Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
July 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JULY 04, 2026
কোহিনূর হীরা ফিরিয়ে দিতে ব্রিটিশ রাজা চার্লসকে মামদানির আহ্বান

আন্তর্জাতিক

রয়টার্স
30 April, 2026, 03:20 pm
Last modified: 30 April, 2026, 03:33 pm

Related News

  • ১৭ মিলিয়ন ডলার কর দিয়ে ব্রিটেনের শীর্ষ করদাতার তালিকায় রাজা চার্লস
  • ২ বছর প্রেমের পর নার্সকে বিয়ে করলেন রাজা চার্লসের ভাগ্নে পিটার ফিলিপস
  • ইরানের হাতে পারমাণবিক অস্ত্র দেখতে চান না রাজা চার্লস: ট্রাম্প
  • নিউ ইয়র্ক মেয়র মামদানির বাসার বাইরে বোমা হামলার চেষ্টা; সন্ত্রাসবাদের অভিযোগে ২ তরুণ আটক
  • বন্ধের মুখে যুক্তরাজ্যের শতবর্ষী পুরনো ভারতীয় রেস্তোরাঁ, বাঁচাতে রাজা চার্লসের কাছে ২০ হাজার মানুষের আবেদন

কোহিনূর হীরা ফিরিয়ে দিতে ব্রিটিশ রাজা চার্লসকে মামদানির আহ্বান

১০৫ ক্যারেটের বিখ্যাত এই হীরাটি ফিরিয়ে দেওয়ার জন্য এর আগে বেশ কয়েকবার যুক্তরাজ্যের কাছে দাবি জানিয়েছে ভারত।
রয়টার্স
30 April, 2026, 03:20 pm
Last modified: 30 April, 2026, 03:33 pm
নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি এবং ব্রিটিশ রাজা চার্লস। ছবি: রয়টার্স

কোহিনূর হীরা ফিরিয়ে দেওয়ার জন্য ব্রিটিশ রাজা চার্লসের প্রতি আহ্বান জানিয়েছেন নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি। বর্তমানে যুক্তরাষ্ট্র সফরে রয়েছেন রাজা চার্লস। তার সফরের মাঝেই বুধবার এই মন্তব্য করেন ভারতীয় বংশোদ্ভূত এই মার্কিন মেয়র।

২০০১ সালের ১১ সেপ্টেম্বরের (নাইন-ইলেভেন) হামলায় নিহতদের স্মরণে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানের কয়েক ঘণ্টা আগে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন মামদানি। সেখানে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, 'রাজা চার্লসের সঙ্গে যদি আমার আলাদা করে কথা বলার সুযোগ হয়, তবে আমি তাকে কোহিনূর হীরাটি ফিরিয়ে দেওয়ার জন্য তাগিদ দেব।'

পরে ওই অনুষ্ঠানে রাজা চার্লসের সঙ্গে মামদানির কথা হয়। তবে মামদানি রাজার কাছে বিষয়টি তুলেছিলেন কি না, সে বিষয়ে তার কার্যালয় কোনো মন্তব্য করেনি। 

উল্লেখ্য, ১০৫ ক্যারেটের বিখ্যাত এই হীরাটি ফিরিয়ে দেওয়ার জন্য এর আগে বেশ কয়েকবার যুক্তরাজ্যের কাছে দাবি জানিয়েছে ভারত।

১৮৪৯ সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি পাঞ্জাব দখলের পর সেখানকার ক্ষমতাচ্যুত এক নেতার কাছ থেকে কোহিনূর হীরাটি ছিনিয়ে নেয়। এরপর ১৮৫০ সালে তৎকালীন ব্রিটিশ গভর্নর জেনারেলের উদ্যোগে বিশাল এই হীরাটি রানি ভিক্টোরিয়াকে উপহার দেওয়া হয়।

এর আগে ভারত জানিয়েছিল, এই হীরাটি তাদের 'দেশের ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকা একটি অত্যন্ত মূল্যবান শিল্পকর্ম'। অনেক ভারতীয় মনে করেন, ব্রিটিশদের কাছে কোহিনূর থাকাটা তাদের ঔপনিবেশিক শাসনামলের নিষ্ঠুরতারই প্রতীক।

ঐতিহাসিক রাজপ্রাসাদ দেখভালকারী দাতব্য সংস্থা 'হিস্টোরিক রয়্যাল প্যালেসেস'-এর মতে, ব্রিটিশদের হাতে যাওয়ার আগে এই হীরাটি ভারতের মুঘল সম্রাট, ইরানের শাহ, আফগানিস্তানের আমির এবং শিখ মহারাজাদের মালিকানায় ছিল।

