Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
October 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, OCTOBER 09, 2026
২০টি পেইনকিলার নিয়ে মুশফিকের খেলার গল্প শোনালেন স্ত্রী

খেলা

টিবিএস রিপোর্ট
06 March, 2025, 04:50 pm
Last modified: 06 March, 2025, 04:56 pm

Related News

  • ‘যেকোনো ফরম্যাটে এটাই বাংলাদেশের সবচেয়ে বড় জয়’: অস্ট্রেলিয়াকে হারানোর পর শান্ত
  • আপিল বিভাগের রায়: ২৫ বছর পূরণ হওয়ার আগে পদত্যাগ করলে পেনশন সুবিধা পাবেন না সরকারি চাকরিজীবীরা
  • বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ভাতায় ঘাটতি ৭ হাজার ৪১০ কোটি টাকা: সংসদে শিক্ষামন্ত্রী
  • ৯৬ বছর বয়সে অভিনয় থেকে অবসর নিলেন কিংবদন্তি ক্লিন্ট ইস্টউড
  • নৌ-পুলিশের প্রধানসহ ৫ অতিরিক্ত আইজিপি বাধ্যতামূলক অবসরে

২০টি পেইনকিলার নিয়ে মুশফিকের খেলার গল্প শোনালেন স্ত্রী

‘ওযু না করে কখনও ব্যাট ও বল স্পর্শ করতো না, এমন সৎ একজনকে নিজের পাশে পেয়ে আমি ধন্য’- পোস্টের একটা অংশে এভাবে লেখেন মুশফিকুর রহিমের স্ত্রী জান্নাতুল কিফায়াত মন্ডি।
টিবিএস রিপোর্ট
06 March, 2025, 04:50 pm
Last modified: 06 March, 2025, 04:56 pm

সবার আগে মাঠে এসেছেন, অনুশীলন সেরে সবার পরে মাঠ ছেড়েছেন; এমন ঘটনা মুশফিকুর রহিমের বেলায় পরিচিত দৃশ্য। দলের প্রতি নিবেদন, পরিশ্রম, ত্যাগ, প্রতিশ্রুতিতে তিনি রীতিমতো উদাহরণ। এসব ঠিক কোন পর্যায়ের, মুশফিকের ওয়ানডে ঘোষণার পরদিন সেটা জানালেন তার স্ত্রী জান্নাতুল কিফায়াত মন্ডি। সমালোচকদের প্রতি অনুরোধ জানিয়ে রাখলেন, সমালোচনাতে যেন লাগাম থাকে।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে দলের অনেক বড় স্বপ্নে বড় আশা ছিল মুশফিকের প্রতি। কিন্তু দলের পারফরম্যান্সের মতো তিনিও থেকে গেছেন বিবর্ণ। ২ ম্যাচে মাত্র ২ রান করেন অভিজ্ঞ এই ব্যাটসম্যান। সাম্প্রতিক ফর্ম ও এমন সফরের পর এই ফরম্যাটে নিজের পথটা বেশি দেখেননি তিনি। ওয়ানডে ক্রিকেটকে বিদায় বলে দিয়েছেন মুশফিক। বুধবার রাত সোয়া ১১টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে অবসরের ঘোষণা দেন তিনি। 

যে ফরম্যাট থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন, রাত পোহাতে সেই ফরম্যাটেই আবার মাঠে নামতে হয় মুশফিককে। ৫০ ওভারের ঢাকা প্রিমিয়ার লিগে মোহামেডানের পক্ষে আজ রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবের বিপক্ষে মাঠে নামেন। তিনি যখন মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে খেলছেন, স্ত্রী মন্ডি তখন সামাজিক যোগাযোগমাধ্যমে মুশফিকের পরিশ্রম, নিষ্ঠা, একাগ্রতার কথা তুলে ধরেন। 

আবেগী এক পোস্টে তিনি লিখেছেন, 'ওয়ানডে থেকে অবসরের জন্য দারুণ সন্তুষ্টি নিয়ে গর্বের সঙ্গে তোমাকে শুভেচ্ছা জানাচ্ছি প্রিয়! দারুণ ওয়ানডে ক্যারিয়ার ছিল তোমার আলহামদুলিল্লাহ…। তোমাকে দেখেছি নিজে সন্তুষ্ট না হওয়া পর্যন্ত কঠোর পরিশ্রম করতে, ভাঙা পাঁজর নিয়ে খেলতে এবং গুরুত্বপূর্ণ ম্যাচের জন্য একসঙ্গে ২০টি পেইনকিলার নিয়ে খেলতে!'

দেশের প্রতি কতোটা নিবেদিত প্রাণ মুশফিক, নিজের পোস্টে সেটা তুলে ধরেন মন্ডি। নিজের জন্য কখনও মুশফিক খেলেননি, এটা উল্লেখ করেন তিনি। ওযু না করে তিনি ব্যাট ও বল স্পর্শ করতেন না জানিয়ে মুশফিকের স্ত্রীয় লেখেন, 'কখনোই নিজের জন্য খেলোনি তুমি, বরং খেলেছো দল ও দেশপ্রেমের জন্য। ওযু না করে কখনও ব্যাট ও বল স্পর্শ করতো না, এমন সৎ একজনকে নিজের পাশে পেয়ে আমি ধন্য।'

