Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
October 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, OCTOBER 06, 2026
শহীদ ওসমান হাদির নাম মুছে আগের নামে ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
30 September, 2026, 06:00 pm
Last modified: 30 September, 2026, 06:03 pm

Related News

  • ঢাবির নিয়মিত মাস্টার্সে বাইরের শিক্ষার্থীদের সুযোগ: নীতিমালার তিন বছরেও অধিকাংশ বিভাগে বাস্তবায়ন হয়নি
  • দোকানের মালিকানা নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দুই হলে সংঘর্ষ, আহত ৯
  • এবার নিউ মেক্সিকো অঙ্গরাজ্যের নাম বদলে ‘নিউ আমেরিকা’ রাখার প্রস্তাব ট্রাম্পের
  • অধিকাংশ আমেরিকান লেক অন্টারিওর নাম পরিবর্তনের বিরোধী
  • ট্রাম্পের কাছে নতি স্বীকার: কানাডার লেক অন্টারিওর নাম বদলে ‘লেক আমেরিকা’ করল গুগল

শহীদ ওসমান হাদির নাম মুছে আগের নামে ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক আলমোজাদ্দেদী আলফেছানী বলেন, “গত সিনেটে স্থাপনাগুলোর নাম আগের মত রাখার সিদ্ধান্ত হয়েছে। এখন সেটাই করা হচ্ছে।”
টিবিএস রিপোর্ট
30 September, 2026, 06:00 pm
Last modified: 30 September, 2026, 06:03 pm
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবুর রহমান হলের প্রধান ফটকে আবারও আগের নামফলক ফিরিয়ে আনা হচ্ছে। 'শহীদ ওসমান হাদি হল' নামফলক সরিয়ে সেখানে 'শেখ মুজিবুর রহমান হল' লেখা নামফলক স্থাপন করা হবে।

আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে হলের প্রধান ফটক থেকে 'শহীদ ওসমান হাদি হল' নামটি সরিয়ে ফেলার কার্যক্রম শুরু হয়।

এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) থেকে হলটির নাম পরিবর্তন করার দাবি উঠলেও, বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেট—এ বিষয়ে সিদ্ধান্ত দেয়নি। ফলে হলের প্রধান ফটকে আগের নাম ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক আলমোজাদ্দেদী আলফেছানী বলেন, "গত সিনেটে স্থাপনাগুলোর নাম আগের মত রাখার সিদ্ধান্ত হয়েছে। এখন সেটাই করা হচ্ছে।"

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ইসরাফিল রতন দ্য বিজনেজ স্ট্যান্ডার্ডকে বলেন, "আমি শুনেছি বিষয়টা, তবে প্রক্টর অফিসকে হল প্রশাসন থেকে জানানো হয়নি। আমি প্রক্টরিয়াল টিমকে পাঠিয়েছি বিষয়টা অবজারভ করতে। হল প্রশাসন হয়তো নিজ উদ্যোগে করতে পারে।"

তবে হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মো. আখতারুজ্জামানের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি সাড়া দেননি।

এর আগে ২০২৫ সালের ডিসেম্বর মাসে আততায়ীদের গুলিতে ওসমান হাদির মৃত্যুর পর—ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তনের দাবি ওঠে। একপর্যায়ে শিক্ষার্থীরা হলের প্রধান ফটকের পুরোনো নামফলক সরিয়ে সেখানে 'শহীদ ওসমান হাদি হল' নাম লিখে দেন। গত বছরের ২০ ডিসেম্বর রাতে ক্রেন ব্যবহার করে হলের নামফলক পরিবর্তনের কাজ করা হয়েছিল।

এরপর ২০২৬ সালের জানুয়ারিতে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তন করে 'শহীদ ওসমান হাদি হল' করার সুপারিশ করা হয়। একই সভায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের নাম পরিবর্তনেরও সুপারিশ করা হয়েছিল। তবে এসব সুপারিশ সিন্ডিকেট অনুমোদন না দিয়ে, ফের সিনেটে সিদ্ধান্তের জন্য পাঠায়।

