Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 24, 2026
শীঘ্রই বলিউডে অভিষেক হতে পারে নিক জোনাসের!

বিনোদন

টিবিএস ডেস্ক
02 December, 2021, 01:50 pm
Last modified: 02 December, 2021, 01:55 pm

Related News

  • ‘মোগল স্থাপত্য নয়, মন্দির’; তাজমহল নিয়ে পুরোনো ষড়যন্ত্র-তত্ত্বকে নতুন করে উসকে দিয়েছে বলিউডের যে সিনেমা
  • সোশ্যাল মিডিয়ার হাত ধরেই মামদানির উত্থান, মেয়র হিসেবেও কি পারবেন সেই গতি ধরে রাখতে?
  • ল্যাব টেকনিশিয়ান হলেন নায়ক, পকেটমার পেল হিরোর তকমা; যেভাবে বলিউডের প্রথম ব্লকবাস্টার সিনেমা তৈরি হলো
  • ভারত ও পাকিস্তানে বলিউডের নতুন চলচ্চিত্র নিয়ে বিতর্ক তুঙ্গে 
  • নরম-গরম-ধরম

শীঘ্রই বলিউডে অভিষেক হতে পারে নিক জোনাসের!

খালিজ টাইমসকে দেওয়া ওই সাক্ষাৎকারে নিক বলেন, "আমি বলিউডকে ভালোবাসি। গত কয়েক বছরে আমার স্ত্রীর সাথে থাকার কারণে আমি বলিউডের সাথে আরও ভালোভাবে পরিচিত হয়েছি। আমি অবশ্যই এখানে কাজ করতে আগ্রহী।"
টিবিএস ডেস্ক
02 December, 2021, 01:50 pm
Last modified: 02 December, 2021, 01:55 pm
ছবি: সংগৃহীত

জনপ্রিয় মার্কিন গায়ক নিক জোনাস এশিয়া অঞ্চলেও বেশ খ্যাতি পাওয়ার একটি কারণ তার স্ত্রী বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। নিক-প্রিয়াঙ্কার প্রাণবন্ত সম্পর্ক ও প্রেমময় খুনসুটি সবসময়ই ভক্তদের মাতিয়ে রাখে। ধারণা করা হচ্ছে, খুব শীঘ্রই স্ত্রীর পদচিহ্ন অনুসরণ করে বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখবেন নিক জোনাস। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই আভাস দিয়েছেন নিক নিজেই!

নতুন ওই সাক্ষাৎকারে বলিউড ইন্ডাস্ট্রির ভূয়সী প্রশংসা করেন এই গায়ক। নিক বলিউডকে 'অসাধারণ ফিল্ম ইন্ডাস্ট্রি' বলে অভিহিত করেছেন এবং বলিউডে নিজের অভিষেকের সম্ভাবনার কথা জানিয়েছেন। এর পাশাপাশি হিন্দি গানের প্রশংসা করে নিক জানান, ঘরোয়া পার্টিতে তিনি ও প্রিয়াঙ্কা প্রায়ই হিন্দি গান বাজান।

খালিজ টাইমসকে দেওয়া ওই সাক্ষাৎকারে নিক বলেন, "আমি বলিউডকে ভালোবাসি। গত কয়েক বছরে আমার স্ত্রীর সাথে থাকার কারণে আমি বলিউডের সাথে আরও ভালোভাবে পরিচিত হয়েছি। আমি অবশ্যই এখানে কাজ করতে আগ্রহী।"

তিনি আরও বলেন, "বলিউডে আমার অনেক বন্ধু আছে এবং আমার মনে হয় বলিউড একটা অসাধারণ ফিল্ম ইন্ডাস্ট্রি। তাদের কাজগুলো বেশ প্রেরণাদায়ক। আর যদি ভালো সুযোগ আসে, কে জানে, আমিও হয়তো নেমে পড়বো বলিউডে কাজ করতে!"

