Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 01, 2026
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আবাসন সুবিধাসহ ৫ দাবিতে প্রশাসনিক ভবনে তালা, অবরুদ্ধ উপাচার্য

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
17 August, 2025, 07:30 pm
Last modified: 17 August, 2025, 07:42 pm

Related News

  • জ্বালানি তেলের লাগামহীন মূল্যবৃদ্ধি, বিক্ষোভে উত্তাল ফিলিপাইন
  • দুই সাবেক উপদেষ্টাকে জিজ্ঞাসাবাদের দাবিতে জামায়াতের বিক্ষোভ
  • খামেনি হত্যার প্রতিবাদে পাকিস্তানজুড়ে সহিংস বিক্ষোভ; নিহত ২৪, তিন দিনের কারফিউ জারি
  • বিক্ষোভের মধ্য দিয়েই নতুন সেমিস্টার শুরু করলেন ইরানের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা
  • সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে জনরায় অমান্য করলে ফ্যাসিবাদের পরিণতি বরণ করতে হবে: গোলাম পরওয়ার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আবাসন সুবিধাসহ ৫ দাবিতে প্রশাসনিক ভবনে তালা, অবরুদ্ধ উপাচার্য

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ বলেন, ‘শিক্ষার্থীদের দাবিগুলো প্রশাসন মনোযোগ দিয়ে শুনেছে। তবে তাৎক্ষণিক সমাধান সম্ভব নয়, বিষয়গুলো পর্যালোচনা করা হচ্ছে।’
টিবিএস রিপোর্ট
17 August, 2025, 07:30 pm
Last modified: 17 August, 2025, 07:42 pm
বিক্ষোভরত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ছবি: টিবিএস

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শতভাগ আবাসন সুবিধা নিশ্চিতসহ পাঁচ দফা দাবিতে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। আন্দোলনের মুখে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে উপাচার্য, উপ-উপাচার্য, রেজিস্ট্রারসহ কর্মকর্তারা অবরুদ্ধ হয়ে পড়েন।

রোববার (১৭ আগস্ট) দুপুর দেড়টার দিকে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা। দুপুর আড়াইটার দিকে তারা ভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন।

এসময় শিক্ষার্থীরা স্লোগান দেন— 'হল নাই, ভাতা নাই, প্রশাসনের লজ্জা নাই', '১০০ টাকার ভিক্ষুক, তারা নাকি শিক্ষক', 'কোটি টাকার বাজেট পায়, এতো টাকা কোথায় যায়', 'আবাসন ভাতা দে, নইলে গদি ছাইড়া দে' ইত্যাদি।

আটকা পরা কর্মকর্তারা। ছবি: টিবিএস

আন্দোলনকারীরা আবাসন সংকট নিরসনে পাঁচ দফা দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো—

১. শিক্ষার্থীদের শতভাগ আবাসন নিশ্চিত করা। এজন্য অবিলম্বে সিন্ডিকেট সভা ডেকে বহুতল ও আধুনিক হল নির্মাণের সিদ্ধান্ত নিয়ে রূপরেখা প্রকাশ করতে হবে।

২. শতভাগ আবাসন নিশ্চিত না হওয়া পর্যন্ত অনাবাসিক শিক্ষার্থীদের উপযুক্ত আবাসন ভাতা প্রদান বাধ্যতামূলক করতে হবে।

৩. সকল হলে অবৈধভাবে থাকা শিক্ষার্থীদের তালিকা শনাক্ত করে সিট বাতিল ও তাদের হল ত্যাগে বাধ্য করতে হবে।

৪. হলের আবেদনে ১০০ টাকা নেওয়ার প্রহসন বন্ধ করতে হবে। পূর্বে যেসব শিক্ষার্থী সিট পাননি, তাদের টাকা ফেরত দিতে হবে।

৫. মেয়েদের হলে ডাবলিং প্রথা বন্ধ করে 'ডেকার বেড' চালু করতে হবে।

সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনের কারণে প্রশাসনিক ভবনে উপাচার্য, উপ-উপাচার্য, রেজিস্ট্রারসহ কর্মকর্তা-কর্মচারীরা আটকা পড়েন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ বলেন, 'শিক্ষার্থীদের দাবিগুলো প্রশাসন মনোযোগ দিয়ে শুনেছে। তবে তাৎক্ষণিক সমাধান সম্ভব নয়, বিষয়গুলো পর্যালোচনা করা হচ্ছে।'

