Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
March 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MARCH 13, 2026
ল্যাব টেকনিশিয়ান হলেন নায়ক, পকেটমার পেল হিরোর তকমা; যেভাবে বলিউডের প্রথম ব্লকবাস্টার সিনেমা তৈরি হলো

বিনোদন

ইন্ডিয়া ডট কম
16 December, 2025, 07:15 pm
Last modified: 16 December, 2025, 07:15 pm

Related News

  • ‘মোগল স্থাপত্য নয়, মন্দির’; তাজমহল নিয়ে পুরোনো ষড়যন্ত্র-তত্ত্বকে নতুন করে উসকে দিয়েছে বলিউডের যে সিনেমা
  • ভারত ও পাকিস্তানে বলিউডের নতুন চলচ্চিত্র নিয়ে বিতর্ক তুঙ্গে 
  • নরম-গরম-ধরম
  • শাহরুখ-অমিতাভের চেয়েও বেশি হিট, বলিউডের সবচেয়ে সফল অভিনেতা, তবু কেন ‘সুপারস্টার’ হলেন না ধর্মেন্দ্র
  • মোগ্যাম্বো, গব্বর থেকে খিলজি: বলিউডের যে ৮ খলনায়ক ভয়কে পরিণত করেছিলেন তারকাখ্যাতিতে

ল্যাব টেকনিশিয়ান হলেন নায়ক, পকেটমার পেল হিরোর তকমা; যেভাবে বলিউডের প্রথম ব্লকবাস্টার সিনেমা তৈরি হলো

এই সিনেমাটি তৈরি হয় প্রায় ২ লক্ষ টাকার বাজেটে। আর প্রায় ৮২ বছর আগে, সেই যুগে ছবিটি আয় করে ১ কোটি টাকা! আর এর সাথেই এটি হিন্দি সিনেমার প্রথম ব্লকবাস্টারের তকমা পায়।
ইন্ডিয়া ডট কম
16 December, 2025, 07:15 pm
Last modified: 16 December, 2025, 07:15 pm
সিনেমাটি টানা ৩ বছর ধরে প্রেক্ষাগৃহে চলেছিল!

গত কয়েক দশক ধরে বিনোদন দুনিয়া পুরোপুরি বক্স অফিসের টাকার ওপর নির্ভরশীল হয়ে পড়েছে। 'জাওয়ান', 'পাঠান', 'কল্কি ২৮৯৮ এডি' বা 'পুষ্পা ২'-এর মতো সিনেমাগুলো এখন সহজেই ব্লকবাস্টার তকমা পাচ্ছে এবং মাসের পর মাস রাজত্ব করছে। কিন্তু চলুন, বর্তমানের এই চাকচিক্য ছেড়ে একটু ইতিহাসের পাতায় ফেরা যাক। ভারতের প্রথম ব্লকবাস্টার সিনেমার কথা কি মনে আছে?

আপনার হয়তো মনে হতে পারে, সেই রেকর্ডগড়া ছবিতে নিশ্চয়ই সালমান, শাহরুখ, আমির, রজনীকান্ত বা অমিতাভ বচ্চনের মতো কোনো মহাতারকা ছিলেন।

চলচ্চিত্র জগতে পা দেয়ার আগে অশোক কুমার পেশায় ছিলেন একজন ল্যাব টেকনিশিয়ান।

কিন্তু জানলে অবাক হবেন, সেই ছবির নায়ক কোনো প্রতিষ্ঠিত তারকা ছিলেন না। বরং তিনি ছিলেন একজন ল্যাব টেকনিশিয়ান, যাকে এই একটি সিনেমাই দেশের প্রথম সুপারস্টারে পরিণত করে।

তিনি হচ্ছেন এই ছবির নায়ক অশোক কুমার (আসল নাম কুমুদলাল কুঞ্জিলাল গাঙ্গুলী) । বোম্বে টকিজে তিনি মূলত টেকনিশিয়ানের কাজ করতেন। কিন্তু স্টুডিওর মালিক হিমাংশু রায় তার মধ্যে লুকিয়ে থাকা সম্ভাবনা দেখতে পান এবং তাকে নায়ক করার সাহসী সিদ্ধান্ত নেন। সেই সিদ্ধান্ত যে কতটা সঠিক ছিল, 'কিসমত' তার প্রমাণ।

সালটা ১৯৪৩। জ্ঞান মুখার্জির পরিচালনায় এবং 'বোম্বে টকিজ'-এর প্রযোজনায় মুক্তি পায় ভারতীয় ইতিহাসের প্রথম ব্লকবাস্টার সিনেমা 'কিসমত'।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সেই কঠিন সময়ে, যখন বিশ্বজুড়ে চরম অর্থনৈতিক সংকট, তখন সব প্রতিকূলতা জয় করে ছবিটি মানুষকে সিনেমা হলে টেনে আনতে সক্ষম হয়।

মাত্র ২ লাখ টাকা বাজেটে তৈরি ছবিটি আজ থেকে প্রায় ৮২ বছর আগে আয় করেছিল ১ কোটি টাকা!

