Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
May 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MAY 01, 2026
আবারও বড়পর্দায় জুটি বাঁধছেন স্ট্যালোন, স্ট্যাথাম: আসছে ‘দ্য এক্সপ্যান্ডেবলস ৪’

বিনোদন

হিন্দুস্তান টাইমস
02 September, 2021, 02:40 pm
Last modified: 02 September, 2021, 02:42 pm

Related News

  • ‘মেলানিয়া’ রিভিউ: ‘ট্রাম্প-পত্নীর ডকুমেন্টারি, সোনায় মোড়ানো আবর্জনা!’
  • ‘এজন্যই চ্যাপলিন অনন্য': ‘সিটি লাইটস’ ও সিনেমার ইতিহাসে সেরা শেষ দৃশ্যের গল্প
  • যৌনতা, মৃত্যু আর বিশ্বাসঘাতকতা: উত্তর কোরিয়ার সিনেমায় যে দৃশ্য আগে দেখেনি কেউ
  • হলিউডে সবচেয়ে বেশি আয় করা অ্যানিমেটেড সিনেমা ‘জুট্রোপলিস ২’
  • হলিউডে সন্তান বড় করা নিয়ে দুশ্চিন্তা, ফ্রান্সের নাগরিকত্ব নিলেন জর্জ ও আমাল ক্লুনি

আবারও বড়পর্দায় জুটি বাঁধছেন স্ট্যালোন, স্ট্যাথাম: আসছে ‘দ্য এক্সপ্যান্ডেবলস ৪’

২০১০ সালে নিজে পরিচালনার মাধ্যমে 'দ্য এক্সপ্যান্ডেবলস' ছবির ফ্র্যাঞ্চাইজির সূচনা করেছিলেন বিখ্যাত হলিউড তারকা সিলভেস্টার স্ট্যালোন। এই সিরিজের তিনিই অন্যতম মুখ্যচরিত্র।
হিন্দুস্তান টাইমস
02 September, 2021, 02:40 pm
Last modified: 02 September, 2021, 02:42 pm
বাঁয়ে- সিলভেস্টার স্ট্যালোন; মাঝে- জ্যাসন স্ট্যাথাম; ডানে- ‘দ্য এক্সপ্যান্ডেবলস’-এর একটি পোস্টার। ছবি: সংগৃহীত। কোলাজ: টিবিএস

তারা পেশাদার খুনি। তবে ছোটখাটো রাস্তার কোনো গ্যাং নয়। তাদের নিজেদের কথায়, 'দেশের সরকার যা সোজাসুজি করতে পারে না, তখন তাদের ডাক পড়ে।'

কথা হচ্ছে 'দ্য এক্সপ্যান্ডেবলস'দের নিয়ে। যেকোনো দুঃসাধ্য কাজ উৎরে দেওয়া থেকে আস্ত সেনাবাহিনী যারা উড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে।

তর্কাতীতভাবে হলিউডের অন্যতম সফল অ্যাকশন ছবির ফ্র্যাঞ্চাইজির নাম 'দ্য এক্সপ্যান্ডেবলস'। প্রায় ৭ বছর পর সিরিজের চার নম্বর ছবির মাধ্যমে বড়পর্দায় ফিরতে চলেছে তারা।

২০১০ সালে নিজে পরিচালনার মাধ্যমে 'দ্য এক্সপ্যান্ডেবলস' ছবির ফ্র্যাঞ্চাইজির সূচনা করেছিলেন বিখ্যাত হলিউড তারকা সিলভেস্টার স্ট্যালোন। এই সিরিজের তিনিই অন্যতম মুখ্যচরিত্র। মারকাটারি অ্যাকশন, দুর্ধর্ষ সব স্টান্টের সঙ্গে সিরিজের প্রতিটি ছবিতে যোগ হয়েছে হলিউডের তাবড় তাবড় অ্যাকশন নায়কদের নাম। পর্দায় তাদের একসঙ্গে দেখার আবেদনও এক লহমায় বাড়িয়েছে ছবির দর্শকদের সংখ্যা।

এরপর এই সিরিজের আরও দুটি ছবিও বক্স অফিসের রেকর্ডের নিরিখে ছাপিয়ে যায় পূর্ববর্তীগুলোকে। এই সিরিজের তিনটি ছবির মোট বক্স অফিসের কালেকশন ছিল ৮০০ মিলিয়ন ডলারেরও ওপর। তাই স্বাভাবিকভাবেই আশা ছিল সিরিজের চার নম্বর ছবির। 

তবে ২০১৪ সালে 'এক্সপ্যান্ডেবলস ৩'-এর পর নানান জল্পনা হলেও সিরিজের পরবর্তী ছবির পোক্ত কোনো খবর আর শোনা যায়নি। তবে এবার গেল।

পরিচালক স্কট ওয়ার নির্দেশনায় চর্তুথবারের জন্য পর্দায় হাজির হচ্ছে 'এক্সপ্যান্ডেবলস'রা। ছবির অন্যতম প্রযোজক লায়ন্সগেটের পক্ষে আনুষ্ঠানিক বিবৃতিসহ করা হয়েছে এই ঘোষণা। এবারও মুখ্যভূমিকায় দেখা যাবে 'বার্নি রোস' ও 'লি ক্রিসমাস', অর্থাৎ সিলভেস্টার স্ট্যালোন ও জ্যাসন স্ট্যাথামদের। সঙ্গে থাকছেন ডালফ ল্যান্ডগ্রেন, র‍্যান্ডি কুচার।

