Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
September 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, SEPTEMBER 02, 2026
মারা গেছেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার গ্যারি সোবার্স

খেলা

বিবিসি
17 July, 2026, 09:50 pm
Last modified: 17 July, 2026, 10:01 pm

Related News

  • দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৯৭৩
  • সংসদ ভবনের সামনে প্রধান শিক্ষকের মৃত্যু: প্রধান আসামি প্যারা পনিসহ গ্রেপ্তার ২
  • ‘ইমরানের সঙ্গে যা করা হচ্ছে, তা ঠিক নয়’: কারাবন্দি ইমরানকে নিয়ে পাকিস্তানের সাবেক অধিনায়ক জাভেদ মিয়াঁদাদ
  • সংসদ ভবনের সামনে ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু
  • ৩৪ বছর বয়সে অজ্ঞাত রোগে মারা গেলেন ‘বিশ্বের সর্বকনিষ্ঠ রাজা’ 

মারা গেছেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার গ্যারি সোবার্স

১৯৫৪ থেকে ১৯৭৪ সাল পর্যন্ত দীর্ঘ দুই দশকের আন্তর্জাতিক ক্যারিয়ারে সোবার্স ছিলেন অনন্য। ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে ৯৩টি টেস্ট খেলে তিনি ৮,০৩২ রান সংগ্রহের পাশাপাশি বল হাতে শিকার করেছেন ২৩৫টি উইকেট।
বিবিসি
17 July, 2026, 09:50 pm
Last modified: 17 July, 2026, 10:01 pm
ছবি: সংগৃহীত

ক্রিকেট ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ অলরাউন্ডার এবং ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার স্যার গারফিল্ড সোবার্স আর নেই। ৮৯ বছর বয়সে পরলোকগমন করেছেন এই ক্রিকেট নক্ষত্র। তাঁর মৃত্যুতে বিশ্ব ক্রিকেট অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

১৯৫৪ থেকে ১৯৭৪ সাল পর্যন্ত দীর্ঘ দুই দশকের আন্তর্জাতিক ক্যারিয়ারে সোবার্স ছিলেন অনন্য। ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে ৯৩টি টেস্ট খেলে তিনি ৮,০৩২ রান সংগ্রহের পাশাপাশি বল হাতে শিকার করেছেন ২৩৫টি উইকেট।

বাঁহাতি এই মারকুটে ব্যাটার ১৯৫৮ সালে পাকিস্তানের বিপক্ষে খেলেন অপরাজিত ৩৬৫ রানের এক মহাকাব্যিক ইনিংস। দীর্ঘ ৩৬ বছর পর্যন্ত এই সংগ্রহটিই ছিল টেস্ট ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ড। কেবল ব্যাটিং নয়, বল হাতেও তিনি ছিলেন সমান পারদর্শী। স্পিন ও পেস—উভয় মাধ্যমেই আক্রমণ শানাতে পারতেন এই জাদুকরী বোলার।

ইংলিশ কাউন্টি দল নটিংহ্যামশায়ারের হয়েও তার বর্ণাঢ্য ক্যারিয়ার রয়েছে। ১৯৬৮ সালে এই ক্লাবের হয়ে খেলার সময় প্রথম-শ্রেণীর ক্রিকেটে এক ওভারে টানা ছয়টি ছক্কা হাঁকানোর প্রথম বিশ্ব রেকর্ডটি গড়েন তিনি। ক্রিকেটে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ১৯৭৫ সালে তাকে নাইটহুড উপাধিতে ভূষিত করা হয়। এছাড়া উইজডেনের বিংশ শতাব্দীর সেরা পাঁচ ক্রিকেটারের সংক্ষিপ্ত তালিকায় অন্যতম শ্রেষ্ঠ হিসেবে স্থান পান তিনি।

সোবার্সের বিদায়ে গভীর শোক প্রকাশ করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ। এক শোকবার্তায় তারা জানায়, 'একটি মহাকাব্যিক ইনিংসের সমাপ্তি ঘটল। আমাদের হৃদয়ে স্যার গারফিল্ড সোবার্স এখন এবং চিরকাল অম্লান হয়ে থাকবেন।'

