Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
May 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MAY 22, 2026
শুরুতেই মুশফিকদের গুঁড়িয়ে দিল চট্টগ্রাম

খেলা

টিবিএস রিপোর্ট
26 November, 2020, 09:20 pm
Last modified: 26 November, 2020, 09:25 pm

Related News

  • রেকর্ড ছুঁতে আর ১ রানের অপেক্ষা, নিজের শততম টেস্টের প্রথম দিন ৯৯ রানে অপরাজিত মুশফিক
  • ‘মুশফিক-মাহমুদউল্লাহর অভিজ্ঞতা আপনি কিনতে পারবেন না’
  • মুশফিকের বিদায়ে সতীর্থদের আবেগী বার্তা
  • ২০টি পেইনকিলার নিয়ে মুশফিকের খেলার গল্প শোনালেন স্ত্রী
  • ওয়ানডে ক্রিকেটকে বিদায় বলে দিলেন মুশফিক

শুরুতেই মুশফিকদের গুঁড়িয়ে দিল চট্টগ্রাম

জয়ের লক্ষ্যে ব্যাট হাতে দাপুটে শুরু করেন চট্টগ্রামের দুই ওপেনার সৌম্য সরকার ও লিটন কুমার দাস। তাদের অনিন্দ্য সুন্দর ব্যাটিংয়ে মাত্র ১০.৫ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় গাজী গ্রুপ চট্টগ্রাম।
টিবিএস রিপোর্ট
26 November, 2020, 09:20 pm
Last modified: 26 November, 2020, 09:25 pm

প্রথমে বল হাতে শাসন, পরে ব্যাট হাতে প্রতিপক্ষের বোলারদের ছত্রখান করে দেওয়া। পুরো ম্যাচে শাসন হজম করে যাওয়া দলটির নাম বেক্সিমকো ঢাকা। প্রথম ম্যাচ খেলতে নামা চট্টগ্রামের বিপক্ষে পাত্তাই পায়নি মুশফিকুর রহিমের দল। লিটন দাস-সৌম্য সরকারের দারুণ ব্যাটিংয়ে ঢাকাকে ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে মোহাম্মদ মিঠুনের দল। টুর্নামেন্টে টানা দ্বিতীয় ম্যাচ হারলো মুশফিকের দল। 

বৃহস্পতিবার বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের দ্বিতীয় ম্যাচে টস হেরে আগে ব্যাটিং করতে নামা বেক্সিমকো ঢাকা পুরো ইনিংসে ধুঁকেছে। ওপেনার নাঈম শেখের ঝড়ো ব্যাটিংয়ের পরও ১৬.২ ওভারে মাত্র ৮৮ রানে গুটিয়ে যায় ঢাকার ইনিংস। নাঈম ছাড়া কেউই দলের রানাচাকা ঘোরাতে পারেননি। দলটির ৫ জন ব্যাটসম্যান রানের খাতাই খুলতে পারেননি।  

জয়ের লক্ষ্যে ব্যাট হাতে দাপুটে শুরু করেন চট্টগ্রামের দুই ওপেনার সৌম্য সরকার ও লিটন কুমার দাস। তাদের অনিন্দ্য সুন্দর ব্যাটিংয়ে মাত্র ১০.৫ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় গাজী গ্রুপ চট্টগ্রাম। শেষটাও করতে পারতেন এই দুই ব্যাটসম্যান। কিন্তু একেবারে শেষ দিকে গিয়ে আউট হন লিটন। ৩৩ বলে ৩টি চার ও একটি ছক্কায় ৩৪ রান করেন ডানহাতি এই ব্যাটসম্যান। ২৯ বলে ৪টি চার ও ২টি ছক্কায় হার না মানা ৪৪ রান করেন সৌম্য। চার মেরে খেলা শেষ করা মুমিনুল অপরাজিত থাকেন ৮ রানে।  

এর আগে ব্যাটিং করা ঢাকা পুরো ইনিংসেও ছন্দ খুঁজে পায়নি। শুরুতেই উইকেট হারানো দলটি কেবল ধুঁকেই গেছে। এর মাঝেও ব্যাট হাতে দাপুটে ছিলেন ওপেনার নাঈম শেখ। আগের ম্যাচে দুই নম্বরে ব্যাটিং করা বাঁহাতি এই ব্যাটসম্যান এদিন ওপেনার হিসেবে নেমে চার-ছক্কার পসরা সাজান। কিন্তু অপর প্রান্তে কিউকে পাননি। অন্য পাশে কেবল ভাঙনের সুরই বেজে গেছে। 

