Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
May 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MAY 01, 2026
রাঙামাটিতে গভীর রাতে মাটি চাপা দেওয়া হাতির মাংস চুরির চেষ্টা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট 
28 April, 2026, 01:30 pm
Last modified: 28 April, 2026, 01:36 pm

Related News

  • রাঙামাটিতে বন্যহাতির মৃত্যু: ময়নাতদন্তের আগেই রাতে শুঁড় ও পা কেটে নিল দুর্বৃত্তরা
  • রাঙামাটির লংগদুতে বয়স্ক পুরুষ বন্যহাতির মৃত্যু, সঙ্গীর পাশে ঠায় দাঁড়িয়ে স্ত্রী হাতি
  • পাহাড় থেকে পড়ে নয়, পাথরের আঘাতে মৃত্যু হয় সেই হাতি শাবকের
  • টিলা থেকে পড়ে মারা যাওয়া শাবককে তিন দিন পাহারা দিল হাতি দম্পতি
  • বাঁচানো গেল না সিলেটে ট্রেনের ধাক্কায় আহত হাতিটিকে

রাঙামাটিতে গভীর রাতে মাটি চাপা দেওয়া হাতির মাংস চুরির চেষ্টা

মঙ্গলবার (২৮ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে ২০–২৫ জনের একটি দল কোদাল ও দা নিয়ে ঘটনাস্থলে যায়। তারা মাটিচাপা দেওয়া হাতিটির কবর খুঁড়ে দেহ থেকে মাংস নেওয়ার চেষ্টা করে।
টিবিএস রিপোর্ট 
28 April, 2026, 01:30 pm
Last modified: 28 April, 2026, 01:36 pm
ছবি: সংগৃহীত

রাঙামাটির লংগদু উপজেলায় মাটি চাপা দেওয়া একটি বন্য হাতির কবর খুঁড়ে মাংস ও হাড় চুরির চেষ্টার অভিযোগ উঠেছে একটি সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে। তবে বন বিভাগের ইমার্জেন্সি রেসপন্স টিমের (ইআরটি) প্রতিরোধের মুখে শেষ পর্যন্ত তারা পিছু হটতে বাধ্য হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২৮ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে ২০–২৫ জনের একটি দল কোদাল ও দা নিয়ে ঘটনাস্থলে যায়। তারা মাটিচাপা দেওয়া হাতিটির কবর খুঁড়ে দেহ থেকে মাংস নেওয়ার চেষ্টা করে।

স্থানীয়দের অভিযোগ, ঘটনাস্থলে পর্যাপ্ত নিরাপত্তা না থাকায় দুর্বৃত্তরা সুযোগ নিয়ে হাতিটির শুঁড় ও পায়ের অংশ কেটে নিয়ে যায়।

এর আগে, ময়নাতদন্ত শেষে হাতিটিকে বন বিভাগের তত্ত্বাবধানে মাটি চাপা দেওয়া হয়েছিল।

ঘটনাস্থলে দায়িত্বে থাকা ইআরটি টিম লিডার জয়নাল পিসি বলেন, 'কোদাল ও দা নিয়ে একাধিক ব্যক্তি রাতে মাংস চুরি করতে আসে। আমাদের প্রতিরোধের মুখে তারা পালিয়ে যায়।'

এ ঘটনার পর স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাদের আশঙ্কা, দুর্গম ও পাহাড়ি এলাকার সুযোগে এ ধরনের অমানবিক ঘটনা আবারও ঘটতে পারে। বন বিভাগ সংশ্লিষ্টরা জানিয়েছেন, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, সোমবার (২৭ এপ্রিল) সন্ধ্যায় ময়নাতদন্ত শেষে বন বিভাগের তত্ত্বাবধানে লংগদু উপজেলায় মৃত অবস্থায় উদ্ধার হওয়া বন্য হাতিটিকে মাটি চাপা দেওয়া হয়।

পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগের পাবলাখালী রেঞ্জ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম টিবিএসকে বলেন, 'হাতিটির মৃত্যুর সঠিক কারণ নির্ধারণে ময়নাতদন্ত করা হয়েছে। প্রয়োজনীয় নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হচ্ছে। রিপোর্ট হাতে এলে প্রকৃত কারণ জানা যাবে এবং পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।'

তিনি বলেন, 'মাটি চাপা দেওয়ার পরেও একটি চক্র গতকাল রাতে মাংস ও হাড় চুরি করতে এসেছিল। এটি আমরা জানতে পেরেছি। এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।'

