Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
August 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, AUGUST 16, 2026
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে দেয়ালে ধাক্কা, নিহত ৪

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
16 August, 2026, 11:30 am
Last modified: 16 August, 2026, 11:49 am

Related News

  • কক্সবাজারে বাস ও জিপের মুখোমুখি সংঘর্ষে ৪ জনের মৃত্যু, আহত ৫
  • সিলেটে মুখোমুখি দুই বাস সংঘর্ষ: নিহতদের পরিবার পাবে ৫ লাখ টাকা, আহতরা সর্বোচ্চ ৩ লাখ
  • সিলেটে দুই বাসের সংঘর্ষ ও বগুড়ায় বাসচাপায় ১৬ জনের মৃত্যু, আহত বেশ কয়েকজন
  • বগুড়ায় ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৪
  • সৌদিতে সড়ক দুর্ঘটনায় নিহত দুই সহোদরের দাফন সম্পন্ন লক্ষ্মীপুরে

রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে দেয়ালে ধাক্কা, নিহত ৪

টিবিএস রিপোর্ট
16 August, 2026, 11:30 am
Last modified: 16 August, 2026, 11:49 am
ছবি: টিবিএস

রাঙামাটিতে মালবাহী একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের দেয়ালে ধাক্কা দেওয়ার ঘটনায় দুই নারীসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।

রোববার (১৬ আগস্ট) ভোর সোয়া ৫টার দিকে রাঙামাটি-কুতুকছড়ি সড়কের সাপছড়ি ইউনিয়নের মানিকছড়ি আর্মি ক্যাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন মেঘ রাণী চাকমা (৪৫), শান্তি রঞ্জন চাকমা (৬০), শান্তনা চাকমা (৪০) ও শোভা চাকমা। আহত দুজন হলেন সুমন চাকমা (৪৫) ও পিকআপচালক জ্ঞান বিকাশ চাকমা (৫০)।

পুলিশ ও স্থানীয়দের তথ্যমতে, কুতুকছড়ির সাপ্তাহিক হাটে পণ্য বিক্রির জন্য রোববার ভোরে কল্যাণপুর থেকে মালামাল নিয়ে পিকআপটি রওনা হয়। মানিকছড়ি আর্মি ক্যাম্পের সামনে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারালে পিকআপটি সড়কের পাশের একটি দেয়ালে ধাক্কা দেয়।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই তিনজন নিহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে গুরুতর আহত শোভা চাকমাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চট্টগ্রামে নেওয়ার পথে তিনি মারা যান।

আহত সুমন চাকমা রাঙামাটি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার একটি হাত ও একটি পা ভেঙেছে এবং মাথায় আঘাত লেগেছে।

সুমন চাকমা বলেন, 'ভোর ৫টার দিকে কুতুকছড়ির হাটে যাওয়ার জন্য মালামাল নিয়ে কল্যাণপুর থেকে রওনা দিই। সাপছড়ি মানিকছড়ি পুলিশ চেকপোস্টের কাছে পৌঁছালে হঠাৎ পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে দেয়ালে ধাক্কা দেয়।'

প্রত্যক্ষদর্শী সিএনজি অটোরিকশাচালক জিকেল চাকমা বলেন, তিনি দুর্ঘটনাকবলিত পিকআপটির পেছনে ছিলেন। হঠাৎ পিকআপটিকে দেয়ালে ধাক্কা লাগা অবস্থায় দেখতে পান। পরে স্থানীয়দের সহায়তায় আহতদের হাসপাতালে নেওয়া হয়।

নিহত শোভা চাকমার স্বজন লিটন চাকমা বলেন, প্রতি রোববার কুতুকছড়িতে হাট বসে। শোভাও সেখানে পণ্য বিক্রির জন্য যাচ্ছিলেন। দুর্ঘটনার পর তাকে চট্টগ্রামে নেওয়ার পথে মৃত্যু হয়।

রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, কুতুকছড়ির হাটে কাঁচামাল নেওয়ার পথে পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। ঘটনাস্থলে তিনজন মারা যান। গুরুতর আহত একজনকে চট্টগ্রামে পাঠানো হয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় পরে তার মৃত্যু হয়েছে।

