Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
March 29, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MARCH 29, 2026
বাঁচানো গেল না সিলেটে ট্রেনের ধাক্কায় আহত হাতিটিকে

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
19 January, 2026, 02:50 pm
Last modified: 19 January, 2026, 02:59 pm

Related News

  • সিলেটে খাদ থেকে আহত হাতি উদ্ধার, ট্রেনের ধাক্কায় জখম হওয়ার দাবি স্থানীয়দের
  • জনসমক্ষে ফাঁসিতে ঝোলানো হয়েছিল যে হাতিকে—‘মার্ডারাস মেরি’-র মর্মান্তিক কাহিনি
  • ভারতে রেললাইন পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় ৭ হাতির মৃত্যু
  • রাজধানীর উত্তরায় ট্রেনের ধাক্কায় প্রাণ গেল এক ব্যক্তির
  • যুক্তরাষ্ট্রের রিপাবলিকান পার্টির মতো হাতি মার্কা পেল বাংলাদেশের রিপাবলিকান পার্টি

বাঁচানো গেল না সিলেটে ট্রেনের ধাক্কায় আহত হাতিটিকে

টিবিএস রিপোর্ট
19 January, 2026, 02:50 pm
Last modified: 19 January, 2026, 02:59 pm
ছবি: টিবিএস

সিলেটে ট্রেনের ধাক্কায় আহত হাতিটিকে আর বাঁচানো গেল না। সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে হাতিটি মারা গেছে। সিলেট বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রহমান ও চিকিৎসার দায়িত্বে থাকা সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি ও ইমিউনোলজি বিভাগের অধ্যাপক সুলতান আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন।

সিলেট বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রহমান জানান, আজ দুপুর সাড়ে ১২টার দিকে হাতিটি মারা যায়। তিনি বলেন, 'সোমবার খাদ থেকে উদ্ধারের পর হাতিটিকে আমরা মালিকের কাছে হস্তান্তর করেছিলাম। কিন্তু গুরুতর আহত হওয়ায় তাকে ওই এলাকা থেকে সরানো সম্ভব হয়নি। সেখানেই সে আজকে মারা যায়।'

অধ্যাপক সুলতান আহমদ জানান, ট্রেনের ধাক্কায় খাদে পড়ে মেরুদণ্ডে আঘাত পাওয়ায় হাতিটির পেছনের অংশ অসাড় হয়ে গিয়েছিল। ফলে প্রাণীটিকে ওঠানোও সম্ভব হয়নি।

তিনি বলেন, 'আমরা প্রয়োজনীয় চিকিৎসা দিচ্ছিলাম। হাতিটির চিকিৎসা ও সার্বিক বিষয়ে খোঁজ নিতে ঢাকা থেকে বন বিভাগের কর্মকর্তা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকও আসেন। তবে সব চেষ্টা বিফল করে দিয়ে দুপুরে হাতিটি মারা যায়।'

চিকিৎসাসংশ্লিষ্টরা জানান, একই স্থানে দীর্ঘক্ষণ পড়ে থাকায় প্রাণীটির পেট ফুলে গিয়েছিল।

গত শনিবার রাতে সিলেট নগরের দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকায় ট্রেনের ধাক্কায় আহত হয়ে রেললাইন-সংলগ্ন একটি খাদে পড়ে ছিল হাতিটি। পরে রোববার দুপুরে স্থানীয় প্রশাসন, বন বিভাগ, পুলিশ, ফায়ার সার্ভিস, জেলা প্রাণিসম্পদ কার্যালয় এবং কৃষি বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক দলের প্রচেষ্টায় হাতিটিকে উদ্ধার করে ডাঙায় তোলা হয়। এরপর থেকে প্রাণীটি সেখানেই ছিল।

স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা গেছে, হাতিটির মালিক মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কামরুল ইসলাম। কয়েক দিন আগে হাতিটি সিলেটের একটি বিয়ের অনুষ্ঠানে আনা হয়েছিল। গত শনিবার রাত ১০টার দিকে হাতিটি নিয়ে মাহুত শিববাড়ি এলাকায় রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় সেটি খাদে পড়ে যায়। এ সময় হাতির মাহুতও আহত হন। পেছনের পায়ে ও মেরুদণ্ডে আঘাত পাওয়ায় হাতিটি আর উঠে দাঁড়াতে পারেনি।

