Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
October 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, OCTOBER 17, 2026
গ্যাসের মূল্যবৃদ্ধির শুনানিতে বিক্ষোভ, দাম বাড়ানোর প্রস্তাবকে অযৌক্তিক বললেন বক্তারা

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
26 February, 2025, 04:10 pm
Last modified: 26 February, 2025, 04:11 pm

Related News

  • বিএনপির বিরুদ্ধে গ্যাসের মূল্যবৃদ্ধি, সারের ডিলার নিয়োগে দলীয়করণের অভিযোগ এনসিপির
  • ১৫-১৬ অক্টোবর সারাদেশে এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা পরিবেশকদের
  • শাপলা চত্বর হত্যাকাণ্ড: হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনে শুনানি ১ নভেম্বর
  • নোয়াখালীর নতুন কূপে গ্যাসের সন্ধান, দৈনিক উঠতে পারে ৭ মিলিয়ন ঘনফুট
  • জ্বালানি নিরাপত্তার জন্য প্রযুক্তি, বিনিয়োগ ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা জরুরি: বিশেষজ্ঞরা

গ্যাসের মূল্যবৃদ্ধির শুনানিতে বিক্ষোভ, দাম বাড়ানোর প্রস্তাবকে অযৌক্তিক বললেন বক্তারা

ভোক্তা অধিকার সংগঠন কনজ্যুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) প্রতিনিধিরা শুনানি থেকে ওয়াকআউট (ত্যাগ) করেন। ক্যাবের নেতারা গ্যাসের মূল্যবৃদ্ধির প্রস্তাবকে ‘বৈষম্যমূলক ও অযৌক্তিক’ বলে আখ্যা দেন।
টিবিএস রিপোর্ট
26 February, 2025, 04:10 pm
Last modified: 26 February, 2025, 04:11 pm
প্রতীকী ছবি: সংগৃহীত

শিল্পখাতে গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব আমলে নিয়ে আজ বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাজধানীর বিয়াম মিলনায়তনে শুনানির ডাক দেয় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। 

তবে শুনানির প্রথম পর্বেই তুমুল বিশৃঙ্খলা দেখা দেয়। রাষ্ট্রায়ত্ত গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর শিল্প খাতে গ্যাসের দাম ৩০ টাকা থেকে বাড়িয়ে ৭৫ দশমিক ৭২ টাকা করার প্রস্তাবের বিরোধিতা করে প্রতিবাদকারীদের একটি দল এই শুনানি অবিলম্বে বাতিলের দাবি তোলে।

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্সের বক্তব্যের পরপরই প্রতিবাদকারীরা স্লোগান দিতে শুরু করেন এবং প্রস্তাবের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন।

'প্রহসনের এই শুনানি বন্ধ করো, এখনই বন্ধ করো'—এমন স্লোগান দিতে থাকেন প্রতিবাদকারীরা। 

একপর্যায়ে ভোক্তা অধিকার সংগঠন কনজ্যুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) প্রতিনিধিরা শুনানি থেকে ওয়াকআউট (ত্যাগ) করেন। ক্যাবের নেতারা গ্যাসের মূল্যবৃদ্ধির প্রস্তাবকে 'বৈষম্যমূলক ও অযৌক্তিক' বলে আখ্যা দেন।

বিক্ষোভকারীদের নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়ে বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ নির্ধারিত সময়ের আগেই মধ্যাহ্ন বিরতির ঘোষণা দেন।

শুনানিতে ক্যাবের জ্বালানি উপদেষ্টা এম শামসুল আলম গ্যাসের মূল্যবৃদ্ধির প্রস্তাবের বিরুদ্ধে বক্তব্য দেন। তিনি বলেন, বিইআরসি আসলে সরকারের নির্দেশ বাস্তবায়ন করছে। কমিশনের উচিত স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়া এবং সরকারের চাপে নতি স্বীকার না করা।

তিনি সতর্ক করে বলেন, গ্যাসের দাম ৩০ টাকা থেকে ৭৫ দশমিক ৭২ টাকা হলে শুধু জ্বালানি খাত নয়, সব উৎপাদন খাত ভবিষ্যতে আমদানি নির্ভর হয়ে পড়বে।

সরকারকে উদ্দেশ করে তিনি বলেন, আপনারা যদি এই প্রস্তাব অনুমোদন করেন এবং এর কারণ অনুধাবন করতে না পারেন, তবে আমাদের শিল্প খাত বঙ্গোপসাগরে ডুবে যাবে।

তিনি আরও বলেন, শিল্প খাতে গ্যাসের দাম ৩০ টাকা থেকে ৭৫ দশমিক ৭২ টাকায় বৃদ্ধির পেছনে কারা রয়েছেন? কারা এমন চাপ দিচ্ছে যাতে আমাদের শিল্পখাত রপ্তানি বাজার থেকে ছিটকে পড়ে?

