Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
October 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, OCTOBER 10, 2026
খরচের দিক থেকে সেরা হলে কেন প্রতিদিন মেট্রোরেলের বিয়ারিং প্যাড চেক করতে হবে: ডিএমটিসিএল’র ব্যবস্থাপনা পরিচালক

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
03 November, 2025, 01:20 pm
Last modified: 03 November, 2025, 02:22 pm

Related News

  • মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিয়ারে ফাটল চিহ্নিত: সংসদে সড়ক পরিবহনমন্ত্রী    
  • এমআরটি-১ ও ৫-এর ব্যয় কমছে ৪,৮০০ কোটি টাকা, আরও কাটছাঁট করতে কমিটি গঠন
  • এমআরটি-১-এর পর এবার এমআরটি-৫ নর্দার্ন রুটের ব্যয় ১২৬ শতাংশ বাড়ানোর প্রস্তাব
  • ২০২৭ সালের এপ্রিলে কমলাপুর পর্যন্ত চালু হচ্ছে মেট্রোরেল
  • পহেলা বৈশাখে বন্ধ থাকবে মেট্রোরেলের ২ স্টেশন

খরচের দিক থেকে সেরা হলে কেন প্রতিদিন মেট্রোরেলের বিয়ারিং প্যাড চেক করতে হবে: ডিএমটিসিএল’র ব্যবস্থাপনা পরিচালক

ফারুক আহমেদ বলেন, মেট্রোরেলের স্থায়িত্ব ১০০ বছর আর বিয়ারিং প্যাডের ৫০ বছর ধরা হলেও এক বছরের মাথায়ই কেন বিয়ারিং প্যাড নিয়ে আতঙ্কিত থাকতে হবে?
টিবিএস রিপোর্ট
03 November, 2025, 01:20 pm
Last modified: 03 November, 2025, 02:22 pm
উত্তরার ডিএমটিসিএল ভবনের কনফারেন্স রুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ। ছবি: টিবিএস

ঢাকা মেট্রোরেলের লাইন-৬ তৈরিতে যে খরচ হয়েছে, এটি পৃথিবীর সবচেয়ে ভালো মেট্রো হওয়ার কথা ছিল বলে মন্তব্য করেছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ। এরপরেও কেন প্রতিদিন সকালে বিয়ারিং প্যাড চেক করতে হবে বলে প্রশ্ন তুলেন তিনি।

সোমবার (৩ নভেম্বর) মেট্রোরেল প্রকল্প এবং এর পরিচালনার সার্বিক বিষয় নিয়ে উত্তরার ডিএমটিসিএল ভবনের কনফারেন্স রুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ফারুক আহমেদ বলেন, 'মেট্রোরেলের স্থায়িত্ব ১০০ বছর আর বিয়ারিং প্যাডের ৫০ বছর ধরা হলেও এক বছরের মাথায়ই কেন বিয়ারিং প্যাড নিয়ে আতঙ্কিত থাকতে হবে? প্রতিদিন সকালে কেন বিয়ারিং প্যাড চেক করতে হবে?'

তিনি আরও বলেন, 'মেট্রোরেল বুঝে নেওয়ার সক্ষমতা আমাদের নেই। তাই যারা মেট্রোরেল  রক্ষণাবেক্ষণে দক্ষ তাদের উপর নির্ভর করতে হচ্ছে। 

স্বাধীন নিরাপত্তা পদক্ষেপ নেওয়ার বিষয়ে ফারুক আহমেদ বলেন, 'আমরা একটি স্বাধীন নিরাপত্তা পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছি৷ আমরা উপদেষ্টা পরিষদের কাছে সুপারিশ করেছি, হয়তো ২-৩ মাস লাগবে এটা করতে। যতো তাড়াতাড়ি সম্ভব আমরা এটা করবো।'

তিনি বলেন, 'আমরা এখনও মেট্রোরেলের কাজ বুঝে নেইনি। কিন্তু বুঝে নেওয়ার আগেই মেট্রোরেলের কাজের নানা ত্রুটি ধরা পরছে। প্রকল্পের কনসালটেন্সি প্রতিষ্ঠান আগে কাজ বুঝে নিয়ে আমাদের কাছে বুঝিয়ে দেওয়ার কথা। কিন্তু এখনও আমরা লাইন-৬ এর কাজ বুঝে পাইনি। বুঝে নেবার দায়িত্ব ছিল কনসালটেন্সি প্রতিষ্ঠানের। অদক্ষতার কারণে হয়তো সেখানে ঘাটতি ছিল।'

