Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
May 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MAY 08, 2026
পাহাড় থেকে পড়ে নয়, পাথরের আঘাতে মৃত্যু হয় সেই হাতি শাবকের

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
06 April, 2026, 06:20 pm
Last modified: 06 April, 2026, 06:30 pm

Related News

  • রাঙামাটিতে গভীর রাতে মাটি চাপা দেওয়া হাতির মাংস চুরির চেষ্টা
  • রাঙামাটিতে বন্যহাতির মৃত্যু: ময়নাতদন্তের আগেই রাতে শুঁড় ও পা কেটে নিল দুর্বৃত্তরা
  • বান্দরবানে হামের উপসর্গ নিয়ে ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত বাড়ছে দুর্গম এলাকায়
  • রাঙামাটির লংগদুতে বয়স্ক পুরুষ বন্যহাতির মৃত্যু, সঙ্গীর পাশে ঠায় দাঁড়িয়ে স্ত্রী হাতি
  • পাহাড়সম বাধা পেরিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ম্রো শিক্ষার্থী য়াপাও মুরুং

পাহাড় থেকে পড়ে নয়, পাথরের আঘাতে মৃত্যু হয় সেই হাতি শাবকের

ময়নাতদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, একটি অবৈধ মাছের ঘেরের ভেতরে পাওয়া ওই শাবকের শরীরে একাধিক আঘাতের চিহ্ন ছিল। এসব আঘাতের মধ্যে মাথায় গুরুতর চোটের কারণে মস্তিষ্কে রক্তক্ষরণ হয়, যা মৃত্যুর প্রধান কারণ।
টিবিএস রিপোর্ট
06 April, 2026, 06:20 pm
Last modified: 06 April, 2026, 06:30 pm
ছবি: সংগৃহীত

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ও কক্সবাজারের রামু সীমান্ত এলাকায় মৃত অবস্থায় উদ্ধার হওয়া তিন মাস বয়সী হাতি শাবকটি পাহাড় থেকে পড়ে মারা যায়নি। ময়নাতদন্ত প্রতিবেদনে নিশ্চিত হওয়া গেছে যে, মানুষের ছোঁড়া পাথরের আঘাতেই প্রাণ হারিয়েছে শাবকটি।

গত ৩১ মার্চ শাবকটি মারা যায় এবং ২ এপ্রিল সেটি উদ্ধারের পর ময়নাতদন্ত করা হয়। গতকাল রোববার (৫ এপ্রিল) ময়নাতদন্তের এই প্রতিবেদন প্রকাশিত হয়।

ময়নাতদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, একটি অবৈধ মাছের ঘেরের ভেতরে পাওয়া ওই শাবকের শরীরে একাধিক আঘাতের চিহ্ন ছিল। এসব আঘাতের মধ্যে মাথায় গুরুতর চোটের কারণে মস্তিষ্কে রক্তক্ষরণ হয়, যা মৃত্যুর প্রধান কারণ।

কক্সবাজারের দুলাহাজারা সাফারি পার্কের ভেটেরিনারি সার্জন ডা. মো. মোস্তাফিজুর রহমান বলেন, "পাথরের আঘাতই মৃত্যুর মূল কারণ। এছাড়া আঘাতজনিত ক্ষত থেকে সংক্রমণ ছড়িয়ে 'সেপটিসিমিয়া' তৈরি হওয়ায় মৃত্যু আরও ত্বরান্বিত হয়েছে।"

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের রাজারকুল রেঞ্জের রেঞ্জার অবিউজ জামান জানান, রাজারকুল বন বিভাগের সংরক্ষিত বনাঞ্চলেই স্থানীয়রা ধান চাষ করেন। ধানক্ষেতে হাতির পাল ঢুকলে ফসল রক্ষায় স্থানীয়রা ইট-পাথর নিক্ষেপ করে। ধারণা করা হচ্ছে, সেই সময় পাথরের আঘাতেই শাবকটি আহত হয়ে মারা যায়। পরে মা হাতিটি মৃত শাবকটিকে টেনে জলাধারে নিয়ে যায় এবং সেখানে টানা তিন দিন অবস্থান করে।

বনকর্মীরা জানিয়েছেন, মা ও বাবা হাতিটি বারবার শাবকের মৃতদেহ স্পর্শ করছিল, যেন তাকে জাগিয়ে তোলার চেষ্টা করছিল। হাতি দুটি সরে যাওয়ার পর শাবকের দেহে বড় আঘাতের চিহ্ন দৃশ্যমান হয়। বন বিভাগ জানিয়েছে, তদন্ত শেষে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে ঘটনাস্থলটি বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ও কক্সবাজারের রামু উপজেলার সীমানায় হওয়ায় শুরুতে জুরিসডিকশন বা এলাকা নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছিল। বান্দরবানের জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস জানান, বিষয়টি জানার পর তদন্ত পাঠিয়ে নিশ্চিত হওয়া গেছে যে ঘটনাস্থলটি রামু এলাকায়। এরপর রামু উপজেলা প্রশাসন ও বন বিভাগ মরদেহ উদ্ধার ও আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ওই এলাকায় একটি অবৈধ মাছের ঘের দীর্ঘদিন ধরে পরিচালিত হচ্ছে। বন বিভাগ গত দুই অর্থবছরে সেখানে বনায়ন করলেও ঘেরটি এখনো উচ্ছেদ করা সম্ভব হয়নি। এছাড়া মানুষ ও বন্য হাতির দ্বন্দ্ব নিরসনে স্থানীয়দের নিয়মিত সতর্ক করা এবং সরকারি ক্ষতিপূরণ দেওয়া হলেও পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আসছে না।

