Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
August 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, AUGUST 16, 2026
নেত্রকোনায় টিকা না পেয়ে বিক্ষোভ, স্বাস্থ্যকর্মীকে মারধর, যুবক আটক

বাংলাদেশ

নেত্রকোনা প্রতিনিধি
10 August, 2021, 02:25 pm
Last modified: 10 August, 2021, 02:29 pm

Related News

  • বাংলাদেশে সেল গঠনের চেষ্টা করছে আল-কায়েদা: জাতিসংঘের সতর্কর্তা
  • সৌদি আরবের আরামকো তেল শোধনাগারে হুথিদের হামলা
  • রাশিয়া-ইউক্রেন আকাশযুদ্ধে দীর্ঘতর হচ্ছে বেসামরিক প্রাণহানির মিছিল
  • কয়েক সপ্তাহের মধ্যে ন্যাটোভুক্ত দেশে হামলা চালাতে পারে রাশিয়া, মার্কিন গোয়েন্দা সংস্থার সতর্কবার্তা
  • মাগুরায় সাকিব আল হাসানের বাড়িতে হামলা, তদন্তে পুলিশ

নেত্রকোনায় টিকা না পেয়ে বিক্ষোভ, স্বাস্থ্যকর্মীকে মারধর, যুবক আটক

টিকার মজুদ শেষ হয়ে যাওয়ায় মঙ্গলবার সকাল থেকে আটপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিকাকেন্দ্রে প্রথম ডোজের টিকাদান কার্যক্রম স্থগিত করা হয়।
নেত্রকোনা প্রতিনিধি
10 August, 2021, 02:25 pm
Last modified: 10 August, 2021, 02:29 pm
প্রতীকী ছবি: সংগৃহীত

করোনাভাইরাসের টিকা না পেয়ে বিক্ষোভ প্রদর্শনসহ স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোরকিপারকে মারধর ও চেয়ার-টেবিল ছুঁড়ে ফেলে দেওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকাল ১১টার দিকে নেত্রকোনার আটপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে।

ঘটনায় জড়িত নূরুল আমিন (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে থানা পুলিশ।

জানা গেছে, টিকার মজুদ শেষ হয়ে যাওয়ায় মঙ্গলবার সকাল থেকে আটপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিকাকেন্দ্রে প্রথম ডোজের টিকাদান কার্যক্রম স্থগিত করা হয়। তবে দ্বিতীয় ডোজের টিকাদান চালু রয়েছে। কিন্তু ওইদিন উপজেলার বিভিন্ন এলাকা থেকে বেশকিছু লোক প্রথম ডোজের টিকা নিতে আসেন। তখন স্বাস্থ্য কমপ্লক্সের কর্মচারীরা প্রথম ডোজের কার্যক্রম স্থগিত রাখার কথা জানালে তারা উত্তেজিত হয়ে পড়েন।

এ সময় বানিয়াজান ইউনিয়নের মোবারকপুর গ্রামের নূরুল আমিন নামে এক যুবক টিকা নিতে আসা লোকজনকে সংগঠিত করে টিকাকেন্দ্রের সামনেই আপত্তিকর স্লোগান দেওয়াসহ বিক্ষোভ প্রদর্শন করেন। এক পর্যায়ে তারা স্বাস্থ্য কমপ্লেক্সের চেয়ার-টেবিলও ছুঁড়ে মারতে থাকেন।

এ সময় স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোর কিপার মির্জা আতাউর রহমান বাধা দিলে তাকেও মারধর করেন নূরুল আমিন। খবর পেয়ে আটপাড়া থানা পুলিশ গিয়ে তাৎক্ষণিক তাকে আটক করে।

আটপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শরীফ আহমেদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেছেন, 'এ ব্যাপারে স্টোরকিপার আতাউর রহমান জুয়েল থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। ঘটনাটি অনভিপ্রেত। আমরা অত্যন্ত আন্তরিকতার সঙ্গে টিকাদান কার্যক্রম পরিচালনা করছি।'

এদিকে আটপাড়া থানার ওসি জাফর ইকবাল বলেন, 'ওই সময় স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় থানার কয়েক পুলিশ সদস্য কর্তব্যরত ছিলেন। তারা ঘটনাস্থল থেকেই নূরুল আমিনকে আটক করেছেন। নূরুল আমিন রড-সিমেন্টের ব্যবসা করেন। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।' 

