Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
May 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MAY 17, 2026
প্রথম নারী ও বাংলাদেশি ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ দিল বাটা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
13 October, 2025, 06:30 pm
Last modified: 13 October, 2025, 09:38 pm

Related News

  • বাটা'র রেকর্ড মুনাফা: প্রথম প্রান্তিকে আয় ৩৮০ কোটি টাকা
  • ২০২৫ সালে বাটার মুনাফা কমেছে ৯৬%
  • সনি র‌্যাংগসের ব্যবস্থাপনা পরিচালকসহ ৩ জনের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা
  • আমরা ‘কর সন্ত্রাস’ থেকে মুক্তি চাই: সৈয়দ নাসিম মঞ্জুর 
  • খরচের দিক থেকে সেরা হলে কেন প্রতিদিন মেট্রোরেলের বিয়ারিং প্যাড চেক করতে হবে: ডিএমটিসিএল’র ব্যবস্থাপনা পরিচালক

প্রথম নারী ও বাংলাদেশি ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ দিল বাটা

এক বিবৃতিতে বাটা জানিয়েছে, ফারিয়া ইয়াসমিন ২০২৫ সালের অক্টোবর থেকে বাটা বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। তিনি বর্তমান ব্যবস্থাপনা পরিচালক দেবব্রত মুখার্জির স্থলাভিষিক্ত হবেন।
টিবিএস রিপোর্ট
13 October, 2025, 06:30 pm
Last modified: 13 October, 2025, 09:38 pm
ফারিয়া ইয়াসমিন। ছবি: সৌজন্যে প্রাপ্ত

বাটা সু কোম্পানি (বাংলাদেশ) লিমিটেডের নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন ফারিয়া ইয়াসমিন। আগামী ২০ নভেম্বর থেকে তার নিয়োগ কার্যকর হবে বলে জানিয়েছে বাটা।

কোম্পানি সূত্রে জানা গেছে, ফারিয়া ইয়াসমিন হবেন বাটার ইতিহাসে প্রথম নারী এবং প্রথম বাংলাদেশি নাগরিক, যিনি বহুজাতিক এই জুতাপণ্য কোম্পানির বাংলাদেশের কার্যক্রমের নেতৃত্ব দেবেন।

এক বিবৃতিতে বাটা জানিয়েছে, ফারিয়া ইয়াসমিন ২০২৫ সালের অক্টোবর থেকে বাটা বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। তিনি বর্তমান ব্যবস্থাপনা পরিচালক দেবব্রত মুখার্জির স্থলাভিষিক্ত হবেন।

ফারিয়া ইয়াসমিন বাংলাদেশ ও শ্রীলঙ্কার বিভিন্ন প্রতিষ্ঠানে ব্র্যান্ড মার্কেটিং, পোর্টফোলিও ম্যানেজমেন্ট এবং ব্যবসা পরিচালনায় ২৩ বছরেরও বেশি সময় দ্বায়িত্ব পালন করেছেন। বাটায় যোগদানের আগে তিনি এসিআই পিএলসি-তে চিফ বিজনেস অফিসার হিসেবে কর্মরত ছিলেন। এর আগে তিনি রেকিট বেনকিজার, মারিকো ও নেসলে-তেও গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন।

বিবৃতিতে আরও বলা হয়, বাটা সু চলতি বছরের এপ্রিল-জুন প্রান্তিকে ৯.৬৪ কোটি টাকা লোকসান করেছে। ৩০ জুলাই প্রকাশিত কোম্পানির আর্থিক বিবরণী অনুযায়ী, ঐ প্রান্তিকে প্রতি শেয়ারে লোকসান দাঁড়ায় ৭.০৫ টাকা। গত বছরের একই সময়ে কোম্পানি ১৮.৭৮ কোটি টাকা মুনাফা করেছিল এবং প্রতি শেয়ারে আয় ছিল ১৩.৭৩ টাকা।

২০২৫ সালের দ্বিতীয় প্রান্তিকে বাটার রাজস্ব ৪০ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৫৮ কোটি টাকা। বছরের প্রথম ছয় মাসে রাজস্ব ৫ শতাংশ হ্রাস পেয়ে দাঁড়িয়েছে ৫১৪.৬৬ কোটি টাকা। একই সময়ে নিট মুনাফা ২৭ শতাংশ কমে দাঁড়িয়েছে ২৭.১৮ কোটি টাকা, এবং জুন ২০২৫ শেষে প্রতি শেয়ারে আয় দাঁড়িয়েছে ১৯.৮৭ টাকা।