'কিসমত' শুধু ব্যবসায়িক সাফল্যই আনেনি, হিন্দি সিনেমার গল্পে এক বড় পরীক্ষাও চালিয়েছিল। ছবিতে একজন পকেটমার নায়ককে এক নিরীহ মেয়ে ও তার পরিবারের পাশে দাঁড়াতে দেখা যায়।

এমনকি সেই যুগে অবিবাহিতা নারীর গর্ভবতী হওয়ার মতো সাহসী বিষয়ও তুলে ধরা হয়েছিল। ভারতীয় সিনেমায় প্রথমবারের মতো 'অ্যান্টি-হিরো' বা প্রথাবিরোধী নায়কের ধারণাটি এই ছবিতেই প্রতিষ্ঠিত হয়।

পরিসংখ্যান শুনলেও চমকে উঠতে হয়। মাত্র ২ লাখ টাকা বাজেটে তৈরি ছবিটি আজ থেকে প্রায় ৮২ বছর আগে আয় করেছিল ১ কোটি টাকা! শুধু তাই নয়, 'কিসমত' টানা ৩ বছর ধরে প্রেক্ষাগৃহে চলেছিল।

বিশেষ করে কলকাতার 'রাধা টকিজ'-এ ছবিটি প্রায় ২০০ সপ্তাহ প্রদর্শিত হয়ে এক অনন্য রেকর্ড গড়ে।

Related Topics

টপ নিউজ

ব্লকবাস্টার / বলিউড / প্রথম ব্লকবাস্টার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • আহমেদ আযম খান। ছবি: বাসস
    মন্ত্রী হলেন আহমেদ আযম খান
  • ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। ছবি: রয়টার্স
    সব মার্কিন ঘাঁটি বন্ধের হুঁশিয়ারি ইরানের নতুন সর্বোচ্চ নেতার; হরমুজ প্রণালী বন্ধ রাখার ঘোষণা
  • ছবি: টিবিএস
    জুন মাসের মধ্যেই আসছে জাতীয় ই-হেলথ কার্ড: স্বাস্থ্যমন্ত্রী
  • মার্কিন-ইসরায়েল সংঘাতের প্রেক্ষাপটে ইরান হরমুজ প্রণালি বন্ধের হুমকি দেওয়ার পর গত ৭ মার্চ ওমানের মাস্কাট উপকূলে নোঙর করে আছে ‘লুওজিয়াশান’ তেলবাহী ট্যাংকার। ছবি: বেনোয়া তেসিয়ের/রয়টার্স
    যুদ্ধ 'শিগগিরই' শেষ হবে, ইরানে হামলা করার মতো 'কার্যত আর কিছুই বাকি নেই': ট্রাম্প
  • ছবি: সংগৃহীত
    যুদ্ধ 'শিগগিরই' শেষ হবে, ইরানে হামলা করার মতো 'কার্যত আর কিছুই বাকি নেই': ট্রাম্প
  • ওমানের মাস্কাটে নোঙর করে থাকা ভ্যান ওর্ড পরিচালিত 'রটারডাম' নামক হপার ড্রেজার জাহাজটি ইরান-যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সংঘাতের মধ্যেই হরমুজে অবস্থান করতে দেখা যায়। ছবি: রয়টার্স
    যুদ্ধাবস্থায় জলপথ রুদ্ধ হলেও হরমুজ প্রণালী দিয়ে চীনে লাখ লাখ ব্যারেল তেল পাঠাচ্ছে ইরান

Related News

  • ‘মোগল স্থাপত্য নয়, মন্দির’; তাজমহল নিয়ে পুরোনো ষড়যন্ত্র-তত্ত্বকে নতুন করে উসকে দিয়েছে বলিউডের যে সিনেমা
  • ভারত ও পাকিস্তানে বলিউডের নতুন চলচ্চিত্র নিয়ে বিতর্ক তুঙ্গে 
  • নরম-গরম-ধরম
  • শাহরুখ-অমিতাভের চেয়েও বেশি হিট, বলিউডের সবচেয়ে সফল অভিনেতা, তবু কেন ‘সুপারস্টার’ হলেন না ধর্মেন্দ্র
  • মোগ্যাম্বো, গব্বর থেকে খিলজি: বলিউডের যে ৮ খলনায়ক ভয়কে পরিণত করেছিলেন তারকাখ্যাতিতে

Most Read

1
আহমেদ আযম খান। ছবি: বাসস
বাংলাদেশ

মন্ত্রী হলেন আহমেদ আযম খান

2
ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সব মার্কিন ঘাঁটি বন্ধের হুঁশিয়ারি ইরানের নতুন সর্বোচ্চ নেতার; হরমুজ প্রণালী বন্ধ রাখার ঘোষণা

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

জুন মাসের মধ্যেই আসছে জাতীয় ই-হেলথ কার্ড: স্বাস্থ্যমন্ত্রী

4
মার্কিন-ইসরায়েল সংঘাতের প্রেক্ষাপটে ইরান হরমুজ প্রণালি বন্ধের হুমকি দেওয়ার পর গত ৭ মার্চ ওমানের মাস্কাট উপকূলে নোঙর করে আছে ‘লুওজিয়াশান’ তেলবাহী ট্যাংকার। ছবি: বেনোয়া তেসিয়ের/রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধ 'শিগগিরই' শেষ হবে, ইরানে হামলা করার মতো 'কার্যত আর কিছুই বাকি নেই': ট্রাম্প

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

যুদ্ধ 'শিগগিরই' শেষ হবে, ইরানে হামলা করার মতো 'কার্যত আর কিছুই বাকি নেই': ট্রাম্প

6
ওমানের মাস্কাটে নোঙর করে থাকা ভ্যান ওর্ড পরিচালিত 'রটারডাম' নামক হপার ড্রেজার জাহাজটি ইরান-যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সংঘাতের মধ্যেই হরমুজে অবস্থান করতে দেখা যায়। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধাবস্থায় জলপথ রুদ্ধ হলেও হরমুজ প্রণালী দিয়ে চীনে লাখ লাখ ব্যারেল তেল পাঠাচ্ছে ইরান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net