Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
September 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, SEPTEMBER 17, 2026
রাঙামাটির লংগদুতে বয়স্ক পুরুষ বন্যহাতির মৃত্যু, সঙ্গীর পাশে ঠায় দাঁড়িয়ে স্ত্রী হাতি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
26 April, 2026, 06:25 pm
Last modified: 26 April, 2026, 06:30 pm

Related News

  • বাদশা বাহাদুর: নির্যাতন থেকে রেহাই, কিন্তু সে এখন যাবে কোথায়?
  • জিম্মার শর্ত ভেঙে হাতিকে নির্যাতনের অভিযোগ, সাফারি পার্কে ফিরল ‘নিহার কলি’ ও ‘সম্রাট বাহাদুর’
  • কাপ্তাই লেকের অবৈধ দখলদারদের তালিকা দাখিলের নির্দেশ হাইকোর্টের
  • রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে দেয়ালে ধাক্কা, নিহত ৪
  • চট্টগ্রামে মধ্যরাতে লোকালয়ে দলছুট হাতি, তিন ঘণ্টার চেষ্টায় বনে ফেরত

রাঙামাটির লংগদুতে বয়স্ক পুরুষ বন্যহাতির মৃত্যু, সঙ্গীর পাশে ঠায় দাঁড়িয়ে স্ত্রী হাতি

স্থানীয় ও বন বিভাগ সূত্রে জানা গেছে, এই বয়স্ক হাতিটি ২০২৪ সালে প্রথম অসুস্থ হয়ে পড়েছিল। সে সময় বন বিভাগ এবং চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ চিকিৎসক দল চিকিৎসা দিয়ে তাকে সুস্থ করে তোলে। এরপর চলতি বছরেও হাতিটি দুই দফায় অসুস্থ হয়ে পড়লে তাকে পুনরায় চিকিৎসা দেওয়া হয়। 
টিবিএস রিপোর্ট
26 April, 2026, 06:25 pm
Last modified: 26 April, 2026, 06:30 pm
ছবি: টিবিএস

রাঙামাটির লংগদু উপজেলার ভাসান্যাদম এলাকায় একটি বয়স্ক পুরুষ বন্যহাতির মৃত্যু হয়েছে। তবে এই মৃত্যুর চেয়েও স্থানীয়দের বেশি আবেগাক্রান্ত করেছে মৃত হাতিটির পাশে তার সঙ্গিনী স্ত্রী হাতিটির দীর্ঘক্ষণ অবস্থান করার দৃশ্য। 

স্থানীয় ও বন বিভাগ সূত্রে জানা গেছে, এই বয়স্ক হাতিটি ২০২৪ সালে প্রথম অসুস্থ হয়ে পড়েছিল। সে সময় বন বিভাগ এবং চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) বিশেষজ্ঞ চিকিৎসক দল যৌথভাবে চিকিৎসা দিয়ে তাকে সুস্থ করে তোলে। এরপর চলতি বছরেও হাতিটি দুই দফায় অসুস্থ হয়ে পড়লে তাকে পুনরায় চিকিৎসা দেওয়া হয়। 

বন কর্মকর্তাদের মতে, এটি ওই অঞ্চলের অন্যতম বৃহৎ ও বয়স্ক হাতি ছিল। 

গত শনিবার (২৫ এপ্রিল) সকালে ভাসান্যাদম এলাকায় এলিফ্যান্ট রেসপন্স টিমের (ইআরটি) সদস্যরা হাতিটির মরদেহ পড়ে থাকতে দেখে বন বিভাগকে খবর দেন। সংবাদ পেয়ে বন বিভাগের কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহটি পরিদর্শন করেন। 

বন বিভাগ জানিয়েছে, হাতিটির মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে প্রয়োজনীয় তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। একই সঙ্গে মৃত হাতিটির পাশে অবস্থান করা স্ত্রী হাতিটির নিরাপত্তা নিশ্চিত করতে এবং সেটির গতিবিধি পর্যবেক্ষণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। 

এ বিষয়ে লংগদু বন বিভাগের পাবলাখালী রেঞ্জ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম টিবিএসকে বলেন, 'ঘটনাটি নিয়ে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। জেলা ভেটেরিনারি চিকিৎসক ময়নাতদন্ত করবেন। ময়নাতদন্তের পরই হাতিটির মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।' 

