Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 10, 2026
২১ বছর পর অস্ট্রেলিয়াকে ওয়ানডেতে হারাল বাংলাদেশ

খেলা

টিবিএস রিপোর্ট
09 June, 2026, 08:35 pm
Last modified: 09 June, 2026, 08:46 pm

Related News

  • টানা দ্বিতীয়বারের মতো আইপিএল খেতাব আরসিবি-র
  • টেস্টে প্রথমবার ঘরের মাঠে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ
  • ‘ভালো অভিনয় করছে’; ‘ওভার অ্যাক্টিংয়ের জন্য ৫০ পয়সা কাটা’: রিজওয়ানকে স্লেজিং টাইগারদের
  • মৌসুমে আয় ৩০-৩৫ লাখ টাকা! নীরবে বড় হচ্ছে দেশের টেপ-টেনিস ক্রিকেটের অর্থনীতি
  • কেন বিশ্বকাপ খেলতে পারল না বাংলাদেশ, তা নিয়ে তদন্ত হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী 

২১ বছর পর অস্ট্রেলিয়াকে ওয়ানডেতে হারাল বাংলাদেশ

এর আগে ২০০৫ সালে কার্ডিফে মোহাম্মদ আশরাফুলের শতকের ওপর ভর করে প্রথমবার অস্ট্রেলিয়াকে হারানোর স্বাদ পেয়েছিল বাংলাদেশ।
টিবিএস রিপোর্ট
09 June, 2026, 08:35 pm
Last modified: 09 June, 2026, 08:46 pm
ছবি: সংগৃহীত

অসাধারণ বোলিং ও অলরাউন্ড পারফরম্যান্সে অস্ট্রেলিয়াকে ডাকওয়ার্থ লুইস স্টার্ন (ডিএলএস) পদ্ধতিতে ৮৬ রানে পরাজিত করেছে বাংলাদেশ। আজ (৯ জুন) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ইনিংসের প্রথম ওভারের প্রথম বলেই তাসকিন আহমেদের উইকেট শিকারের মধ্য দিয়ে যে ধ্বংসযজ্ঞ শুরু হয়েছিল, তার সফল সমাপ্তি টানেন নাহিদ রানা ও মোসাদ্দেক হোসেন সৈকত।

এই ঐতিহাসিক জয়ের মাধ্যমে ওয়ানডে ক্রিকেটে দীর্ঘ ২১ বছর পর অজিদের হারানোর গৌরব অর্জন করল লাল-সবুজের দল, যা এই সংস্করণে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের মাত্র দ্বিতীয় জয়। এর আগে ২০০৫ সালে কার্ডিফে মোহাম্মদ আশরাফুলের শতকের ওপর ভর করে প্রথমবার অস্ট্রেলিয়াকে হারানোর স্বাদ পেয়েছিল বাংলাদেশ।

ম্যাচে টস হেরে ব্যাটিং করতে নেমে শুরুতেই সাইফ হাসানের উইকেট হারায় স্বাগতিকরা। তবে নাজমুল হোসেন শান্ত ও তানজিদ হাসান তামিমের ৯১ বলে ৯৬ রানের দুর্দান্ত জুটি সেই প্রাথমিক বিপর্যয় সামাল দেয়। আক্রমণাত্মক মেজাজে খেলে তামিম ৪১ বলে ৪৪ রান এবং শান্ত ৫৭ বলে ৬৭ রানের গুরুত্বপূর্ণ ইনিংস উপহার দেন।

পরবর্তীতে তাওহিদ হৃদয়ের ৩১ ও তাসকিন আহমেদের ২০ রানের কার্যকরী জুটির পর দৃশ্যপটে আসেন মোসাদ্দেক হোসেন সৈকত। দীর্ঘ চার বছর পর ওয়ানডেতে ফেরা ৩০ বছর বয়সী এই অলরাউন্ডার খেলেন ক্যারিয়ার সেরা ৭০ বলে অপরাজিত ৮৬ রানের চোখধাঁধানো এক ইনিংস। ফলে নির্ধারিত ওভারে ২৮৪ রানের পুঁজি পায় বাংলাদেশ। অস্ট্রেলিয়ার পক্ষে নাথান এলিস ৩টি এবং ম্যাট রেনশ ও লিয়াম স্কট ২টি করে উইকেট নেন।