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স এ শুনানির কার্যকারিতা নিয়ে প্রশ্ন তোলেন।

তিনি বলেন, 'বিইআরসি কি কখনো গবেষণা করেছে, এই বিপুল পরিমাণ গ্যাসের মূল্যবৃদ্ধি দেশের ব্যবসা খাতের ওপর কী প্রভাব ফেলবে?'

বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত শুনানিতে ক্যাব, বিকেএমইএ, বিসিআইসহ বিভিন্ন ছোট ও মাঝারি শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।

গ্যাস বিতরণ কোম্পানি ও পেট্রোবাংলার প্রস্তাব অনুযায়ী, নতুন শিল্প ও ক্যাপটিভ বিদ্যুৎ ব্যবহারকারীদের গ্যাসের মূল্য নির্ধারিত হবে আমদানি করা এলএনজির প্রকৃত ব্যয়ের ভিত্তিতে। অনুমোদিত লোডের বেশি ব্যবহারকারী শিল্প প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য হবে।

Related Topics

টপ নিউজ / বাংলাদেশ

গ্যাস / গ্যাসের মূল্যবৃদ্ধি / কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) / শুনানি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়
    মসজিদে ‘অনৈতিক কাজ’ করার অভিযোগে মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর
  • ছবি: এনডিটিভি
    বিক্ষোভে অংশ নেয়ায় বলিউড অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ
  • অলংকরণ: টিবিএস
    মৃত্যুর পর শেষযাত্রা: ঢাকায় শোক সামলানোর আগেই পরিবারকে চিন্তা করতে হয় খরচের
  • ছবি: টিবিএস
    ফের পুরোদমে ব্যাংকিং সেবা চালু ন্যাশনাল ব্যাংকের: চাহিদামতো বিভিন্ন শাখা থেকে টাকা তুলতে পারছেন গ্রাহকরা, দিচ্ছেন জমাও
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    জার্মানিকে টপকে ইউরোপীয় ইউনিয়নে বাংলাদেশের পোশাক রপ্তানির শীর্ষ গন্তব্য এখন স্পেন
  • ফাইল ছবি: সংগৃহীত
    সব ধরনের সরকারি কেনাকাটা ও দরপত্র স্থগিত করল স্থানীয় সরকার বিভাগ

Related News

  • বিএনপির বিরুদ্ধে গ্যাসের মূল্যবৃদ্ধি, সারের ডিলার নিয়োগে দলীয়করণের অভিযোগ এনসিপির
  • ১৫-১৬ অক্টোবর সারাদেশে এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা পরিবেশকদের
  • শাপলা চত্বর হত্যাকাণ্ড: হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনে শুনানি ১ নভেম্বর
  • নোয়াখালীর নতুন কূপে গ্যাসের সন্ধান, দৈনিক উঠতে পারে ৭ মিলিয়ন ঘনফুট
  • জ্বালানি নিরাপত্তার জন্য প্রযুক্তি, বিনিয়োগ ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা জরুরি: বিশেষজ্ঞরা

Most Read

1
ছবি: সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়
বাংলাদেশ

মসজিদে ‘অনৈতিক কাজ’ করার অভিযোগে মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

2
ছবি: এনডিটিভি
বিনোদন

বিক্ষোভে অংশ নেয়ায় বলিউড অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ

3
অলংকরণ: টিবিএস
ফিচার

মৃত্যুর পর শেষযাত্রা: ঢাকায় শোক সামলানোর আগেই পরিবারকে চিন্তা করতে হয় খরচের

4
ছবি: টিবিএস
অর্থনীতি

ফের পুরোদমে ব্যাংকিং সেবা চালু ন্যাশনাল ব্যাংকের: চাহিদামতো বিভিন্ন শাখা থেকে টাকা তুলতে পারছেন গ্রাহকরা, দিচ্ছেন জমাও

5
ইলাস্ট্রেশন: টিবিএস
টপ নিউজ

জার্মানিকে টপকে ইউরোপীয় ইউনিয়নে বাংলাদেশের পোশাক রপ্তানির শীর্ষ গন্তব্য এখন স্পেন

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সব ধরনের সরকারি কেনাকাটা ও দরপত্র স্থগিত করল স্থানীয় সরকার বিভাগ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net