Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
May 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MAY 01, 2026
২০২৫ সালে বাটার মুনাফা কমেছে ৯৬%

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
29 April, 2026, 10:55 am
Last modified: 29 April, 2026, 11:01 am

Related News

  • ২০২৫ সালে রেকর্ড ২,২৫১ কোটি টাকা মুনাফা ব্র্যাক ব্যাংকের
  • পুঁজিবাজারে স্বচ্ছতা ও আস্থা ফেরাতে ‘সংস্কার কমিশন’ গঠনের পরিকল্পনা সরকারের
  • ২০২৫ সালে সিটি ব্যাংকের রেকর্ড ১,৩২৪ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা
  • ২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের
  • পূর্বানুমোদন ছাড়াই ১০০ কোটি টাকা পর্যন্ত মূলধন ফেরত নিতে পারবেন বিদেশি বিনিয়োগকারীরা

২০২৫ সালে বাটার মুনাফা কমেছে ৯৬%

২০২৫ সালে বাটার শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে মাত্র ০.৮৫ টাকা। আগের বছর (২০২৪ সালে) যা ছিল ২১.৬২ টাকা। অর্থাৎ
টিবিএস রিপোর্ট
29 April, 2026, 10:55 am
Last modified: 29 April, 2026, 11:01 am
বাটা-র লোগো

দেশের শীর্ষস্থানীয় জুতা প্রস্তুতকারক ও বাজারজাতকারী প্রতিষ্ঠান বাটা সু কোম্পানি (বাংলাদেশ) লিমিটেডের ব্যবসায় বড় ধস নেমেছে। ২০২৫ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়া অর্থবছরে প্রতিষ্ঠানটির নিট মুনাফা আগের বছরের তুলনায় ৯৬ শতাংশ কমে গেছে।

মূলত রাজনৈতিক অস্থিরতা, সামষ্টিক অর্থনৈতিক মন্দা এবং ব্যবসায়িক বিভিন্ন চ্যালেঞ্জের কারণে বছরের দীর্ঘ সময় প্রতিষ্ঠানটি লোকসানের মুখে ছিল।

কোম্পানির প্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য (পিএসআই) অনুযায়ী, ২০২৫ সালে বাটার শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে মাত্র ০.৮৫ টাকা। আগের বছর (২০২৪ সালে) যা ছিল ২১.৬২ টাকা। অর্থাৎ এক বছরের ব্যবধানে শেয়ারপ্রতি আয় কমেছে প্রায় ৯৬ শতাংশ।

আর্থিক প্রতিবেদন বিশ্লেষণে দেখা যায়, বাটা ২০২৫ সালের দ্বিতীয় প্রান্তিক (এপ্রিল-জুন) থেকেই লোকসানের মুখে পড়ে। এপ্রিল থেকে ডিসেম্বর পর্যন্ত ৯ মাসে কোম্পানিটির পুঞ্জীভূত লোকসান ছিল ৩৫.৬৭ কোটি টাকা। তবে বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) ৩৬.৮২ কোটি টাকার বড় মুনাফা থাকায় বছর শেষে কোম্পানিটি কোনোমতে ১.১৫ কোটি টাকা নিট মুনাফা করতে সক্ষম হয়েছে।

মুনাফায় বড় ধস নামলেও শেয়ারহোল্ডারদের জন্য আকর্ষণীয় লভ্যাংশ ঘোষণা করেছে বাটা বাংলাদেশ। কোম্পানিটির পরিচালনা পর্ষদ ২০২৫ অর্থবছরের জন্য ১০৫ শতাংশ চূড়ান্ত নগদ লভ্যাংশ দেওয়ার সুপারিশ করেছে। এর আগে বছরের মাঝামাঝি সময়ে ১৪৩ শতাংশ অন্তর্বর্তীকালীন নগদ লভ্যাংশ প্রদান করা হয়েছিল। ফলে সব মিলিয়ে ২০২৫ অর্থবছরের জন্য বিনিয়োগকারীরা ২৪৮ শতাংশ নগদ লভ্যাংশ পাচ্ছেন।

লভ্যাংশ ও নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের জন্য আগামী ৩০ জুন কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করা হয়েছে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৯ মে।

মুনাফা কমার খবরের প্রভাব পড়েছে পুঁজিবাজারেও। মঙ্গলবার (২৮ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বাটার শেয়ারের দাম ২ শতাংশ কমে ৮১৮.৭০ টাকায় লেনদেন শেষ হয়েছে।

কোম্পানিটির পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে, ২০২৫ সালে বাটা বাংলাদেশের মোট টার্নওভার (বিক্রির পরিমাণ) ছিল ৯১৬ কোটি টাকা। সামষ্টিক অর্থনৈতিক অস্থিরতা এবং রাজনৈতিক অনিশ্চয়তার মধ্যেও তারা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে।

এতে বলা হয়, 'ভোক্তারা অপ্রয়োজনীয় খরচে সতর্ক হয়ে পড়ায় প্রতিষ্ঠানটি তাদের কৌশল বদলেছে। এখন তারা গ্রাহককেন্দ্রিক পরিকল্পনায় জোর দিচ্ছে এবং যেসব পণ্যের চাহিদা দ্রুত বাড়ছে সেগুলোকে অগ্রাধিকার দিচ্ছে। বিশেষ করে ক্যাজুয়াল জুতা, স্নিকার ও প্রিমিয়াম পণ্যে ভালো অগ্রগতি হয়েছে, যা বাজারের পরিবর্তিত চাহিদার সঙ্গে মিলছে।'

