Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
May 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MAY 02, 2026
এনবিআর বিভাজনে নতুন উদ্যোগ, ৯ সদস্যের কমিটি গঠন

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
30 April, 2026, 10:25 am
Last modified: 30 April, 2026, 10:26 am

Related News

  • ‘হাত জোড় করে বলছি, ছোট ইন্ডাস্ট্রিকে বাঁচান’: ভ্যাট কমিয়ে আয়কর বাড়ানোর প্রস্তাব ব্যবসায়ীদের
  • করমুক্ত আয়সীমা ৫ লাখ টাকা করার দাবি জানাল এফবিসিসিআই
  • কাঁচামাল আমদানিতে উচ্চ শুল্ক ও কর হ্রাসের দাবি ইস্পাত উৎপাদকদের
  • গত ৩ বছরে বন্ধ হয়েছে ৪০০ পোশাক কারখানা: বিজিএমইএ
  • আগামী বাজেটে ভ্যাটের আওতা বাড়ানো হবে: এনবিআর চেয়ারম্যান

এনবিআর বিভাজনে নতুন উদ্যোগ, ৯ সদস্যের কমিটি গঠন

এই কমিটিকে আগের অধ্যাদেশ যাচাই-বাছাই করে তা আরও কার্যকর ও প্রয়োগযোগ্য করে নতুন বিল উত্থাপনের জন্য সুপারিশ দিতে বলা হয়েছে।
টিবিএস রিপোর্ট
30 April, 2026, 10:25 am
Last modified: 30 April, 2026, 10:26 am
ছবি: সংগৃহীত

বহুল আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) বিভাজন বা বাইফারকেশনের লক্ষ্যে নতুন করে উদ্যোগ নিয়েছে সরকার। এ উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহকে প্রধান করে ৯ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) প্রকাশিত এক প্রজ্ঞাপনে বলা হয়, রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা সংক্রান্ত অধ্যাদেশ যাচাই-বাছাই করে নতুনভাবে উত্থাপনের লক্ষ্যে 'সুপারিশ প্রণয়ন কমিটি' গঠন করা হয়েছে।

কমিটির সদস্যরা হলেন—প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, মন্ত্রিপরিষদ বিভাগের সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব, অর্থ সচিব, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব এবং লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব। এছাড়া, অভ্যন্তরীণ সম্পদ বিভাগের (আইআরডি) সচিব এতে সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

এই কমিটিকে আগের অধ্যাদেশ যাচাই-বাছাই করে তা আরও কার্যকর ও প্রয়োগযোগ্য করে নতুন বিল উত্থাপনের জন্য সুপারিশ দিতে বলা হয়েছে।

তবে কত দিনের মধ্যে কমিটি প্রতিবেদন দেবে, সে বিষয়ে কোনো সময়সীমা নির্ধারণ করা হয়নি।

প্রসঙ্গত, অন্তর্বর্তী সরকারের সময় রাজস্ব সংস্কারের লক্ষ্যে একটি কমিটি গঠন করা হয়। ওই কমিটি সংস্কার পরিকল্পনার অংশ হিসেবে এনবিআরকে দুই ভাগে বিভক্ত করার সুপারিশ করে।
এর ভিত্তিতে 'রেভিনিউ পলিসি' ও 'রেভিনিউ ম্যানেজমেন্ট' নামে দুটি বিভাগ গঠনের জন্য অধ্যাদেশ জারি করা হয়।

তবে পরে এ নিয়ে এনবিআর কর্মকর্তারা আন্দোলন শুরু করলে সরকার অধ্যাদেশটি সংশোধন করে।

কিন্তু ওই সরকারের শেষ দিকে অধ্যাদেশ অনুযায়ী বাস্তবায়ন কার্যক্রম শুরু করতে গেলে প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের আপত্তির কারণে তা বাধাগ্রস্ত হয়। ফলে বাস্তবায়ন প্রক্রিয়া স্থগিত হয়ে যায়।

