Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
March 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MARCH 21, 2026
বিটিএস ফিরছে নতুন অ্যালবাম ও ট্যুর নিয়ে

বিনোদন

টিবিএস ডেস্ক
02 July, 2025, 07:00 pm
Last modified: 02 July, 2025, 07:00 pm

Related News

  • ‘সেকেলে’ বলে একসময় হাসাহাসি হতো, কোরিয়ার সেই গানই এখন নতুনভাবে ফিরে আসছে
  • কে-পপ তারকা হওয়ার স্বপ্ন নিয়ে কোরিয়ায় পাড়ি, কিন্তু জুটল শুধুই হতাশা
  • প্রথম কে-পপ হিসেবে গ্র্যামি জয়, ইতিহাস গড়ল কেপপ ডেমন হান্টার্স
  • চার বছর পর বিশ্বমঞ্চে ফিরছে বিটিএস, আয় এক বিলিয়ন ডলার ছাড়ানোর সম্ভাবনা
  • কে-পপ থেকে কে-ফুড: যুক্তরাজ্যে যেভাবে জনপ্রিয় হচ্ছে কোরিয়ান খাবার

বিটিএস ফিরছে নতুন অ্যালবাম ও ট্যুর নিয়ে

দীর্ঘ বিরতির পর আবারও মঞ্চ কাঁপাতে প্রস্তুত সাত তারকা। লাইভে জিমিন বলেন, “হ্যালো সবাই, আমরা ফিরে এসেছি।” এরপর পুরো দল জানায়, “আমাদের নতুন অ্যালবাম আসছে ২০২৬ সালের বসন্তে।”
টিবিএস ডেস্ক
02 July, 2025, 07:00 pm
Last modified: 02 July, 2025, 07:00 pm
কোরিয়ান জনপ্রিয় মিউজিক ব্যান্ড বিটিএস। সূত্র : বিবিসি

বিটিএস ভক্তদের জন্য এল সুখবর, দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ব্যান্ড ফিরছে নতুন অ্যালবাম ও বিশ্ব ট্যুর নিয়ে। দীর্ঘ বিরতির পর আবারও মঞ্চ কাঁপাতে প্রস্তুত সাত তারকা।খবর বিবিসির।

সদস্যদের সামরিক দায়িত্ব শেষ হওয়ার পর প্রথমবারের মতো লাইভ স্ট্রিমে এসে এই ঘোষণা দেন সাত সদস্যের দলটি। তারা জানায়, চলতি মাসেই যুক্তরাষ্ট্রে গিয়ে নতুন গানের কাজ শুরু করবেন।

লাইভে জিমিন বলেন, "হ্যালো সবাই, আমরা ফিরে এসেছি।" এরপর পুরো দল জানায়, "আমাদের নতুন অ্যালবাম আসছে ২০২৬ সালের বসন্তে।"

তারা আরও বলেন, "এই অ্যালবামের সঙ্গে বিশ্ব ট্যুরও করছি আমরা। পৃথিবীর নানা প্রান্তে থাকা আমাদের ভক্তদের সঙ্গে দেখা হবে। তোমরা যতটা উত্তেজিত, আমরাও ততটাই।"

২০২২ সালের "পারমিশন টু ডান্স অন স্টেজ" ট্যুরের পর আবার বিশ্বভ্রমণে বের হচ্ছে বিটিএস। আর আসন্ন অ্যালবামটি হবে তাদের প্রথম পূর্ণদৈর্ঘ্য অ্যালবাম ২০২০ সালের পর।

উল্লেখ্য, দক্ষিণ কোরিয়ার সব পুরুষ নাগরিককে কমপক্ষে ১৮ মাস সামরিক দায়িত্ব পালন করতে হয়। এই নিয়মেই ২০২২ সালে বিশ্বজুড়ে জনপ্রিয়তার শীর্ষে থাকা বিটিএস সাময়িকভাবে তাদের ক্যারিয়ার স্থগিত করে।

বিটিএস সদস্য জংকুক ও জিমিন জুন মাসে সামরিক দায়িত্ব সমাপ্ত করেন।

মঙ্গলবার ভক্তদের প্ল্যাটফর্ম উইভার্স-এ একটি বিবৃতিতে বিটিএস জানায়, "জুলাই থেকে আমরা সাতজন একসঙ্গে নতুন অ্যালবামের কাজ শুরু করব। যেহেতু এটি একটি গ্রুপ অ্যালবাম, তাই এতে প্রত্যেক সদস্যের চিন্তা ও অনুভূতি প্রতিফলিত হবে। আমরা একে শুরু থেকেই খুব আন্তরিকভাবে নিচ্ছি।"

'আর্মি' নামে পরিচিত বিটিএস ভক্তরা দীর্ঘদিন ধরে এই পুনর্মিলনের অপেক্ষায় ছিলেন। গত মাসে ব্যান্ডের সর্বশেষ সদস্য সুগা সামরিক দায়িত্ব শেষ করেন।