তবে গত ২৯ জুন বিশ্ববিদ্যালয়ের বার্ষিক সিনেট অধিবেশনে, নাম পরিবর্তনের বিষয়টি অনুমোদন না দিয়ে উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম প্রস্তাবটি পুনরায় সিন্ডিকেটে পাঠানোর কথা জানান।

Related Topics

টপ নিউজ

শহীদ ওসমান হাদি / শেখ মুজিবুর রহমান / নাম পরিবর্তন / হল / ঢাবি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি/সংগৃহীত
    দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি, ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা
  • 'পিচ্চি রাজা'। ফাইল ছবি: সংগৃহীত
    প্রিজন ভ্যানের তালা খুলে ‘পিচ্চি রাজা’কে বোনের প্রাইভেটকারে তুলে দেন এসআই প্রবীর: জিএমপি
  • রাঙামাটির বরকলের বরুণাছড়িরতে গ্রামের বনে ঘুরে বেড়াচ্ছে এশীয় হাতির পাল। ছবি: সংগৃহীত
    বন থেকে আসা প্রতিবেশী: বন্য হাতির সঙ্গে যেভাবে সহাবস্থান গড়ে তুলেছে বরকলের মানুষ
  • ইলাস্ট্রেশন: নোবেল কর্তৃপক্ষ।
    অপটোজেনেটিক্সে অবদান রেখে চিকিৎসাবিজ্ঞানে নোবেল জিতলেন তিন বিজ্ঞানী
  • ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
    অবকাঠামো নির্মাণকাজে বাধাগ্রস্ত হচ্ছে লোহাগাড়ার চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্যে হাতির চলাচল
  • ছবি: সংগৃহীত
    ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের ৯ তলা থেকে শিক্ষার্থীর লাফ, টিনের চালায় পড়ায় বাঁচলেন

Related News

  • ঢাবির নিয়মিত মাস্টার্সে বাইরের শিক্ষার্থীদের সুযোগ: নীতিমালার তিন বছরেও অধিকাংশ বিভাগে বাস্তবায়ন হয়নি
  • দোকানের মালিকানা নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দুই হলে সংঘর্ষ, আহত ৯
  • এবার নিউ মেক্সিকো অঙ্গরাজ্যের নাম বদলে ‘নিউ আমেরিকা’ রাখার প্রস্তাব ট্রাম্পের
  • অধিকাংশ আমেরিকান লেক অন্টারিওর নাম পরিবর্তনের বিরোধী
  • ট্রাম্পের কাছে নতি স্বীকার: কানাডার লেক অন্টারিওর নাম বদলে ‘লেক আমেরিকা’ করল গুগল

Most Read

1
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি, ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা

2
'পিচ্চি রাজা'। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রিজন ভ্যানের তালা খুলে ‘পিচ্চি রাজা’কে বোনের প্রাইভেটকারে তুলে দেন এসআই প্রবীর: জিএমপি

3
রাঙামাটির বরকলের বরুণাছড়িরতে গ্রামের বনে ঘুরে বেড়াচ্ছে এশীয় হাতির পাল। ছবি: সংগৃহীত
ফিচার

বন থেকে আসা প্রতিবেশী: বন্য হাতির সঙ্গে যেভাবে সহাবস্থান গড়ে তুলেছে বরকলের মানুষ

4
ইলাস্ট্রেশন: নোবেল কর্তৃপক্ষ।
আন্তর্জাতিক

অপটোজেনেটিক্সে অবদান রেখে চিকিৎসাবিজ্ঞানে নোবেল জিতলেন তিন বিজ্ঞানী

5
ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
বাংলাদেশ

অবকাঠামো নির্মাণকাজে বাধাগ্রস্ত হচ্ছে লোহাগাড়ার চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্যে হাতির চলাচল

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের ৯ তলা থেকে শিক্ষার্থীর লাফ, টিনের চালায় পড়ায় বাঁচলেন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net