উল্লেখ্য, ১৯৬২ সালে বাটা বাংলাদেশে কার্যক্রম শুরু করে। বর্তমানে টঙ্গী এবং ধামরাইয়ে কোম্পানিটির দুটি উৎপাদন কারখানা রয়েছে।

Related Topics

টপ নিউজ

বাটা বাংলাদেশ / বাটা / বাটা শু / ব্যবস্থাপনা পরিচালক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি :এপি
    চীন থেকে কিছু আনা যাবে না: বিমানে ওঠার আগে উপহার ফেলে দিতে হলো ট্রাম্পের টিমকে
  • ছবি: সংগৃহীত
    ডিএমপির রমনা বিভাগের নতুন ডিসি হলেন আলোচিত এসপি শেখ জাহিদুল ইসলাম
  • ছবি: রয়টার্স
    শি-র সঙ্গে বৈঠকের কয়েক ঘণ্টা পরই তাইওয়ানকে স্বাধীনতার ঘোষণা না দিতে সতর্ক করলেন ট্রাম্প
  •  ভারতের মধ্যপ্রদেশে ভোজশালা-কামাল মওলা মসজিদ। ফাইল ছবি: এএফপি
    ভারতের একাদশ শতাব্দীর ভোজশালা-কামাল মওলা মসজিদকে মন্দির ঘোষণা
  • ঝংনানহাইয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এটি চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির অত্যন্ত গোপন ও কঠোর নিরাপত্তাবেষ্টিত এক এলাকা। ছবি: রয়টার্স
    ট্রাম্পকে কেন চীনের গোপন বাগান ঘুরিয়ে দেখালেন শি?
  • ফাইল ছবি/রাজীব ধর
    সবজির কেজি সেঞ্চুরিতে, মাছ-মুরগি-ডিমের দামেও ঊর্ধ্বগতি

Related News

  • বাটা'র রেকর্ড মুনাফা: প্রথম প্রান্তিকে আয় ৩৮০ কোটি টাকা
  • ২০২৫ সালে বাটার মুনাফা কমেছে ৯৬%
  • সনি র‌্যাংগসের ব্যবস্থাপনা পরিচালকসহ ৩ জনের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা
  • আমরা ‘কর সন্ত্রাস’ থেকে মুক্তি চাই: সৈয়দ নাসিম মঞ্জুর 
  • খরচের দিক থেকে সেরা হলে কেন প্রতিদিন মেট্রোরেলের বিয়ারিং প্যাড চেক করতে হবে: ডিএমটিসিএল’র ব্যবস্থাপনা পরিচালক

Most Read

1
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি :এপি
আন্তর্জাতিক

চীন থেকে কিছু আনা যাবে না: বিমানে ওঠার আগে উপহার ফেলে দিতে হলো ট্রাম্পের টিমকে

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ডিএমপির রমনা বিভাগের নতুন ডিসি হলেন আলোচিত এসপি শেখ জাহিদুল ইসলাম

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

শি-র সঙ্গে বৈঠকের কয়েক ঘণ্টা পরই তাইওয়ানকে স্বাধীনতার ঘোষণা না দিতে সতর্ক করলেন ট্রাম্প

4
 ভারতের মধ্যপ্রদেশে ভোজশালা-কামাল মওলা মসজিদ। ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

ভারতের একাদশ শতাব্দীর ভোজশালা-কামাল মওলা মসজিদকে মন্দির ঘোষণা

5
ঝংনানহাইয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এটি চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির অত্যন্ত গোপন ও কঠোর নিরাপত্তাবেষ্টিত এক এলাকা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্পকে কেন চীনের গোপন বাগান ঘুরিয়ে দেখালেন শি?

6
ফাইল ছবি/রাজীব ধর
বাংলাদেশ

সবজির কেজি সেঞ্চুরিতে, মাছ-মুরগি-ডিমের দামেও ঊর্ধ্বগতি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net