Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
October 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, OCTOBER 12, 2026
যুক্তরাষ্ট্রে হামের রেকর্ড প্রাদুর্ভাব, জরুরি অবস্থা ঘোষণা করল নিউইয়র্ক

আন্তর্জাতিক

ইন্ডিপেন্ডেন্ট
07 October, 2026, 11:45 am
Last modified: 07 October, 2026, 05:27 pm

Related News

  • রাশিয়ার জ্বালানি স্থাপনায় হামলা না থামালে ইউক্রেনকে গোয়েন্দা তথ্য, অস্ত্র সরবরাহ বন্ধের হুমকি যুক্তরাষ্ট্রের
  • রাশিয়া ও ইউক্রেন জ্বালানি যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে: দাবি ট্রাম্পের
  • হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু
  • দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ১,১৫৫
  • ট্রাম্পের সেই ভাইরাল স্যুট কি বাংলাদেশে তৈরি? 

যুক্তরাষ্ট্রে হামের রেকর্ড প্রাদুর্ভাব, জরুরি অবস্থা ঘোষণা করল নিউইয়র্ক

গত এক বছরে মূলত টিকা না নেওয়া জনগোষ্ঠীর মধ্যে হাম আক্রান্তের সংখ্যা ব্যাপকভাবে বেড়েছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, টিকা নিতে অনীহা এবং ভুল তথ্যের কারণে শিশুদের টিকাদানের হার কমে গেছে।
ইন্ডিপেন্ডেন্ট
07 October, 2026, 11:45 am
Last modified: 07 October, 2026, 05:27 pm
যুক্তরাষ্ট্রে হামের প্রাদুর্ভাব ঠেকাতে গত বছরও শিশুদের টিকা দেওয়া হয়। কিন্তু টিকা নিতে অনীহা ও ভুল তথ্যের কারণে টিকা গ্রহণের হার কমে গেছে। চবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রে হাম রোগের সংক্রমণ ঐতিহাসিক মাত্রায় বেড়েছে। চলতি বছরে এখন পর্যন্ত দেশটির ৪৭টি অঙ্গরাজ্য ও ওয়াশিংটন ডিসিতে প্রায় তিন হাজার ৯০০টি হাম আক্রান্তের ঘটনা শনাক্ত হয়েছে।

ভাইরাসটির সংক্রমণ বৃদ্ধির কারণে সোমবার নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল অঙ্গরাজ্যটিতে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। সেখানে ১০৯ জনের হাম শনাক্ত হয়েছে, যা ২০১৯ সালের প্রাদুর্ভাবের পর সর্বোচ্চ।

পেনসিলভানিয়ায় তিন দশকেরও বেশি সময়ের মধ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় হাম প্রাদুর্ভাব দেখা দিয়েছে। চলতি সপ্তাহে অঙ্গরাজ্যটিতে আক্রান্তের সংখ্যা এক হাজার ছাড়িয়েছে।

অঙ্গরাজ্য কর্তৃপক্ষ হাম-সম্পর্কিত পাঁচজনের মৃত্যুর কথা জানিয়েছে। তবে কেন্দ্রীয় স্বাস্থ্য কর্মকর্তারা এই সংখ্যা নিয়ে আপত্তি জানিয়েছেন এবং এখন পর্যন্ত মাত্র দুটি মৃত্যু নিশ্চিত করেছেন। দেশটির স্বাস্থ্য ও মানবসেবা মন্ত্রী রবার্ট এফ. কেনেডি জুনিয়র আগস্টে দাবি করেছিলেন, পেনসিলভানিয়ায় হামজনিত মৃত্যুর ঘটনাগুলো 'মনগড়া'। তিনি এমন মৃত্যুর সংখ্যা কীভাবে গণনা করা হবে, সে পদ্ধতি পরিবর্তনের জন্য রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রকে নির্দেশও দিয়েছিলেন।

গত এক বছরে মূলত টিকা না নেওয়া জনগোষ্ঠীর মধ্যে হাম আক্রান্তের সংখ্যা ব্যাপকভাবে বেড়েছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, টিকা নিতে অনীহা এবং ভুল তথ্যের কারণে শিশুদের টিকাদানের হার কমে গেছে। রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের তথ্য অনুযায়ী, ২০২৫ ও ২০২৬ সালের হাম আক্রান্তদের অধিকাংশই শিশু ও কিশোর-কিশোরী।

দক্ষিণ ক্যারোলাইনায় ২০২৫ সালের অক্টোবর থেকে ২০২৬ সালের এপ্রিল পর্যন্ত ছয় মাস ধরে চলা এক প্রাদুর্ভাবে প্রায় এক হাজার মানুষ আক্রান্ত হয়েছিল। ইউটাহ অঙ্গরাজ্যেও একটি চলমান প্রাদুর্ভাবে ২০২৫ সালের জুন থেকে এখন পর্যন্ত ৭২৪ জন আক্রান্ত হয়েছে।

হাম অত্যন্ত সংক্রামক একটি ভাইরাসজনিত রোগ। এ রোগে উচ্চমাত্রার জ্বর, শরীরে ফুসকুড়ি, কাশি, নাক দিয়ে পানি পড়া এবং চোখ লাল হয়ে পানি পড়ার মতো উপসর্গ দেখা দিতে পারে। রোগটি গুরুতর পর্যায়ে গেলে মস্তিষ্কে ফোলাভাব, নিউমোনিয়া এবং মৃত্যু পর্যন্ত হতে পারে।