বলিউড সিনেমার গান সম্পর্কে জানতে চাওয়া হলে নিক বলেন, "তাদের গানগুলো অনেক সুন্দর। ভারতে থাকার সময় এবং আমাদের বিয়ের সময়ও আমি প্রচুর হিন্দি গান শুনেছি। নাচের জন্য বলিউড গান খুব ভালো এবং আমরা এগুলো আমাদের ঘরোয়া পার্টিতেও বাজাই।"

২০১৮ সালের ডিসেম্বরে যোধপুরের উমেদ ভবন প্যালেসে রাজকীয় আয়োজনের মধ্য দিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন নিক-প্রিয়াঙ্কা।

সম্প্রতি প্রিয়াঙ্কা চোপড়া ইনস্টাগ্রামে তার নামের পাশ থেকে 'জোনাস' মুছে দেওয়ার পর দুজনের বিচ্ছেদের গুঞ্জনে মুখর হয় মিডিয়াপাড়া। কিন্তু থ্যাংকসগিভিং পোস্ট এবং সপ্তাহের শুরুতে লন্ডনে একসাথে ব্রিটিশ ফ্যাশন অ্যাওয়ার্ডে যোগ দেওয়ার মাধ্যমে সব গুজব মিথ্যা প্রমাণিত করেছেন নিক-প্রিয়াঙ্কা জুটি। 

সূত্র: হিন্দুস্তান টাইমস      
 
Related Topics

টপ নিউজ

প্রিয়াঙ্কা চোপড়া / নিক জোনাস / বলিউড / অভিষেক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • একটি এফ-৩৫ যুদ্ধবিমান। ফাইল ছবি: রয়টার্স
    ইরান কীভাবে এফ-৩৫ যুদ্ধবিমানকে শনাক্ত করে আঘাত করেছে, ব্যাখ্যা দিলেন চীনা বিশেষজ্ঞরা
  • ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড সমুদ্রে মহড়া চলাকালীন। আটলান্টিক মহাসাগর, ২০১৯। ছবি: ইউএস নেভি
    ১৪ মাস সার্ভিসে ফিরতে পারবে না বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ড
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
    ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা
  • ছবি: সংগৃহীত
    প্রধানমন্ত্রীর উপদেষ্টা সেজে ১,০০০ কোটি টাকা ঋণ আবেদন, ভুয়া গেজেট তৈরিকারী গ্রেপ্তার
  • ফ্রাঞ্জ রেইশেল্ট।
    নিজ আবিষ্কারই মৃত্যু ডেকে আনে যে ৮ উদ্ভাবকের
  • ছবি: সংগৃহীত
    জড়িয়ে না পড়েই যুদ্ধ চালাতে চান ট্রাম্প, যুক্তরাষ্ট্র কি তা সম্ভব করতে পারবে?

Related News

  • ‘মোগল স্থাপত্য নয়, মন্দির’; তাজমহল নিয়ে পুরোনো ষড়যন্ত্র-তত্ত্বকে নতুন করে উসকে দিয়েছে বলিউডের যে সিনেমা
  • সোশ্যাল মিডিয়ার হাত ধরেই মামদানির উত্থান, মেয়র হিসেবেও কি পারবেন সেই গতি ধরে রাখতে?
  • ল্যাব টেকনিশিয়ান হলেন নায়ক, পকেটমার পেল হিরোর তকমা; যেভাবে বলিউডের প্রথম ব্লকবাস্টার সিনেমা তৈরি হলো
  • ভারত ও পাকিস্তানে বলিউডের নতুন চলচ্চিত্র নিয়ে বিতর্ক তুঙ্গে 
  • নরম-গরম-ধরম

Most Read

1
একটি এফ-৩৫ যুদ্ধবিমান। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান কীভাবে এফ-৩৫ যুদ্ধবিমানকে শনাক্ত করে আঘাত করেছে, ব্যাখ্যা দিলেন চীনা বিশেষজ্ঞরা

2
ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড সমুদ্রে মহড়া চলাকালীন। আটলান্টিক মহাসাগর, ২০১৯। ছবি: ইউএস নেভি
আন্তর্জাতিক

১৪ মাস সার্ভিসে ফিরতে পারবে না বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ড

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রধানমন্ত্রীর উপদেষ্টা সেজে ১,০০০ কোটি টাকা ঋণ আবেদন, ভুয়া গেজেট তৈরিকারী গ্রেপ্তার

5
ফ্রাঞ্জ রেইশেল্ট।
আন্তর্জাতিক

নিজ আবিষ্কারই মৃত্যু ডেকে আনে যে ৮ উদ্ভাবকের

6
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

জড়িয়ে না পড়েই যুদ্ধ চালাতে চান ট্রাম্প, যুক্তরাষ্ট্র কি তা সম্ভব করতে পারবে?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net