Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
August 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, AUGUST 13, 2026
২ বছর প্রেমের পর নার্সকে বিয়ে করলেন রাজা চার্লসের ভাগ্নে পিটার ফিলিপস

আন্তর্জাতিক

বিবিসি
07 June, 2026, 10:20 am
Last modified: 07 June, 2026, 10:37 am

Related News

  • দীর্ঘদিনের সঙ্গী জর্জিনা রদ্রিগেজকে বিয়ে করলেন ক্রিস্টিয়ানো রোনালদো
  • অনলাইনে বিক্রি হচ্ছে টেইলর সুইফটের বিয়ের 'আবর্জনা', ১০০ ডলার দিয়েও কিনছেন ভক্তরা
  • গোপনেই বিয়ে সারলেন টেইলর সুইফট ও ট্র্যাভিস কেলসি, নিউইয়র্কে বিশাল উদযাপনের প্রস্তুতি
  • সব জল্পনার অবসান ঘটিয়ে নিউ ইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে বিয়ে করছেন টেইলর সুইফট ও ট্র্যাভিস 
  • ১৭ মিলিয়ন ডলার কর দিয়ে ব্রিটেনের শীর্ষ করদাতার তালিকায় রাজা চার্লস

২ বছর প্রেমের পর নার্সকে বিয়ে করলেন রাজা চার্লসের ভাগ্নে পিটার ফিলিপস

ফিলিপস ২০২০ সালে তার প্রথম স্ত্রী অটাম কেলির সঙ্গে বিচ্ছেদের পর ২০২৪ সালে স্পার্লিংয়ের সঙ্গে সম্পর্কে জড়ান।
বিবিসি
07 June, 2026, 10:20 am
Last modified: 07 June, 2026, 10:37 am
প্রিন্সেস অ্যান ও ক্যাপ্টেন মার্ক ফিলিপসের ছেলে ৪৮ বছর বয়সী পিটার ফিলিপস ও তার স্ত্রী হ্যারিয়েট স্পার্লিং। ছবি: রয়টার্স

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা রাজবংশের প্রিন্সেসের ছেলের বিয়ে অনুষ্ঠানে পৌঁছালে, উচ্ছ্বসিত করতালির মাধ্যমে তাদের স্বাগত জানানো হয়।

পিটার ফিলিপস গত শনিবার গ্লুচেস্টারশায়ারের কেম্বলে অবস্থিত অল সেইন্টস গির্জায় এক পারিবারিক অনুষ্ঠানে হ্যারিয়েট স্পার্লিংকে বিয়ে করেন। হ্যারিয়েট স্পার্লিং পেশায় জাতীয় স্বাস্থ্যসেবার (এনএইচএস) নার্স। পিটার এই স্থানটি বেছে নিয়েছিলেন, কারণ তাদের পরিচয়ের সময় স্পার্লিং ওই গ্রামেই বসবাস করতেন। 

রাজা ও রানি রাজপরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে অনুষ্ঠানে যোগ দেন। উপস্থিতদের মধ্যে ছিলেন প্রিন্স ও প্রিন্সেস অব ওয়েলস, জারা ও মাইক টিনডাল এবং এডিনবরার ডিউক ও ডাচেস।

প্রিন্সেস ইউজেনি ও প্রিন্সেস বিট্রিসকেও তাদের স্বামী জ্যাক ব্রুকসব্যাঙ্ক এবং এদোয়ার্দো মাপেল্লি মোৎসির সঙ্গে অনুষ্ঠানে আসতে দেখা যায়।

ভাগ্নের বিয়েতে রাজা চার্লস। ছবি: রয়টার্স

বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা সাধারণ মানুষও এই অনুষ্ঠানে উপস্থিত হন। যুবরাজ উইলিয়াম ও ক্যাথরিন অল সেইন্টস গির্জায় পৌঁছালে তারা জোরালো উচ্ছ্বাস প্রকাশ করেন।

গির্জা ঘিরে গণমাধ্যমকর্মী ও সাধারণ মানুষের জন্য ধাতব ব্যারিকেড দিয়ে পৃথক দুটি নির্ধারিত এলাকা তৈরি করা হয়েছিল। পাশাপাশি সড়ক চলাচলেও বিধিনিষেধ আরোপ করা হয়েছিল।

কনে স্পারলিং তার তিন ব্রাইডসমেইডকে সঙ্গে নিয়ে অনুষ্ঠানে পৌঁছালে চারপাশে 'হিপ হিপ হুররে' ধ্বনি শোনা যায়। ব্রাইডসমেইডদের মধ্যে ছিলেন ফিলিপসের দুই মেয়ে—১৫ বছর বয়সী সাভানা ও ১৪ বছর বয়সী আইলা—এবং স্পার্লিংয়ের কিশোরী মেয়ে জর্জিনা।