নিজেদের সন্তান মুশফিকের আদর্শ পাবে, এমন আশা মন্ডির। তিনি লিখেছেন, 'তুমি পারিবারিক একজন মানুষ, আমাদের বাচ্চারা তোমার দারুণ পছন্দ করে। আশা করি শাহরোজ তোমার গুণ পাবে এবং তোমাকে জীবনের আদর্শ মানবে। জানি, এটা ছিল কঠিন সিদ্ধান্ত। তবে আরও উজ্জ্বল পথচলা তোমার অপেক্ষায়। আমাদের জন্য এখনও পর্যন্ত যা করেছো, আমাদের পরিবার তাতে সবটুকু তৃপ্ত এবং এটুকুই যথেষ্ট। বাকি দুনিয়া নেতিবাচক কথা বলতে থাকুক…।

১৯ বছরের দীর্ঘ ওয়ানডে ক্যারিয়ারে অনেক সাফল্যই পেয়েছেন মুশফিক। দেশের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ রান ও সেঞ্চুরির মালিক তিনি। অনেক ম্যাচ জয়ে রেখেছেন গুরুত্বপূর্ণ অবদান, খেলেছেন দারুণ সব ইনিংস। তবে আছে ব্যর্থতাও। শেষ দিকে এসে সমালোচনাও হজম করতে হয়েছে তাকে। এসব সমালোচকদের জন্য মুশফিকের স্ত্রীর বার্তা, 'সবশেষে, দুনিয়াকে আমি এটা বলব, কাউকে এতোটা সমালোচনা করবেন না যে, প্রার্থনার আসরে বসে কাঁদতে হয় আপনাদের জন্য। আমরাও মানুষ।'

Related Topics

টপ নিউজ

মুশফিকুর রহিম / জান্নাতুল কিফায়াত মন্ডি / বাংলাদেশ ক্রিকেট দল / ওয়ানডে ক্রিকেট / অবসর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • অ্যান কার্সন। ছবি: নোবেল ফাউন্ডেশন
    সাহিত্যে নোবেল পেলেন কানাডিয়ান লেখক অ্যান কার্সন
  • ছবি: সংগৃহীত
    বাঁচার আপ্রাণ চেষ্টা করেছিলেন নানা পাটেকর, রাত আড়াইটায় দেন বন্ধুকে মেসেজ—শেষ ৩ ঘণ্টায় যা ঘটেছিল
  • প্রতীকী ছবি: এআই দিয়ে প্রস্তুতকৃত
    বাংলাদেশে রিটেইল ব্যাংকিং ব্যবসা বিক্রির ঘোষণা দিল স্ট্যান্ডার্ড চার্টার্ড
  • ছবি: সংগৃহীত
    বোর্ড থেকে সালমান এফ রহমানের বিদায়ের পর দিনের সর্বোচ্চ সীমায় পৌঁছাল বেক্সিমকো ও শাইনপুকুরের শেয়ার
  • ফাইল ছবি: এপি
    ক্রিস্টা পাইকের মৃত্যুদণ্ড কার্যকরে ব্যর্থ চেষ্টার পর ফের একই কায়দায় প্রাণঘাতী ইনজেকশনে আরেক আসামির মৃত্যুদণ্ড কার্যকর যুক্তরাষ্ট্রে
  • ফাইল ছবি
    বিদেশগামী যাত্রীদের কাছে ৩,০০০ ডলার পর্যন্ত বিক্রির অনুমতি দিল বাংলাদেশ ব্যাংক

Related News

  • ‘যেকোনো ফরম্যাটে এটাই বাংলাদেশের সবচেয়ে বড় জয়’: অস্ট্রেলিয়াকে হারানোর পর শান্ত
  • আপিল বিভাগের রায়: ২৫ বছর পূরণ হওয়ার আগে পদত্যাগ করলে পেনশন সুবিধা পাবেন না সরকারি চাকরিজীবীরা
  • বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ভাতায় ঘাটতি ৭ হাজার ৪১০ কোটি টাকা: সংসদে শিক্ষামন্ত্রী
  • ৯৬ বছর বয়সে অভিনয় থেকে অবসর নিলেন কিংবদন্তি ক্লিন্ট ইস্টউড
  • নৌ-পুলিশের প্রধানসহ ৫ অতিরিক্ত আইজিপি বাধ্যতামূলক অবসরে

Most Read

1
অ্যান কার্সন। ছবি: নোবেল ফাউন্ডেশন
আন্তর্জাতিক

সাহিত্যে নোবেল পেলেন কানাডিয়ান লেখক অ্যান কার্সন

2
ছবি: সংগৃহীত
বিনোদন

বাঁচার আপ্রাণ চেষ্টা করেছিলেন নানা পাটেকর, রাত আড়াইটায় দেন বন্ধুকে মেসেজ—শেষ ৩ ঘণ্টায় যা ঘটেছিল

3
প্রতীকী ছবি: এআই দিয়ে প্রস্তুতকৃত
অর্থনীতি

বাংলাদেশে রিটেইল ব্যাংকিং ব্যবসা বিক্রির ঘোষণা দিল স্ট্যান্ডার্ড চার্টার্ড

4
ছবি: সংগৃহীত
অর্থনীতি

বোর্ড থেকে সালমান এফ রহমানের বিদায়ের পর দিনের সর্বোচ্চ সীমায় পৌঁছাল বেক্সিমকো ও শাইনপুকুরের শেয়ার

5
ফাইল ছবি: এপি
আন্তর্জাতিক

ক্রিস্টা পাইকের মৃত্যুদণ্ড কার্যকরে ব্যর্থ চেষ্টার পর ফের একই কায়দায় প্রাণঘাতী ইনজেকশনে আরেক আসামির মৃত্যুদণ্ড কার্যকর যুক্তরাষ্ট্রে

6
ফাইল ছবি
অর্থনীতি

বিদেশগামী যাত্রীদের কাছে ৩,০০০ ডলার পর্যন্ত বিক্রির অনুমতি দিল বাংলাদেশ ব্যাংক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net