Related Topics

টপ নিউজ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় / চবি / চবি উপাচার্য / বিক্ষোভ / দাবি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
    জুলাইয়ে ৬ আর্থিক প্রতিষ্ঠান অবসায়নে অর্থ ছাড় দেবে অর্থ মন্ত্রণালয়: গভর্নর
  • গ্রাফিকস: টিবিএস
    জ্বালানিতে ঘাটতি নেই, এপ্রিলেই আসছে ৫০ হাজার টন অকটেন: সংসদে জ্বালানিমন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    সারা বছরই ট্যাক্স রিটার্ন দেওয়া যাবে অনলাইনে, নির্ধারিত সময়ে দিলে বিশেষ সুবিধা: এনবিআর চেয়ারম্যান
  • ছবি: সংগৃহীত
    তেল বিক্রির সময়সীমা সকাল ৭টা থেকে রাত ৮টা নির্ধারণসহ ৮ দাবি মালিক সমিতির
  • জ্বালানি ঝুঁকি মোকাবিলায় কারখানাগুলো ঝুঁকছে ছাদভিত্তিক সৌরবিদ্যুতে, সক্ষমতা ছাড়াল ৫০০ মেগাওয়াট
    জ্বালানি ঝুঁকি মোকাবিলায় কারখানাগুলো ঝুঁকছে ছাদভিত্তিক সৌরবিদ্যুতে, সক্ষমতা ছাড়াল ৫০০ মেগাওয়াট
  • মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রের লক্ষ্য একটি চুক্তির মাধ্যমে এই যুদ্ধের সমাপ্তি; মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে চীন-পাকিস্তানের ৫ দফা ঘোষণা

Related News

  • জ্বালানি তেলের লাগামহীন মূল্যবৃদ্ধি, বিক্ষোভে উত্তাল ফিলিপাইন
  • দুই সাবেক উপদেষ্টাকে জিজ্ঞাসাবাদের দাবিতে জামায়াতের বিক্ষোভ
  • খামেনি হত্যার প্রতিবাদে পাকিস্তানজুড়ে সহিংস বিক্ষোভ; নিহত ২৪, তিন দিনের কারফিউ জারি
  • বিক্ষোভের মধ্য দিয়েই নতুন সেমিস্টার শুরু করলেন ইরানের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা
  • সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে জনরায় অমান্য করলে ফ্যাসিবাদের পরিণতি বরণ করতে হবে: গোলাম পরওয়ার

Most Read

1
বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
অর্থনীতি

জুলাইয়ে ৬ আর্থিক প্রতিষ্ঠান অবসায়নে অর্থ ছাড় দেবে অর্থ মন্ত্রণালয়: গভর্নর

2
গ্রাফিকস: টিবিএস
অর্থনীতি

জ্বালানিতে ঘাটতি নেই, এপ্রিলেই আসছে ৫০ হাজার টন অকটেন: সংসদে জ্বালানিমন্ত্রী

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

সারা বছরই ট্যাক্স রিটার্ন দেওয়া যাবে অনলাইনে, নির্ধারিত সময়ে দিলে বিশেষ সুবিধা: এনবিআর চেয়ারম্যান

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তেল বিক্রির সময়সীমা সকাল ৭টা থেকে রাত ৮টা নির্ধারণসহ ৮ দাবি মালিক সমিতির

5
জ্বালানি ঝুঁকি মোকাবিলায় কারখানাগুলো ঝুঁকছে ছাদভিত্তিক সৌরবিদ্যুতে, সক্ষমতা ছাড়াল ৫০০ মেগাওয়াট
অর্থনীতি

জ্বালানি ঝুঁকি মোকাবিলায় কারখানাগুলো ঝুঁকছে ছাদভিত্তিক সৌরবিদ্যুতে, সক্ষমতা ছাড়াল ৫০০ মেগাওয়াট

6
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের লক্ষ্য একটি চুক্তির মাধ্যমে এই যুদ্ধের সমাপ্তি; মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে চীন-পাকিস্তানের ৫ দফা ঘোষণা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net