Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
May 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MAY 28, 2026
বৈশ্বিক সরবরাহ চক্রের বিচ্ছিন্নতা বাড়াবে এশিয়ায় ট্রাক চালকদের ধর্মঘট 

অর্থনীতি

টিবিএস ডেস্ক
10 November, 2021, 10:20 am
Last modified: 10 November, 2021, 10:38 am

Related News

  • এশীয় বাজারের জন্য জুন মাসের তেলের দাম কমাতে পারে সৌদি আরব
  • এশিয়ার পলিয়েস্টারে ইরান যুদ্ধের ধাক্কা; সংকটে বিশ্বখ্যাত ফ্যাশন ব্র্যান্ডগুলো
  • এশিয়ায় চলছে তেলের সংকট; এরপরেই ধেয়ে আসছে ইউরোপ ও আমেরিকার দিকে: জেপি মরগান
  • চার দিনের কর্মসপ্তাহ, আর্থিক সহায়তা: এশিয়ার দেশগুলো যেভাবে জ্বালানি সংকট মোকাবিলা করছে
  • রাশিয়ার ফুয়েল অয়েলে ঝুঁকছে এশিয়া, আমদানি ছুঁতে পারে রেকর্ড

বৈশ্বিক সরবরাহ চক্রের বিচ্ছিন্নতা বাড়াবে এশিয়ায় ট্রাক চালকদের ধর্মঘট 

এশিয়ায় ডিজেল স্বল্পতা বৃদ্ধির সাথে সাথে আন্দোলনগুলো তীব্র হচ্ছে, যার সরাসরি প্রভাব পড়ছে এই অঞ্চলের ভোক্তাপণ্যের মূল্যে। চলতি বছরে ইতোমধ্যেই ৬৪ শতাংশ বেড়েছে এ অঞ্চলের মূল্যস্ফীতি।
টিবিএস ডেস্ক
10 November, 2021, 10:20 am
Last modified: 10 November, 2021, 10:38 am
ছবি: হাবিবুর রহমান

এশিয়ার উদীয়মান অর্থনীতিগুলোতে ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ধর্মঘট পালন করছেন ট্রাক মালিক ও শ্রমিকেরা। মহামারি সৃষ্ট প্রতিবন্ধকতায় ইতোমধ্যেই প্রতিকূলতায় থাকা বৈশ্বিক সরবরাহে চক্রের ওপর যা নতুন আঘাত। এতে সরবরাহ বিচ্ছিন্নতার চাপ নতুন মাত্রা লাভের আশঙ্কা করা হচ্ছে।

পণ্য পরিবহনের সর্বশেষ ধর্মঘটের ঘটনা ঘটেছে বাংলাদেশে। গত সোমবার রাতে স্থগিত করা এ ধর্মঘট শুরু হয় শুক্রবার থেকে। সরকারের ২৩ শতাংশ ডিজেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্তের প্রতিবাদে পণ্য পরিবাহী মালিক ও শ্রমিক সংগঠন বাংলাদেশ ট্রাক, কাভার্ড ভ্যান অ্যান্ড লরি ওনার্স অ্যাসোসিয়েশন ধর্মঘটের ডাক দেয়।

তিনদিনের এই অচলাবস্থায় ক্ষতিগ্রস্ত হয়েছে বিশ্বের দ্বিতীয় বৃহৎ পোশাক রপ্তানিকারক বাংলাদেশের বন্দর কার্যক্রম। বৃহত্তম বাণিজ্যিক জাহাজ বহরের মালিক আন্তর্জাতিক কোম্পানি হ্যাপাগ- লয়েড এজি তার গ্রাহকদের জানায়, 'এশিয়ায় বন্দর কার্যক্রম প্রভাবিত হয়েছে, বন্ধ আন্তঃজেলা পরিবহন।'

শুধু বাংলাদেশ নয়; এর আগে চলতি মাসের শুরুর দিকে ইন্দোনেশিয়ার দক্ষিণ কালিমান্তান অঞ্চলের ট্রাক চালকরা ফুয়েল স্টেশন থেকে জ্বালানি চোরাচালানের কারণে ডিজেল সংকটের কথা জানান স্থানীয় প্রশাসনকে। যার প্রতিবাদে তারা একদিনের ধর্মঘট পালন করেন। থাইল্যান্ডে গত সপ্তাহ থেকেই ডিজেলের মূল্য নিয়ন্ত্রণের ধর্মঘট চালিয়ে যাচ্ছেন ট্রাক চালকেরা।

