Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
August 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, AUGUST 01, 2026
কোকা-কোলার পর এবার ড. পেপারের কাছেও ‘সোডা যুদ্ধে' হার পেপসির, সংকটে ভবিষ্যৎ

আন্তর্জাতিক

সিএনএন
07 September, 2025, 12:25 pm
Last modified: 07 September, 2025, 12:25 pm

Related News

  • ইরান যুদ্ধের প্রভাবে ভারতে ডায়েট কোকের ক্যান বড় করতে বাধ্য হলো কোকা-কোলা, বাড়ল দামও 
  • অ্যালুমিনিয়ামের ক্যান আটকে আছে উপসাগরে, ভারতে মিলছে না ডায়েট কোক
  • কোক না পেপসি?
  • মধ্যপ্রাচ্যে পেপসির একচ্ছত্র আধিপত্য; কোকা-কোলা কেন এখানে কোণঠাসা হয়ে আছে?
  • ট্রাম্পের কথামতো যুক্তরাষ্ট্রের বাজারে আসছে আখের চিনি দিয়ে তৈরি কোকা-কোলা

কোকা-কোলার পর এবার ড. পেপারের কাছেও ‘সোডা যুদ্ধে' হার পেপসির, সংকটে ভবিষ্যৎ

লেইস, ডরিটোস, চিটোস, গেটোরেড, পেপসি, মাউন্টেন ডিউ ও কোয়েকারের মতো ব্র্যান্ডের মালিক পেপসিকো সাম্প্রতিক বছরগুলোতে দুর্বল পারফরম্যান্স দেখাচ্ছে। গত এক বছরে কোম্পানির শেয়ারের দাম কমেছে ১৫ শতাংশ। 
সিএনএন
07 September, 2025, 12:25 pm
Last modified: 07 September, 2025, 12:25 pm
ছবি: ব্লুম্বার্গ

কোকা-কোলার কাছে দীর্ঘদিন ধরেই 'সোডা যুদ্ধ' হেরে আসছে পেপসিকো। তবে সম্প্রতি ড. পেপারের কাছেও পিছিয়ে গিয়ে তৃতীয় স্থানে নেমে যাওয়ায় কোম্পানিটির 'বড় ধরনের পরিবর্তনের' দাবি তুলেছে প্রভাবশালী বিনিয়োগকারী সংস্থা এলিয়ট ম্যানেজমেন্ট।

গত সপ্তাহের মঙ্গলবার এক বিবৃতিতে এলিয়ট জানায়, তারা পেপসিকোতে ৪ বিলিয়ন ডলারের শেয়ার কিনেছে। কোম্পানিটির ব্যবসায়িক সংকট মোকাবিলায় কাজ করার আগ্রহ প্রকাশ করেছে তারা। 

পেপসিকোর পরিচালনা পর্ষদকে লেখা এক চিঠিতে এলিয়ট ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট বলেছে, 'পেপসিকো এখন এক সংকটময় সন্ধিক্ষণে দাঁড়িয়ে। কোম্পানিটির আর্থিক কর্মক্ষমতা উন্নত করা এবং শিল্পের শীর্ষস্থান ফিরে পাওয়ার এখনই সুযোগ, যদিও কিছু বাধ্যবাধকতাও আছে।'

লেইস, ডরিটোস, চিটোস, গেটোরেড, পেপসি, মাউন্টেন ডিউ ও কোয়েকারের মতো ব্র্যান্ডের মালিক পেপসিকো সাম্প্রতিক বছরগুলোতে দুর্বল পারফরম্যান্স দেখাচ্ছে। গত এক বছরে কোম্পানির শেয়ারের দাম কমেছে ১৫ শতাংশ। 

তবে এ পরিস্থিতিতে এলিয়টের সম্পৃক্ততাকে স্বাগত জানিয়েছে পেপসিকো কর্তৃপক্ষ।

পেপসিকো এক বিবৃতিতে জানিয়েছে, 'আমরা আমাদের শেয়ারহোল্ডারদের সাথে সক্রিয় ও ফলপ্রসূ সংলাপ বজায় রাখি এবং দীর্ঘমেয়াদী শেয়ারহোল্ডার মূল্য বৃদ্ধিতে গঠনমূলক ইনপুটকে গুরুত্ব দেই।'

