Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
August 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, AUGUST 03, 2026
অস্ত্র মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ২ দিনের রিমান্ডে

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
07 July, 2025, 12:20 pm
Last modified: 07 July, 2025, 12:24 pm

Related News

  • চট্টগ্রামে হত্যা ও অস্ত্র মামলায় ১০ দিনের রিমান্ডে ডেভিড ইমন
  • মতিঝিলে ব্যবসায়ীর অফিসে গুলি ও চাঁদা দাবি: অস্ত্রসহ গ্রেপ্তার শ্যুটার বাপ্পি ও সহযোগী ৭ দিনের রিমান্ডে
  • অর্থপাচার মামলায় গ্রেপ্তার গাইবান্ধার হরিদাস ৪ দিনের রিমান্ডে
  • জঙ্গি সম্পৃক্ততার সন্দেহে সিঙ্গাপুর ফেরত দুই প্রবাসী ৩ দিনের রিমান্ডে
  • উগ্রবাদী সংগঠনে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তারের পর এনসিপি নেতাকে স্থায়ী বহিষ্কার 

অস্ত্র মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ২ দিনের রিমান্ডে

টিবিএস রিপোর্ট
07 July, 2025, 12:20 pm
Last modified: 07 July, 2025, 12:24 pm
আজ আনিসুল হককে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয়। ছবি: টিবিএস

অবৈধ অস্ত্র রাখার অভিযোগে দায়ের করা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকার একটি আদালত।

আজ সোমবার (৭ জুলাই) সকালে শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মিনহাজুর রহমানের আদালত এই আদেশ দেন।

এর আগে, মামলার তদন্ত কর্মকর্তা বনানী থানার উপ-পরিদর্শক মো. ইয়াদুল হক আনিসুল হককে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন।

রিমান্ড আবেদনে বলা হয়, ২০০৯ সাল থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত ব্যক্তিগত নিরাপত্তার জন্য দেওয়া সকল আগ্নেয়াস্ত্রের লাইসেন্স স্থগিত ও জমা দেওয়া জন্য নির্দেশ দিয়েছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

নির্দেশনা জারি এবং তা ব্যাপকভাবে প্রচারিত হওয়ার পরও অনেকেই তাদের নিকটতম থানায় অস্ত্র ও গুলি জমা দেননি।

যেসব ব্যক্তিরা তাদের নিকটে থাকা অস্ত্র ও গুলি জমা দেননি, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেয় মন্ত্রণালয়। এই সময়ের মধ্যে কোন ব্যক্তি অস্ত্র বা গোলাবারুদ থানায় জমা না দিলে সেটি অবৈধ অস্ত্র হিসেবে গণ্য হবে বলে জানানো হয়। 

আবেদনে আরও বলা হয়, ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর থেকে এ পর্যন্ত আনিসুল হক বা তার পক্ষে কোনো প্রতিনিধি বৈধ আগ্নেয়াস্ত্র জমা দিয়েছেন—এমন কোনো রেকর্ড বা তথ্য বনানী থানায় পাওয়া যায়নি।

অস্ত্র জমা দেওয়া হয়েছে কি না—তা নিশ্চিত করার মতো কোনো নথি বা সাক্ষ্যের বিবৃতি পাওয়া যায়নি। এছাড়া, লাইসেন্সকৃত আগ্নেয়াস্ত্রের জন্য অভিযুক্তের গুলি কেনারও কোনো রেকর্ড নেই।

রিমান্ড আবেদনে বলা হয়, আগ্নেয়াস্ত্র জমা না দেওয়া অস্ত্র আইনে এটি একটি শাস্তিযোগ্য অপরাধ।

অস্ত্রের অবস্থান শনাক্ত, তা উদ্ধার এবং তদন্ত এগিয়ে নিতে রিমান্ড অপরিহার্য বলে রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়।

শুনানির সময় আসামিপক্ষের আইনজীবীরা জামিনের আবেদন করেন এবং রিমান্ড আবেদন বাতিলের আহ্বান জানান। তবে রাষ্ট্রপক্ষের আইনজীবী আজিজুল হক দিদার জামিনের বিরোধিতা করেন এবং রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন।

