Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
October 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, OCTOBER 03, 2026
হাদির অবস্থা ‘অত্যন্ত আশঙ্কাজনক’, মস্তিষ্কে মারাত্মক ক্ষতি, চলছে ভেন্টিলেশন: মেডিকেল বোর্ড

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
13 December, 2025, 05:00 pm
Last modified: 13 December, 2025, 05:11 pm

Related News

  • শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ প্রচলিত নিয়মে পর্যালোচনা করা হচ্ছে: জয়সওয়াল
  • ওসমান হাদি হত্যা মামলা: সম্পূরক তদন্ত প্রতিবেদন দাখিল ২০ আগস্ট
  • হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল আবার পেছাল, নতুন তারিখ ২৮ জুন
  • ৭ দিনের মধ্যে হাদির খুনিদের বিষয়ে সুনির্দিষ্ট তথ্য চায় ইনকিলাব মঞ্চ, অন্যথায় শাহবাগে অবস্থানের ঘোষণা
  • 'বাংলাদেশে কাকে দিয়ে খুন করিয়েছিলেন জানি?': দাবি মমতা ব্যানার্জীর

হাদির অবস্থা ‘অত্যন্ত আশঙ্কাজনক’, মস্তিষ্কে মারাত্মক ক্ষতি, চলছে ভেন্টিলেশন: মেডিকেল বোর্ড

টিবিএস রিপোর্ট
13 December, 2025, 05:00 pm
Last modified: 13 December, 2025, 05:11 pm
এভারকেয়ার হসপিটাল। ফাইল ছবি: বিজনেস ওয়্যার

মাথায় গুলিবিদ্ধ ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির শারীরিক অবস্থা 'অত্যন্ত আশঙ্কাজনক' বলে জানিয়েছে মেডিকেল বোর্ড। তার মস্তিষ্কে [ব্রেন] মারাত্মক ক্ষতি হয়েছে। বর্তমানে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভেন্টিলেশন সাপোর্টে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে এভারকেয়ার হাসপাতালের আইসিইউ ও এইচডিইউ-এর কো-অর্ডিনেটর এবং সিনিয়র কনসালটেন্ট ডা. মো. জাফর ইকবাল মেডিকেল বোর্ডের পর্যবেক্ষণ ও সিদ্ধান্তগুলো এক বার্তায় জানান।

হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগের জ্যেষ্ঠ কনসালটেন্ট ও বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মো. জাফর ইকবালের নেতৃত্বে এই ১৩ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।

মেডিকেল বোর্ড জানিয়েছে, ওসমান হাদির ব্রেন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে ব্রেন স্টেমে ইনজুরির কারণে তার রক্তচাপ ও হৃৎস্পন্দন [হার্টবিট] ওঠানামা করছে। রক্তচাপ নিয়ন্ত্রণে সাপোর্ট দেওয়া হচ্ছে। তবে হার্টবিট কমে গেলে তাৎক্ষণিকভাবে টেম্পোরারি পেসমেকার বসানোর জন্য একটি বিশেষ টিম সার্বক্ষণিক প্রস্তুত রাখা হয়েছে।

বোর্ডের পর্যবেক্ষণে আরও বলা হয়, তার ফুসফুসে আঘাত (ইনজুরি) রয়েছে এবং চেস্ট ড্রেইন টিউব দিয়ে অল্প রক্তক্ষরণ হচ্ছে। ফুসফুসে সংক্রমণ ও তীব্র শ্বাসকষ্টজনিত জটিলতা যেন তৈরি না হয়, সেদিকে লক্ষ্য রেখে তাকে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছে।

১৩ সদস্যের মাল্টিডিসিপ্লিনারি মেডিকেল বোর্ডের প্রাইমারি কনসালটেন্ট হিসেবে রয়েছেন ডা. আলিউজ্জামান এবং আইসিইউ কনসালটেন্ট হিসেবে ডা. জাফর ইকবাল। এছাড়া নিউরোসার্জারি, কার্ডিওলজি, নেফ্রলজি, রেসপিরেটরি মেডিসিনসহ বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা এই বোর্ডে রয়েছেন।

বোর্ড জানিয়েছে, যেহেতু অপারেশন সম্পন্ন হয়েছে, তাই এখন তাকে রক্ষণশীল [কনজারভেটিভ] ব্যবস্থাপনায় রাখা হয়েছে। ব্রেন প্রটেকশন প্রটোকল মেনে সব ধরনের সাপোর্ট দেওয়া হচ্ছে। শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল হলে পুনরায় মস্তিষ্কের সিটি স্ক্যান করা হতে পারে।

মেডিকেল বোর্ড আরও জানিয়েছে, জটিলতার মধ্যেও কিছু ক্ষেত্রে উন্নতির লক্ষণ দেখা গেছে। চিকিৎসকরা জানান, তার কিডনির কার্যক্ষমতা ফিরে এসেছে। ফ্লুইড ব্যালেন্সের মাধ্যমে সেটি ধরে রাখার চেষ্টা চলছে। এছাড়া শরীরে রক্ত জমাট বাঁধা ও রক্তক্ষরণ হওয়ার মধ্যে যে অসামঞ্জস্যতা [ডিআইসি] দেখা দিয়েছিল, তা অনেকটা নিয়ন্ত্রণে এসেছে।

রোগীর গোপনীয়তা ও ইনফেকশন রোধে হাসপাতালে ভিড় না করার অনুরোধ জানিয়েছে মেডিকেল বোর্ড। নির্দেশনায় বলা হয়েছে, কোনো দর্শনার্থী ভেতরে প্রবেশের অনুমতি পাবেন না। 

