Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
August 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, AUGUST 02, 2026
পরিবেশ দূষণকারী প্রতিষ্ঠানের নাম গণমাধ্যম ও ওয়েবসাইটে প্রকাশের নির্দেশ হাইকোর্টের

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
04 March, 2026, 04:15 pm
Last modified: 04 March, 2026, 04:26 pm

Related News

  • বায়ুদূষণে দেশের ছয় শহরে প্রতিদিন গড়ে প্রায় ২৪২ জনের অকালমৃত্যু হচ্ছে: গবেষণা
  • কার্বন ক্রেডিট বাড়াতে সংশ্লিষ্টদের কর্মপরিকল্পনা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • ট্যানারি স্থানান্তরে হাজারীবাগে দূষণ কমলেও সাভারে বাড়ছে: আইএমইডি
  • ঢাকার লেকের মাছে ও পানিতে আশঙ্কাজনক মাত্রায় মাইক্রোপ্লাস্টিক: স্বাস্থ্যঝুঁকিতে নগরবাসী
  • গুলশান-বনানী-বারিধারা লেক দূষণমুক্ত রাখতে কঠোর হচ্ছে সরকার

পরিবেশ দূষণকারী প্রতিষ্ঠানের নাম গণমাধ্যম ও ওয়েবসাইটে প্রকাশের নির্দেশ হাইকোর্টের

আদালত রায়ে বলেছে, তথ্য অধিকার আইনে জনগণের তথ্য জানার অধিকারের কথা বলা হয়েছে। দূষণকারীরা দেশের ক্ষতি করছে। তাদের তথ্য গণমাধ্যমে এলে অন্য দূষণকারীরাও সতর্ক হতে পারে। তাই তথ্য গোপনের ওই সিদ্ধান্ত অবৈধ ও বেআইনি।
টিবিএস রিপোর্ট
04 March, 2026, 04:15 pm
Last modified: 04 March, 2026, 04:26 pm
ফাইল ছবি: সংগৃহীত

পরিবেশ দূষণকারী প্রতিষ্ঠানের নাম গণমাধ্যমে প্রকাশ না করার বিষয়ে পরিবেশ অধিদপ্তরের নেওয়া সিদ্ধান্তকে অবৈধ ও বাতিল ঘোষণা করেছেন হাইকোর্ট। একইসঙ্গে দূষণকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পর তা গণমাধ্যম এবং অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশের নির্দেশ দিয়েছেন আদালত।

বুধবার (৪ মার্চ) বিচারপতি ফরিদ আহমেদ ও বিচারপতি মোহাম্মদ তাজরুল হোসেন সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। ২০২২ সালে জারি করা এ সংক্রান্ত রুল যথাযথ ঘোষণা করে এ রায় দেওয়া হলো।

আদালত রায়ে বলেছে, তথ্য অধিকার আইনে জনগণের তথ্য জানার অধিকারের কথা বলা হয়েছে। দূষণকারীরা দেশের ক্ষতি করছে। তাদের তথ্য গণমাধ্যমে এলে অন্য দূষণকারীরাও সতর্ক হতে পারে। তাই তথ্য গোপনের ওই সিদ্ধান্ত অবৈধ ও বেআইনি।

আদালত নির্দেশে বলেছে, ভবিষ্যতে পরিবেশ দূষণকারীদের বিরুদ্ধে নেওয়া প্রতিটি ব্যবস্থার তথ্য প্রেস বিজ্ঞপ্তি বা ওয়েবসাইটসহ গণমাধ্যমে প্রকাশ করতে হবে।

আদালতে রিটকারী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ। পরিবেশ অধিদপ্তরের পক্ষে ছিলেন আইনজীবী মুনতাসির উদ্দিন আহমেদ।

ঘটনার বিবরণে জানা যায়, ২০২২ সালের এপ্রিলে গণমাধ্যমে খবর প্রকাশিত হয় যে, পরিবেশ অধিদপ্তর দূষণকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নিলেও তাদের 'সম্মান রক্ষার্থে' নাম প্রকাশ করবে না। বড় ব্যবসায়ীদের চাপে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

জনস্বার্থে ওই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করে এইচআরপিবি। সংগঠনটির পক্ষে রিটটি দায়ের করেন আইনজীবী মোহাম্মদ সারোয়ার আহাদ চৌধুরী। এতে পরিবেশ সচিব, তথ্য সচিব ও পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালকসহ পাঁচজনকে বিবাদী করা হয়।

প্রাথমিক শুনানি শেষে ২০২২ সালের ১৩ জুন হাইকোর্ট রুল জারি করেন। পরিবেশ অধিদপ্তরের ওই সিদ্ধান্ত কেন বেআইনি ঘোষণা করা হবে না এবং দূষণকারী প্রতিষ্ঠানের নাম প্রকাশের নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয় রুলে।

রুলের চূড়ান্ত শুনানি শেষে বুধবার রায় দেন হাইকোর্ট। শুনানিতে আইনজীবী মনজিল মোরসেদ বলেন, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫-এর ৪(২) ধারা এবং তথ্য অধিকার আইন ২০০৯-এর ৬(১) ধারায় তথ্য প্রকাশের সুস্পষ্ট বিধান রয়েছে। পরিবেশ অধিদপ্তরের দায়িত্ব দূষণ নিয়ন্ত্রণের পদক্ষেপ নেওয়া এবং তা প্রকাশ করা। কিন্তু ব্যবসায়ীদের সুবিধা দিতে এই অবৈধ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

