Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 08, 2026
সালাউদ্দিন কাদের নির্দোষ ছিলেন, প্রমাণে আদালতে যাব: হুম্মাম কাদের 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
14 August, 2025, 06:10 pm
Last modified: 14 August, 2025, 07:20 pm

Related News

  • রাজশাহীতে শিশুমৃত্যুর ঘটনায় হাসপাতাল পরিচালককে ফাঁসির কাষ্ঠে চড়ানো উচিত: স্বাস্থ্যমন্ত্রী
  • চট্টগ্রাম-৭ আসনে নির্বাচিত বিএনপির হুমাম কাদের চৌধুরী
  • চট্টগ্রাম-৭: বড় ব্যবধানে জয়ী ধানের শীষের হুম্মাম কাদের চৌধুরী
  • নির্জন কারাবাস: ফাঁসির আগেই বন্দিদের 'সামাজিক মৃত্যু'
  • ‘দিন গুনতাম খাবার দেখে’: ট্রাইব্যুনালে গুম-নির্যাতনের বিবরণ দিলেন হুম্মাম কাদের চৌধুরী

সালাউদ্দিন কাদের নির্দোষ ছিলেন, প্রমাণে আদালতে যাব: হুম্মাম কাদের 

এ ছাড়া সাকা চৌধুরীর পক্ষে সাক্ষী দেওয়ার জন্য বিদেশ থেকে চারজন আসতে চেয়েছিলেন। কিন্তু আওয়ামী সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় ষড়যন্ত্র করে তাদের দেশে আসতে বাধা দিয়েছিল বলে জানান তিনি।
টিবিএস রিপোর্ট
14 August, 2025, 06:10 pm
Last modified: 14 August, 2025, 07:20 pm
রাজধানীতে সালাউদ্দিন কাদের চৌধুরীর বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে হুম্মাম কাদের চৌধুরী ও পরিবারের অন্য সদস্যরা। ছবি: সংগৃহীত

বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীকে (সাকা চৌধুরী) বিচারিক হত্যা বা জুডিশিয়াল কিলিং করা হয়েছে। তিনি নির্দোষ ছিলেন, এই বিষয়টি প্রমাণের জন্য আদালতের দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন তার বড় ছেলে হুম্মাম কাদের চৌধুরী।

সাকা চৌধুরীর পক্ষে সাক্ষী দেওয়ার জন্য বিদেশ থেকে চারজন আসতে চেয়েছিলেন। কিন্তু আওয়ামী সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় ষড়যন্ত্র করে তাদের দেশে আসতে বাধা দিয়েছিল বলে জানান তিনি।

এই বাধা দেয়ার জন্য আওয়ামী লীগ এবং ওই সময়ের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যেসব কর্মকর্তা দায়ী, তাদেরকে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে সাকা চৌধুরীর পরিবার।

সাক্ষীদের বিদেশ থেকে আসতে না দেওয়ার সাইফার মেসেজসহ অন্যান্য মেসেজ উদ্ধার ও এর সঙ্গে জড়িতদের নাম প্রকাশের দাবিতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে লিগ্যাল নোটিশ দেবে তার পরিবার। আগামী রোববার এই নোটিশ দেওয়ার কথা রয়েছে।

আজ বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেল ৩টায় সালাউদ্দিন কাদের চৌধুরীর ধানমন্ডির বাসায় এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সাকা চৌধুরীর পরিবারের সদস্যরা। এসময় তার স্ত্রী, দুই ছেলে এবং মেয়ে উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে হুম্মাম বলেন, 'মুক্তিযুদ্ধ চলাকালীন বাবা (সাকা চৌধুরী) পাঞ্জাব বিশ্বদ্যিালয়ে অধ্যয়নরত ছিলেন। এই বিষয়ে সাক্ষ্য দিতে চারজন বিদেশী সাক্ষী ট্রাইব্যুনালে আসার জন্য অনুমতি চেয়েছিলেন। তারা হলেন- মুহিব আরজুমান খান, আম্বার হারুন সায়গাল, ইসহাক খান খাকওয়ানী এবং রিয়াজ আহমেদ নূহ। কিন্তু, পররাষ্ট্র মন্ত্রণালয়ের গোপন বার্তার মাধ্যমে ওই চারজন সাক্ষীকে দেশে আসতে বাধা দেয়া হয়েছিল। তাদের ভিসা প্রাপ্তিতেও বাধা দেয়া হয়েছিল।