উল্লেখ্য, এর আগে ২০২৫ সালের অক্টোবরে রাঙামাটির বরকল এলাকায় কাপ্তাই হ্রদে একটি বিরল গোলাপি রঙের হাতি শাবক মারা গিয়েছিল। সে সময়ও মা হাতিটি দীর্ঘ ৪৮ ঘণ্টা শাবকের মৃতদেহের পাশে দাঁড়িয়ে শোকাতুর অবস্থান নিয়েছিল।

Related Topics

টপ নিউজ

হাতি / শাবক / বান্দরবান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফেব্রুয়ারিতে মার-আ-লাগোতে হোয়াইট হাউসের ডেপুটি চিফ অব স্টাফ ড্যান স্কাভিনোর বিয়েতে একসাথে অংশ নেন শিভন জিলিস ও ইলন মাস্ক। ছবি: এএফপি
    সন্তান নিতে ওপেনএআইয়ের সাবেক উপদেষ্টাকে শুক্রাণু দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন মাস্ক
  • গত ২১ জুলাই বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭ বিজিআই প্রশিক্ষণ যুদ্ধবিমান উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হয়। ছবি: মেহেদী হাসান/টিবিএস
    মাইলস্টোন দুর্ঘটনা: বিমানবাহিনী প্রধান, অধ্যাপক ইউনূস, আসিফ নজরুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন
  • ছবি: সংগৃহীত
    তামিলনাড়ুতে টানটান নাটকীয়তা: সরকার গঠনের দাবি নিয়ে ফের গভর্নরের কাছে থালাপতি বিজয়
  • সিঙ্গাপুরের শিক্ষামন্ত্রী ডেসমন্ড লি। ছবি: এপি
    বুলিং ঠেকাতে ৯ বছর বয়সিদেরও বেত মারার অনুমতি পেলেন সিঙ্গাপুরের শিক্ষকেরা
  • ১৮ নভেম্বর ওভাল অফিসে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    সৌদির আকাশসীমা ব্যবহার করতে না দেওয়ায় হরমুজে জাহাজ পাহারা স্থগিত করেছেন ট্রাম্প
  • বিজেপি সদর দপ্তরে উচ্ছ্বসিত মোদি। পশ্চিম বাংলার বিধানসভা নির্বাচনে দলের সাফল্যে দিল্লিতে উৎসবের মেজাজে ভারতীয় প্রধানমন্ত্রী। ছবি: রয়টার্স
    পশ্চিমবঙ্গে বিজেপির জেতা ১০৫ আসনেই জয়ের ব্যবধানের চেয়ে বাদ পড়া ভোটারের সংখ্যা বেশি

Related News

  • রাঙামাটিতে গভীর রাতে মাটি চাপা দেওয়া হাতির মাংস চুরির চেষ্টা
  • রাঙামাটিতে বন্যহাতির মৃত্যু: ময়নাতদন্তের আগেই রাতে শুঁড় ও পা কেটে নিল দুর্বৃত্তরা
  • বান্দরবানে হামের উপসর্গ নিয়ে ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত বাড়ছে দুর্গম এলাকায়
  • রাঙামাটির লংগদুতে বয়স্ক পুরুষ বন্যহাতির মৃত্যু, সঙ্গীর পাশে ঠায় দাঁড়িয়ে স্ত্রী হাতি
  • পাহাড়সম বাধা পেরিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ম্রো শিক্ষার্থী য়াপাও মুরুং

Most Read

1
ফেব্রুয়ারিতে মার-আ-লাগোতে হোয়াইট হাউসের ডেপুটি চিফ অব স্টাফ ড্যান স্কাভিনোর বিয়েতে একসাথে অংশ নেন শিভন জিলিস ও ইলন মাস্ক। ছবি: এএফপি
আন্তর্জাতিক

সন্তান নিতে ওপেনএআইয়ের সাবেক উপদেষ্টাকে শুক্রাণু দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন মাস্ক

2
গত ২১ জুলাই বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭ বিজিআই প্রশিক্ষণ যুদ্ধবিমান উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হয়। ছবি: মেহেদী হাসান/টিবিএস
বাংলাদেশ

মাইলস্টোন দুর্ঘটনা: বিমানবাহিনী প্রধান, অধ্যাপক ইউনূস, আসিফ নজরুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

তামিলনাড়ুতে টানটান নাটকীয়তা: সরকার গঠনের দাবি নিয়ে ফের গভর্নরের কাছে থালাপতি বিজয়

4
সিঙ্গাপুরের শিক্ষামন্ত্রী ডেসমন্ড লি। ছবি: এপি
আন্তর্জাতিক

বুলিং ঠেকাতে ৯ বছর বয়সিদেরও বেত মারার অনুমতি পেলেন সিঙ্গাপুরের শিক্ষকেরা

5
১৮ নভেম্বর ওভাল অফিসে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সৌদির আকাশসীমা ব্যবহার করতে না দেওয়ায় হরমুজে জাহাজ পাহারা স্থগিত করেছেন ট্রাম্প

6
বিজেপি সদর দপ্তরে উচ্ছ্বসিত মোদি। পশ্চিম বাংলার বিধানসভা নির্বাচনে দলের সাফল্যে দিল্লিতে উৎসবের মেজাজে ভারতীয় প্রধানমন্ত্রী। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে বিজেপির জেতা ১০৫ আসনেই জয়ের ব্যবধানের চেয়ে বাদ পড়া ভোটারের সংখ্যা বেশি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net