অন্যদিকে পরিবেশ অধিদপ্তরের আইনজীবী মুনতাসির উদ্দিন আদালতে দাবি করেন, বর্তমানে দূষণকারীদের নাম প্রকাশ করা হচ্ছে। তবে আদালত সেই নির্দিষ্ট সময়কালের দূষণকারীদের নাম প্রকাশের তথ্য চাইলে তিনি তা উপস্থাপন করতে পারেননি।

রায়ের পর জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ সাংবাদিকদের বলেন, "এর ফলে কারও বিরুদ্ধে জরিমানা বা অন্য ব্যবস্থা নেওয়া হলে তা প্রকাশ্যে আসবে। এতে অন্য প্রতিষ্ঠানগুলো সতর্ক হবে। বিষয়টি জনসমক্ষে এলে মান-সম্মানের প্রশ্ন জড়িত থাকে, তাই সংশ্লিষ্ট ব্যক্তির মধ্যেও সচেতনতা তৈরি হবে।"

পরিবেশ অধিদপ্তরের বর্তমান কার্যক্রম নিয়ে তিনি বলেন, "৫ আগস্টের আগ পর্যন্ত যে অর্জন হয়েছিল, পরে তা ভেস্তে গেছে। মাঠ পর্যায়ে কাজ করতে গিয়ে প্রশাসন নানা চাপে পড়ছে। পার্বত্য চট্টগ্রামে ইটভাটা উচ্ছেদে গেলে ম্যাজিস্ট্রেটের ওপর হামলার ঘটনাও ঘটেছে।"

বর্তমানে 'মব' কালচারের কারণে প্রশাসন অনেক ক্ষেত্রে 'ভীত থাকে' বলে মন্তব্য করেন এই আইনজীবী।

Related Topics

টপ নিউজ

পরিবেশ দূষণ / পরিবেশ দূষণকারী / হাইকোর্টের নির্দেশ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে ৬০০ কোটি টাকার কারখানায় পেনিসিলিনের পরীক্ষামূলক উৎপাদনে হেলথকেয়ার ফার্মা
    মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে ৬০০ কোটি টাকার কারখানায় পেনিসিলিনের পরীক্ষামূলক উৎপাদনে হেলথকেয়ার ফার্মা
  • ছবি: সংগৃহীত
    বাংলাদেশসহ ৫০ দেশের নাগরিকদের জন্য ২০ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড স্থায়ী করছে যুক্তরাষ্ট্র
  • বাংলাদেশে ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদী ও যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর। ছবি: ইউএনবি
    ঢাকায় ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী ও যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গোরের ‘ইতিবাচক’ বৈঠক
  • কোলাজ: টিবিএস
    চট্টগ্রামে এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ ঘোষণা, কাজ হারালেন প্রায় ৬ হাজার শ্রমিক
  • ছবি: টিবিএস
    রাজধানীর কেরানীগঞ্জে মিলল ইয়াবা তৈরির কারখানা, কাঁচামাল-যন্ত্রপাতিসহ গ্রেপ্তার ৪
  • বাংলাদেশের রপ্তানি কনটেইনারের বুকিং কমিয়ে দিয়েছে শিপিং কোম্পানি, পরিবহন ব্যয় বেড়ে দ্বিগুণ
    বাংলাদেশের রপ্তানি কনটেইনারের বুকিং কমিয়ে দিয়েছে শিপিং কোম্পানি, পরিবহন ব্যয় বেড়ে দ্বিগুণ

Related News

  • বায়ুদূষণে দেশের ছয় শহরে প্রতিদিন গড়ে প্রায় ২৪২ জনের অকালমৃত্যু হচ্ছে: গবেষণা
  • কার্বন ক্রেডিট বাড়াতে সংশ্লিষ্টদের কর্মপরিকল্পনা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • ট্যানারি স্থানান্তরে হাজারীবাগে দূষণ কমলেও সাভারে বাড়ছে: আইএমইডি
  • ঢাকার লেকের মাছে ও পানিতে আশঙ্কাজনক মাত্রায় মাইক্রোপ্লাস্টিক: স্বাস্থ্যঝুঁকিতে নগরবাসী
  • গুলশান-বনানী-বারিধারা লেক দূষণমুক্ত রাখতে কঠোর হচ্ছে সরকার

Most Read

1
মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে ৬০০ কোটি টাকার কারখানায় পেনিসিলিনের পরীক্ষামূলক উৎপাদনে হেলথকেয়ার ফার্মা
বাংলাদেশ

মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে ৬০০ কোটি টাকার কারখানায় পেনিসিলিনের পরীক্ষামূলক উৎপাদনে হেলথকেয়ার ফার্মা

2
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বাংলাদেশসহ ৫০ দেশের নাগরিকদের জন্য ২০ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড স্থায়ী করছে যুক্তরাষ্ট্র

3
বাংলাদেশে ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদী ও যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর। ছবি: ইউএনবি
বাংলাদেশ

ঢাকায় ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী ও যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গোরের ‘ইতিবাচক’ বৈঠক

4
কোলাজ: টিবিএস
বাংলাদেশ

চট্টগ্রামে এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ ঘোষণা, কাজ হারালেন প্রায় ৬ হাজার শ্রমিক

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

রাজধানীর কেরানীগঞ্জে মিলল ইয়াবা তৈরির কারখানা, কাঁচামাল-যন্ত্রপাতিসহ গ্রেপ্তার ৪

6
বাংলাদেশের রপ্তানি কনটেইনারের বুকিং কমিয়ে দিয়েছে শিপিং কোম্পানি, পরিবহন ব্যয় বেড়ে দ্বিগুণ
অর্থনীতি

বাংলাদেশের রপ্তানি কনটেইনারের বুকিং কমিয়ে দিয়েছে শিপিং কোম্পানি, পরিবহন ব্যয় বেড়ে দ্বিগুণ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net