লক্ষ্য তাড়া করতে নেমে ইনিংসের শুরুতেই হোঁচট খায় সফরকারীরা; তাসকিন আহমেদের প্রথম বলেই বোল্ড হয়ে সাজঘরে ফেরেন ম্যাট শর্ট। পরবর্তী ওভারেই মার্নাস লাবুশেনকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে চাপ আরও বাড়িয়ে দেন মোস্তাফিজুর রহমান। পাওয়ার প্লে পরবর্তী সময়ে জশ ইংলিস ও কুপার কনোলির প্রতিরোধ ভেঙে দেন গতির ঝড় তোলা নাহিদ রানা ও অলরাউন্ডার মোসাদ্দেক।

অস্ট্রেলিয়াকে বিপর্যয়ে ঠেলে দিয়ে মাত্র ১৪০ রানেই তাদের ৮ উইকেট তুলে নেয় স্বাগতিকরা, যা ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে অজিদের সর্বনিম্ন স্কোরের নতুন রেকর্ড। ৪২.২ ওভারে অস্ট্রেলিয়ার সংগ্রহ যখন ৯ উইকেটে ১৯১ রান, তখন বজ্রপাত ও প্রবল বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়ে যায়। ম্যাচ অফিশিয়ালরা পর্যালোচনার পর বাংলাদেশকে ৮৬ রানে বিজয়ী ঘোষণা করেন।

বল হাতে আগুনের গোল্লা ছুটিয়ে ৪১ রানে ৪ উইকেট শিকার করে অস্ট্রেলিয়ার ব্যাটিং মেরুদণ্ড ভেঙে দেন তরুণ পেসার নাহিদ রানা। ওয়ানডে ইতিহাসে অস্ট্রেলিয়ার বিপক্ষে এটিই কোনো বাংলাদেশি বোলারের প্রথম ৪ উইকেট নেওয়ার কীর্তি। তিনি ভেঙে দেন ২০০৬ সালে করা আব্দুর রাজ্জাকের ৩ উইকেটের রেকর্ড। অন্যদিকে, ব্যাট হাতে ৮৬ রান করার পাশাপাশি বল হাতে ৩৭ রানে ২ উইকেট এবং একটি দর্শনীয় ক্যাচ নিয়ে ম্যাচের একক নায়ক হিসেবে আবির্ভূত হন মোসাদ্দেক হোসেন সৈকত। আগামী বৃহস্পতিবার একই ভেন্যুতে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে মুখোমুখি হবে দুই দল।
 

 

Related Topics

টপ নিউজ

অস্ট্রেলিয়া / ক্রিকেট / সিরিজ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    ১৩টি নতুন পণ্য নিয়ে আবারও বাংলাদেশে ফিরল হুয়াওয়ে
  • ছবি: সংগৃহীত
    অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা
  • ফাইল ছবি: সংগৃহীত
    খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর
  • ছবি: ফেসবুক থেকে নেওয়া
    যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে
  • ছবি: এপি
    এ বছর যুক্তরাষ্ট্র প্রায় ৬,০০০ শরণার্থী গ্রহণ করেছে—প্রায় সবাই শ্বেতাঙ্গ এবং একই দেশের নাগরিক
  • ছবি: সংগৃহীত
    বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

Related News

  • টানা দ্বিতীয়বারের মতো আইপিএল খেতাব আরসিবি-র
  • টেস্টে প্রথমবার ঘরের মাঠে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ
  • ‘ভালো অভিনয় করছে’; ‘ওভার অ্যাক্টিংয়ের জন্য ৫০ পয়সা কাটা’: রিজওয়ানকে স্লেজিং টাইগারদের
  • মৌসুমে আয় ৩০-৩৫ লাখ টাকা! নীরবে বড় হচ্ছে দেশের টেপ-টেনিস ক্রিকেটের অর্থনীতি
  • কেন বিশ্বকাপ খেলতে পারল না বাংলাদেশ, তা নিয়ে তদন্ত হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী 

Most Read

1
ছবি: সৌজন্যেপ্রাপ্ত
বাংলাদেশ

১৩টি নতুন পণ্য নিয়ে আবারও বাংলাদেশে ফিরল হুয়াওয়ে

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা

3
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর

4
ছবি: ফেসবুক থেকে নেওয়া
খেলা

যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে

5
ছবি: এপি
আন্তর্জাতিক

এ বছর যুক্তরাষ্ট্র প্রায় ৬,০০০ শরণার্থী গ্রহণ করেছে—প্রায় সবাই শ্বেতাঙ্গ এবং একই দেশের নাগরিক

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net