Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
July 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JULY 25, 2026
এশিয়ায় চলছে তেলের সংকট; এরপরেই ধেয়ে আসছে ইউরোপ ও আমেরিকার দিকে: জেপি মরগান

আন্তর্জাতিক

সিএনএন
30 March, 2026, 03:05 pm
Last modified: 30 March, 2026, 03:35 pm

Related News

  • ইরান যুদ্ধের প্রভাবে ভারতে ডায়েট কোকের ক্যান বড় করতে বাধ্য হলো কোকা-কোলা, বাড়ল দামও 
  • ‘প্রতি মুহূর্তে মনে হয়েছে মৃত্যু অপেক্ষা করছে’: ১১৫ দিন পর দেশে ফেরা বাংলার জয়যাত্রার নাবিক
  • হরমুজ প্রণালির কাছে ১১৫ দিন আটকে থাকার পর দেশে ফিরছেন ‘বাংলার জয়যাত্রা’র ১৭ নাবিক
  • হরমুজ প্রণালির ভবিষ্যৎ কোন দিকে: তিন সম্ভাব্য সমীকরণ
  • হরমুজ নিয়ে ইরান-আমেরিকার যুদ্ধ: ঝুঁকিতে ফেলেছে বিশ্বের অন্যান্য নৌপথকেও

এশিয়ায় চলছে তেলের সংকট; এরপরেই ধেয়ে আসছে ইউরোপ ও আমেরিকার দিকে: জেপি মরগান

আফ্রিকার দেশগুলোতে এই সংকটের প্রভাব এপ্রিলের শুরু থেকে আরও তীব্র হবে। কেনিয়ার খুচরা বাজারগুলোতে ইতোমধ্যে তেলের সংকট দেখা দিয়েছে, যদিও তানজানিয়ার মতো কিছু দেশে এখনও পর্যাপ্ত মজুত রয়েছে।
সিএনএন
30 March, 2026, 03:05 pm
Last modified: 30 March, 2026, 03:35 pm
প্রতীকী ছবি: রয়টার্স

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি কার্যত বন্ধ থাকায় মধ্যপ্রাচ্যের তেল বিশ্ববাজারে পৌঁছাতে পারছে না। এর ফলে তেলের মজুত ফুরিয়ে আসায় এশিয়ার দেশগুলো সংকটের মুখে পড়েছে। জেপি মরগানের একটি নতুন প্রতিবেদনে সতর্ক করা হয়েছে, এই তেলের সংকট এখন ক্রমান্বয়ে পশ্চিমের দেশগুলোর দিকে ধেয়ে যাচ্ছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সাধারণত পারস্য উপসাগর থেকে তেলের চালান এশিয়ায় পৌঁছাতে ১০ থেকে ২০ দিন সময় লাগে। এর বিপরীতে ইউরোপ ও আফ্রিকায় পৌঁছাতে লাগে ২০ থেকে ৩৫ দিন এবং যুক্তরাষ্ট্রে পৌঁছাতে সময় লাগে প্রায় ৩৫ থেকে ৪৫ দিন। এই ভৌগোলিক অবস্থানের কারণেই এশিয়া সবার আগে এই ধাক্কা অনুভব করছে।

গত ২৮ ফেব্রুয়ারি শেষ তেলের ট্যাংকারটি হরমুজ প্রণালি পার হয়েছিল এবং সেই চালানের তেল এখন প্রায় শেষের পথে।

সবথেকে বেশি বিপাকে পড়েছে দক্ষিণ-পূর্ব এশিয়া। জেপি মরগানের তথ্য অনুযায়ী, গত মাসের তুলনায় এই অঞ্চলে তেল রপ্তানি ৪১ শতাংশ কমে গেছে। ফলে এখন তেলের দামের চেয়ে এর দুষ্প্রাপ্যতাই বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

আফ্রিকার দেশগুলোতে এই সংকটের প্রভাব এপ্রিলের শুরু থেকে আরও তীব্র হবে। কেনিয়ার খুচরা বাজারগুলোতে ইতোমধ্যে তেলের সংকট দেখা দিয়েছে, যদিও তানজানিয়ার মতো কিছু দেশে এখনও পর্যাপ্ত মজুত রয়েছে।

অন্যদিকে, এপ্রিলের মাঝামাঝি সময়ে ইউরোপ এই সংকটের মুখে পড়বে বলে ধারণা করা হচ্ছে। তবে তেলের ভালো মজুত এবং আটলান্টিক অঞ্চলের বিকল্প সরবরাহ ব্যবস্থা থাকায় ইউরোপীয় দেশগুলো কিছুটা সুবিধাজনক অবস্থানে রয়েছে।

জেপি মরগানের তথ্যমতে, এই ধাক্কা সবশেষে পৌঁছাবে যুক্তরাষ্ট্রে। যেহেতু যুক্তরাষ্ট্রের নিজস্ব তেল উৎপাদন ক্ষমতা অনেক বেশি, তাই সেখানে সরাসরি তেলের অভাব হওয়ার সম্ভাবনা কম। তবে ক্যালিফোর্নিয়ার মতো অঙ্গরাজ্যগুলো সরবরাহ সংকটে পড়তে পারে এবং পুরো দেশজুড়ে তেলের উচ্চমূল্য অব্যাহত থাকবে।

