Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
October 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, OCTOBER 02, 2026
ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে অসুস্থ হয়ে পড়েছেন নরওয়ের একাধিক ফুটবলার

খেলা

ইনডিপেনডেন্ট
08 July, 2026, 02:35 pm
Last modified: 08 July, 2026, 02:37 pm

Related News

  • তিমি শিকার নিষিদ্ধ করতে যাচ্ছে আইসল্যান্ড, বাণিজ্যিক শিকারে থাকছে কেবল দুটি দেশ
  • বিশ্বকাপ থেকে আর্জেন্টিনাকে ‘আজীবন’ নির্বাসনের দাবিতে ২৩ মিলিয়ন স্বাক্ষর!
  • ফাইনাল শেষে স্পেন ও আর্জেন্টিনার খেলোয়াড়দের মারামারির ঘটনা তদন্ত করবে ফিফা
  • বিশ্বকাপে স্পেনের জয়ে যুদ্ধের মধ্যে মিলল সাময়িক স্বস্তি, আনন্দে মাতল গাজাবাসী
  • ‘এটি মেডেলের মতোই মূল্যবান’: বিশ্বকাপ ফাইনালের পর মেসির বলা গোপন কথা জানালেন ইয়ামাল

ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে অসুস্থ হয়ে পড়েছেন নরওয়ের একাধিক ফুটবলার

ইনডিপেনডেন্ট
08 July, 2026, 02:35 pm
Last modified: 08 July, 2026, 02:37 pm
ছবি: রয়টার্স

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে নরওয়ে শিবিরে হানা দিয়েছে অসুস্থতা। দলের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় অসুস্থতায় ভুগছেন বলে জানিয়েছেন নরওয়ের কোচ স্টেল সোলাবাকেন। আগামী শনিবার মিয়ামিতে সেমিফাইনালে ওঠার মহালড়াইয়ে মুখোমুখি হবে এই দুই দল।

গত রবিবার পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে ২-১ গোলে হারিয়ে বড় চমক দেখায় নরওয়ে। আর্লিং হালান্ডের দুর্দান্ত জোড়া গোলের পর নেইমারের শেষ মুহূর্তের পেনাল্টি গোলটি কেবল ব্রাজিলের সান্ত্বনাই বাড়িয়েছে। এর কয়েক ঘণ্টা পর মেক্সিকো সিটিতে অনুষ্ঠিত অপর এক থ্রিলারে মেক্সিকোকে ৩-২ গোলে হারিয়ে শেষ আট নিশ্চিত করে ইংল্যান্ড। যেখানে জুড বেলিংহামের জোড়া গোল এবং হ্যারি কেনের পেনাল্টি থ্রি লায়ন্সদের নাটকীয় জয় এনে দেয়।

গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে সোলাবাকেনের দল হয়তো খেলোয়াড়দের পূর্ণ ফিটনেস নিয়ে মাঠে নামতে পারবে না। গত মঙ্গলবার সোলাবাকেন সাংবাদিকদের বলেন, 'আমাদের কয়েকজন খেলোয়াড়ের শরীর ভালো যাচ্ছে না, তবে ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি হচ্ছে। একটি টুর্নামেন্ট চলাকালীন এমন পরিস্থিতি কাম্য নয়, তবে আমরা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছি।'

নরওয়ের সংবাদমাধ্যম 'দাগব্লাদেত' জানিয়েছে, অসুস্থতায় আক্রান্ত খেলোয়াড়দের মধ্যে রয়েছেন স্ট্রাইকার জর্গেন স্ট্র্যান্ড লারসেন এবং ডিফেন্ডার মার্কাস হোমগ্রেন পেডারসেন। পেডারসেন অসুস্থতার কারণে ব্রাজিলের বিপক্ষে ম্যাচটিতেও খেলতে পারেননি।

কোচ জানান, ক্রিস্টাল প্যালেসের স্ট্রাইকার লারসেন বিশ্বকাপের প্রথম ম্যাচে ইরাকের বিপক্ষে ৪-১ গোলের জয়ের সময়েও অসুস্থতার কারণে খেলতে পারেননি। অন্যদিকে পেডারসেন এই সপ্তাহে তীব্র কাশি এবং ক্লান্তিতে ভুগছেন। এছাড়া দলের সহকারী কোচ কেন্ট বার্গারসেনও গত কয়েক দিন ধরে অসুস্থ ছিলেন।
নরওয়ে গ্রুপ পর্বে ইরাককে হারানোর পর সেনেগালকে ৩-২ গোলে হারায়। তবে ফেভারিট ফ্রান্সের বিপক্ষে ৪-১ ব্যবধানে হেরেছিল তারা, যদিও সেই ম্যাচে সোলাবাকেন মূল দলে ১০টি পরিবর্তন এনেছিলেন। পরবর্তীতে শেষ ৩২-এর লড়াইয়ে আইভরি কোস্টকে ২-১ এবং শেষ ১৬-তে শক্তিশালী ব্রাজিলকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে পৌঁছায় নরওয়ে।

এদিকে মেক্সিকোর বিপক্ষে ম্যাচে সরাসরি লাল কার্ড পাওয়ায় রাইট-ব্যাক জ্যারেল কুয়ানসাকে এই ম্যাচে পাবে না ইংল্যান্ড। তবে যুক্তরাষ্ট্রের স্ট্রাইকার ফোলারিন বালোগানের সাম্প্রতিক এক নাটকীয় ঘটনার পর কুয়ানসার এক ম্যাচের নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য আপিল করার কথা ভাবছে ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন।