রাজা চার্লসের স্ত্রী ক্যামিলা। চবি: রয়টার্স

ফিলিপস ২০২০ সালে তার প্রথম স্ত্রী অটাম কেলির সঙ্গে বিচ্ছেদের পর ২০২৪ সালে স্পার্লিংয়ের সঙ্গে সম্পর্কে জড়ান।

এই যুগলের বাগদানের ঘোষণা ২০২৫ সালের আগস্টে দেওয়া হয়।

বিয়ের অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় একই দিনে, যেদিন এপসম ডার্বি ঘোড়দৌড় প্রতিযোগিতা আয়োজিত হয়। রাজা ও রানির অনুষ্ঠান শেষে সরাসরি রেসকোর্সে যাওয়ার কথা ছিল। তাদের মূলত সেখানে মৌসুমের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘোড়দৌড় প্রতিযোগিতা উপভোগ করার ও বিজয়ীর হাতে ট্রফি তুলে দেওয়ার কথা ছিল।

অনুষ্ঠানে কেট ও উইলিয়ামকেও বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে দেখা যায়। ছবি: রয়টার্স

প্রিন্সেস অ্যান ও ক্যাপ্টেন মার্ক ফিলিপসের ছেলে ৪৮ বছর বয়সী পিটার ফিলিপস বর্তমানে ব্রিটিশ সিংহাসনের উত্তরাধিকার ক্রমে ১৯তম স্থানে রয়েছেন।

উঁচু চূড়া এবং মনোরম ইটের নির্মাণশৈলীতে গড়া অল সেইন্টস গির্জাটি গ্রামীণ জনপদের কেন্দ্রস্থলে অবস্থিত।

Related Topics

টপ নিউজ

রাজা চার্লস / রাজবংশের রাজকন্যা / ছেলে / পিটার ফিলিপস / বিয়ে / রাজবংশের বিয়ে

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    আশুলিয়ার ‘প্রেশার কুকার’ থেকে মতিঝিলের ‘ছাতাবোমা’: সবই তৈরি হচ্ছিল সাভারের এক আস্তানায়
  • স্কেচ: টিবিএস
    ‘আবার ৬ জনরে খাওয়ায় ওই ছবি কেন, নেত্রীও তো বিরক্ত’—হারুনকে বলেছিলেন ওবায়দুল কাদের
  • ড. আক্তার হোসেন। ছবি: সংগৃহীত
    বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ আক্তার হোসেনের নিয়োগ বাতিল
  • ছবি: সংগৃহীত
    বাংলাদেশের সরকারি কেনাকাটার তথ্য প্রকাশসহ সিএজি-র স্বায়ত্তশাসনের তাগিদ যুক্তরাষ্ট্রের
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    করপোরেট ঋণে খেলাপি বাড়ায় রিটেইল ব্যাংকিংয়ে ঝুঁকছে ব্যাংকগুলো
  • ছবি: সংগৃহীত
    ‘গুলি করি, মরে একটা…বাকিডি যায় না, স্যার’ বলা সেই ইকবালসহ ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত

Related News

  • দীর্ঘদিনের সঙ্গী জর্জিনা রদ্রিগেজকে বিয়ে করলেন ক্রিস্টিয়ানো রোনালদো
  • অনলাইনে বিক্রি হচ্ছে টেইলর সুইফটের বিয়ের 'আবর্জনা', ১০০ ডলার দিয়েও কিনছেন ভক্তরা
  • গোপনেই বিয়ে সারলেন টেইলর সুইফট ও ট্র্যাভিস কেলসি, নিউইয়র্কে বিশাল উদযাপনের প্রস্তুতি
  • সব জল্পনার অবসান ঘটিয়ে নিউ ইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে বিয়ে করছেন টেইলর সুইফট ও ট্র্যাভিস 
  • ১৭ মিলিয়ন ডলার কর দিয়ে ব্রিটেনের শীর্ষ করদাতার তালিকায় রাজা চার্লস

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

আশুলিয়ার ‘প্রেশার কুকার’ থেকে মতিঝিলের ‘ছাতাবোমা’: সবই তৈরি হচ্ছিল সাভারের এক আস্তানায়

2
স্কেচ: টিবিএস
বাংলাদেশ

‘আবার ৬ জনরে খাওয়ায় ওই ছবি কেন, নেত্রীও তো বিরক্ত’—হারুনকে বলেছিলেন ওবায়দুল কাদের

3
ড. আক্তার হোসেন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ আক্তার হোসেনের নিয়োগ বাতিল

4
ছবি: সংগৃহীত
অর্থনীতি

বাংলাদেশের সরকারি কেনাকাটার তথ্য প্রকাশসহ সিএজি-র স্বায়ত্তশাসনের তাগিদ যুক্তরাষ্ট্রের

5
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

করপোরেট ঋণে খেলাপি বাড়ায় রিটেইল ব্যাংকিংয়ে ঝুঁকছে ব্যাংকগুলো

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘গুলি করি, মরে একটা…বাকিডি যায় না, স্যার’ বলা সেই ইকবালসহ ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net