Related Topics

টপ নিউজ

জোহরান মামদানি / রাজা চার্লস / কোহিনূর হীরা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বাংলা কিউআর পেমেন্টে গ্রাহকের কোনো খরচ নেই, পুরো সেবাই ফ্রি
  • ছবি: সংগৃহীত
    যুক্তরাষ্ট্রকে ‘বাদ দিয়ে’ ইরানের সঙ্গে চুক্তি করার পরিকল্পনা উপসাগরীয় দেশগুলোর!
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    এনপিএসবির আওতায় মার্চেন্ট পেমেন্টে সর্বনিম্ন এমডিআর ১ শতাংশ নির্ধারণ বাংলাদেশ ব্যাংকের
  • নরসিংদী জেলার পলাশে স্থাপিত সরকারি মালিকানাধীন দেশের সবচেয়ে বড় ইউরিয়া সার উৎপাদনকারী প্রতিষ্ঠান ঘোড়াশাল-পলাশ ফার্টিলাইজার পিএলসি। ছবি: বাসস
    উৎপাদন শুরুর প্রথম বছরেই ২৩৩ কোটি টাকা মুনাফা করেছে ঘোড়াশাল-পলাশ সার কারখানা
  • ইরানের সর্বোচ্চ নেতার কার্যালয় থেকে প্রকাশিত এ ছবিতে দেখা যাচ্ছে, তেহরানে ইমাম খোমেনি হোসেইনিয়াহ-সংলগ্ন শোককক্ষে রাখা আয়াতুল্লাহ আলী খামেনির কফিনের পাশে বসে আছেন ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) জেনারেল আহমাদ ভাহিদি। ছবিটি বৃহস্পতিবার (২ জুলাই) গভীর রাতে তোলা। ছবি: ইরানের সর্বোচ্চ নেতার কার্যালয়/এপি
    খামেনির জানাজার প্রস্তুতির মাঝে আত্মগোপন থেকে প্রকাশ্যে এলেন আইআরজিসির শীর্ষ কমান্ডার
  • ছবি: টিবিএস
    রাজধানীতে অভিযান চালিয়ে ১,১০৪ বিদেশি বন্যপ্রাণী উদ্ধার; গ্রেপ্তার ১

Related News

  • ১৭ মিলিয়ন ডলার কর দিয়ে ব্রিটেনের শীর্ষ করদাতার তালিকায় রাজা চার্লস
  • ২ বছর প্রেমের পর নার্সকে বিয়ে করলেন রাজা চার্লসের ভাগ্নে পিটার ফিলিপস
  • ইরানের হাতে পারমাণবিক অস্ত্র দেখতে চান না রাজা চার্লস: ট্রাম্প
  • নিউ ইয়র্ক মেয়র মামদানির বাসার বাইরে বোমা হামলার চেষ্টা; সন্ত্রাসবাদের অভিযোগে ২ তরুণ আটক
  • বন্ধের মুখে যুক্তরাজ্যের শতবর্ষী পুরনো ভারতীয় রেস্তোরাঁ, বাঁচাতে রাজা চার্লসের কাছে ২০ হাজার মানুষের আবেদন

Most Read

1
ছবি: সংগৃহীত
অর্থনীতি

বাংলা কিউআর পেমেন্টে গ্রাহকের কোনো খরচ নেই, পুরো সেবাই ফ্রি

2
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রকে ‘বাদ দিয়ে’ ইরানের সঙ্গে চুক্তি করার পরিকল্পনা উপসাগরীয় দেশগুলোর!

3
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

এনপিএসবির আওতায় মার্চেন্ট পেমেন্টে সর্বনিম্ন এমডিআর ১ শতাংশ নির্ধারণ বাংলাদেশ ব্যাংকের

4
নরসিংদী জেলার পলাশে স্থাপিত সরকারি মালিকানাধীন দেশের সবচেয়ে বড় ইউরিয়া সার উৎপাদনকারী প্রতিষ্ঠান ঘোড়াশাল-পলাশ ফার্টিলাইজার পিএলসি। ছবি: বাসস
বাংলাদেশ

উৎপাদন শুরুর প্রথম বছরেই ২৩৩ কোটি টাকা মুনাফা করেছে ঘোড়াশাল-পলাশ সার কারখানা

5
ইরানের সর্বোচ্চ নেতার কার্যালয় থেকে প্রকাশিত এ ছবিতে দেখা যাচ্ছে, তেহরানে ইমাম খোমেনি হোসেইনিয়াহ-সংলগ্ন শোককক্ষে রাখা আয়াতুল্লাহ আলী খামেনির কফিনের পাশে বসে আছেন ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) জেনারেল আহমাদ ভাহিদি। ছবিটি বৃহস্পতিবার (২ জুলাই) গভীর রাতে তোলা। ছবি: ইরানের সর্বোচ্চ নেতার কার্যালয়/এপি
আন্তর্জাতিক

খামেনির জানাজার প্রস্তুতির মাঝে আত্মগোপন থেকে প্রকাশ্যে এলেন আইআরজিসির শীর্ষ কমান্ডার

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

রাজধানীতে অভিযান চালিয়ে ১,১০৪ বিদেশি বন্যপ্রাণী উদ্ধার; গ্রেপ্তার ১

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net