খাদ্য ও পানীয় শিল্পে অস্থির পরিস্থিতির মাঝে কোম্পানিগুলো এখন মুদ্রাস্ফীতির কারণে ক্রয়ক্ষমতা হারানো ক্রেতাদের খরচ কমানো বা জেনেরিক পণ্যের দিকে ঝুঁকে পড়ার প্রবণতা নিয়ে হিমশিম খাচ্ছে। জিএলপি-১ ওষুধের উত্থানও এক্ষেত্রে একটি কারণ।। এছাড়াও, আমেরিকার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সেক্রেটারি রবার্ট এফ. কেনেডি জুনিয়রের উদ্যোগে কৃত্রিম স্বাদ ও অন্যান্য সংযোজনীয় উপাদান সরিয়ে ফেলার চাপও রয়েছে। 

২০২৪ সালে ড. পেপার পেপসিকে ছাড়িয়ে দ্বিতীয় বৃহত্তম সোডা ব্র্যান্ড হিসেবে জায়গা করে নেয়। বিস্তৃত বিপণন ও স্ট্রবেরি-ক্রিমের মতো নতুন স্বাদ নিয়ে এসে তারা সোডা পানকারীদের আকৃষ্ট করতে সক্ষম হয়ে। 

এলিয়ট ম্যানেজমেন্টের দাবি, পেপসিকোর সোডা ব্যবসায় এই ক্ষতি 'স্বেচ্ছায় সৃষ্ট' এবং তাদের ব্র্যান্ডের সংখ্যা অনেক বেশি।

দীর্ঘদিন ধরে ফ্রিটো-লে পেপসিকোর বৃদ্ধির প্রধান চালিকা শক্তি হলেও কোম্পানির স্ন্যাকস বিভাগও হোঁচট খাচ্ছে। ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধির কারণে অনেক ভোক্তা দোকান থেকে কম চিপস ও ক্র্যাকার কিনছেন।

এলিয়ট ম্যানেজমেন্ট পেপসিকোর কাছে বেশ কিছু পরিবর্তনের সুপারিশ করেছে। এর মধ্যে একটি হলো কোকা-কোলার মতো পেপসিকোর স্বাধীন বোতলজাতকরণ নেটওয়ার্ক পুনরায় ফ্র্যাঞ্চাইজ করা, যা কোম্পানির ব্র্যান্ড ও সিরাপ কিনে থাকে। তাদের মতে, পেপসিকোর কিছু পানীয় এবং খাবারের ব্র্যান্ড বিক্রি করে দেওয়াও বিবেচনা করা যেতে পারে।

সালিভান অ্যান্ড ক্রোমওয়েলের অংশীদার লরেন্স এলবাম বলেন, 'ভোক্তাদের রুচি পরিবর্তনের কারণে পেপসিকোর মতো ভোক্তা-মুখী কোম্পানিগুলো ক্রমবর্ধমান হারে অ্যাক্টিভিস্ট বিনিয়োগকারীদের লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে।' 

এই চ্যালেঞ্জের মোকাবিলায় কোম্পানিগুলো একীভূতকরণ, অধিগ্রহণ এবং স্পিনঅফের পথ অবলম্বন করছে।

গত জুলাই মাসে নুটেলা প্রস্তুতকারক ফেরেরো গ্রুপ সিরিয়াল জায়ান্ট ডব্লিউকে কেলগ কো-কে ৩ দশমিক ১ বিলিয়ন ডলারের চুক্তিতে কিনে নিয়েছে, যার মালিকানাধীন ব্র্যান্ডগুলোর মধ্যে রয়েছে ফ্রুট লুপস এবং ফ্রস্টেড ফ্লেক্স। গত বছর মার্সও ৩০ বিলিয়ন ডলারে কেলানোভা অধিগ্রহণের ঘোষণা দিয়েছিল।

