Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 01, 2026
প্লাস্টিক দূষণে শীর্ষে কোকা-কোলা, ২০৩০ সালের মধ্যে সমুদ্রে প্রবেশ করবে ৬০২ মিলিয়ন কেজি বর্জ্য

আন্তর্জাতিক

দ্য গার্ডিয়ান
27 March, 2025, 11:55 am
Last modified: 27 March, 2025, 12:16 pm

Related News

  • কোক না পেপসি?
  • মধ্যপ্রাচ্যে পেপসির একচ্ছত্র আধিপত্য; কোকা-কোলা কেন এখানে কোণঠাসা হয়ে আছে?
  • প্লাস্টিক বর্জ্যে সমুদ্র দূষণ করা শীর্ষ দশ দেশের তালিকায় বাংলাদেশ: প্রতিবেদন
  • সুন্দরবনে ভেসে আসা প্লাস্টিক বর্জ্য অপসারণে বন বিভাগের উদ্যোগ
  • কোকা-কোলার পর এবার ড. পেপারের কাছেও ‘সোডা যুদ্ধে' হার পেপসির, সংকটে ভবিষ্যৎ

প্লাস্টিক দূষণে শীর্ষে কোকা-কোলা, ২০৩০ সালের মধ্যে সমুদ্রে প্রবেশ করবে ৬০২ মিলিয়ন কেজি বর্জ্য

এই বিপুল পরিমাণ প্লাস্টিক ১ কোটি ৮০ লাখ তিমির পেট ভরার জন্য যথেষ্ট বলে উল্লেখ করেছেন গবেষকরা। 
দ্য গার্ডিয়ান
27 March, 2025, 11:55 am
Last modified: 27 March, 2025, 12:16 pm
ছবি: মারিয়া মেন্ডিয়োলা/সার্ফার্স অ্যাগেইনস্ট স্যুয়েজ/পিএ

২০৩০ সালের মধ্যে কোকা-কোলার পণ্য থেকে প্রায় ৬০ কোটি ২০ লাখ কেজি প্লাস্টিক বর্জ্য সমুদ্রে ছড়িয়ে পড়বে বলে সতর্ক করেছে পরিবেশবাদী সংগঠন ওশানা। বুধবার প্রকাশিত এক বিশ্লেষণে এই তথ্য জানানো হয়েছে।

গবেষকদের মতে, এই বিপুল পরিমাণ প্লাস্টিক ১৮ মিলিয়ন তিমির পেট ভরানোর জন্য যথেষ্ট, যা সামুদ্রিক জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করবে।

সম্প্রতি, মানবদেহে প্লাস্টিক দূষণের প্রভাব নিয়ে উদ্বেগ বাড়ছে। বিজ্ঞানীরা মাইক্রোপ্লাস্টিককে ক্যানসার, বন্ধ্যাত্ব ও হৃদরোগের মতো গুরুতর স্বাস্থ্যঝুঁকির সঙ্গে যুক্ত করছেন।

ওশানার পলিসি পরিচালক ম্যাট লিটলজন বলেন, কোকা-কোলা বিশ্বব্যাপী সর্ববৃহৎ পানীয় প্রস্তুতকারী প্রতিষ্ঠান। ফলে সমুদ্র ও পরিবেশের ওপর তাদের প্রভাবও বিশাল।

সায়েন্স অ্যাডভান্সেস সাময়িকীতে প্রকাশিত ২০২৪ সালের একটি গবেষণা অনুসারে, কোকা-কোলা বিশ্বের শীর্ষ ব্র্যান্ডেড প্লাস্টিক দূষণকারী হিসাবে স্থান পেয়েছে, তারপরে পেপসিকো, নেসলে, ড্যানোন এবং আল্ট্রিয়া। এতে বলা হয়, ৫৬টি কোম্পানি বিশ্বব্যাপী ৫০ শতাংশের বেশি প্লাস্টিক দূষণ করে আসছে। এর মধ্যে কোকা-কোলা একাই মোট ১১ শতাংশ প্লাস্টিক দূষণের জন্য দায়ী।