‘দ্য এক্সপ্যান্ডেবলস’। ছবি: সংগৃহীত

সম্ভবত এবারও থাকছেন আর্নল্ড শোয়ার্জেনেগারও। এবার তাদের সঙ্গে মেগান ফক্স, টনি জা, কার্টিস '৫০ সেন্ট' জ্যাকসনের মতো বড় বড় হলিউড ব্যক্তিত্বদেরও দেখা যাবে এই ছবিতে।

তবে শোনা যাচ্ছে স্ট্যালোনের বদলে নাকি এই ছবির গল্প এগোবে জ্যাসন স্ট্যাথামকে কেন্দ্র করে। অন্যদিকে ছবির নায়িকা হিসেবে দর্শকদের সামনে হাজির হবেন মেগান। 

সবকিছু ঠিকঠাক থাকে এ বছরের শেষের দিকেই শুরু হবে ছবির শুটিং।

Related Topics

টপ নিউজ

সিলভেস্টার স্ট্যালোন / হলিউড / দ্য এক্সপ্যান্ডেবলস / জ্যাসন স্ট্যাথাম / চলচ্চিত্র

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ফজলুর রহমানের বক্তব্য মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী: জামায়াতপন্থী জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদের প্রতিবাদ
  • নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি এবং ব্রিটিশ রাজা চার্লস। ছবি: রয়টার্স
    কোহিনূর হীরা ফিরিয়ে দিতে ব্রিটিশ রাজা চার্লসকে মামদানির আহ্বান
  • ছবি: ইউএসএফ পুলিশ
    উদ্ধার হওয়া মরদেহের পোশাকের সঙ্গে যুক্তরাষ্ট্রে নিখোঁজ নাহিদা বৃষ্টির পোশাকের মিল পাওয়া গেছে
  • ২০২৫ সালের ৬ আগস্ট রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউনিট-১ এর সফলভাবে হট অ্যান্ড কোল্ড ফাংশনাল টেস্ট সম্পন্ন হয়। এসময় সেখান থেকে বাষ্প উড়তে দেখা যায়। ছবি: সংগৃহীত
    রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: গ্রিডের স্থিতিশীলতা নিশ্চিত করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ
  • ছবি: সংগৃহীত
    এনবিআর বিভাজনে নতুন উদ্যোগ, ৯ সদস্যের কমিটি গঠন
  • ফাইল ছবি: সংগৃহীত
    ৯ মাসে কমেছে বৈদেশিক ঋণের অর্থছাড় ও প্রতিশ্রুতি, বেড়েছে পরিশোধের চাপ 

Related News

  • ‘মেলানিয়া’ রিভিউ: ‘ট্রাম্প-পত্নীর ডকুমেন্টারি, সোনায় মোড়ানো আবর্জনা!’
  • ‘এজন্যই চ্যাপলিন অনন্য': ‘সিটি লাইটস’ ও সিনেমার ইতিহাসে সেরা শেষ দৃশ্যের গল্প
  • যৌনতা, মৃত্যু আর বিশ্বাসঘাতকতা: উত্তর কোরিয়ার সিনেমায় যে দৃশ্য আগে দেখেনি কেউ
  • হলিউডে সবচেয়ে বেশি আয় করা অ্যানিমেটেড সিনেমা ‘জুট্রোপলিস ২’
  • হলিউডে সন্তান বড় করা নিয়ে দুশ্চিন্তা, ফ্রান্সের নাগরিকত্ব নিলেন জর্জ ও আমাল ক্লুনি

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ফজলুর রহমানের বক্তব্য মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী: জামায়াতপন্থী জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদের প্রতিবাদ

2
নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি এবং ব্রিটিশ রাজা চার্লস। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

কোহিনূর হীরা ফিরিয়ে দিতে ব্রিটিশ রাজা চার্লসকে মামদানির আহ্বান

3
ছবি: ইউএসএফ পুলিশ
আন্তর্জাতিক

উদ্ধার হওয়া মরদেহের পোশাকের সঙ্গে যুক্তরাষ্ট্রে নিখোঁজ নাহিদা বৃষ্টির পোশাকের মিল পাওয়া গেছে

4
২০২৫ সালের ৬ আগস্ট রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউনিট-১ এর সফলভাবে হট অ্যান্ড কোল্ড ফাংশনাল টেস্ট সম্পন্ন হয়। এসময় সেখান থেকে বাষ্প উড়তে দেখা যায়। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: গ্রিডের স্থিতিশীলতা নিশ্চিত করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

এনবিআর বিভাজনে নতুন উদ্যোগ, ৯ সদস্যের কমিটি গঠন

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

৯ মাসে কমেছে বৈদেশিক ঋণের অর্থছাড় ও প্রতিশ্রুতি, বেড়েছে পরিশোধের চাপ 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net