তাই নাঈমের ২৩ বলে ৩টি চার ও ৩টি ছক্কায় ঝড়ো গতির ৪০ রানের পরও মাত্র ৮৮ রানে গুটিয়ে যায় ঢাকা। দলটির পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ রান করেন আকবর আলী। ১২ রান আসে মুক্তার আলীর ব্যাট থেকে। বাকি ব্যাটসম্যানদের কেউই দুই অঙ্কের ঘরে যেতে পারেননি। ৫ জন ব্যাটসম্যান কোনো রানই করতে পারেননি। চট্টগ্রামের শরিফুল, মুস্তাফিজ, ম্যাচসেরা মোসাদ্দেক ও তাইজুল ২টি করে উইকেট নেন। 

Related Topics

টপ নিউজ

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ / গাজী গ্রুপ চট্টগ্রাম / বেক্সিমকো ঢাকা / মুশফিকুর রহিম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: দ্য কুইন্ট
    পশ্চিমবঙ্গে মুসলিমরা হয়ে গেছেন গো-রক্ষক, হিন্দু ব্যবসায়ীরা চান গবাদিপশু জবাই
  • সালমান এফ রহমানকে আদালতে নেওয়া হচ্ছে। ছবি: টিবিএস
    ‘এই গরমে মরেই যাবো’: আদালতে সালমান এফ রহমান
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    বেকার তরুণদের ‘তেলাপোকা’ বললেন ভারতের প্রধান বিচারপতি; ক্ষোভে ‘ককরোচ জনতা পার্টি’ খুললেন যুবক
  • রপ্তানিতে উচ্চ মূল্য সংযোজনের পরিকল্পনা সরকারের
    রপ্তানিতে উচ্চ মূল্য সংযোজনের পরিকল্পনা সরকারের
  • ছবি: বিবিসি
    ফাঁকা রুম, বিপুলসংখ্যক বুকিং বাতিল: বিশ্বকাপ ফুটবলে বড় লোকসানের শঙ্কায় যুক্তরাষ্ট্রের হোটেলগুলো
  • ফাইল ছবি: টিবিএস/মুমিত এম
    মেট্রোরেল প্রকল্পের অস্বাভাবিক ব্যয় কমাতে বিদেশি বিশেষজ্ঞ নিয়োগের পরিকল্পনা সরকারের

Related News

  • রেকর্ড ছুঁতে আর ১ রানের অপেক্ষা, নিজের শততম টেস্টের প্রথম দিন ৯৯ রানে অপরাজিত মুশফিক
  • ‘মুশফিক-মাহমুদউল্লাহর অভিজ্ঞতা আপনি কিনতে পারবেন না’
  • মুশফিকের বিদায়ে সতীর্থদের আবেগী বার্তা
  • ২০টি পেইনকিলার নিয়ে মুশফিকের খেলার গল্প শোনালেন স্ত্রী
  • ওয়ানডে ক্রিকেটকে বিদায় বলে দিলেন মুশফিক

Most Read

1
ছবি: দ্য কুইন্ট
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে মুসলিমরা হয়ে গেছেন গো-রক্ষক, হিন্দু ব্যবসায়ীরা চান গবাদিপশু জবাই

2
সালমান এফ রহমানকে আদালতে নেওয়া হচ্ছে। ছবি: টিবিএস
বাংলাদেশ

‘এই গরমে মরেই যাবো’: আদালতে সালমান এফ রহমান

3
ছবি: স্ক্রিনগ্র্যাব
আন্তর্জাতিক

বেকার তরুণদের ‘তেলাপোকা’ বললেন ভারতের প্রধান বিচারপতি; ক্ষোভে ‘ককরোচ জনতা পার্টি’ খুললেন যুবক

4
রপ্তানিতে উচ্চ মূল্য সংযোজনের পরিকল্পনা সরকারের
অর্থনীতি

রপ্তানিতে উচ্চ মূল্য সংযোজনের পরিকল্পনা সরকারের

5
ছবি: বিবিসি
খেলা

ফাঁকা রুম, বিপুলসংখ্যক বুকিং বাতিল: বিশ্বকাপ ফুটবলে বড় লোকসানের শঙ্কায় যুক্তরাষ্ট্রের হোটেলগুলো

6
ফাইল ছবি: টিবিএস/মুমিত এম
বাংলাদেশ

মেট্রোরেল প্রকল্পের অস্বাভাবিক ব্যয় কমাতে বিদেশি বিশেষজ্ঞ নিয়োগের পরিকল্পনা সরকারের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net