Related Topics

টপ নিউজ

নেত্রকোনা / স্বাস্থ্য কমপ্লেক্স / হামলা / টিকাদান কর্মসূচি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • যোগী আদিত্যনাথ। ছবি: এপি
    দেশভাগের সময় জোর করে সব হিন্দু গ্রাম বাংলাদেশকে দিয়ে দেওয়া হয়েছে: যোগী আদিত্যনাথ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    জাতীয় গ্রিডে সামিটের এলএনজি সরবরাহ শুরু, শনিবারের মধ্যে পূর্ণ সক্ষমতায় ফেরার আশা
  • কারিগরি ত্রুটিতে এক্সিলারেটের টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ আবারও বন্ধ
    কারিগরি ত্রুটিতে এক্সিলারেটের টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ আবারও বন্ধ
  • বিশাল গর্গ। ছবি: ব্লুমবার্গ
    বড়দিনের আগে জুমে ৯০০ কর্মীকে ছাঁটাই করা সিইও এবার নিজেই চাকরি হারালেন, তুললেন প্রতারণার অভিযোগ
  • নিখোঁজ মো. হারুনের পরিবার। ছবি: আসমা সুলতানা প্রভা
    আন্দামান গিলে নিয়েছে মানুষ, অপেক্ষা আর অভাব গিলে খাচ্ছে পরিবারগুলোকে
  • ২৫০ দিন ধরে সাগরে ইউএসএস আব্রাহাম লিঙ্কন। ছবি: রয়টার্স
    ২৫০ দিন সাগরে, খাদ্য-শৌচাগার সংকট, রণতরিতে ভেঙে পড়ছে মার্কিন সেনাদের মনোবল; উদ্বেগ বাড়ছে যুক্তরাষ্ট্রে

Related News

  • বাংলাদেশে সেল গঠনের চেষ্টা করছে আল-কায়েদা: জাতিসংঘের সতর্কর্তা
  • সৌদি আরবের আরামকো তেল শোধনাগারে হুথিদের হামলা
  • রাশিয়া-ইউক্রেন আকাশযুদ্ধে দীর্ঘতর হচ্ছে বেসামরিক প্রাণহানির মিছিল
  • কয়েক সপ্তাহের মধ্যে ন্যাটোভুক্ত দেশে হামলা চালাতে পারে রাশিয়া, মার্কিন গোয়েন্দা সংস্থার সতর্কবার্তা
  • মাগুরায় সাকিব আল হাসানের বাড়িতে হামলা, তদন্তে পুলিশ

Most Read

1
যোগী আদিত্যনাথ। ছবি: এপি
আন্তর্জাতিক

দেশভাগের সময় জোর করে সব হিন্দু গ্রাম বাংলাদেশকে দিয়ে দেওয়া হয়েছে: যোগী আদিত্যনাথ

2
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জাতীয় গ্রিডে সামিটের এলএনজি সরবরাহ শুরু, শনিবারের মধ্যে পূর্ণ সক্ষমতায় ফেরার আশা

3
কারিগরি ত্রুটিতে এক্সিলারেটের টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ আবারও বন্ধ
বাংলাদেশ

কারিগরি ত্রুটিতে এক্সিলারেটের টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ আবারও বন্ধ

4
বিশাল গর্গ। ছবি: ব্লুমবার্গ
আন্তর্জাতিক

বড়দিনের আগে জুমে ৯০০ কর্মীকে ছাঁটাই করা সিইও এবার নিজেই চাকরি হারালেন, তুললেন প্রতারণার অভিযোগ

5
নিখোঁজ মো. হারুনের পরিবার। ছবি: আসমা সুলতানা প্রভা
ফিচার

আন্দামান গিলে নিয়েছে মানুষ, অপেক্ষা আর অভাব গিলে খাচ্ছে পরিবারগুলোকে

6
২৫০ দিন ধরে সাগরে ইউএসএস আব্রাহাম লিঙ্কন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

২৫০ দিন সাগরে, খাদ্য-শৌচাগার সংকট, রণতরিতে ভেঙে পড়ছে মার্কিন সেনাদের মনোবল; উদ্বেগ বাড়ছে যুক্তরাষ্ট্রে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net