Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
May 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MAY 10, 2026
পরিবেশবান্ধব প্লাস্টিক তৈরি করলেন বিজ্ঞানীরা, গলবে সমুদ্রের পানিতে

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
13 March, 2025, 06:00 pm
Last modified: 13 March, 2025, 06:07 pm

Related News

  • ঢাকাকে ‘ক্লিন ও গ্রিন সিটি’ করতে বহুমুখী পদক্ষেপের কথা সংসদে জানালেন প্রধানমন্ত্রী
  • পরিবেশ দূষণকারী প্রতিষ্ঠানের নাম গণমাধ্যম ও ওয়েবসাইটে প্রকাশের নির্দেশ হাইকোর্টের
  • বনকাগজ নিয়ে শালবৃক্ষের ছায়ায় মাহবুব সুমন
  • চুইংগাম প্রিয়? কী চিবুচ্ছেন জানেন, প্লাস্টিক!
  • প্লাস্টিক বর্জ্যে সমুদ্র দূষণ করা শীর্ষ দশ দেশের তালিকায় বাংলাদেশ: প্রতিবেদন

পরিবেশবান্ধব প্লাস্টিক তৈরি করলেন বিজ্ঞানীরা, গলবে সমুদ্রের পানিতে

নতুন এই প্লাস্টিক লোনা পানিতে কয়েক ঘণ্টার মধ্যেই ক্ষয় হতে শুরু করে। আর মাটিতে পচে যায় ১০ দিনের মধ্যেই।
টিবিএস ডেস্ক
13 March, 2025, 06:00 pm
Last modified: 13 March, 2025, 06:07 pm
সমুদ্র তলদেশে পলিথিন। ছবি: রয়টার্স

প্রতিদিন খাবারের প্যাকেট বা পানীয়ের বোতল হিসেবে আমরা একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক ব্যবহার করে থাকি। আপাতদৃষ্টিতে এটি স্বাভাবিক মনে হলেও এই প্লাস্টিক প্রকৃতি ও পরিবেশের জন্য বড় সমস্যা সৃষ্টি করে। সম্প্রতি বিজ্ঞানীরা এ ধরনের প্লাস্টিক বর্জ্যের বিকল্প তৈরি করেছেন। খবর বিবিসি'র। 

প্রতি বছর এ ধরনের বিপুল পরিমাণ প্লাস্টিক বর্জ্য সমুদ্রে গিয়ে পড়ে। এসব বর্জ্যের বেশিরভাগই জীবাণু দ্বারা অবক্ষয়যোগ্য নয়। অর্থাৎ, এগুলো কাগজ বা খাবারের মতো স্বাভাবিকভাবে নষ্ট হয় না। শত শত বছর ধরে পরিবেশেই থেকে যায়।

পানীয়ের বোতলের মতো বড় আকারের প্লাস্টিক ভেঙে গেলে তা আরও ক্ষুদ্র অংশে পরিণত হয়। একে 'মাইক্রোপ্লাস্টিক' বলে। অনেকক্ষেত্রে সামুদ্রিক প্রাণীরা এগুলোকে খাবার ভেবে গিলে ফেলতে পারে।

দীর্ঘদিন ধরেই প্রচলিত প্লাস্টিকের পরিবেশবান্ধব বিকল্প খুঁজে আসছেন বিজ্ঞানীরা। এ বিষয়ে জাপানের গবেষকরা জানিয়েছেন, তারা এমন একটি নতুন প্লাস্টিক তৈরি করেছেন, যা সমুদ্রের পানিতে সম্পূর্ণভাবে দ্রবীভূত হয়ে যায়।

যদিও কিছু পুনর্ব্যবহারযোগ্য প্লাস্টিক আগে থেকেই রয়েছে। তবে প্রধান সমস্যা হলো এগুলো সমুদ্রে গেলে সহজে ভাঙে না। এমনকি কিছু প্লাস্টিকের পুরোপুরি ক্ষয় হতে ৫০০ বছরেরও বেশি সময় লাগতে পারে।

শ্রীলঙ্কার সমুদ্র সৈকতে প্লাস্টিক বর্জ্য। ছবি: রয়টার্স

এ সমস্যার সমাধানে জাপানের গবেষণা প্রতিষ্ঠান 'রিকেন' একটি প্লাস্টিক তৈরি করেছে। এটি শক্ত গঠনের হলেও মাটি ও সমুদ্রের পানির মতো পরিবেশে সম্পূর্ণরূপে ভেঙে যেতে সক্ষম এবং কোনো মাইক্রোপ্লাস্টিকও তৈরি করে না।

পরীক্ষায় দেখা গেছে, নতুন এই প্লাস্টিক লোনা পানিতে কয়েক ঘণ্টার মধ্যেই ক্ষয় হতে শুরু করে।