Related Topics

টপ নিউজ

হাতি / হাতির মৃত্যু / ট্রেনের ধাক্কা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইনফোগ্রাফিক: টিবিএস
    দ্বিতীয় পদ্মা সেতু ও যমুনা সেতু নির্মাণের পরিকল্পনা করছে সরকার
  • ছবি: সংগৃহীত
    গ্রাহকের তথ্য হ্যাক: ‘স্বপ্ন’ সুপারশপের কাছে ১৮ কোটি টাকা দাবি হ্যাকারদের
  • মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: এপি
    যুক্তরাষ্ট্র ‘শিগগিরই’ ইরান থেকে সরে আসবে: মার্কিন ভাইস প্রেসিডেন্ট; পরমাণু চুক্তি থেকে বেরিয়ে আসতে বিবেচনা করছে ইরান
  • চট্টগ্রাম বন্দর। ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
    ১০ বছরে বাণিজ্যের আড়ালে বাংলাদেশ থেকে পাচার ৬৮ বিলিয়ন ডলার: প্রতিবেদন
  • টিকার ঘাটতিতে দেশে ছড়িয়ে পড়েছে হাম; পরিস্থিতি নিয়ন্ত্রণে জোর দিচ্ছে সরকার
    টিকার ঘাটতিতে দেশে ছড়িয়ে পড়েছে হাম; পরিস্থিতি নিয়ন্ত্রণে জোর দিচ্ছে সরকার
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বড় ঋণে বড় বিপর্যয়: কোটি টাকার ওপর অ্যাকাউন্টে খেলাপি ঋণ বেড়ে ৩১%

Related News

  • সিলেটে খাদ থেকে আহত হাতি উদ্ধার, ট্রেনের ধাক্কায় জখম হওয়ার দাবি স্থানীয়দের
  • জনসমক্ষে ফাঁসিতে ঝোলানো হয়েছিল যে হাতিকে—‘মার্ডারাস মেরি’-র মর্মান্তিক কাহিনি
  • ভারতে রেললাইন পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় ৭ হাতির মৃত্যু
  • রাজধানীর উত্তরায় ট্রেনের ধাক্কায় প্রাণ গেল এক ব্যক্তির
  • যুক্তরাষ্ট্রের রিপাবলিকান পার্টির মতো হাতি মার্কা পেল বাংলাদেশের রিপাবলিকান পার্টি

Most Read

1
ইনফোগ্রাফিক: টিবিএস
বাংলাদেশ

দ্বিতীয় পদ্মা সেতু ও যমুনা সেতু নির্মাণের পরিকল্পনা করছে সরকার

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গ্রাহকের তথ্য হ্যাক: ‘স্বপ্ন’ সুপারশপের কাছে ১৮ কোটি টাকা দাবি হ্যাকারদের

3
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: এপি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ‘শিগগিরই’ ইরান থেকে সরে আসবে: মার্কিন ভাইস প্রেসিডেন্ট; পরমাণু চুক্তি থেকে বেরিয়ে আসতে বিবেচনা করছে ইরান

4
চট্টগ্রাম বন্দর। ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
অর্থনীতি

১০ বছরে বাণিজ্যের আড়ালে বাংলাদেশ থেকে পাচার ৬৮ বিলিয়ন ডলার: প্রতিবেদন

5
টিকার ঘাটতিতে দেশে ছড়িয়ে পড়েছে হাম; পরিস্থিতি নিয়ন্ত্রণে জোর দিচ্ছে সরকার
বাংলাদেশ

টিকার ঘাটতিতে দেশে ছড়িয়ে পড়েছে হাম; পরিস্থিতি নিয়ন্ত্রণে জোর দিচ্ছে সরকার

6
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

বড় ঋণে বড় বিপর্যয়: কোটি টাকার ওপর অ্যাকাউন্টে খেলাপি ঋণ বেড়ে ৩১%

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net