এতে আরও বলা হয়, 'অনলাইন ও অফলাইন—দুই মাধ্যম মিলিয়ে একটি সমন্বিত বিক্রয়ব্যবস্থা গড়ে তোলা হয়েছে, যাতে গ্রাহকরা সহজ অভিজ্ঞতা পান। একই সঙ্গে প্রতিষ্ঠানটি খরচ কমিয়ে দক্ষভাবে পরিচালনায় জোর দিচ্ছে এবং নতুন উদ্ভাবনে বিনিয়োগ চালিয়ে যাচ্ছে। এসব উদ্যোগের ফলে অর্থনৈতিক পরিস্থিতি স্বাভাবিক হলে নতুন সুযোগ কাজে লাগাতে কোম্পানিটি ভালো অবস্থানে থাকবে।'

বাটা ১৯৬২ সাল থেকে বাংলাদেশে ব্যবসা করছে। টঙ্গী ও ধামরাইয়ে তাদের দুটি বিশাল কারখানায় প্রতিদিন প্রায় ১ লাখ ৬০ হাজার জোড়া জুতা তৈরির সক্ষমতা রয়েছে। বছরে প্রায় ৩ কোটি জোড়া জুতা বিক্রি করে প্রতিষ্ঠানটি। উল্লেখ্য, বাটা বাংলাদেশ নেদারল্যান্ডসভিত্তিক বাফিন বিভি-এর একটি অঙ্গপ্রতিষ্ঠান, যারা বাটার ৭০ শতাংশ শেয়ারের মালিক।

Related Topics

টপ নিউজ

বাটা / মুনাফা / আয় কমা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ফজলুর রহমানের বক্তব্য মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী: জামায়াতপন্থী জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদের প্রতিবাদ
  • নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি এবং ব্রিটিশ রাজা চার্লস। ছবি: রয়টার্স
    কোহিনূর হীরা ফিরিয়ে দিতে ব্রিটিশ রাজা চার্লসকে মামদানির আহ্বান
  • ছবি: ইউএসএফ পুলিশ
    উদ্ধার হওয়া মরদেহের পোশাকের সঙ্গে যুক্তরাষ্ট্রে নিখোঁজ নাহিদা বৃষ্টির পোশাকের মিল পাওয়া গেছে
  • ২০২৫ সালের ৬ আগস্ট রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউনিট-১ এর সফলভাবে হট অ্যান্ড কোল্ড ফাংশনাল টেস্ট সম্পন্ন হয়। এসময় সেখান থেকে বাষ্প উড়তে দেখা যায়। ছবি: সংগৃহীত
    রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: গ্রিডের স্থিতিশীলতা নিশ্চিত করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ
  • ছবি: সংগৃহীত
    এনবিআর বিভাজনে নতুন উদ্যোগ, ৯ সদস্যের কমিটি গঠন
  • ফাইল ছবি: সংগৃহীত
    ৯ মাসে কমেছে বৈদেশিক ঋণের অর্থছাড় ও প্রতিশ্রুতি, বেড়েছে পরিশোধের চাপ 

Related News

  • ২০২৫ সালে রেকর্ড ২,২৫১ কোটি টাকা মুনাফা ব্র্যাক ব্যাংকের
  • পুঁজিবাজারে স্বচ্ছতা ও আস্থা ফেরাতে ‘সংস্কার কমিশন’ গঠনের পরিকল্পনা সরকারের
  • ২০২৫ সালে সিটি ব্যাংকের রেকর্ড ১,৩২৪ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা
  • ২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের
  • পূর্বানুমোদন ছাড়াই ১০০ কোটি টাকা পর্যন্ত মূলধন ফেরত নিতে পারবেন বিদেশি বিনিয়োগকারীরা

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ফজলুর রহমানের বক্তব্য মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী: জামায়াতপন্থী জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদের প্রতিবাদ

2
নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি এবং ব্রিটিশ রাজা চার্লস। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

কোহিনূর হীরা ফিরিয়ে দিতে ব্রিটিশ রাজা চার্লসকে মামদানির আহ্বান

3
ছবি: ইউএসএফ পুলিশ
আন্তর্জাতিক

উদ্ধার হওয়া মরদেহের পোশাকের সঙ্গে যুক্তরাষ্ট্রে নিখোঁজ নাহিদা বৃষ্টির পোশাকের মিল পাওয়া গেছে

4
২০২৫ সালের ৬ আগস্ট রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউনিট-১ এর সফলভাবে হট অ্যান্ড কোল্ড ফাংশনাল টেস্ট সম্পন্ন হয়। এসময় সেখান থেকে বাষ্প উড়তে দেখা যায়। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: গ্রিডের স্থিতিশীলতা নিশ্চিত করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

এনবিআর বিভাজনে নতুন উদ্যোগ, ৯ সদস্যের কমিটি গঠন

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

৯ মাসে কমেছে বৈদেশিক ঋণের অর্থছাড় ও প্রতিশ্রুতি, বেড়েছে পরিশোধের চাপ 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net