সেই সাক্ষীদের আসতে না দেওয়ার পেছনে তৎকালীন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কিছু সাইফার মেসেজ জড়িত ছিল উল্লেখ করে তিনি বলেন, নতুন বাংলাদেশে অনেক মানুষ এখন কথা বলতে, সাহস দেখাতে শুরু করেছেন। অনেকেই প্রমাণ নিয়ে আমাদের কাছে আসছেন। এগুলোর মধ্যে একটা বড় জিনিস আমাদের হাতে পৌঁছেছে। এটি হলো, বাংলাদেশের ফরেন মিনিস্ট্রি যখন বিদেশি দূতদের কাছে কোনো মেসেজ পাঠায়, এই মেসেজগুলোকে সাইফার মেসেজ বলা হয়। এই সাইফারগুলোতে বেশিরভাগ সময় কোডেড সিক্রেট থাকে। এই ধরনেরই একটা সাইফার মেসেজ আমাদের হাতে এসে পৌঁছেছে।

মেসেজটির বর্ণনা দিয়ে হুম্মাম বলেন, সাইফার মেসেজের মধ্যে উপরোক্ত সাক্ষী চারজনের নাম উল্লেখ করে বলা আছে, কোনোভাবেই তাদেরকে যেন ভিসা না দেওয়া হয়। এই সাইফার মেসেজ এর মাধ্যমে প্রমাণ হচ্ছে, আমাদের সঙ্গে একটা খুব বড় অন্যায় হয়েছে। আমার বাবাকে তারা কোনোভাবেই ফেয়ার জাস্টিসের ধারেকাছেও নিতে পারেনি। আমার বাবাকে হত্যা করা হয়েছে। এটা একটা জুডিশিয়াল মার্ডার ছিল এবং এটার সঙ্গে আওয়ামী রেজিমের সরকার সরাসরি জড়িত ছিল।

তিনি বলেন, আমরা বর্তমান ফরেন মিনিস্ট্রিকে একটি আইনি নোটিশ পাঠাবো। আমরা তাদের কাছে দাবি করছি, এই সাইফার মেসেজগুলোকে ডি-ক্লাসিফাই (উন্মুক্ত) করে দেওয়া হোক। আমার বাবার ট্রায়ালের সঙ্গে জড়িত যতগুলো সাইফার মেসেজ আছে, প্রতিটাকেই যেন ডি-ক্লাসিফাই করে দেওয়া হয় এবং সেগুলোকে যেন আমাদের কাছে হস্তান্তর করা হয়।

হুম্মাম কাদের চৌধুরী বলেন, সব গোপন বার্তা হস্তান্তরে এবং প্রকাশের জন্য বর্তমান সরকার ও আদালতের সহযোগিতা চাইছি। এছাড়া আমরা আদালতের দ্বারস্থ হব। ওইসব গোপনবার্তা হাতে পেলে আমারা সালাউদ্দিন কাদের চৌধুরীকে নির্দোষ প্রমাণে আদালতে যাব।

তিনি বলেন, সালাউদ্দিন কাদের চৌধুরীর মৃত্যুদণ্ডের রায় ট্রাইব্যুনালে নয়, আইন মন্ত্রণালয়ে লেখা হয়েছিল। ওই রায় ঘোষণার আগেই সেটি 'লিক' হয়েছিল আইন মন্ত্রণালয় থেকে।

'হাসিনার লক্ষ্য ছিল তার বিরোধীদের সরিয়ে দেয়া। গুম, খুন, হত্যা করে টিকে থাকাই ছিল তার উদ্দেশ্য। সালাউদ্দিন কাদের চৌধুরীও হাসিনার আক্রোশের স্বীকার'- বলে উল্লেখ করেন হুম্মাম।

সেসময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) কীভাবে কাজ করতো—সেটিও স্পষ্ট নয় উল্লেখ করে তিনি বলেন, 'যুদ্ধাপরাধের দায়ে ২০টি চার্জের মধ্যে চারটিতে সাক্ষী হাজির করতে পেরেছিল তার বাবার বিরুদ্ধে।

হুম্মাম অভিযোগ করে বলেন, 'বাবার বিচার প্রক্রিয়ায় স্বচ্ছতা ছিল না। খুব বড় অন্যায় করা হয়েছে। জুডিসিয়াল মার্ডার ছিল সাকা চৌধুরীর ফাঁসি, যার সঙ্গে আওয়ামী লীগ সরাসরি জড়িত।'

তিনি বলেন, 'সালাউদ্দিন কাদের চৌধুরীর পক্ষে সে সময় উচ্চ আদালতের একজন সিটিং বিচারক সাফাই সাক্ষ্য দেয়ার জন্য ট্রাইব্যুনালে আসতে চেয়েছিলেন। ট্রাইব্যুনালে সাফাই সাক্ষী হিসেবে সাক্ষ্য দেয়ার জন্য তখনকার প্রধান বিচারপতি এস. কে. সিনহার কাছে ওই বিচারক অনুমতি চেয়েও পাননি।'