Related Topics

টপ নিউজ

রাঙ্গামাটি / হাতি / মাংস চুরির চেষ্টা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ফজলুর রহমানের বক্তব্য মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী: জামায়াতপন্থী জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদের প্রতিবাদ
  • ছবি: ইউএসএফ পুলিশ
    উদ্ধার হওয়া মরদেহের পোশাকের সঙ্গে যুক্তরাষ্ট্রে নিখোঁজ নাহিদা বৃষ্টির পোশাকের মিল পাওয়া গেছে
  • ছবি: সংগৃহীত
    বুথফেরত জরিপে পশ্চিমবঙ্গে ক্ষমতাচ্যুত হওয়ার পথে মমতা, বিজেপির বড় জয়ের ইঙ্গিত
  • নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি এবং ব্রিটিশ রাজা চার্লস। ছবি: রয়টার্স
    কোহিনূর হীরা ফিরিয়ে দিতে ব্রিটিশ রাজা চার্লসকে মামদানির আহ্বান
  • ২০২৫ সালের ৬ আগস্ট রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউনিট-১ এর সফলভাবে হট অ্যান্ড কোল্ড ফাংশনাল টেস্ট সম্পন্ন হয়। এসময় সেখান থেকে বাষ্প উড়তে দেখা যায়। ছবি: সংগৃহীত
    রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: গ্রিডের স্থিতিশীলতা নিশ্চিত করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ
  • ‘ফেলস ক্যান ডু টু’ জাহাজটি উপকূল থেকে প্রায় ২,০০০ ফুট দূরে রয়েছে। ছবি: মো. মিনহাজ উদ্দিন
    রিসাইক্লিংয়ের জন্য চট্টগ্রামে পৌঁছাল বিশ্বের অন্যতম বৃহৎ বার্জ ‘ফেলস ক্যান ডু টু’

Related News

  • রাঙামাটিতে বন্যহাতির মৃত্যু: ময়নাতদন্তের আগেই রাতে শুঁড় ও পা কেটে নিল দুর্বৃত্তরা
  • রাঙামাটির লংগদুতে বয়স্ক পুরুষ বন্যহাতির মৃত্যু, সঙ্গীর পাশে ঠায় দাঁড়িয়ে স্ত্রী হাতি
  • পাহাড় থেকে পড়ে নয়, পাথরের আঘাতে মৃত্যু হয় সেই হাতি শাবকের
  • টিলা থেকে পড়ে মারা যাওয়া শাবককে তিন দিন পাহারা দিল হাতি দম্পতি
  • বাঁচানো গেল না সিলেটে ট্রেনের ধাক্কায় আহত হাতিটিকে

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ফজলুর রহমানের বক্তব্য মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী: জামায়াতপন্থী জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদের প্রতিবাদ

2
ছবি: ইউএসএফ পুলিশ
আন্তর্জাতিক

উদ্ধার হওয়া মরদেহের পোশাকের সঙ্গে যুক্তরাষ্ট্রে নিখোঁজ নাহিদা বৃষ্টির পোশাকের মিল পাওয়া গেছে

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বুথফেরত জরিপে পশ্চিমবঙ্গে ক্ষমতাচ্যুত হওয়ার পথে মমতা, বিজেপির বড় জয়ের ইঙ্গিত

4
নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি এবং ব্রিটিশ রাজা চার্লস। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

কোহিনূর হীরা ফিরিয়ে দিতে ব্রিটিশ রাজা চার্লসকে মামদানির আহ্বান

5
২০২৫ সালের ৬ আগস্ট রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউনিট-১ এর সফলভাবে হট অ্যান্ড কোল্ড ফাংশনাল টেস্ট সম্পন্ন হয়। এসময় সেখান থেকে বাষ্প উড়তে দেখা যায়। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: গ্রিডের স্থিতিশীলতা নিশ্চিত করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ

6
‘ফেলস ক্যান ডু টু’ জাহাজটি উপকূল থেকে প্রায় ২,০০০ ফুট দূরে রয়েছে। ছবি: মো. মিনহাজ উদ্দিন
ফিচার

রিসাইক্লিংয়ের জন্য চট্টগ্রামে পৌঁছাল বিশ্বের অন্যতম বৃহৎ বার্জ ‘ফেলস ক্যান ডু টু’

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net