মেট্রোরেলের দুর্ঘটনায় ৪ টি কারন থাকতে পারে বলে ধারণা করছেন ফারুক আহমেদ। তবে তিনি তদন্ত রিপোর্ট সম্পন্ন হওয়ার আগে বিস্তারিত কিছু বলতে পারছেন না।

তিনি বলেন, '২০২৪ এর দুর্ঘটনার পরে আমারা স্বশরীরে ও ড্রোনের মাধ্যমে পরীক্ষা-নিরীক্ষা করেছি। গত দুই মাস আগে আমারা আবারও দেখেছি। আমাদের প্রথম কাজ হচ্ছে নিরাপত্তা নিশ্চিত করা।'

তিনি আরও বলেন, 'মেট্রো আমাদের করতে হবে। আমরা চাই দক্ষ অর্থায়ন করতে, স্থানীয়দের গুরুত্ব দিয়ে কাজ করার চেষ্টা আমাদের আছে। এখানে বিনিয়োগকারীর স্বার্থের সঙ্গে সাংঘর্ষিক কিছু বিষয়ও আছে। আমরা চাই তরুণদের যুক্ত করে ডিএমটিসিএল এর সক্ষমতা বাড়াতে। আমাকে বিয়ারিং প্যাডের ৫০ বছরের ওয়ারেন্টি দেওয়া হয়েছে, সেখানে আমি তো অনেকটাই অসহায়।'

নকশা প্রয়োজনে পরিবর্তন করা হবে জানিয়ে ব্যবস্থাপনা পরিচালক বলেন, 'নতুন মেট্রোরেল লাইনগুলার ক্ষেত্রে প্রয়োজনে নকশা পরিবর্তন করা হবে। আমরা রাজনৈতিক দলসহ যারা পিলারে পোস্টারিং করছেন তাদের সরে আশার আহ্বান করছি। আমরা ফিজিক্যাল ক্র্যাকগুলো এসব থাকলে বুজতে পারব না।'

তিনি বলেন, যারা আগে মেট্রোরেলের কাজ বুঝে নিয়েছে কিংবা যারা দিয়েছে তাদের অবশ্যই অনিয়মের জন্যে আইনের আওতায় আনা উচিত। সরকারের তদন্ত শেষ হলে অবশ্যই সেটা হবে বলে আশা।

তিনি আরও বলেন, ঠিকাদার প্রতিষ্ঠান থেকে আমরা এখনো পূর্ণাঙ্গ কাজ বুঝে নেইনি। আমরা তাদের কাছে ৩ মাস ধরে বারবার নোটিশ দিয়েও পাচ্ছি না। আংশিকভাবে বুঝে নিলেও ঠিকাদারের মেজর ভুলগুলোতে কাজ করার কথা দুই থেকে আড়াই বছর। কিন্তু সেটাও হয়নি। এখানে দায় তো নিশ্চই আছে।

তিনি বলেন, আমরা প্রতিটি পিলারের বিয়ারিং চেক করছি এবং যেখানে যে পদক্ষেপ নেওয়া দরকার সেটা নেওয়া হচ্ছে। আমাদের নিজস্ব লোকবল নেই দ্রুত এটা শেষ করার, কিন্তু থার্ড পার্টি নিয়োগ দিয়ে করা হচ্ছে। প্রতিদিন ১২/১৩ টি করে পিলার পর্যবেক্ষণ করছেন তারা।