ডা. মো. জাফর ইকবাল বলেন, 'আমাদের মেডিকেল টিম সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে চিকিৎসা চালিয়ে যাচ্ছে। রোগীর গোপনীয়তা ও মর্যাদা রক্ষায় সবার সহযোগিতা কাম্য। তার শারীরিক অবস্থার উন্নতির জন্য দেশবাসীর কাছে দোয়া চাইছি।'

এছাড়া প্রাথমিক পর্যায়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকদের 'হিরোইক' বা বীরোচিত ভূমিকার জন্য ধন্যবাদ জানিয়েছে এভারকেয়ারের মেডিকেল বোর্ড।

গত শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে নির্বাচনী প্রচারণার সময় গুলিবিদ্ধ হন ওসমান হাদি। পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি অস্ত্রোপচার শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। 

Related Topics

টপ নিউজ

ওসমান হাদি / মেডিকেল বোর্ড

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ঢাকার কল সেন্টার: গভীর রাতের শিফটের আড়ালে থাকা কঠোর বাস্তবতা ও তরুণদের অভিজ্ঞতা
    ঢাকার কল সেন্টার: গভীর রাতের শিফটের আড়ালে থাকা কঠোর বাস্তবতা ও তরুণদের অভিজ্ঞতা
  • পাখির চোখে চট্টগ্রাম কন্টেইনার টার্মিনাল। ছবি: মিনহাজ উদ্দিন/টিবিএস
    এনসিটির পর এবার সিসিটিও যাচ্ছে বিদেশি অপারেটরদের হাতে, দায়িত্ব পাচ্ছে সৌদির আরএসজিটিআই
  • নিউইয়র্কে প্রথমবারের মতো আয়োজিত ‘ইনভেস্ট বাংলাদেশ’ অনুষ্ঠানে এম ক্যাপিটালের চেয়ারম্যান ড. আহসান এইচ মনসুর এবং ড. মুহাম্মদ ইউনূস । সেখানেই ‘ডাকছে বাংলাদেশ’ উদ্যোগটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। ছবি: সংগৃহীত
    দেশে প্রবাসী বিনিয়োগ আনতে ১০০ কোটি ডলারের তহবিল গঠনের ঘোষণা আহসান এইচ মনসুরের এম ক্যাপিটালের
  • ছবি: রয়টার্স
    আমার আইকিউ সবচেয়ে বেশি; আমার চাচা এমআইটিতে পড়াতেন, তার কাছ থেকে পেয়েছি: ট্রাম্প
  • মেজর (অব.) আখতারুজ্জামান। ছবি: সংগৃহীত
    ‘ঘাড় ধরে বের করে দেব’: বিমানবন্দরে হুমকি, জামায়াত নেতা আখতারের বিরুদ্ধে মামলা
  • ছবি: টিবিএস
    প্যাকেটজাত চিনি ও বোতলজাত তেলের সংকট, বাড়ছে ডিম-মুরগি-সবজির দাম

Related News

  • শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ প্রচলিত নিয়মে পর্যালোচনা করা হচ্ছে: জয়সওয়াল
  • ওসমান হাদি হত্যা মামলা: সম্পূরক তদন্ত প্রতিবেদন দাখিল ২০ আগস্ট
  • হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল আবার পেছাল, নতুন তারিখ ২৮ জুন
  • ৭ দিনের মধ্যে হাদির খুনিদের বিষয়ে সুনির্দিষ্ট তথ্য চায় ইনকিলাব মঞ্চ, অন্যথায় শাহবাগে অবস্থানের ঘোষণা
  • 'বাংলাদেশে কাকে দিয়ে খুন করিয়েছিলেন জানি?': দাবি মমতা ব্যানার্জীর

Most Read

1
ঢাকার কল সেন্টার: গভীর রাতের শিফটের আড়ালে থাকা কঠোর বাস্তবতা ও তরুণদের অভিজ্ঞতা
ফিচার

ঢাকার কল সেন্টার: গভীর রাতের শিফটের আড়ালে থাকা কঠোর বাস্তবতা ও তরুণদের অভিজ্ঞতা

2
পাখির চোখে চট্টগ্রাম কন্টেইনার টার্মিনাল। ছবি: মিনহাজ উদ্দিন/টিবিএস
বাংলাদেশ

এনসিটির পর এবার সিসিটিও যাচ্ছে বিদেশি অপারেটরদের হাতে, দায়িত্ব পাচ্ছে সৌদির আরএসজিটিআই

3
নিউইয়র্কে প্রথমবারের মতো আয়োজিত ‘ইনভেস্ট বাংলাদেশ’ অনুষ্ঠানে এম ক্যাপিটালের চেয়ারম্যান ড. আহসান এইচ মনসুর এবং ড. মুহাম্মদ ইউনূস । সেখানেই ‘ডাকছে বাংলাদেশ’ উদ্যোগটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। ছবি: সংগৃহীত
অর্থনীতি

দেশে প্রবাসী বিনিয়োগ আনতে ১০০ কোটি ডলারের তহবিল গঠনের ঘোষণা আহসান এইচ মনসুরের এম ক্যাপিটালের

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আমার আইকিউ সবচেয়ে বেশি; আমার চাচা এমআইটিতে পড়াতেন, তার কাছ থেকে পেয়েছি: ট্রাম্প

5
মেজর (অব.) আখতারুজ্জামান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘ঘাড় ধরে বের করে দেব’: বিমানবন্দরে হুমকি, জামায়াত নেতা আখতারের বিরুদ্ধে মামলা

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

প্যাকেটজাত চিনি ও বোতলজাত তেলের সংকট, বাড়ছে ডিম-মুরগি-সবজির দাম

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net