তিনি আরও জানান, ময়নাতদন্তের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর হাতিটির মরদেহ যথাযথ প্রক্রিয়ায় মাটিচাপা দেওয়া হবে।

Related Topics

টপ নিউজ

হাতি / রাঙামাটি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: আরব নিউজ
    মক্কাকে লক্ষ্যবস্তু করার চেষ্টা, হুথিদের ড্রোন ভূপাতিত করল সৌদি আরব
  • ছবি-সাদ আবদুল্লাহ/ফাইল
    ২.৫০ লাখ কোটি টাকা ব্যয়ে তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সরকারের
  • প্রতীকী ছবি: রয়টার্স
    জাপানের জমজমাট ‘রেজিগনেশন’ ব্যবসা: বসের মুখোমুখি না হয়ে চাকরি ছাড়ার সেবা দেয় যারা
  • ছবি: দ্য নিউইয়র্ক টাইমস
    বেশি বেতনে হাজার হাজার ইলেক্ট্রিশিয়ান ও কাঠমিস্ত্রী নিয়োগ দিচ্ছে এআই কোম্পানিগুলো
  • (বাঁ থেকে) আব্দুল জব্বার, জীবন শেখ, জলিল আক্তার, ইব্রাহিম শেখ ও সাহিন শেখ। তাদের সবাইকে তুলে নিয়ে ডিটেনশন সেন্টারে আটকে রাখা হয়েছে। ছবি: স্ক্রল
    পশ্চিমবঙ্গে মুসলমানদের মাঝরাতে বাড়ি থেকে তুলে নিচ্ছে পুলিশ, ‘বাংলাদেশি’ আখ্যা দিয়ে পাঠাচ্ছে ডিটেনশন সেন্টারে
  • ছবি: এএফপি
    প্রথমবারের মতো জাপানে ১০০ বছর বয়সি মানুষের সংখ্যা ১ লাখ ছাড়াল, ৮৮ শতাংশই নারী

Related News

  • বাদশা বাহাদুর: নির্যাতন থেকে রেহাই, কিন্তু সে এখন যাবে কোথায়?
  • জিম্মার শর্ত ভেঙে হাতিকে নির্যাতনের অভিযোগ, সাফারি পার্কে ফিরল ‘নিহার কলি’ ও ‘সম্রাট বাহাদুর’
  • কাপ্তাই লেকের অবৈধ দখলদারদের তালিকা দাখিলের নির্দেশ হাইকোর্টের
  • রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে দেয়ালে ধাক্কা, নিহত ৪
  • চট্টগ্রামে মধ্যরাতে লোকালয়ে দলছুট হাতি, তিন ঘণ্টার চেষ্টায় বনে ফেরত

Most Read

1
ছবি: আরব নিউজ
আন্তর্জাতিক

মক্কাকে লক্ষ্যবস্তু করার চেষ্টা, হুথিদের ড্রোন ভূপাতিত করল সৌদি আরব

2
ছবি-সাদ আবদুল্লাহ/ফাইল
বাংলাদেশ

২.৫০ লাখ কোটি টাকা ব্যয়ে তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সরকারের

3
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

জাপানের জমজমাট ‘রেজিগনেশন’ ব্যবসা: বসের মুখোমুখি না হয়ে চাকরি ছাড়ার সেবা দেয় যারা

4
ছবি: দ্য নিউইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

বেশি বেতনে হাজার হাজার ইলেক্ট্রিশিয়ান ও কাঠমিস্ত্রী নিয়োগ দিচ্ছে এআই কোম্পানিগুলো

5
(বাঁ থেকে) আব্দুল জব্বার, জীবন শেখ, জলিল আক্তার, ইব্রাহিম শেখ ও সাহিন শেখ। তাদের সবাইকে তুলে নিয়ে ডিটেনশন সেন্টারে আটকে রাখা হয়েছে। ছবি: স্ক্রল
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে মুসলমানদের মাঝরাতে বাড়ি থেকে তুলে নিচ্ছে পুলিশ, ‘বাংলাদেশি’ আখ্যা দিয়ে পাঠাচ্ছে ডিটেনশন সেন্টারে

6
ছবি: এএফপি
আন্তর্জাতিক

প্রথমবারের মতো জাপানে ১০০ বছর বয়সি মানুষের সংখ্যা ১ লাখ ছাড়াল, ৮৮ শতাংশই নারী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net