গণিতবিদ হং ওয়াং এবং ইউ দেং। ছবি: সংগৃহীত
    শতাব্দী পুরনো সমস্যার সমাধান করে গণিতে বিশ্বের সর্বোচ্চ পুরস্কার জিতলেন দুই চীনা গণিতবিদ
  • ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধের প্রভাবে ভারতে ডায়েট কোকের ক্যান বড় করতে বাধ্য হলো কোকা-কোলা, বাড়ল দামও 
  • ছবি: রয়টার্স
    বিশ্বকাপ থেকে আর্জেন্টিনাকে ‘আজীবন’ নির্বাসনের দাবিতে ২৩ মিলিয়ন স্বাক্ষর!
  • ছবি: সংগৃহীত
    মতিঝিলে মেট্রো স্টেশনের নিচে ছাতার মধ্যে ‘বোমা সদৃশ’ বস্তু উদ্ধার
  • দ্বিতীয় প্রান্তিকে ঘুরে দাঁড়াল সিঙ্গার বাংলাদেশ, এক বছর পর মুনাফা
    দ্বিতীয় প্রান্তিকে ঘুরে দাঁড়াল সিঙ্গার বাংলাদেশ, এক বছর পর মুনাফা
  • স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি: সংগৃহীত
    ‘গুজবে কান দেবেন না’: রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে মির্জা ফখরুল

Related News

  • মারা গেছেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার গ্যারি সোবার্স
  • অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জিতল বাংলাদেশ
  • ২১ বছর পর অস্ট্রেলিয়াকে ওয়ানডেতে হারাল বাংলাদেশ
  • টানা দ্বিতীয়বারের মতো আইপিএল খেতাব আরসিবি-র
  • টেস্টে প্রথমবার ঘরের মাঠে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ

Most Read

1
চীনা গণিতবিদ হং ওয়াং এবং ইউ দেং। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

শতাব্দী পুরনো সমস্যার সমাধান করে গণিতে বিশ্বের সর্বোচ্চ পুরস্কার জিতলেন দুই চীনা গণিতবিদ

2
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের প্রভাবে ভারতে ডায়েট কোকের ক্যান বড় করতে বাধ্য হলো কোকা-কোলা, বাড়ল দামও 

3
ছবি: রয়টার্স
খেলা

বিশ্বকাপ থেকে আর্জেন্টিনাকে ‘আজীবন’ নির্বাসনের দাবিতে ২৩ মিলিয়ন স্বাক্ষর!

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মতিঝিলে মেট্রো স্টেশনের নিচে ছাতার মধ্যে ‘বোমা সদৃশ’ বস্তু উদ্ধার

5
দ্বিতীয় প্রান্তিকে ঘুরে দাঁড়াল সিঙ্গার বাংলাদেশ, এক বছর পর মুনাফা
বাংলাদেশ

দ্বিতীয় প্রান্তিকে ঘুরে দাঁড়াল সিঙ্গার বাংলাদেশ, এক বছর পর মুনাফা

6
স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘গুজবে কান দেবেন না’: রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে মির্জা ফখরুল

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net