Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
May 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MAY 02, 2026
বাংলাদেশের বাজারে প্রথম পরিবেশবান্ধব জুতা আনল বাটা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
09 June, 2021, 03:00 pm
Last modified: 09 June, 2021, 03:55 pm

Related News

  • ২০২৫ সালে বাটার মুনাফা কমেছে ৯৬%
  • বিক্রি বাড়লেও এপ্রিল-সেপ্টেম্বরে বাটার ক্ষতি ২৪ কোটি টাকা
  • প্রথম নারী ও বাংলাদেশি ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ দিল বাটা
  • ১০৫% নগদ লভ্যাংশ ঘোষণা বাটার, ২০২৪ সালে মুনাফা কমেছে ২৬%
  • সিলেটে ৮০০ জনকে আসামি করে বাটার মামলা, লুট হওয়া জুতাসহ গ্রেপ্তার আরও ২

বাংলাদেশের বাজারে প্রথম পরিবেশবান্ধব জুতা আনল বাটা

জুতাটির উপরের সোল ফেলে দেওয়া প্লাস্টিক শতভাগ পুনর্ব্যবহার করে তৈরি করা হয়েছে এবং বাইরের সোলে ৩০ ভাগ ইথিলিন-ভিনাইল অ্যাসিটেট ব্যবহার করা হয়েছে।  
টিবিএস রিপোর্ট
09 June, 2021, 03:00 pm
Last modified: 09 June, 2021, 03:55 pm
বাটা-র লোগো

দেশের বাজারে প্রথম পরিবেশবান্ধব জুতা নিয়ে এল বহুজাতিক জুতা প্রস্তুতকারী প্রতিষ্ঠান বাটা।

প্রতিষ্ঠানটি চার ধরনের পরিবেশবান্ধব জুতা এনেছে এবং রবিবার থেকেই বাটার ১৩টি ফ্ল্যাগশিপ আউটলেট এবং অনলাইনে পাওয়া যাচ্ছে জুতাগুলো। বাটার পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বাটা বাংলাদেশের মার্কেটিং ম্যানেজার ইফতেখার মল্লিক বলেন, "আমরা আশা করছি বাংলাদেশের তরুণেরা এই সৃজনশীল নকশার ফ্যাশনেবল জুতাগুলো পছন্দ করবেন"।

তিনি বলেন, জুতাটির উপরের সোল ফেলে দেওয়া প্লাস্টিক শতভাগ পুনর্ব্যবহার করে তৈরি করা হয়েছে এবং বাইরের সোলে ৩০ ভাগ ইথিলিন-ভিনাইল অ্যাসিটেট ব্যবহার করা হয়েছে।

এছাড়াও ভিতরের অংশটি (ইনসোল) আরামদায়ক করে তুলতে ৯৮ শতাংশ অর্থোলেটাইট ব্যবহার করা হয়েছে।   

"এবং এ সব কিছুই তৈরী করা হয়েছে বাংলাদেশে"।

যদিও বাটা একটি বহুজাতিক জুতা প্রস্তুতকারক সংস্থা, বিগত ৫৮ বছর ধরে বাংলাদেশে প্রতিষ্ঠানটির উপস্থিতি একে এ দেশের মানুষের কাছে একটি স্থানীয় সংস্থাতে পরিণত করেছে। 

১৯৬২ সাল থেকে বাংলাদেশে বাটার কার্যক্রম চালু রয়েছে এবং এ দেশে এর দুটি উৎপাদন কেন্দ্র রয়েছে- যার একটি টঙ্গীতে এবং অন্যটি ধামরাইয়ে অবস্থিত। 

এর পাশাপাশি বাটা তাদের প্রডাক্ট লাইনে অনেক উঁচুমানের বিভিন্ন ব্র্যান্ডেরও সন্নিবেশ ঘটিয়েছে- যেমন মারি ক্লেয়ার, এম্বাসাডর, ওয়েনব্রেনার প্রভৃতি। এছাড়া বাটা বাংলাদেশে অ্যাডিডাস ব্র্যান্ডের জুতা আমদানি করে থাকে।

দেশের বিভিন্ন প্রান্তে বাটার বর্তমানে মোট ২৬১টি খুচরা বিক্রয়কেন্দ্র রয়েছে। 

বিশ্বজুড়ে বাটা প্রতিদিন এক মিলিয়নেরও বেশি গ্রাহকের চাহিদা মিটিয়ে থাকে, এর কর্মীর সংখ্যা ৩০,০০০ এর অধিক; বাটার রয়েছে ৫,০০০ এর বেশি আন্তর্জাতিক খুচরা বিক্রয় কেন্দ্র যা ৭০টিরও বেশি দেশে খুচরা বিক্রয় পরিচালনা করে থাকে। এছাড়া বিশ্বজুড়ে ২০টি দেশে বাটার উৎপাদন কেন্দ্র রয়েছে। 
 