স্থলপথে বন্দর পর্যন্ত পণ্য পৌঁছানোর এই ব্যাঘাতে জাহাজের নির্ধারিত সময়সূচি পিছিয়ে পড়ছে, ফলে আরও মারাত্মক আকার ধারণ করতে পারে বন্দরজট। যেকারণে নতুন মাত্রা লাভ করছে বন্দর থেকে কাঁচামাল খালাস ও উৎপাদিত পণ্য জাহাজিকরণে দীর্ঘসূত্রিতা।

বাণিজ্যিক নিরাপত্তা বিশ্লেষক- গার্দা ওয়ার্ল্ড জানিয়েছে, ইন্দোনেশিয়ায় ট্রাক শ্রমিকদের আন্দোলন ত্রিশক্তি বন্দরে জাহাজের নির্ধারিত সময়সূচি পিছিয়ে পড়ার ঝুঁকি সৃষ্টি করেছে। বাংলাদেশেও প্রধান বন্দরের বহির্নোঙরে অপেক্ষমান জাহাজের ভিড় বাড়তে পারে। তিনদিনের ধর্মঘটের প্রভাব স্বাভাবিক হতে কয়েক সপ্তাহ পর্যন্ত সময় লেগে যাওয়ার আশঙ্কা করছে হ্যাপাগ-লয়েড।

এশিয়ায় ডিজেল স্বল্পতা বৃদ্ধির সাথে সাথে আন্দোলনগুলো তীব্র হচ্ছে, যার সরাসরি প্রভাব পড়ছে এই অঞ্চলের ভোক্তাপণ্যের মূল্যে। চলতি বছরে ইতোমধ্যেই ৬৪ শতাংশ বেড়েছে এ অঞ্চলের মূল্যস্ফীতি। গত মাসে যা ২০১৮ সালের পর সর্বোচ্চ মাত্রা লাভ করে বলে ব্লুমবার্গ ফেয়ার ভ্যালু ডেটাসূত্র জানাচ্ছে।

এশিয়াজুরে ডিজেলের সরবরাহ ব্যাহত হওয়ার অন্যতম কারণ পরিশোধনাগারের সক্ষমতা। তার সঙ্গে চীনের রপ্তানি সীমিত করা একটি প্রধান কারণ। জীবাশ্ম তেল পরিশোধনে বৈশ্বিক ভরকেন্দ্র চীন জ্বালানি সংকটের কারণে কমিয়েছে রপ্তানি। অথচ দেশটি পরিশোধিত তেলের বড় সরবরাহক। অন্যদিকে, শোধনাগারের সক্ষমতা কমে আসায় আমদানি কমিয়েছে ফিলিপাইন।

এপ্রসঙ্গে এনার্জি শিপিং বিশ্লেষক সংস্থা ভরটেক্সার প্রধান অর্থনীতিবিদ ডেভিড ওয়েচ বলেন, "চলতি বছর আকাশচুম্বী হয়েছে ডিজেলের মূল্য। বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মতো যেসব দেশ সাধারণত বিপুল পরিমাণ ডিজেল আমদানি করে তারা দীর্ঘদিন ধরে জ্বালানিটির মূল্যে ভর্তুকি দিয়েছে। কিন্তু, আমদানি বেড়ে চলায় এ ব্যবস্থা আর টেকসই না থাকায় তারা এখন আর্থিক খরচ কমাতে চাইছে।"

ফিচ সলিউশন্সের জ্যেষ্ঠ জ্বালানি বিশ্লেষক পিটার লি বলছেন, সরকারগুলো যথাযথভাবে ভোক্তা অধিকার রক্ষার পদক্ষেপ না নিলে এই অঞ্চলে আরও আন্দোলনের সম্ভাবনা রয়েছে। তবে একইসময় বিশ্ববাজারে জ্বালানির চড়া মূল্য এবং কয়লা থেকে শুরু করে খাদ্যপণ্যসহ সকল রকম দ্রব্যের আমদানি খরচ বেড়ে চলায় সরকারের বাজেট সক্ষমতার ওপরও চাপ পড়ছে।

লি বলেন, "ট্রাক চালক ও মালিকদের ডিজেলের উচ্চমূল্যের মুখে পড়তে হলেও, দীর্ঘদিন ধরে এ জ্বালানিতে উচ্চ ভর্তুকি অব্যাহত রাখাও সম্ভব নয়, কারণ মহামারির অভিঘাতে নানান খাত থেকেই সরকারের রাজস্ব আয় কমেছে।"