ওশানা কোকা-কোলার ২০১৮ থেকে ২০২৩ সালের প্রকাশিত প্যাকেজিং ডেটা ও বিক্রয় প্রবৃদ্ধির পূর্বাভাস ব্যবহার করে তাদের পরিসংখ্যানটি তৈরি করেছে। এতে বলা হয়েছে, প্রতিষ্ঠানটির প্লাস্টিক ব্যবহার ২০৩০ সালের মধ্যে বছরে ৪ দশমিক ১৩ মিলিয়ন টন ছাড়িয়ে যাবে।

পরিবেশবিদদের মতে, এই বিপুল পরিমাণ প্লাস্টিক দূষণ কমানোর সবচেয়ে কার্যকর উপায় হলো পুনঃব্যবহারযোগ্য প্যাকেজিং চালু করা। রিটার্নেবল কাচের বোতল ৫০ বার এবং ঘন প্লাস্টিকের পাত্র ২৫ বার পুনঃব্যবহার করা সম্ভব।

২০২২ সালে কোকা-কোলা স্বীকার করেছিল যে, পুনঃব্যবহারযোগ্য প্যাকেজিং বর্জ্য কমানোর অন্যতম কার্যকর উপায়। তারা ২০৩০ সালের মধ্যে তাদের পণ্যের ২৫ শতাংশ পুনঃব্যবহারযোগ্য করার প্রতিশ্রুতি দেয়। তবে ২০২৪ সালের ডিসেম্বরে প্রকাশিত সর্বশেষ টেকসই উন্নয়ন পরিকল্পনায় এই লক্ষ্য আর উল্লেখ করা হয়নি।

নতুন পরিকল্পনায় পুনর্ব্যবহারযোগ্য বোতলের পরিবর্তে পুনর্ব্যবহৃত প্লাস্টিকের ব্যবহার ও সংগ্রহ ব্যবস্থা উন্নয়নে জোর দেওয়া হয়েছে। তবে সমালোচকরা বলছেন, পুনঃপ্রক্রিয়াকরণ (রিসাইক্লিং) অনেক ক্ষেত্রেই ভোক্তাদের ওপর দায় চাপানোর কৌশল হিসেবে ব্যবহৃত হয়, যা মূল সমস্যার সমাধান করে না।

'রিসাইক্লিং অবশ্যই ভালো, এতে ভুল কিছু নেই,' বলেন ওশানার ম্যাট লিটলজন। 'কিন্তু পুনর্ব্যবহৃত প্লাস্টিক ব্যবহার করেও যদি নতুন একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক তৈরি করা হয়, তাহলে সেটিই প্রকৃত সমস্যার মূল কারণ।'

প্লাস্টিক উৎপাদনে তেল ব্যবহার হয়, যা জলবায়ু পরিবর্তনের অন্যতম কারণ। তবে আশার দিক হলো, কোকা-কোলা ইতোমধ্যে ব্রাজিল, জার্মানি, নাইজেরিয়া ও যুক্তরাষ্ট্রের কিছু অঞ্চলে পুনঃব্যবহারযোগ্য বোতল ব্যবস্থার সফল কার্যক্রম চালাচ্ছে।

'তাদের রয়েছে বিশ্বের বৃহত্তম পুনঃব্যবহারযোগ্য প্যাকেজিং অবকাঠামো, যা আরও সম্প্রসারণের মাধ্যমে তারা পুরো শিল্পের জন্য একটি দৃষ্টান্ত স্থাপন করতে পারে,' বলেন লিটলজন।

এ বিষয়ে কোকা-কোলার এক মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে জানান, প্রতিষ্ঠানটি পুনর্ব্যবহৃত উপাদান ব্যবহারের পাশাপাশি সংগ্রহ ব্যবস্থা উন্নয়নে কাজ করছে। তিনি বলেন, 'আমরা পুনঃব্যবহারযোগ্য প্যাকেজিং বিকাশে বিনিয়োগ করেছি এবং ভবিষ্যতেও তা চালিয়ে যাব, যা আমাদের ভোক্তাকেন্দ্রিক কৌশলের একটি গুরুত্বপূর্ণ অংশ।'