ধারণা করা হচ্ছে, বিটিএস সদস্যরা পর্যায়ক্রমে সামরিক দায়িত্ব শেষ করেছেন, যাতে পুরো দল ছয় মাসের বেশি সময় অনুপস্থিত না থাকে। জে-হোপ, যিনি গত অক্টোবরেই ছাড়পত্র পেয়েছেন, এর মধ্যে একটি একক বিশ্ব ট্যুর শেষ করেছেন এবং আগামী ১৩ জুলাই 'লোলা পালুজা বার্লিন' ফেস্টিভ্যালে মূল তারকা হিসেবে অংশ নিচ্ছেন।

বিটিএস ২০১৩ সালে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে, যদিও দলটি গঠিত হয়েছিল তার তিন বছর আগে। তারা আজ পর্যন্ত বিশ্বের সবচেয়ে সফল কেপপ ব্যান্ডে পরিণত হয়েছে।

তারা ২০২০ এবং ২০২১ সালে বিশ্বের সর্বাধিক বিক্রিত সংগীতশিল্পী ছিলেন, যাদের ছয়টি অ্যালবাম ও সমান সংখ্যক একক গান যুক্তরাষ্ট্রের চার্টে শীর্ষস্থান দখল করে ছিল।

 


 

অনুবাদ-নাফিসা ইসলাম মেঘা

Related Topics

টপ নিউজ

বিটিএস / কে-পপ / বিটিএস আর্মি / কোরিয়ান মিউজিক ব্যান্ড

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সিএনএন
    ট্রাম্পকে পাশ কাটাতে ইরানের সঙ্গে সমঝোতা: হরমুজ দিয়ে যেভাবে তেল নিচ্ছে বিভিন্ন দেশ
  • ছবি: এপি
    রুবিও আর হেগসেথের বাড়ির ওপর ড্রোন, সামরিক কর্মকর্তারা হতবাক 
  • ফাইল ছবি
    ৮০ কিমি বেগে কালবৈশাখীর শঙ্কা: নৌযান চলাচলে সতর্কতা, নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত
  • ইরানের একটি স্বল্পপাল্লার মিসাইল। ফাইল ছবি: এএফপি
    'স্কোর ২০-এ ২০'; এখনও পুরোদমে ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান: আইআরজিসি
  • গত বৃহস্পতিবার ওভাল অফিসে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে এক বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পার্ল হারবার নিয়ে রসিকতা করেন। ছবি: রয়টার্স
    জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে পার্ল হারবার নিয়ে রসিকতা করলেন ট্রাম্প
  • ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধের খরচ জোগাতে ২০০ বিলিয়ন ডলার চায় পেন্টাগন, ট্রাম্প বললেন ‘সামান্য মূল্য’

Related News

  • ‘সেকেলে’ বলে একসময় হাসাহাসি হতো, কোরিয়ার সেই গানই এখন নতুনভাবে ফিরে আসছে
  • কে-পপ তারকা হওয়ার স্বপ্ন নিয়ে কোরিয়ায় পাড়ি, কিন্তু জুটল শুধুই হতাশা
  • প্রথম কে-পপ হিসেবে গ্র্যামি জয়, ইতিহাস গড়ল কেপপ ডেমন হান্টার্স
  • চার বছর পর বিশ্বমঞ্চে ফিরছে বিটিএস, আয় এক বিলিয়ন ডলার ছাড়ানোর সম্ভাবনা
  • কে-পপ থেকে কে-ফুড: যুক্তরাজ্যে যেভাবে জনপ্রিয় হচ্ছে কোরিয়ান খাবার

Most Read

1
ছবি: সিএনএন
আন্তর্জাতিক

ট্রাম্পকে পাশ কাটাতে ইরানের সঙ্গে সমঝোতা: হরমুজ দিয়ে যেভাবে তেল নিচ্ছে বিভিন্ন দেশ

2
ছবি: এপি
আন্তর্জাতিক

রুবিও আর হেগসেথের বাড়ির ওপর ড্রোন, সামরিক কর্মকর্তারা হতবাক 

3
ফাইল ছবি
বাংলাদেশ

৮০ কিমি বেগে কালবৈশাখীর শঙ্কা: নৌযান চলাচলে সতর্কতা, নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

4
ইরানের একটি স্বল্পপাল্লার মিসাইল। ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

'স্কোর ২০-এ ২০'; এখনও পুরোদমে ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান: আইআরজিসি

5
গত বৃহস্পতিবার ওভাল অফিসে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে এক বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পার্ল হারবার নিয়ে রসিকতা করেন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে পার্ল হারবার নিয়ে রসিকতা করলেন ট্রাম্প

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের খরচ জোগাতে ২০০ বিলিয়ন ডলার চায় পেন্টাগন, ট্রাম্প বললেন ‘সামান্য মূল্য’

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net