Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
September 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, SEPTEMBER 21, 2026
গোপালগঞ্জে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ৩০

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
06 September, 2026, 05:10 pm
Last modified: 06 September, 2026, 05:15 pm

Related News

  • পাকিস্তানে মসজিদে বোমা হামলা, নিহত অন্তত ১৬, আহত ৫৬
  • ফিলিপাইনে স্কুলে বন্দুকধারীর হামলায় নিহত ৩, আহত ৮
  • চট্টগ্রামে বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে মাইক্রোবাস-কাভার্ড ভ্যান সংঘর্ষে নিহত ৪
  • দিল্লিতে ৬ তলা হোস্টেল ধসে নিহত অন্তত ৩, অর্ধশতাধিক শিক্ষার্থী আটকা পড়ার আশঙ্কা
  • ব্রাহ্মণবাড়িয়ায় জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত

গোপালগঞ্জে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ৩০

রবিবার (৬ সেপ্টেম্বর) সকাল পৌনে ১১টার দিকে উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের গেড়াখোলা ব্রিজের পাশে এ দুর্ঘটনা ঘটে।
টিবিএস রিপোর্ট
06 September, 2026, 05:10 pm
Last modified: 06 September, 2026, 05:15 pm
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জের মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ জন।রবিবার (৬ সেপ্টেম্বর) সকাল পৌনে ১১টার দিকে উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের গেড়াখোলা ব্রিজের পাশে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, খুলনা থেকে ঢাকাগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেসের একটি বাস গেড়াখোলা এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের পাশে সড়কের নিচের খাদে পড়ে যায়। এতে বাসটি দুমড়েমুচড়ে গেলে ঘটনাস্থলেই তিন যাত্রী নিহত হন। আহত হন অন্তত ৩০ জন। 

দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে বাসের ভেতর থেকে হতাহতদের উদ্ধার করেন। গুরুতর আহত ১২ জনকে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।

এখন পর্যন্ত নিহতদের নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন বলেন, 'খুলনা থেকে ঢাকাগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস বাসটি মুকসুদপুর এলাকায় পৌঁছালে অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। গুরুতর আহত ১২ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন।'

তিনি আরও বলেন, 'দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করে সরিয়ে নেওয়া হয়েছে।'

Related Topics

টপ নিউজ

গোপালগঞ্জ / সড়ক দুর্ঘটনা / নিহত / যাত্রীবাহী বাস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রের বদলে হংকংয়ে গেল এফ-৩৫ যুদ্ধবিমানের যন্ত্রাংশ; চীনের হাতে পড়ার শঙ্কা, তদন্তে পেন্টাগন
  • প্রতীকী ছবি: এআই
    স্থানীয় গ্যাস অনুসন্ধানে বড় উদ্যোগের প্রস্তুতি পেট্রোবাংলার, কিনবে নতুন রিগ
  • ন্যাম ভবন। ছবি: সংগৃহীত
    রাজধানীতে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ক্যাম্প ডেভিডে ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    অবকাশ থেকে হঠাৎ হোয়াইট হাউসে ফিরে এলেন ট্রাম্প, মধ্যপ্রাচ্যজুড়ে সতর্কতা জারি
  • ‘এমইপি অ্যাকসেসরিজ সুপার অফার ২০২৬ গ্র্যান্ড অ্যাচিভার সেলিব্রেশন’ অনুষ্ঠানে বিজয়ী রিটেইলার ও ডিস্ট্রিবিউটারের হাতে দুটি রেফ্রিজারেটর ও ৭৮টি মোটরসাইকেলের চাবি তুলে দেওয়া হয়। ছবি: সৌজন্যে
    বাজার সম্প্রসারণ ও নতুন কারখানায় ২০০ কোটি টাকা বিনিয়োগ করছে এমইপি গ্রুপ
  • কোলাজ: টিবিএস
    অপ্রতিম হত্যা: আটক তুহিনের বিরুদ্ধে আগে থেকেই ছিল বাইক চুরির অভিযোগ

Related News

  • পাকিস্তানে মসজিদে বোমা হামলা, নিহত অন্তত ১৬, আহত ৫৬
  • ফিলিপাইনে স্কুলে বন্দুকধারীর হামলায় নিহত ৩, আহত ৮
  • চট্টগ্রামে বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে মাইক্রোবাস-কাভার্ড ভ্যান সংঘর্ষে নিহত ৪
  • দিল্লিতে ৬ তলা হোস্টেল ধসে নিহত অন্তত ৩, অর্ধশতাধিক শিক্ষার্থী আটকা পড়ার আশঙ্কা
  • ব্রাহ্মণবাড়িয়ায় জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত

Most Read

1
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের বদলে হংকংয়ে গেল এফ-৩৫ যুদ্ধবিমানের যন্ত্রাংশ; চীনের হাতে পড়ার শঙ্কা, তদন্তে পেন্টাগন

2
প্রতীকী ছবি: এআই
বাংলাদেশ

স্থানীয় গ্যাস অনুসন্ধানে বড় উদ্যোগের প্রস্তুতি পেট্রোবাংলার, কিনবে নতুন রিগ

3
ন্যাম ভবন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাজধানীতে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

4
ক্যাম্প ডেভিডে ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অবকাশ থেকে হঠাৎ হোয়াইট হাউসে ফিরে এলেন ট্রাম্প, মধ্যপ্রাচ্যজুড়ে সতর্কতা জারি

5
‘এমইপি অ্যাকসেসরিজ সুপার অফার ২০২৬ গ্র্যান্ড অ্যাচিভার সেলিব্রেশন’ অনুষ্ঠানে বিজয়ী রিটেইলার ও ডিস্ট্রিবিউটারের হাতে দুটি রেফ্রিজারেটর ও ৭৮টি মোটরসাইকেলের চাবি তুলে দেওয়া হয়। ছবি: সৌজন্যে
অর্থনীতি

বাজার সম্প্রসারণ ও নতুন কারখানায় ২০০ কোটি টাকা বিনিয়োগ করছে এমইপি গ্রুপ

6
কোলাজ: টিবিএস
বাংলাদেশ

অপ্রতিম হত্যা: আটক তুহিনের বিরুদ্ধে আগে থেকেই ছিল বাইক চুরির অভিযোগ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net