চট্টগ্রাম-৭: বড় ব্যবধানে জয়ী ধানের শীষের হুম্মাম কাদের চৌধুরী
চট্টগ্রাম-০৭ (রাঙ্গুনিয়া) আসনে বেসরকারিভাবে জয়লাভ করেছেন ধানের শীষের প্রার্থী হুম্মাম কাদের চৌধুরী। প্রাপ্ত ফলাফল অনুযায়ী, তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন।
ঘোষিত ফলাফল অনুযায়ী, হুম্মাম কাদের চৌধুরী পেয়েছেন ১ লাখ ১৪ হাজার ৪৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ডা. এটিএম রেজাউল করিম পেয়েছেন ৪১ হাজার ৭১৯ ভোট।
নির্বাচন সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এই আসনে পোস্টাল ব্যালটসহ মোট ৯৩টি ভোটকেন্দ্রে মোট ভোটার সংখ্যা ছিল ৩ লাখ ১৯ হাজার ৯ জন। এর মধ্যে ১ লাখ ৭৯ হাজার ৫৮৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। কাস্টিং ভোটের মধ্যে ৩ হাজার ৭৩৭টি ভোট বাতিল বলে গণ্য হয়েছে।
রাঙ্গুনিয়া আসনে এবার মোট ৫৬.২৯ শতাংশ ভোট পড়েছে বলে নিশ্চিত করা হয়েছে।
