Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
September 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, SEPTEMBER 21, 2026
জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে পার্ল হারবার নিয়ে রসিকতা করলেন ট্রাম্প

আন্তর্জাতিক

দ্য নিউইয়র্ক টাইমস
20 March, 2026, 10:40 am
Last modified: 20 March, 2026, 10:43 am

Related News

  • অবকাশ থেকে হঠাৎ হোয়াইট হাউসে ফিরে এলেন ট্রাম্প, মধ্যপ্রাচ্যজুড়ে সতর্কতা জারি
  • এআইয়ের মিথ্যা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আরেকটু হলেই চীনের সঙ্গে যুদ্ধ শুরু করছিল যুক্তরাষ্ট্র
  • যুদ্ধে ট্রাম্প ও পুতিন অনেকটা একই রকম
  • রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্র যাচ্ছেন শি জিনপিং, বিমানবন্দরে অভ্যর্থনা জানাবেন ট্রাম্প
  • ইরান যুদ্ধে ট্রাম্প প্রশাসনের দেওয়া তথ্যের চেয়ে বেশি সৈন্যের মৃত্যৃ হয়েছে: প্রতিবেদন

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে পার্ল হারবার নিয়ে রসিকতা করলেন ট্রাম্প

গত বৃহস্পতিবার ওভাল অফিসে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে এক বৈঠকে ট্রাম্প ১৯৪১ সালের ৭ ডিসেম্বর পার্ল হারবারে জাপানি হামলার প্রসঙ্গ টানেন, যা মূলত যুক্তরাষ্ট্রকে দ্বিতীয় বিশ্বযুদ্ধে টেনে এনেছিল।
দ্য নিউইয়র্ক টাইমস
20 March, 2026, 10:40 am
Last modified: 20 March, 2026, 10:43 am
গত বৃহস্পতিবার ওভাল অফিসে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে এক বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পার্ল হারবার নিয়ে রসিকতা করেন। ছবি: রয়টার্স

গত কয়েক দশক ধরে মার্কিন প্রেসিডেন্টরা ১৯৪১ সালে পার্ল হারবারে জাপানের হামলার বিষয়ে কঠোর মন্তব্য করার বিষয়টি এড়িয়ে চলেছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে টোকিও যুক্তরাষ্ট্রের একটি নির্ভরযোগ্য মিত্র হওয়ায় দুই দেশের সম্পর্ক আরও গভীর করার দিকেই ছিল তাদের মূল মনোযোগ। তবে প্রেসিডেন্ট ট্রাম্পের ক্ষেত্রে বিষয়টি ছিল একেবারেই ভিন্ন।

গত বৃহস্পতিবার ওভাল অফিসে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে এক বৈঠকে ট্রাম্প ১৯৪১ সালের ৭ ডিসেম্বরের সেই জাপানি হামলার প্রসঙ্গ টানেন, যা মূলত যুক্তরাষ্ট্রকে দ্বিতীয় বিশ্বযুদ্ধে টেনে এনেছিল। ইরান-ইসরায়েল হামলার বিষয়ে কেন জাপান এবং অন্যান্য মিত্রদের আগে থেকে জানানো হয়নি—এমন এক প্রশ্নের জবাবে ট্রাম্প ওই প্রসঙ্গের অবতারণা করেন।

ট্রাম্প বলেন, "আমরা এ বিষয়ে কাউকে কিছু বলিনি কারণ আমরা এটিকে একটি 'সারপ্রাইজ' (চমক) হিসেবে রাখতে চেয়েছিলাম। আর সারপ্রাইজ সম্পর্কে জাপানের চেয়ে ভালো আর কে জানে, তাই না? তোমরা কেন আমাকে আগে পার্ল হারবারের কথা বলোনি?"

এ সময় সেখানে উপস্থিত কর্মকর্তা ও সাংবাদিকদের মধ্যে হাসির রোল পড়ে যায়। ট্রাম্প আরও যোগ করেন, "আমার মনে হয়, আমাদের চেয়ে তোমরা সারপ্রাইজে অনেক বেশি বিশ্বাস করো।"

ট্রাম্প যখন কথাগুলো বলছিলেন, তখন প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি চোখ বড় বড় করে তাকিয়ে বড় একটি দীর্ঘশ্বাস ফেলেন। তিনি কোলে হাত রেখে চুপচাপ বসে ছিলেন এবং কোনো কথা বলেননি। ট্রাম্পের এই মন্তব্যকে তার দীর্ঘদিনের কূটনৈতিক শিষ্টাচার ভেঙে ফেলার অভ্যাসেরই আরেকটি উদাহরণ হিসেবে দেখা হচ্ছে।

দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর তৎকালীন প্রেসিডেন্ট হ্যারি এস ট্রুম্যান পার্ল হারবার হামলাকে জাপানি সমাজ পুনর্গঠন এবং সেখানে একটি শান্তিবাদী সংবিধান চাপিয়ে দেওয়ার যৌক্তিকতা হিসেবে ব্যবহার করেছিলেন। ১৯৪৫ থেকে ১৯৫২ সাল পর্যন্ত মিত্রবাহিনীর নেতৃত্বে জাপানকে নিয়ন্ত্রণে রেখেছিল যুক্তরাষ্ট্র। ওই সংবিধান জাপানকে যুদ্ধ পরিত্যাগে বাধ্য করে এবং দেশটির সামরিক সক্ষমতার ওপর কঠোর সীমাবদ্ধতা আরোপ করে। এর ফলে টোকিও নিরাপত্তার জন্য পুরোপুরি যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরশীল হয়ে পড়েছিল।