তিনি আরও বলেন, আহত দুজন রাঙামাটি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। নিহতদের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Related Topics

টপ নিউজ

রাঙামাটি / সড়ক দুর্ঘটনা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বসুন্ধরায় অভিনেত্রী রিধিকা রিধির ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ছবি: এএফপি
    ইউরোপে ‘সংক্ষিপ্ত সফরে’ গিয়ে ২ মাস ধরে ‘নিখোঁজ’ বিশ্বের সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট
  • ছবি: ইউএস নেভি
    মার্কিন ঘাঁটিতে হামলা চালাতে যাওয়া তিন পাইলট জীবিত, কাতারে বন্দি আছেন: ইরান
  • গোর্খা সম্প্রদায়ের মানুষ বর্তমানে বাংলাদেশের বান্দরবান, ঢাকা, ময়মনসিংহ ও কুষ্টিয়াসহ বিভিন্ন জেলায় বসবাস করছেন। ছবি: সৌজন্যপ্রাপ্ত
    বাংলাদেশের গুর্খারা: লড়েছেন ব্রিটিশ সাম্রাজ্যের জন্য, থেকে গেছেন স্বাধীন দেশে, ভুলে গেছে দু-পক্ষই
  • বিশাল গর্গ। ছবি: ব্লুমবার্গ
    বড়দিনের আগে জুমে ৯০০ কর্মীকে ছাঁটাই করা সিইও এবার নিজেই চাকরি হারালেন, তুললেন প্রতারণার অভিযোগ
  • বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি: সংগৃহীত
    হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধের নিশ্চয়তা চায় ঢাকা, মিললেই প্রধানমন্ত্রীর ভারত সফর নিশ্চিত: বিবিসি বাংলা

Related News

  • কক্সবাজারে বাস ও জিপের মুখোমুখি সংঘর্ষে ৪ জনের মৃত্যু, আহত ৫
  • সিলেটে মুখোমুখি দুই বাস সংঘর্ষ: নিহতদের পরিবার পাবে ৫ লাখ টাকা, আহতরা সর্বোচ্চ ৩ লাখ
  • সিলেটে দুই বাসের সংঘর্ষ ও বগুড়ায় বাসচাপায় ১৬ জনের মৃত্যু, আহত বেশ কয়েকজন
  • বগুড়ায় ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৪
  • সৌদিতে সড়ক দুর্ঘটনায় নিহত দুই সহোদরের দাফন সম্পন্ন লক্ষ্মীপুরে

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বসুন্ধরায় অভিনেত্রী রিধিকা রিধির ঝুলন্ত মরদেহ উদ্ধার

2
ছবি: এএফপি
আন্তর্জাতিক

ইউরোপে ‘সংক্ষিপ্ত সফরে’ গিয়ে ২ মাস ধরে ‘নিখোঁজ’ বিশ্বের সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট

3
ছবি: ইউএস নেভি
আন্তর্জাতিক

মার্কিন ঘাঁটিতে হামলা চালাতে যাওয়া তিন পাইলট জীবিত, কাতারে বন্দি আছেন: ইরান

4
গোর্খা সম্প্রদায়ের মানুষ বর্তমানে বাংলাদেশের বান্দরবান, ঢাকা, ময়মনসিংহ ও কুষ্টিয়াসহ বিভিন্ন জেলায় বসবাস করছেন। ছবি: সৌজন্যপ্রাপ্ত
ফিচার

বাংলাদেশের গুর্খারা: লড়েছেন ব্রিটিশ সাম্রাজ্যের জন্য, থেকে গেছেন স্বাধীন দেশে, ভুলে গেছে দু-পক্ষই

5
বিশাল গর্গ। ছবি: ব্লুমবার্গ
আন্তর্জাতিক

বড়দিনের আগে জুমে ৯০০ কর্মীকে ছাঁটাই করা সিইও এবার নিজেই চাকরি হারালেন, তুললেন প্রতারণার অভিযোগ

6
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধের নিশ্চয়তা চায় ঢাকা, মিললেই প্রধানমন্ত্রীর ভারত সফর নিশ্চিত: বিবিসি বাংলা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net