  • সূত্র: ব্লুমবার্গ 

Related Topics

টপ নিউজ

সরবরাহ চক্রে সঙ্কট / এশিয়া / ধর্মঘট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • চীনের গেমিং টাইকুন লিনকে হত্যার দায়ে ২০২৪ সালে জু-কে (কাঠগড়ায়) ফাঁসির আদেশ দেওয়া হয়। ছবি: সাংহাই ফার্স্ট ইন্টারমিডিয়েট পিপলস কোর্ট
    নেটফ্লিক্সের চুক্তি নিয়ে বিবাদ, ‘থ্রি বডি প্রবলেম’-এর নির্বাহী প্রযোজকের খুনির মৃত্যুদণ্ড কার্যকর
  • ছবি: রাজিব ধর/টিবিএস
    মগবাজারে আদ-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যু: ‘দুর্ঘটনাজনিত’, দাবি হাসপাতাল কর্তৃপক্ষের
  • ছবি: টিবিএস
    গাবতলী হাটে পশুর দামে ধস: অবিক্রীত গরু নিয়ে ফেরার শঙ্কায় বিক্রেতারা, স্বস্তিতে ক্রেতা
  • ছবি: সংগৃহীত
    ইরান যুদ্ধে ড্রোন চালাতে স্টারলিঙ্ক ব্যবহারের জন্য পেন্টাগনের থেকে বাড়তি টাকা আদায় করেছেন মাস্ক
  • ২০১৯ সালে গ্যাবনের ইভিন্ডো ন্যাশনাল পার্কে তোলা ছবিতে আফ্রিকান বনহাতি দেখা যাচ্ছে। ছবি: অ্যামারি হ্যাচার্ড/এএফপি ভায়া গেটি
    হাতির মলের ওপর নির্ভর করছে আপনার গিটারের ভবিষ্যৎ, কিন্তু কেন? 
  • ছবি: সংগৃহীত
    এক অভিনেতার সঙ্গে দুইবার কাজ করতেন না ইমতিয়াজ আলি, সেই প্রতিজ্ঞা ভাঙিয়েছেন রণবীর-দিলজিৎ 

Related News

  • এশীয় বাজারের জন্য জুন মাসের তেলের দাম কমাতে পারে সৌদি আরব
  • এশিয়ার পলিয়েস্টারে ইরান যুদ্ধের ধাক্কা; সংকটে বিশ্বখ্যাত ফ্যাশন ব্র্যান্ডগুলো
  • এশিয়ায় চলছে তেলের সংকট; এরপরেই ধেয়ে আসছে ইউরোপ ও আমেরিকার দিকে: জেপি মরগান
  • চার দিনের কর্মসপ্তাহ, আর্থিক সহায়তা: এশিয়ার দেশগুলো যেভাবে জ্বালানি সংকট মোকাবিলা করছে
  • রাশিয়ার ফুয়েল অয়েলে ঝুঁকছে এশিয়া, আমদানি ছুঁতে পারে রেকর্ড

Most Read

1
চীনের গেমিং টাইকুন লিনকে হত্যার দায়ে ২০২৪ সালে জু-কে (কাঠগড়ায়) ফাঁসির আদেশ দেওয়া হয়। ছবি: সাংহাই ফার্স্ট ইন্টারমিডিয়েট পিপলস কোর্ট
আন্তর্জাতিক

নেটফ্লিক্সের চুক্তি নিয়ে বিবাদ, ‘থ্রি বডি প্রবলেম’-এর নির্বাহী প্রযোজকের খুনির মৃত্যুদণ্ড কার্যকর

2
ছবি: রাজিব ধর/টিবিএস
বাংলাদেশ

মগবাজারে আদ-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যু: ‘দুর্ঘটনাজনিত’, দাবি হাসপাতাল কর্তৃপক্ষের

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

গাবতলী হাটে পশুর দামে ধস: অবিক্রীত গরু নিয়ে ফেরার শঙ্কায় বিক্রেতারা, স্বস্তিতে ক্রেতা

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে ড্রোন চালাতে স্টারলিঙ্ক ব্যবহারের জন্য পেন্টাগনের থেকে বাড়তি টাকা আদায় করেছেন মাস্ক

5
২০১৯ সালে গ্যাবনের ইভিন্ডো ন্যাশনাল পার্কে তোলা ছবিতে আফ্রিকান বনহাতি দেখা যাচ্ছে। ছবি: অ্যামারি হ্যাচার্ড/এএফপি ভায়া গেটি
আন্তর্জাতিক

হাতির মলের ওপর নির্ভর করছে আপনার গিটারের ভবিষ্যৎ, কিন্তু কেন? 

6
ছবি: সংগৃহীত
বিনোদন

এক অভিনেতার সঙ্গে দুইবার কাজ করতেন না ইমতিয়াজ আলি, সেই প্রতিজ্ঞা ভাঙিয়েছেন রণবীর-দিলজিৎ 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net