আক্রান্তদের অধিকাংশই টিকা না নেওয়া মানুষ।

হাম আক্রান্ত কোনো ব্যক্তি কাশি বা হাঁচি দিলে খুব সহজেই সংক্রমণ ছড়িয়ে পড়ে। আক্রান্ত ব্যক্তির কাশি বা হাঁচির মাধ্যমে বের হওয়া ভাইরাসের কণাগুলো বাতাসে দুই ঘণ্টা পর্যন্ত থাকতে পারে। এগুলো বিভিন্ন পৃষ্ঠতলকেও দূষিত করতে পারে।

হাম, মাম্পস ও রুবেলা প্রতিরোধে দেওয়া দুই ডোজের টিকা হাম সংক্রমণের বিরুদ্ধে আজীবন সুরক্ষা প্রদান করে।

যুক্তরাষ্ট্রের মাত্র ১০টি অঙ্গরাজ্যে কিন্ডারগার্টেনে ভর্তি শিশুদের টিকাদানের হার ৯৫ শতাংশে পৌঁছেছে। হাম যাতে সহজে ছড়িয়ে পড়তে না পারে, তা নিশ্চিত করতে এই মাত্রার রোগপ্রতিরোধ ক্ষমতা প্রয়োজন।

হামের টিকা কার্যকর—এটি প্রমাণিত। অধিকাংশ আমেরিকানকে টিকা দেওয়ার পর ২০০০ সালে যুক্তরাষ্ট্র থেকে হাম নির্মূল হয়েছে বলে ঘোষণা করা হয়েছিল।

তবে বোস্টনের চিকিৎসা বিশেষজ্ঞদের মতে, চলতি বছরই যুক্তরাষ্ট্র হাম নির্মূলের সেই মর্যাদা হারাতে পারে। এই মর্যাদার অর্থ হলো, কোনো দেশে এক বছরের বেশি সময় ধরে রোগটির ধারাবাহিক সংক্রমণ ঘটেনি।

১৯৯০-এর দশকের পর যুক্তরাষ্ট্রে হাম সংক্রমণের দিক থেকে এটি সবচেয়ে সক্রিয় বছর।

গবেষকেরা মে মাসে প্রকাশিত এক চিঠিতে বলেছেন, 'টিকাদানের প্রচেষ্টা জোরদার করা, টিকা নেওয়া থেকে অব্যাহতির হার কমানো এবং চলমান স্থানীয় সংক্রমণ বন্ধ করা—এই পরিস্থিতির গতিপথ পরিবর্তনের জন্য অপরিহার্য হবে।'

Related Topics

টপ নিউজ

যুক্তরাষ্ট্র / হাম / প্রাদুর্ভাব / রেকর্ড / জরুরি অবস্থা জারি / নিউইয়র্ক / পেনসিলভেনিয়া / টিকা না নেওয়া / টিকা নিতে অনীহা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রাঙামাটির সাজেক ভ্যালির দৃশ্য। ফাইল ছবি: সংগৃহীত
    সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের ফিরে যাওয়ার নির্দেশ
  • গ্রাফিক: টিবিএস
    টাইমস হায়ার র‍্যাংকিং: সেরা ১০০০-এ বাংলাদেশের ৪ বিশ্ববিদ্যালয়, শীর্ষে এআইইউবি
  • সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ফাইল ছবি: সংগৃহীত
    ‘ভয় পাইছে, ভয় পাইছে’: প্রসিকিউটরকে পলক; ট্রাইব্যুনাল বললেন, ‘রেগে গেলেন তো হেরে গেলেন’
  • ছবি: সংগৃহীত
    সৌদির রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ
  • ছবি: টিবিএস
    মুন্সীগঞ্জে ভুয়া ডিগ্রি ব্যবহার ও অবৈধ চিকিৎসার অভিযোগে নারী ‘চিকিৎসকের’ কারাদণ্ড, হাসপাতাল সিলগালা
  • ছবি: সংগৃহীত
    প্রতিদিন ১০ হাজার কদম হাঁটা কি আসলেই জরুরি?

Related News

  • রাশিয়ার জ্বালানি স্থাপনায় হামলা না থামালে ইউক্রেনকে গোয়েন্দা তথ্য, অস্ত্র সরবরাহ বন্ধের হুমকি যুক্তরাষ্ট্রের
  • রাশিয়া ও ইউক্রেন জ্বালানি যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে: দাবি ট্রাম্পের
  • হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু
  • দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ১,১৫৫
  • ট্রাম্পের সেই ভাইরাল স্যুট কি বাংলাদেশে তৈরি? 

Most Read

1
রাঙামাটির সাজেক ভ্যালির দৃশ্য। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের ফিরে যাওয়ার নির্দেশ

2
গ্রাফিক: টিবিএস
বাংলাদেশ

টাইমস হায়ার র‍্যাংকিং: সেরা ১০০০-এ বাংলাদেশের ৪ বিশ্ববিদ্যালয়, শীর্ষে এআইইউবি

3
সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘ভয় পাইছে, ভয় পাইছে’: প্রসিকিউটরকে পলক; ট্রাইব্যুনাল বললেন, ‘রেগে গেলেন তো হেরে গেলেন’

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সৌদির রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

মুন্সীগঞ্জে ভুয়া ডিগ্রি ব্যবহার ও অবৈধ চিকিৎসার অভিযোগে নারী ‘চিকিৎসকের’ কারাদণ্ড, হাসপাতাল সিলগালা

6
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

প্রতিদিন ১০ হাজার কদম হাঁটা কি আসলেই জরুরি?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net