Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
July 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JULY 03, 2026
রেকর্ড ছুঁতে আর ১ রানের অপেক্ষা, নিজের শততম টেস্টের প্রথম দিন ৯৯ রানে অপরাজিত মুশফিক

খেলা

ইউএনবি
19 November, 2025, 07:50 pm
Last modified: 19 November, 2025, 07:58 pm

Related News

  • ইউরোপ ও এশিয়ায় সামরিক ব্যয়ের রেকর্ড: বিশ্বে গত ১৬ বছরের মধ্যে সর্বোচ্চ
  • আজ বিশ্ব রেকর্ড স্টোর ডে: ভাইনাইল উৎসবে মাতবে ঢাকাও
  • হাউসফুল সিনেমা হল, দর্শকের মুখে শিস: বলিউডের জৌলুস ফেরালো যে স্পাই থ্রিলার সিক্যুয়েল
  • ট্রাম্পের শুল্ক সত্ত্বেও চীনের রপ্তানি বৃদ্ধি, বাণিজ্য উদ্বৃত্ত রেকর্ড ১.২ ট্রিলিয়ন ডলার
  • প্যারাস্যুট জাম্প: সর্বাধিক পতাকা উড়িয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে বাংলাদেশ

রেকর্ড ছুঁতে আর ১ রানের অপেক্ষা, নিজের শততম টেস্টের প্রথম দিন ৯৯ রানে অপরাজিত মুশফিক

ইউএনবি
19 November, 2025, 07:50 pm
Last modified: 19 November, 2025, 07:58 pm
ছবি: সংগৃহীত

রেকর্ড বইয়ে নাম লেখানোর দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছেন বাংলাদেশের ক্রিকেটার মুশফিকুর রহিম। আয়ারল্যান্ডের বিপক্ষে মিরপুর টেস্টের প্রথম দিন শেষে তিনি ৯৯ রানে অপরাজিত আছেন। আর মাত্র একটি রান করতে পারলেই ইতিহাসের ১১তম ব্যাটসম্যান হিসেবে শততম টেস্টে সেঞ্চুরি করার বিরল কীর্তি গড়বেন তিনি।

বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলার এই মাইলফলক ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় স্বাগতিক দল। দুই ওপেনার মাহমুদুল হাসান জয় ও সাদমান ইসলাম ৫২ রানের জুটি গড়ে দলকে ভালো একটি সূচনা এনে দেন। উইকেটে দুজনেই থিতু হলেও, কেউই নিজেদের ইনিংস বড় করতে পারেননি।

আয়ারল্যান্ডের হয়ে অ্যান্ডি ম্যাকব্রাইন জোড়া আঘাত হেনে বাংলাদেশকে চাপে ফেলেন। ৩৫ রানে সাদমানকে ফেরানোর পর ৩৪ রান করা মাহমুদুলকেও তিনি ড্রেসিংরুমে পাঠান। দলীয় ১০০ রান পার হওয়ার আগেই অধিনায়ক নাজমুল হোসেন শান্তর উইকেটও হারায় বাংলাদেশ।

এরপর মুমিনুল হককে সঙ্গে নিয়ে ইনিংসের হাল ধরেন মুশফিক। চতুর্থ উইকেটে তাদের ১০৭ রানের জুটিতে বিপর্যয় সামাল দেয় বাংলাদেশ। দারুণ খেলতে থাকা মুমিনুল ৬৩ রানে ম্যাকব্রাইনের শিকার হয়ে ফিরে গেলেও এক প্রান্ত আগলে রাখেন মুশফিক।

দিনের বাকি সময়টা লিটন দাসকে সঙ্গে নিয়ে পার করে দেন তিনি। পঞ্চম উইকেটে তাদের অবিচ্ছিন্ন ৯০ রানের জুটিতে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বাংলাদেশ।

দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ২৯২ রান। ঐতিহাসিক শতকের সামনে দাঁড়িয়ে মুশফিক ৯৯ রানে এবং লিটন ৪৭ রানে অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন।

Related Topics

টপ নিউজ

মুশফিকুর রহিম / রেকর্ড / শততম ম্যাচ / সেঞ্চুরির সেঞ্চুরি / টেস্ট সেঞ্চুরি / সেঞ্চুরি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বাংলা কিউআর পেমেন্টে গ্রাহকের কোনো খরচ নেই, পুরো সেবাই ফ্রি
  • ছবি: সংগৃহীত
    যুক্তরাষ্ট্রকে ‘বাদ দিয়ে’ ইরানের সঙ্গে চুক্তি করার পরিকল্পনা উপসাগরীয় দেশগুলোর!
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    এনপিএসবির আওতায় মার্চেন্ট পেমেন্টে সর্বনিম্ন এমডিআর ১ শতাংশ নির্ধারণ বাংলাদেশ ব্যাংকের
  • ফাইল ছবি: টিবিএস
    ১২ কেজি এলপিজি সিলিন্ডারে দাম কমল ৩৫৭ টাকা
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    গ্রিন এনার্জি খাতে বিনিয়োগ পেতে পারে কম সুদে ঋণ, কর ছাড়
  • ছবি: টিবিএস
    ডিজিটাল যুগে চট্টগ্রাম বন্দর: চালু হলো কাগজবিহীন কার্গো ডেলিভারি সিস্টেম

Related News

  • ইউরোপ ও এশিয়ায় সামরিক ব্যয়ের রেকর্ড: বিশ্বে গত ১৬ বছরের মধ্যে সর্বোচ্চ
  • আজ বিশ্ব রেকর্ড স্টোর ডে: ভাইনাইল উৎসবে মাতবে ঢাকাও
  • হাউসফুল সিনেমা হল, দর্শকের মুখে শিস: বলিউডের জৌলুস ফেরালো যে স্পাই থ্রিলার সিক্যুয়েল
  • ট্রাম্পের শুল্ক সত্ত্বেও চীনের রপ্তানি বৃদ্ধি, বাণিজ্য উদ্বৃত্ত রেকর্ড ১.২ ট্রিলিয়ন ডলার
  • প্যারাস্যুট জাম্প: সর্বাধিক পতাকা উড়িয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে বাংলাদেশ

Most Read

1
ছবি: সংগৃহীত
অর্থনীতি

বাংলা কিউআর পেমেন্টে গ্রাহকের কোনো খরচ নেই, পুরো সেবাই ফ্রি

2
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রকে ‘বাদ দিয়ে’ ইরানের সঙ্গে চুক্তি করার পরিকল্পনা উপসাগরীয় দেশগুলোর!

3
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

এনপিএসবির আওতায় মার্চেন্ট পেমেন্টে সর্বনিম্ন এমডিআর ১ শতাংশ নির্ধারণ বাংলাদেশ ব্যাংকের

4
ফাইল ছবি: টিবিএস
অর্থনীতি

১২ কেজি এলপিজি সিলিন্ডারে দাম কমল ৩৫৭ টাকা

5
ইনফোগ্রাফিক: টিবিএস
বাংলাদেশ

গ্রিন এনার্জি খাতে বিনিয়োগ পেতে পারে কম সুদে ঋণ, কর ছাড়

6
ছবি: টিবিএস
অর্থনীতি

ডিজিটাল যুগে চট্টগ্রাম বন্দর: চালু হলো কাগজবিহীন কার্গো ডেলিভারি সিস্টেম

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net