Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
August 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, AUGUST 23, 2026
‘এই গরমে মরেই যাবো’: আদালতে সালমান এফ রহমান

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
21 May, 2026, 11:55 am
Last modified: 21 May, 2026, 11:59 am

Related News

  • শিক্ষার্থী হত্যাচেষ্টা মামলায় কারাবন্দি সালমান এফ রহমানকে গ্রেপ্তার দেখাতে আদালতের নির্দেশ
  • টিকিটের নামে প্রতারণা: ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা
  • পুঁজিবাজারে অনিয়মে ১,৪৯৭ কোটি টাকা জরিমানা, সালমানসহ অনেকে নিষিদ্ধ: সংসদে অর্থমন্ত্রী
  • ‘ইউ শুড লিভ ইমিডিয়েটলি’: ট্রাইব্যুনালে বাজানো হলো সালমান এফ রহমানকে করা রেহানার সেই ফোনালাপ
  • বৈদেশিক মুদ্রা আইনের মামলা: আনিসুল-সালমানের বিরুদ্ধে অভিযোগ গঠন ২১ জুন

‘এই গরমে মরেই যাবো’: আদালতে সালমান এফ রহমান

মানি লন্ডারিংয়ের পৃথক দুটি মামলায় হাজিরা দিতে এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক সংসদ সদস্য সাদেককে আদালতে আনা হয়েছে।
টিবিএস রিপোর্ট
21 May, 2026, 11:55 am
Last modified: 21 May, 2026, 11:59 am
সালমান এফ রহমানকে আদালতে নেওয়া হচ্ছে। ছবি: টিবিএস

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানকে কারাগার থেকে ঢাকার আদালতে হাজিরা করা হয়। সঙ্গে ছিলেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও ঢাকা-১৩ আসনের সাবেক সংসদ সদস্য সাদেক খান।

বৃহস্পতিবার (২১ মে) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে তাদের প্রিজন ভ্যানে করে মহানগর দায়রা জজ আদালতে আনা হয়৷ 

প্রিজনভ্যান থেকে প্রথমে নামানো হয় সালমান এফ রহমানকে। এসময় দায়িত্বরত পুলিশ সদস্যরা তাকে বুলেটপ্রুফ জ্যাকেট, হেলমেট ও হাতকড়া পরিয়ে দেন। তখন তিনি বিরক্তি প্রকাশ করে বলেন, এই গরমে এসব পরে মরেই যাবো। অনেক গরম, খুব গরম। এরপর নামানো হয়, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং ঢাকা-১৩ আসনের সাবেক সংসদ সদস্য সাদেক খানকে। 

পাঁচ মিনিট পরে আরেকটি প্রিজনভ্যানে কারাবন্দি সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে আদালতে হাজির করা হয়। এসময় তিনি বলেন, হাসপাতাল থেকে আসছি, দোয়া করবেন। ব্যথা এখনো রয়েছে। তবে তাকে কোন হাসপাতাল থেকে আনা হয়েছে সেটা বলেননি। পরে তাকে আদালতের হাজতখানায় নেওয়া হয়।

আদালত সূত্রে জানা গেছে, মানি লন্ডারিংয়ের পৃথক দুটি মামলায় হাজিরা দিতে এফ রহমান, আইনমন্ত্রী আনিসুল হক ও  সাবেক সংসদ সদস্য সাদেককে আদালতে আনা হয়েছে।

অন্যদিকে, জুলাই আন্দোলনের মোহাম্মদপুরে মালবাহী ট্রাক চালক মো. হোসেনকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় কারাবন্দি সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে আদালতে হাজির করা হয়েছে। আদালতে আনার সময় তাকে পুলিশের কাঁধে ভর করে প্রিজন ভ্যান থেকে নামতে দেখা যায়। তবে তার মাথায় হেলমেট ছিল না। এসময় গণমাধ্যমকর্মীদের দেখে তিনি দেশবাসীর কাছে নিজের সুস্থতার জন্য দোয়া চান।

Related Topics

টপ নিউজ

সালমান এফ রহমান / সাবেক আইনমন্ত্রী আনিসুল হক / ঢাকা-১৩ আসনের সাবেক সংসদ সদস্য সাদেক খান / আদালতে হাজির / মানি লন্ডারিং মামলা / গরমে মরে যাবো

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ব্রিটেনের প্রথম পরিবেশবান্ধব মসজিদ ক্যামব্রিজ সেন্ট্রাল মসজিদের বাগানের ফোয়ারা, ২০২১ সালে তোলা ছবি: এএফপি
    মুসলিমদের অজু, এশীয়দের চাল ধোয়ার পানির ব্যবহার কমাতে বলল যুক্তরাজ্য সরকার 
  • একটি এলএনজি ট্যাংকার। ফাইল ছবি: রয়টার্স
    গানভরের সঙ্গে এলএনজি চুক্তি: শুরুতে চড়া দাম, দীর্ঘমেয়াদে সস্তার আশ্বাস
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন আদালত
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    ‘সঠিক চুক্তি’ করতে প্রস্তুত নয় ইরান, হরমুজ আমেরিকান ভূখণ্ড: ট্রাম্প
  • ছবি: আল আরাবিয়া
    কাতারে আটক পাইলটদের হাসপাতালে নেওয়ার আহ্বান ইরানের
  • তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: প্রধানমন্ত্রীর দপ্তর
    দেশের মূল সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

Related News

  • শিক্ষার্থী হত্যাচেষ্টা মামলায় কারাবন্দি সালমান এফ রহমানকে গ্রেপ্তার দেখাতে আদালতের নির্দেশ
  • টিকিটের নামে প্রতারণা: ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা
  • পুঁজিবাজারে অনিয়মে ১,৪৯৭ কোটি টাকা জরিমানা, সালমানসহ অনেকে নিষিদ্ধ: সংসদে অর্থমন্ত্রী
  • ‘ইউ শুড লিভ ইমিডিয়েটলি’: ট্রাইব্যুনালে বাজানো হলো সালমান এফ রহমানকে করা রেহানার সেই ফোনালাপ
  • বৈদেশিক মুদ্রা আইনের মামলা: আনিসুল-সালমানের বিরুদ্ধে অভিযোগ গঠন ২১ জুন

Most Read

1
ব্রিটেনের প্রথম পরিবেশবান্ধব মসজিদ ক্যামব্রিজ সেন্ট্রাল মসজিদের বাগানের ফোয়ারা, ২০২১ সালে তোলা ছবি: এএফপি
আন্তর্জাতিক

মুসলিমদের অজু, এশীয়দের চাল ধোয়ার পানির ব্যবহার কমাতে বলল যুক্তরাজ্য সরকার 

2
একটি এলএনজি ট্যাংকার। ফাইল ছবি: রয়টার্স
বাংলাদেশ

গানভরের সঙ্গে এলএনজি চুক্তি: শুরুতে চড়া দাম, দীর্ঘমেয়াদে সস্তার আশ্বাস

3
প্রতীকী ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন আদালত

4
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘সঠিক চুক্তি’ করতে প্রস্তুত নয় ইরান, হরমুজ আমেরিকান ভূখণ্ড: ট্রাম্প

5
ছবি: আল আরাবিয়া
আন্তর্জাতিক

কাতারে আটক পাইলটদের হাসপাতালে নেওয়ার আহ্বান ইরানের

6
তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: প্রধানমন্ত্রীর দপ্তর
বাংলাদেশ

দেশের মূল সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net