Related Topics

টপ নিউজ

মেট্রোরেলের বিয়ারিং প্যাড / ডিএমটিসিএল / ব্যবস্থাপনা পরিচালক / ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড / প্রতিদিনি / সেরা মেট্রোরেল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে হুথিদের ক্ষোপণাস্ত্র হমলার পর বিধ্বস্ত বিমানের আগুন নিয়ন্ত্রণে কাজ করছে দমকলকর্মীরা। ছবি: সংগৃহীত
    রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা: পাইলটসহ তিনজন নিহত, ৩৩০-এর বেশি ফ্লাইট বাতিল
  • ছবি: সংগৃহীত
    ‘ডিআইজি’ পরিচয়ে বিমানবন্দরের লাউঞ্জ ব্যবহার: অতিরিক্ত ডিআইজি বরখাস্ত
  • গত তিন মাসে সরকারি ডাক বিভাগের স্পিড পোস্ট সেবায় প্রায় ৬০০ টন পণ্য পরিবহন করা হয়েছে। ছবি: মেহেদী হাসান
    চিঠির দিন শেষ, ডাক বিভাগেই এখন স্বল্প খরচে পাঠানো যাচ্ছে ঘরের আসবাব: ৩ মাসে পরিবহন করেছে ৬০০ টন পণ্য
  • সিএনজি অটোরিকশা চালক সুমন। কোলাজ: টিবিএস
    কুমিল্লায় স্কুলছাত্রী হত্যার ঘটনায় সিএনজি অটোরিকশা চালক চট্টগ্রাম থেকে গ্রেপ্তার
  • নাভানেথেম নাভি পিল্লাই ও ডোনাল্ড ট্রাম্প। ইলাস্ট্রেশন: টিবিএস
    ‘আপনারা আরও হাততালি দিলে পুরস্কারটা ট্রাম্পের সঙ্গে ভাগ করে নিতে পারি’: শান্তিতে নোবেল জয়ের পর ট্রাম্পকে খোঁচা পিল্লাইয়ের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    সিলেটে টিকিটের সঙ্গে এনআইডি না মিললে ট্রেনে ভ্রমণ বন্ধ, ১২ অক্টোবর থেকে কঠোর নজরদারির নির্দেশ ডিসির

Related News

  • মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিয়ারে ফাটল চিহ্নিত: সংসদে সড়ক পরিবহনমন্ত্রী    
  • এমআরটি-১ ও ৫-এর ব্যয় কমছে ৪,৮০০ কোটি টাকা, আরও কাটছাঁট করতে কমিটি গঠন
  • এমআরটি-১-এর পর এবার এমআরটি-৫ নর্দার্ন রুটের ব্যয় ১২৬ শতাংশ বাড়ানোর প্রস্তাব
  • ২০২৭ সালের এপ্রিলে কমলাপুর পর্যন্ত চালু হচ্ছে মেট্রোরেল
  • পহেলা বৈশাখে বন্ধ থাকবে মেট্রোরেলের ২ স্টেশন

Most Read

1
রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে হুথিদের ক্ষোপণাস্ত্র হমলার পর বিধ্বস্ত বিমানের আগুন নিয়ন্ত্রণে কাজ করছে দমকলকর্মীরা। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা: পাইলটসহ তিনজন নিহত, ৩৩০-এর বেশি ফ্লাইট বাতিল

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘ডিআইজি’ পরিচয়ে বিমানবন্দরের লাউঞ্জ ব্যবহার: অতিরিক্ত ডিআইজি বরখাস্ত

3
গত তিন মাসে সরকারি ডাক বিভাগের স্পিড পোস্ট সেবায় প্রায় ৬০০ টন পণ্য পরিবহন করা হয়েছে। ছবি: মেহেদী হাসান
ফিচার

চিঠির দিন শেষ, ডাক বিভাগেই এখন স্বল্প খরচে পাঠানো যাচ্ছে ঘরের আসবাব: ৩ মাসে পরিবহন করেছে ৬০০ টন পণ্য

4
সিএনজি অটোরিকশা চালক সুমন। কোলাজ: টিবিএস
বাংলাদেশ

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যার ঘটনায় সিএনজি অটোরিকশা চালক চট্টগ্রাম থেকে গ্রেপ্তার

5
নাভানেথেম নাভি পিল্লাই ও ডোনাল্ড ট্রাম্প। ইলাস্ট্রেশন: টিবিএস
আন্তর্জাতিক

‘আপনারা আরও হাততালি দিলে পুরস্কারটা ট্রাম্পের সঙ্গে ভাগ করে নিতে পারি’: শান্তিতে নোবেল জয়ের পর ট্রাম্পকে খোঁচা পিল্লাইয়ের

6
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সিলেটে টিকিটের সঙ্গে এনআইডি না মিললে ট্রেনে ভ্রমণ বন্ধ, ১২ অক্টোবর থেকে কঠোর নজরদারির নির্দেশ ডিসির

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net