নতুন সরকার এসে ওই অধ্যাদেশ আইনে পরিণত না করায় এর কার্যকারিতা শেষ হয়ে যায়।

Related Topics

টপ নিউজ

এনবিআর / এনবিআর বিভাজন / রাজস্ব বোর্ড

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ফজলুর রহমানের বক্তব্য মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী: জামায়াতপন্থী জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদের প্রতিবাদ
  • ছবি: ইউএসএফ পুলিশ
    উদ্ধার হওয়া মরদেহের পোশাকের সঙ্গে যুক্তরাষ্ট্রে নিখোঁজ নাহিদা বৃষ্টির পোশাকের মিল পাওয়া গেছে
  • ছবি: সংগৃহীত
    বুথফেরত জরিপে পশ্চিমবঙ্গে ক্ষমতাচ্যুত হওয়ার পথে মমতা, বিজেপির বড় জয়ের ইঙ্গিত
  • নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি এবং ব্রিটিশ রাজা চার্লস। ছবি: রয়টার্স
    কোহিনূর হীরা ফিরিয়ে দিতে ব্রিটিশ রাজা চার্লসকে মামদানির আহ্বান
  • ২০২৫ সালের ৬ আগস্ট রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউনিট-১ এর সফলভাবে হট অ্যান্ড কোল্ড ফাংশনাল টেস্ট সম্পন্ন হয়। এসময় সেখান থেকে বাষ্প উড়তে দেখা যায়। ছবি: সংগৃহীত
    রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: গ্রিডের স্থিতিশীলতা নিশ্চিত করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ
  • ‘ফেলস ক্যান ডু টু’ জাহাজটি উপকূল থেকে প্রায় ২,০০০ ফুট দূরে রয়েছে। ছবি: মো. মিনহাজ উদ্দিন
    রিসাইক্লিংয়ের জন্য চট্টগ্রামে পৌঁছাল বিশ্বের অন্যতম বৃহৎ বার্জ ‘ফেলস ক্যান ডু টু’

Related News

  • ‘হাত জোড় করে বলছি, ছোট ইন্ডাস্ট্রিকে বাঁচান’: ভ্যাট কমিয়ে আয়কর বাড়ানোর প্রস্তাব ব্যবসায়ীদের
  • করমুক্ত আয়সীমা ৫ লাখ টাকা করার দাবি জানাল এফবিসিসিআই
  • কাঁচামাল আমদানিতে উচ্চ শুল্ক ও কর হ্রাসের দাবি ইস্পাত উৎপাদকদের
  • গত ৩ বছরে বন্ধ হয়েছে ৪০০ পোশাক কারখানা: বিজিএমইএ
  • আগামী বাজেটে ভ্যাটের আওতা বাড়ানো হবে: এনবিআর চেয়ারম্যান

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ফজলুর রহমানের বক্তব্য মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী: জামায়াতপন্থী জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদের প্রতিবাদ

2
ছবি: ইউএসএফ পুলিশ
আন্তর্জাতিক

উদ্ধার হওয়া মরদেহের পোশাকের সঙ্গে যুক্তরাষ্ট্রে নিখোঁজ নাহিদা বৃষ্টির পোশাকের মিল পাওয়া গেছে

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বুথফেরত জরিপে পশ্চিমবঙ্গে ক্ষমতাচ্যুত হওয়ার পথে মমতা, বিজেপির বড় জয়ের ইঙ্গিত

4
নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি এবং ব্রিটিশ রাজা চার্লস। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

কোহিনূর হীরা ফিরিয়ে দিতে ব্রিটিশ রাজা চার্লসকে মামদানির আহ্বান

5
২০২৫ সালের ৬ আগস্ট রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউনিট-১ এর সফলভাবে হট অ্যান্ড কোল্ড ফাংশনাল টেস্ট সম্পন্ন হয়। এসময় সেখান থেকে বাষ্প উড়তে দেখা যায়। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: গ্রিডের স্থিতিশীলতা নিশ্চিত করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ

6
‘ফেলস ক্যান ডু টু’ জাহাজটি উপকূল থেকে প্রায় ২,০০০ ফুট দূরে রয়েছে। ছবি: মো. মিনহাজ উদ্দিন
ফিচার

রিসাইক্লিংয়ের জন্য চট্টগ্রামে পৌঁছাল বিশ্বের অন্যতম বৃহৎ বার্জ ‘ফেলস ক্যান ডু টু’

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net