এর আগে শেষ ৩২-এর ম্যাচে লাল কার্ড পেলেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিফা প্রধান জিয়ান্নি ইনফান্তিনোকে ফোন করার পর বালোগুনের নিষেধাজ্ঞা স্থগিত করা হয়েছিল। অবশ্য শেষ ১৬-তে গত সোমবার বেলজিয়ামের কাছে ৪-১ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে যুক্তরাষ্ট্র।

এছাড়াও মেক্সিকোর বিপক্ষে জয়ের পর উদযাপন করতে গিয়ে বিজ্ঞাপন বোর্ডের ওপর পড়ে কবজিতে চোট পাওয়ায় অভিজ্ঞ মিডফিল্ডার জর্ডান হেন্ডারসনকে ছাড়াই মাঠে নামতে হবে ইংল্যান্ডকে। তবে অভিজ্ঞ এই মিডফিল্ডার ওই ম্যাচে সাইডবেঞ্চেই ছিলেন এবং চলতি আসরেও খুব একটা খেলার সুযোগ পাননি। 

Related Topics

টপ নিউজ

ফুটবল বিশ্বকাপ ২০২৬ / নরওয়ে

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তিপর্যায়ে টাকা পাঠানো যাবে; কমছে লেনদেনের খরচ, মিলবে প্রণোদনাও
  • ছবি: সংগৃহীত
    শহীদ ওসমান হাদির নাম মুছে আগের নামে ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’
  • ২৯ সেপ্টেম্বর ইরাকের বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ক্যাম্প ভিক্টরিতে যুক্তরাষ্ট্রের একটি সামরিক পরিবহন বিমান। ৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাকের সর্বশেষ ঘাঁটিগুলো থেকে মার্কিন সেনা প্রত্যাহারের কথা রয়েছে। এর মধ্য দিয়ে দেশটিতে দুই দশকের বেশি সময়ের মার্কিন সামরিক উপস্থিতির অবসান ঘটবে। ছবি: রয়টার্স
    ইরাকের তেল বিক্রির অর্থ এখনও কেন জমা হয় যুক্তরাষ্ট্রের ব্যাংকে
  • ছবি: রাজীব ধর/ টিবিএস
    যুক্তরাষ্ট্রের দ্বিতীয় অঙ্গরাজ্য হিসেবে মুসলিমদের দুই ঈদে আনুষ্ঠানিক ছুটির স্বীকৃতি দিল ক্যালিফোর্নিয়া
  • ছবি: রয়টার্স
    যুক্তরাজ্য কি আবার ইইউতে ফিরতে চায়? জনমত জরিপে উঠে এল যে চিত্র
  • ছবি: সংগৃহীত
    রাকসু জিএস আম্মার ছিলেন শিবিরের সাথী, বহিষ্কার হন পদ বাণিজ্যের অভিযোগে

Related News

  • তিমি শিকার নিষিদ্ধ করতে যাচ্ছে আইসল্যান্ড, বাণিজ্যিক শিকারে থাকছে কেবল দুটি দেশ
  • বিশ্বকাপ থেকে আর্জেন্টিনাকে ‘আজীবন’ নির্বাসনের দাবিতে ২৩ মিলিয়ন স্বাক্ষর!
  • ফাইনাল শেষে স্পেন ও আর্জেন্টিনার খেলোয়াড়দের মারামারির ঘটনা তদন্ত করবে ফিফা
  • বিশ্বকাপে স্পেনের জয়ে যুদ্ধের মধ্যে মিলল সাময়িক স্বস্তি, আনন্দে মাতল গাজাবাসী
  • ‘এটি মেডেলের মতোই মূল্যবান’: বিশ্বকাপ ফাইনালের পর মেসির বলা গোপন কথা জানালেন ইয়ামাল

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তিপর্যায়ে টাকা পাঠানো যাবে; কমছে লেনদেনের খরচ, মিলবে প্রণোদনাও

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শহীদ ওসমান হাদির নাম মুছে আগের নামে ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’

3
২৯ সেপ্টেম্বর ইরাকের বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ক্যাম্প ভিক্টরিতে যুক্তরাষ্ট্রের একটি সামরিক পরিবহন বিমান। ৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাকের সর্বশেষ ঘাঁটিগুলো থেকে মার্কিন সেনা প্রত্যাহারের কথা রয়েছে। এর মধ্য দিয়ে দেশটিতে দুই দশকের বেশি সময়ের মার্কিন সামরিক উপস্থিতির অবসান ঘটবে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরাকের তেল বিক্রির অর্থ এখনও কেন জমা হয় যুক্তরাষ্ট্রের ব্যাংকে

4
ছবি: রাজীব ধর/ টিবিএস
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের দ্বিতীয় অঙ্গরাজ্য হিসেবে মুসলিমদের দুই ঈদে আনুষ্ঠানিক ছুটির স্বীকৃতি দিল ক্যালিফোর্নিয়া

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাজ্য কি আবার ইইউতে ফিরতে চায়? জনমত জরিপে উঠে এল যে চিত্র

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাকসু জিএস আম্মার ছিলেন শিবিরের সাথী, বহিষ্কার হন পদ বাণিজ্যের অভিযোগে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net