'আব্বার মামলা চলাকালীন স্কাইপ কেলেঙ্কোরির কাহিনি বের হয়েছিল। ওই কেলেঙ্কারির অডিওতে শোনা যাচ্ছিল, তখনকার ট্রাইব্যুনালের চেয়ারম্যান নিজামুল হক নাসিমের কণ্ঠ। নাসিম বলছিলেন, সাকাকে যদি ঝুলিয়ে দিতে পারি—তাহলে আমাকে সুপ্রিম কোর্টের বিচারক হিসেবে নিয়োগ দিতে হবে, ওই জায়গা ফাঁকা আছে।'

Related Topics

টপ নিউজ

সালাউদ্দিন কাদের চৌধুরী / ফাঁসি / বিচারিক হত্যা / হুম্মাম কাদের চৌধুরী / সংবাদ সম্মেলন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইনফোগ্রাফিক:টিবিএস
    জ্বালানি আমদানির চাপ কমাতে বৈদ্যুতিক যানে শুল্ক কমানোর চিন্তা সরকারের
  • ছবি: টিবিএস
    ব্যবসায়ী মানেই চোর, এনবিআরকে এ মনোভাব থেকে বেরিয়ে আসার আহ্বান ফিকি’র
  • ফাইল ছবি: এএফপি
    ‘অজ্ঞান’ আছেন মুজতবা খামেনি, কোম শহরে চলছে চিকিৎসা: মার্কিন-ইসরায়েলি গোয়েন্দা রিপোর্ট
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক
    সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক
  • সরকারের প্রথম একনেক সভা মাঝপথে মুলতবি, ৫ অনুমোদিত প্রকল্পে ব্যয় বেড়েছে ৪৮৩ কোটি টাকা
    সরকারের প্রথম একনেক সভা মাঝপথে মুলতবি, ৫ অনুমোদিত প্রকল্পে ব্যয় বেড়েছে ৪৮৩ কোটি টাকা
  • ট্রাম্পের করা পোস্ট।
    দ্য টেরোরিস্ট ইন চিফ: আমাদের এই কুৎসিত বাস্তবতার মুখোমুখি হওয়ার সময় এসেছে

Related News

  • রাজশাহীতে শিশুমৃত্যুর ঘটনায় হাসপাতাল পরিচালককে ফাঁসির কাষ্ঠে চড়ানো উচিত: স্বাস্থ্যমন্ত্রী
  • চট্টগ্রাম-৭ আসনে নির্বাচিত বিএনপির হুমাম কাদের চৌধুরী
  • চট্টগ্রাম-৭: বড় ব্যবধানে জয়ী ধানের শীষের হুম্মাম কাদের চৌধুরী
  • নির্জন কারাবাস: ফাঁসির আগেই বন্দিদের 'সামাজিক মৃত্যু'
  • ‘দিন গুনতাম খাবার দেখে’: ট্রাইব্যুনালে গুম-নির্যাতনের বিবরণ দিলেন হুম্মাম কাদের চৌধুরী

Most Read

1
ইনফোগ্রাফিক:টিবিএস
অর্থনীতি

জ্বালানি আমদানির চাপ কমাতে বৈদ্যুতিক যানে শুল্ক কমানোর চিন্তা সরকারের

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

ব্যবসায়ী মানেই চোর, এনবিআরকে এ মনোভাব থেকে বেরিয়ে আসার আহ্বান ফিকি’র

3
ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

‘অজ্ঞান’ আছেন মুজতবা খামেনি, কোম শহরে চলছে চিকিৎসা: মার্কিন-ইসরায়েলি গোয়েন্দা রিপোর্ট

4
সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক

5
সরকারের প্রথম একনেক সভা মাঝপথে মুলতবি, ৫ অনুমোদিত প্রকল্পে ব্যয় বেড়েছে ৪৮৩ কোটি টাকা
বাংলাদেশ

সরকারের প্রথম একনেক সভা মাঝপথে মুলতবি, ৫ অনুমোদিত প্রকল্পে ব্যয় বেড়েছে ৪৮৩ কোটি টাকা

6
ট্রাম্পের করা পোস্ট।
আন্তর্জাতিক

দ্য টেরোরিস্ট ইন চিফ: আমাদের এই কুৎসিত বাস্তবতার মুখোমুখি হওয়ার সময় এসেছে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net