এছাড়া, মাটিতে এটি মাত্র ১০ দিনের মধ্যে পচে গিয়ে সারজাতীয় রাসায়নিক তৈরি করে, যা মাটির উর্বরতা বাড়াতে সাহায্য করে।

গবেষণা দলের প্রধান তাকুজো আইডা বলেন, 'এই নতুন উপাদানের মাধ্যমে আমরা এমন একধরনের প্লাস্টিক তৈরি করেছি, যা শক্ত, স্থিতিশীল, পুনর্ব্যবহারযোগ্য, বহুমুখী এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এটি কোনো মাইক্রোপ্লাস্টিক তৈরি করে না।'

Related Topics

পরিবেশ দূষণ / প্লাস্টিক দূষণ / সমুদ্র দূষণ / পরিবেশবান্ধব / প্লাস্টিক / জাপানি গবেষণা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: অক্ষিতা চন্দ্র/দ্য আটলান্টিক
    সিগারেটের দিন ফুরিয়ে আসছে—কারণ কী?
  • গভর্নর বিমানে ওঠার আগমুহূর্তে মুখ্যমন্ত্রী হতে প্রয়োজনীয় সমর্থন পেলেন বিজয়: যেভাবে শেষ হলো চার দিনের নাটকীয়তা
    গভর্নর বিমানে ওঠার আগমুহূর্তে মুখ্যমন্ত্রী হতে প্রয়োজনীয় সমর্থন পেলেন বিজয়: যেভাবে শেষ হলো চার দিনের নাটকীয়তা
  • ছবি: পিটিআই
    নাটকীয়তার অবসান, ভিসিকে-র নিঃশর্ত সমর্থনে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হচ্ছেন থালাপতি
  • অভিনেতা থেকে রাজনীতিবিদ বনে যাওয়া থালাপতি বিজয়। ছবি: পিটিআই
    ৫+২+২+২-২: থালাপতি বিজয়ের সরকার গঠনের অঙ্ক মিলছে না কেন?
  • পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা: রাজধানীর রাস্তা, নদী ও পার্ক পুনরুদ্ধারে বড় সংস্কার শুরু
    পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা: রাজধানীর রাস্তা, নদী ও পার্ক পুনরুদ্ধারে বড় সংস্কার শুরু
  • ছবি: টিবিএস
    ভারত ও চীনের মধ্যে বাংলাদেশ ‘ফুটবল’ হবে না, রেফারি হতে পারে: পররাষ্ট্র উপদেষ্টা

Related News

  • ঢাকাকে ‘ক্লিন ও গ্রিন সিটি’ করতে বহুমুখী পদক্ষেপের কথা সংসদে জানালেন প্রধানমন্ত্রী
  • পরিবেশ দূষণকারী প্রতিষ্ঠানের নাম গণমাধ্যম ও ওয়েবসাইটে প্রকাশের নির্দেশ হাইকোর্টের
  • বনকাগজ নিয়ে শালবৃক্ষের ছায়ায় মাহবুব সুমন
  • চুইংগাম প্রিয়? কী চিবুচ্ছেন জানেন, প্লাস্টিক!
  • প্লাস্টিক বর্জ্যে সমুদ্র দূষণ করা শীর্ষ দশ দেশের তালিকায় বাংলাদেশ: প্রতিবেদন

Most Read

1
ইলাস্ট্রেশন: অক্ষিতা চন্দ্র/দ্য আটলান্টিক
আন্তর্জাতিক

সিগারেটের দিন ফুরিয়ে আসছে—কারণ কী?

2
গভর্নর বিমানে ওঠার আগমুহূর্তে মুখ্যমন্ত্রী হতে প্রয়োজনীয় সমর্থন পেলেন বিজয়: যেভাবে শেষ হলো চার দিনের নাটকীয়তা
আন্তর্জাতিক

গভর্নর বিমানে ওঠার আগমুহূর্তে মুখ্যমন্ত্রী হতে প্রয়োজনীয় সমর্থন পেলেন বিজয়: যেভাবে শেষ হলো চার দিনের নাটকীয়তা

3
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

নাটকীয়তার অবসান, ভিসিকে-র নিঃশর্ত সমর্থনে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হচ্ছেন থালাপতি

4
অভিনেতা থেকে রাজনীতিবিদ বনে যাওয়া থালাপতি বিজয়। ছবি: পিটিআই
আন্তর্জাতিক

৫+২+২+২-২: থালাপতি বিজয়ের সরকার গঠনের অঙ্ক মিলছে না কেন?

5
পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা: রাজধানীর রাস্তা, নদী ও পার্ক পুনরুদ্ধারে বড় সংস্কার শুরু
বাংলাদেশ

পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা: রাজধানীর রাস্তা, নদী ও পার্ক পুনরুদ্ধারে বড় সংস্কার শুরু

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

ভারত ও চীনের মধ্যে বাংলাদেশ ‘ফুটবল’ হবে না, রেফারি হতে পারে: পররাষ্ট্র উপদেষ্টা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net