তবে স্নায়ুযুদ্ধের সময় এশিয়ায় কমিউনিজমের বিস্তার ঠেকানোর তাগিদে যুক্তরাষ্ট্র জাপানের বিষয়ে তাদের অবস্থান পরিবর্তন করে। তখন তারা পার্ল হারবার হামলাকে জাপানের দিকে আঙুল তোলার পরিবর্তে একটি 'ঐতিহাসিক ট্র্যাজেডি' হিসেবে বর্ণনা শুরু করে এবং নিরাপত্তা ও অর্থনৈতিক চুক্তির মাধ্যমে টোকিওকে মিত্র হিসেবে পাশে পেতে আগ্রহী হয়ে ওঠে।

২০১৬ সালে পার্ল হারবার হামলার ৭৫ বছর পূর্তিতে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা জাপানি প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে ঘটনাস্থল পরিদর্শন করেন। সেখানে শিনজো আবে নিহতদের আত্মার শান্তি কামনায় শোক প্রকাশ করেন এবং ওবামা দুই দেশের মধ্যকার গভীর বন্ধুত্বের প্রশংসা করেন।

ওয়াশিংটনের ব্রুকিংস ইনস্টিটিউশনের এশিয়া পলিসি স্টাডিজ সেন্টারের পরিচালক মিরেয়া সলিস বলেন, ট্রাম্পের পূর্বসূরিরা জাপানি নেতাদের উপস্থিতিতে পার্ল হারবার নিয়ে দীর্ঘ আলোচনা এড়িয়ে চলতেন কারণ যুক্তরাষ্ট্র ও জাপানের মধ্যে পুনর্মিলনের একটি গভীর প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

মিরেয়া সলিস ট্রাম্পের মন্তব্যকে "অস্বাভাবিক এবং একটি বড় ধাক্কা" হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেন, "এই সফরের উদ্দেশ্য ছিল জাপান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার শক্তিশালী বন্ধন এবং অভিন্ন লক্ষ্যগুলোকে গুরুত্ব দেওয়া। যুদ্ধের তিক্ত প্রতিদ্বন্দ্বিতা বা বিভেদমূলক অতীতকে সামনে আনা নয়।"

Related Topics

টপ নিউজ

জাপান / পার্ল হারবার / ট্রাম্প / যুক্তরাষ্ট্র / রসিকতা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    অপ্রতিম হত্যা: আটক তুহিনের বাড়ি থেকে সেই আইফোন উদ্ধার করল পুলিশ
  • ইশায়াত শাহরিয়ার ওরফে অপ্রতিম। ছবি: সংগৃহীত
    অপ্রতিম হত্যাকাণ্ডে মিলল একাধিক আলামত, কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে: পুলিশ
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    সরকারি চাকরিজীবীদের নতুন বেতন-ভাতা কাঠামোর প্রজ্ঞাপন জারি
  • ছবি: সংগৃহীত
    নিখোঁজের একদিন পর জঙ্গলে মিলল কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের ছেলের মরদেহ 
  • শিশু অপ্রতিম ও এমপি মনিরুল হক চৌধুরী। ছবি: সংগৃহীত
    শিশু অপ্রতিম হত্যা: এমপি হিসেবে আমি লজ্জিত, আমি ক্ষমাপ্রার্থী—কাঁদলেন এমপি মনিরুল
  • অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: সংগৃহীত
    দেশে শীঘ্রই ডিজিটাল ব্যাংকের লাইসেন্স দেওয়ার কথা ভাবছে সরকার: অর্থমন্ত্রী

Related News

  • অবকাশ থেকে হঠাৎ হোয়াইট হাউসে ফিরে এলেন ট্রাম্প, মধ্যপ্রাচ্যজুড়ে সতর্কতা জারি
  • এআইয়ের মিথ্যা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আরেকটু হলেই চীনের সঙ্গে যুদ্ধ শুরু করছিল যুক্তরাষ্ট্র
  • যুদ্ধে ট্রাম্প ও পুতিন অনেকটা একই রকম
  • রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্র যাচ্ছেন শি জিনপিং, বিমানবন্দরে অভ্যর্থনা জানাবেন ট্রাম্প
  • ইরান যুদ্ধে ট্রাম্প প্রশাসনের দেওয়া তথ্যের চেয়ে বেশি সৈন্যের মৃত্যৃ হয়েছে: প্রতিবেদন

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অপ্রতিম হত্যা: আটক তুহিনের বাড়ি থেকে সেই আইফোন উদ্ধার করল পুলিশ

2
ইশায়াত শাহরিয়ার ওরফে অপ্রতিম। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অপ্রতিম হত্যাকাণ্ডে মিলল একাধিক আলামত, কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে: পুলিশ

3
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

সরকারি চাকরিজীবীদের নতুন বেতন-ভাতা কাঠামোর প্রজ্ঞাপন জারি

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নিখোঁজের একদিন পর জঙ্গলে মিলল কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের ছেলের মরদেহ 

5
শিশু অপ্রতিম ও এমপি মনিরুল হক চৌধুরী। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শিশু অপ্রতিম হত্যা: এমপি হিসেবে আমি লজ্জিত, আমি ক্ষমাপ্রার্থী—কাঁদলেন এমপি মনিরুল

6
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: সংগৃহীত
অর্থনীতি

দেশে শীঘ্রই ডিজিটাল ব্যাংকের লাইসেন্স দেওয়ার কথা ভাবছে সরকার: অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net