হাসিনাসহ ১০ শিল্পগোষ্ঠীর দেশে-বিদেশে ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ: বিএফআইইউ প্রধান
শেখ হাসিনাসহ ১০ শিল্পগোষ্ঠীর দেশে ও দেশের বাইরে ৭৬ হাজার কোটি টাকা আদালতের মাধ্যমে জব্দ করা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ফাইন্যন্সিয়াল ইনটেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান ইখতিয়ারউদ্দিন মো. মামুন।
বুধবার (১৫ জুলাই) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে বিএফআইইউর বার্ষিক প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, 'দেশের মধ্যে জব্দ করা হয়েছে ৫৭ হাজার কোটি টাকা। বাকি ১৯ হাজার কোটি টাকা বিদেশি সম্পদ জব্দ করা হয়।'
দেশ থেকে চুরি হওয়া সম্পদ উদ্ধারের চেষ্টা চলছে জানিয়ে বিএফআইইউ প্রধান বলেন, 'বছরের শেষে সম্পদ উদ্ধারের বিষয়ে সুখবর দিতে পারবো।'
তিনি আরও বলেন, 'আমরা দল-মতের দিকে তাকাই না। সন্দেহজনক হলেই ব্যাংক হিসাব ফ্রিজ করা হয়। অন্তর্বর্তী সরকারের কেউ করে থাকলে, সেটাও সামনে আসবে।'