Related Topics

টপ নিউজ

বাটা / পরিবেশবান্ধব জুতা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • শজনে গাছ। ছবি: সংগৃহীত
    খাবার পানির ৯৮% মাইক্রোপ্লাস্টিক দূর করতে পারে 'অলৌকিক' শজনে গাছ: গবেষণা
  • সুন্দরবনের ভারতীয় অংশের নদীতে মাছ ধরছেন এক নারী। সুন্দরবনের মতো বেশ কিছু দুর্গম এলাকায় সীমান্ত ভাগাভাগি করছে বাংলাদেশ ও ভারত। ছবি: রয়টার্স
    বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বদলে কেন কুমির ও সাপ ছাড়তে চাইছে ভারত?
  • ছবি: সংগৃহীত
    যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী খুন: বৃষ্টির মরদেহ শনাক্ত, দেশে আনার প্রক্রিয়া শুরু
  • ইরানের ক্ষেপণাস্ত্র। ফাইল ছবি: রয়টার্স
    যুদ্ধবিরতি ভেঙে পড়ার শঙ্কায় চাপা পড়া ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদ দ্রুত বের করছে ইরান
  • প্রতীকী ছবি। সংগৃহীত
    অন্তর্বর্তী সরকারের ক্রয়নীতির কারণেই হামের টিকার ঘাটতি: রিপোর্ট
  • যুক্তরাষ্ট্রের নেভাডার নেলিস বিমানঘাঁটিতে একটি ট্রাকে করে দীর্ঘপাল্লার হাইপারসনিক অস্ত্র পরিবহনকারী টান্সপোর্টার ইরেক্টর লঞ্চার নিয়ে যাওয়া হচ্ছে। ছবি: ইউএস আর্মি
    ইরানের বিরুদ্ধে প্রথমবারের মতো হাইপারসনিক ক্ষেপণাস্ত্র মোতায়েনের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

Related News

  • ২০২৫ সালে বাটার মুনাফা কমেছে ৯৬%
  • বিক্রি বাড়লেও এপ্রিল-সেপ্টেম্বরে বাটার ক্ষতি ২৪ কোটি টাকা
  • প্রথম নারী ও বাংলাদেশি ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ দিল বাটা
  • ১০৫% নগদ লভ্যাংশ ঘোষণা বাটার, ২০২৪ সালে মুনাফা কমেছে ২৬%
  • সিলেটে ৮০০ জনকে আসামি করে বাটার মামলা, লুট হওয়া জুতাসহ গ্রেপ্তার আরও ২

Most Read

1
শজনে গাছ। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

খাবার পানির ৯৮% মাইক্রোপ্লাস্টিক দূর করতে পারে 'অলৌকিক' শজনে গাছ: গবেষণা

2
সুন্দরবনের ভারতীয় অংশের নদীতে মাছ ধরছেন এক নারী। সুন্দরবনের মতো বেশ কিছু দুর্গম এলাকায় সীমান্ত ভাগাভাগি করছে বাংলাদেশ ও ভারত। ছবি: রয়টার্স
বাংলাদেশ

বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বদলে কেন কুমির ও সাপ ছাড়তে চাইছে ভারত?

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী খুন: বৃষ্টির মরদেহ শনাক্ত, দেশে আনার প্রক্রিয়া শুরু

4
ইরানের ক্ষেপণাস্ত্র। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধবিরতি ভেঙে পড়ার শঙ্কায় চাপা পড়া ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদ দ্রুত বের করছে ইরান

5
প্রতীকী ছবি। সংগৃহীত
বাংলাদেশ

অন্তর্বর্তী সরকারের ক্রয়নীতির কারণেই হামের টিকার ঘাটতি: রিপোর্ট

6
যুক্তরাষ্ট্রের নেভাডার নেলিস বিমানঘাঁটিতে একটি ট্রাকে করে দীর্ঘপাল্লার হাইপারসনিক অস্ত্র পরিবহনকারী টান্সপোর্টার ইরেক্টর লঞ্চার নিয়ে যাওয়া হচ্ছে। ছবি: ইউএস আর্মি
আন্তর্জাতিক

ইরানের বিরুদ্ধে প্রথমবারের মতো হাইপারসনিক ক্ষেপণাস্ত্র মোতায়েনের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net