নটিংহ্যামশায়ার ক্লাব তাকে শ্রদ্ধা জানিয়ে বলেছে, 'স্যার গ্যারি ছিলেন ক্রিকেট ইতিহাসের সর্বকালের সেরা অলরাউন্ডার এবং আমাদের ক্লাবের ইতিহাসের এক আইকনিক ব্যক্তিত্ব। তাঁর প্রয়াণের খবরে আমরা অত্যন্ত মর্মাহত।'
 
Related Topics

টপ নিউজ

মৃত্যু / ক্রিকেট / ওয়েস্ট ইন্ডিজ / গ্যারি সোবার্স

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পাকিস্তানের হায়দরাবাদে সিন্ধু নদীর পার ঘেঁষে হাঁটছেন স্থানীয় বাসিন্দারা। ২৫ এপ্রিল ২০২৫। ছবি: রয়টার্স
    সিন্ধু পানিবণ্টন চুক্তি মানতে হবে ভারতকে: আন্তর্জাতিক আদালতের রায়; সদস্য হয়েও ভারত বলল আদালতই 'অবৈধ'
  • ছবি: সংগৃহীত
    এনটিআরসিএর মাধ্যমেই হবে শিক্ষক নিয়োগের সুপারিশ, বদলাচ্ছে পরীক্ষা পদ্ধতি
  • ছবি: সংগৃহীত
    বাজারে আসছে চীনের পোর্টেবল লেজার মশা নিধন যন্ত্র, বড় পরিসরে উৎপাদন শুরু
  • প্রতীকী ছবি
    উচ্চ মূল্যস্ফীতি, জ্বালানি সংকটের মধ্যেই সরকারি কর্মচারীদের জন্য নতুন পে স্কেল অনুমোদন
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের জন্য মুসলিম দেশগুলোতে কৌশলগত অংশীদার খুঁজছে সরকার
    সম্মিলিত ইসলামী ব্যাংকের জন্য মুসলিম দেশগুলোতে কৌশলগত অংশীদার খুঁজছে সরকার
  • ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনালের ওপর থেকে পিকআপ পড়ে বিমানবাহিনীর ৩ সদস্য নিহত, আহত ৪

Related News

  • দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৯৭৩
  • সংসদ ভবনের সামনে প্রধান শিক্ষকের মৃত্যু: প্রধান আসামি প্যারা পনিসহ গ্রেপ্তার ২
  • ‘ইমরানের সঙ্গে যা করা হচ্ছে, তা ঠিক নয়’: কারাবন্দি ইমরানকে নিয়ে পাকিস্তানের সাবেক অধিনায়ক জাভেদ মিয়াঁদাদ
  • সংসদ ভবনের সামনে ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু
  • ৩৪ বছর বয়সে অজ্ঞাত রোগে মারা গেলেন ‘বিশ্বের সর্বকনিষ্ঠ রাজা’ 

Most Read

1
পাকিস্তানের হায়দরাবাদে সিন্ধু নদীর পার ঘেঁষে হাঁটছেন স্থানীয় বাসিন্দারা। ২৫ এপ্রিল ২০২৫। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সিন্ধু পানিবণ্টন চুক্তি মানতে হবে ভারতকে: আন্তর্জাতিক আদালতের রায়; সদস্য হয়েও ভারত বলল আদালতই 'অবৈধ'

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

এনটিআরসিএর মাধ্যমেই হবে শিক্ষক নিয়োগের সুপারিশ, বদলাচ্ছে পরীক্ষা পদ্ধতি

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বাজারে আসছে চীনের পোর্টেবল লেজার মশা নিধন যন্ত্র, বড় পরিসরে উৎপাদন শুরু

4
প্রতীকী ছবি
অর্থনীতি

উচ্চ মূল্যস্ফীতি, জ্বালানি সংকটের মধ্যেই সরকারি কর্মচারীদের জন্য নতুন পে স্কেল অনুমোদন

5
সম্মিলিত ইসলামী ব্যাংকের জন্য মুসলিম দেশগুলোতে কৌশলগত অংশীদার খুঁজছে সরকার
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংকের জন্য মুসলিম দেশগুলোতে কৌশলগত অংশীদার খুঁজছে সরকার

6
ছবি: সৌজন্যেপ্রাপ্ত
বাংলাদেশ

ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনালের ওপর থেকে পিকআপ পড়ে বিমানবাহিনীর ৩ সদস্য নিহত, আহত ৪

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net