Related Topics

টপ নিউজ

পেপসিকো / কোকা-কোলা / সোডা যুদ্ধ / ড. পেপার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ড. সাদেকা হালিম। ফাইল ছবি: সংগৃহীত
    সাদেকা হালিমসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষক ও এক কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত, ৪ শিক্ষককে অব্যাহতি
  • ফাইল ছবি: রয়টার্স
    শেয়ার বিক্রি হলে বিশ্বকাপসহ ফিফার সব আসর বয়কটের সিদ্ধান্ত ইউরোপের ৫৫ দেশের
  • ছবি: এপিএম টার্মিনালস
    ৫৫০ মিলিয়ন ডলারের লালদিয়া টার্মিনালের নকশা প্রকাশ করল এপিএম টার্মিনালস; ডিসেম্বরে শুরু নির্মাণকাজ
  • ওয়াশিংটন ডিসির ন্যাশনাল ক্যাথেড্রালে প্রয়াত মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহামের শেষকৃত্যানুষ্ঠানে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গ্রাহাম ছিলেন ইসরায়েলের কট্টর সমর্থকদের অন্যতম। ছবি: রয়টার্স
    আমাকে বিদেশে গ্রেপ্তারের চেষ্টা ঠেকাতে তৈরি রয়েছে ইসরায়েলের ‘স্পেশাল ফোর্স’: নেতানিয়াহু
  • প্রধানমন্ত্রী তারেক রহমানের শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন। ফাইল ছবি: সংগৃহীত
    আগস্টের শেষ সপ্তাহে মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু, অগ্রাধিকার পাবে বোয়েসেল: মাহদী আমিন
  • ছবি: সংগৃহীত
    ক্রিকেট মাঠের ‘চায়নাম্যান’ স্পিনার থেকে যেভাবে দুর্ধর্ষ সন্ত্রাসী হয়ে উঠলেন ‘ডেভিড ইমন’

Related News

  • ইরান যুদ্ধের প্রভাবে ভারতে ডায়েট কোকের ক্যান বড় করতে বাধ্য হলো কোকা-কোলা, বাড়ল দামও 
  • অ্যালুমিনিয়ামের ক্যান আটকে আছে উপসাগরে, ভারতে মিলছে না ডায়েট কোক
  • কোক না পেপসি?
  • মধ্যপ্রাচ্যে পেপসির একচ্ছত্র আধিপত্য; কোকা-কোলা কেন এখানে কোণঠাসা হয়ে আছে?
  • ট্রাম্পের কথামতো যুক্তরাষ্ট্রের বাজারে আসছে আখের চিনি দিয়ে তৈরি কোকা-কোলা

Most Read

1
ড. সাদেকা হালিম। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সাদেকা হালিমসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষক ও এক কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত, ৪ শিক্ষককে অব্যাহতি

2
ফাইল ছবি: রয়টার্স
খেলা

শেয়ার বিক্রি হলে বিশ্বকাপসহ ফিফার সব আসর বয়কটের সিদ্ধান্ত ইউরোপের ৫৫ দেশের

3
ছবি: এপিএম টার্মিনালস
বাংলাদেশ

৫৫০ মিলিয়ন ডলারের লালদিয়া টার্মিনালের নকশা প্রকাশ করল এপিএম টার্মিনালস; ডিসেম্বরে শুরু নির্মাণকাজ

4
ওয়াশিংটন ডিসির ন্যাশনাল ক্যাথেড্রালে প্রয়াত মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহামের শেষকৃত্যানুষ্ঠানে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গ্রাহাম ছিলেন ইসরায়েলের কট্টর সমর্থকদের অন্যতম। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আমাকে বিদেশে গ্রেপ্তারের চেষ্টা ঠেকাতে তৈরি রয়েছে ইসরায়েলের ‘স্পেশাল ফোর্স’: নেতানিয়াহু

5
প্রধানমন্ত্রী তারেক রহমানের শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আগস্টের শেষ সপ্তাহে মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু, অগ্রাধিকার পাবে বোয়েসেল: মাহদী আমিন

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ক্রিকেট মাঠের ‘চায়নাম্যান’ স্পিনার থেকে যেভাবে দুর্ধর্ষ সন্ত্রাসী হয়ে উঠলেন ‘ডেভিড ইমন’

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net