উভয় পক্ষের শুনানি শেষে আদালত তদন্তের স্বার্থে আনিসুল হকের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

উল্লেখ্য, গত বছর ১৩ আগস্ট ঢাকার সদরঘাট এলাকা থেকে নৌপথে পালানোর চেষ্টাকালে আনিসুল হককে গ্রেপ্তার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাকে আটক করে।

এর পরদিন নিউ মার্কেট থানায় দায়ের করা একটি হত্যা মামলায় তাকে ১০ দিনের রিমান্ডে নেওয়া হয়।

এরপর থেকে রাজধানীর বিভিন্ন থানায় একাধিক মামলায় তিনি একাধিকবার রিমান্ডে গেছেন এবং বর্তমানে আটক রয়েছেন।

Related Topics

টপ নিউজ

আনিসুল হক / অস্ত্র মামলা / রিমান্ড / রিমান্ড মঞ্জুর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • আসিয়ান জোটের একটি সম্মেলন। ছবি: সংগৃহীত
    বাংলাদেশের আসিয়ানের সদস্য হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে: জোট মহাসচিব
  • স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত
    দুবাইয়ের কারাগার থেকে শর্তসাপেক্ষে বেনজীরের মুক্তি, জামিন বাতিলে কাজ করছে ল’ফার্ম: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ফাইল ছবি: রয়টার্স
    ১৪ বছরে সর্বনিম্ন বৈদেশিক ঋণের প্রতিশ্রুতি, বিপরীতে ৪.৪৯ বিলিয়ন ডলার পরিশোধের রেকর্ড
  • ছবি: সংগৃহীত
    জ্বালানি সংকট মোকাবিলায় মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আনতে চায় বাংলাদেশ
  • প্রতীকী ফাইল ছবি: টিবিএস
    ১২ কেজি এলপিজির দাম বাড়ল ৭০ টাকা, আজ সন্ধ্যা থেকেই কার্যকর
  • ছবি: সৌজন্যে
    অনলাইন জুয়ার মাধ্যমে মাসে অন্তত ২০০ কোটি টাকা পাচার, ৩ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৪

Related News

  • চট্টগ্রামে হত্যা ও অস্ত্র মামলায় ১০ দিনের রিমান্ডে ডেভিড ইমন
  • মতিঝিলে ব্যবসায়ীর অফিসে গুলি ও চাঁদা দাবি: অস্ত্রসহ গ্রেপ্তার শ্যুটার বাপ্পি ও সহযোগী ৭ দিনের রিমান্ডে
  • অর্থপাচার মামলায় গ্রেপ্তার গাইবান্ধার হরিদাস ৪ দিনের রিমান্ডে
  • জঙ্গি সম্পৃক্ততার সন্দেহে সিঙ্গাপুর ফেরত দুই প্রবাসী ৩ দিনের রিমান্ডে
  • উগ্রবাদী সংগঠনে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তারের পর এনসিপি নেতাকে স্থায়ী বহিষ্কার 

Most Read

1
আসিয়ান জোটের একটি সম্মেলন। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বাংলাদেশের আসিয়ানের সদস্য হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে: জোট মহাসচিব

2
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দুবাইয়ের কারাগার থেকে শর্তসাপেক্ষে বেনজীরের মুক্তি, জামিন বাতিলে কাজ করছে ল’ফার্ম: স্বরাষ্ট্রমন্ত্রী

3
ফাইল ছবি: রয়টার্স
অর্থনীতি

১৪ বছরে সর্বনিম্ন বৈদেশিক ঋণের প্রতিশ্রুতি, বিপরীতে ৪.৪৯ বিলিয়ন ডলার পরিশোধের রেকর্ড

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জ্বালানি সংকট মোকাবিলায় মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আনতে চায় বাংলাদেশ

5
প্রতীকী ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

১২ কেজি এলপিজির দাম বাড়ল ৭০ টাকা, আজ সন্ধ্যা থেকেই কার্যকর

6
ছবি: সৌজন্যে
বাংলাদেশ

অনলাইন জুয়ার মাধ্যমে মাসে অন্তত ২০০ কোটি টাকা পাচার, ৩ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৪

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net