Related Topics

টপ নিউজ

হরমুজ প্রণালি / জ্বালানি তেল / তেলের সংকট / এশিয়া / ইউরোপ / আমেরিকা / জেপি মরগান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মুনাফাসহ টাকা ফেরত পাবেন আমানতকারীরা, একীভূত ৫ ব্যাংকের ‘হেয়ারকাট’ বাতিল করছে কেন্দ্রীয় ব্যাংক
    মুনাফাসহ টাকা ফেরত পাবেন আমানতকারীরা, একীভূত ৫ ব্যাংকের ‘হেয়ারকাট’ বাতিল করছে কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: রয়টার্স
    আজই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন: রয়টার্স
  • বঙ্গভবন। ছবি: বাসস
    আলোচনায় থাকা শীর্ষ আমলা কি পরবর্তী রাষ্ট্রপতি হতে পারবেন?
  • ঢাকার তেজগাঁও লিংক রোডে নির্মাণাধীন ২৬ তলা ‘সুইস টাওয়ার’। বেঙ্গল গ্রুপের কাছ থেকে ৮০০ কোটি টাকায় ভবনটি কিনে নতুন প্রধান কার্যালয় হিসেবে ব্যবহার করার পরিকল্পনা করেছে পূবালী ব্যাংক। ছবিটি বৃহস্পতিবার (২৩ জুলাই ২০২৬) তোলা। ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    আর্থিক সংকটে থাকা বেঙ্গল গ্রুপের ‘সুইসোটেল’ ভবন ৮০০ কোটি টাকায় কিনছে পূবালী ব্যাংক
  • ছবি: সৌজন্যে
    বাংলাদেশে প্রথমবার লাইফ সাপোর্টে থাকা ব্রেইনস্টেম গ্লিওমা রোগীর চিকিৎসা সফল
  • বাংলাদেশসহ ৬০ বাণিজ্য অংশীদারের পণ্যে নতুন শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের
    বাংলাদেশসহ ৬০ বাণিজ্য অংশীদারের পণ্যে নতুন শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের

Related News

  • ইরান যুদ্ধের প্রভাবে ভারতে ডায়েট কোকের ক্যান বড় করতে বাধ্য হলো কোকা-কোলা, বাড়ল দামও 
  • ‘প্রতি মুহূর্তে মনে হয়েছে মৃত্যু অপেক্ষা করছে’: ১১৫ দিন পর দেশে ফেরা বাংলার জয়যাত্রার নাবিক
  • হরমুজ প্রণালির কাছে ১১৫ দিন আটকে থাকার পর দেশে ফিরছেন ‘বাংলার জয়যাত্রা’র ১৭ নাবিক
  • হরমুজ প্রণালির ভবিষ্যৎ কোন দিকে: তিন সম্ভাব্য সমীকরণ
  • হরমুজ নিয়ে ইরান-আমেরিকার যুদ্ধ: ঝুঁকিতে ফেলেছে বিশ্বের অন্যান্য নৌপথকেও

Most Read

1
মুনাফাসহ টাকা ফেরত পাবেন আমানতকারীরা, একীভূত ৫ ব্যাংকের ‘হেয়ারকাট’ বাতিল করছে কেন্দ্রীয় ব্যাংক
অর্থনীতি

মুনাফাসহ টাকা ফেরত পাবেন আমানতকারীরা, একীভূত ৫ ব্যাংকের ‘হেয়ারকাট’ বাতিল করছে কেন্দ্রীয় ব্যাংক

2
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আজই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন: রয়টার্স

3
বঙ্গভবন। ছবি: বাসস
বাংলাদেশ

আলোচনায় থাকা শীর্ষ আমলা কি পরবর্তী রাষ্ট্রপতি হতে পারবেন?

4
ঢাকার তেজগাঁও লিংক রোডে নির্মাণাধীন ২৬ তলা ‘সুইস টাওয়ার’। বেঙ্গল গ্রুপের কাছ থেকে ৮০০ কোটি টাকায় ভবনটি কিনে নতুন প্রধান কার্যালয় হিসেবে ব্যবহার করার পরিকল্পনা করেছে পূবালী ব্যাংক। ছবিটি বৃহস্পতিবার (২৩ জুলাই ২০২৬) তোলা। ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

আর্থিক সংকটে থাকা বেঙ্গল গ্রুপের ‘সুইসোটেল’ ভবন ৮০০ কোটি টাকায় কিনছে পূবালী ব্যাংক

5
ছবি: সৌজন্যে
বাংলাদেশ

বাংলাদেশে প্রথমবার লাইফ সাপোর্টে থাকা ব্রেইনস্টেম গ্লিওমা রোগীর চিকিৎসা সফল

6
বাংলাদেশসহ ৬০ বাণিজ্য অংশীদারের পণ্যে নতুন শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের
বাংলাদেশ

বাংলাদেশসহ ৬০ বাণিজ্য অংশীদারের পণ্যে নতুন শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net