Related Topics

টপ নিউজ

কোকা-কোলা / প্লাস্টিক দূষণ / প্লাস্টিক বর্জ্য / সমুদ্র দূষণ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ৩ দিন সাপ্তাহিক ছুটি ও অনলাইন ক্লাসসহ ৮ পরিকল্পনা সরকারের, বৃহস্পতিবার আসছে চূড়ান্ত সিদ্ধান্ত
  • ছবি: টিবিএস
    আমি যেসব স্টুডেন্ট পড়াই তাদের ওপর কীভাবে গুলি চালাতে নির্দেশ দেব: আদালতে মামুন খালেদ
  • ছবি: সংগৃহীত
    অতি ধনীদের করহার বাড়িয়ে ৩৫% করার পরিকল্পনা এনবিআরের
  • ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার নিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধপূর্ব পরিসংখ্যান চলমান সংঘাতের মধ্যে নতুন করে প্রশ্নের জন্ম দিচ্ছে। ছবি: এশিয়া টাইমস
    ইরান যুদ্ধের ‘মিসাইল হিসাব’: যে সংখ্যাগুলো বাস্তবতার সঙ্গে মেলে না
  • ছবি: সংগৃহীত
    সারা বছরই ট্যাক্স রিটার্ন দেওয়া যাবে অনলাইনে, নির্ধারিত সময়ে দিলে বিশেষ সুবিধা: এনবিআর চেয়ারম্যান
  • ছবি: সংগৃহীত
    তেল বিক্রির সময়সীমা সকাল ৭টা থেকে রাত ৮টা নির্ধারণসহ ৮ দাবি মালিক সমিতির

Related News

  • কোক না পেপসি?
  • মধ্যপ্রাচ্যে পেপসির একচ্ছত্র আধিপত্য; কোকা-কোলা কেন এখানে কোণঠাসা হয়ে আছে?
  • প্লাস্টিক বর্জ্যে সমুদ্র দূষণ করা শীর্ষ দশ দেশের তালিকায় বাংলাদেশ: প্রতিবেদন
  • সুন্দরবনে ভেসে আসা প্লাস্টিক বর্জ্য অপসারণে বন বিভাগের উদ্যোগ
  • কোকা-কোলার পর এবার ড. পেপারের কাছেও ‘সোডা যুদ্ধে' হার পেপসির, সংকটে ভবিষ্যৎ

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

৩ দিন সাপ্তাহিক ছুটি ও অনলাইন ক্লাসসহ ৮ পরিকল্পনা সরকারের, বৃহস্পতিবার আসছে চূড়ান্ত সিদ্ধান্ত

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

আমি যেসব স্টুডেন্ট পড়াই তাদের ওপর কীভাবে গুলি চালাতে নির্দেশ দেব: আদালতে মামুন খালেদ

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

অতি ধনীদের করহার বাড়িয়ে ৩৫% করার পরিকল্পনা এনবিআরের

4
ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার নিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধপূর্ব পরিসংখ্যান চলমান সংঘাতের মধ্যে নতুন করে প্রশ্নের জন্ম দিচ্ছে। ছবি: এশিয়া টাইমস
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের ‘মিসাইল হিসাব’: যে সংখ্যাগুলো বাস্তবতার সঙ্গে মেলে না

5
ছবি: সংগৃহীত
অর্থনীতি

সারা বছরই ট্যাক্স রিটার্ন দেওয়া যাবে অনলাইনে, নির্ধারিত সময়ে দিলে বিশেষ সুবিধা: এনবিআর চেয়ারম্যান

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তেল বিক্রির সময়সীমা সকাল ৭টা থেকে রাত ৮টা নির্ধারণসহ ৮ দাবি মালিক সমিতির

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net