Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
April 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, APRIL 05, 2026
বগুড়ায় বিমানবন্দর পরিদর্শনে বিমানবাহিনী প্রধান, কবে উড়বে বিমান?

সারাদেশ

খোরশেদ আলম
12 January, 2025, 07:05 pm
Last modified: 13 January, 2025, 11:52 am

Related News

  • নিউইয়র্কে ৭৬ যাত্রী নিয়ে অবতরণের সময় দমকলের গাড়ির সঙ্গে সংঘর্ষ উড়োজাহাজের, নিহত ২
  • মধ্যপ্রাচ্য সংকট: শাহজালাল বিমানবন্দরে ১৬ দিনে ৫০০ ফ্লাইট বাতিল
  • দুবাইয়ে আটকে পড়া বিমানের ২৭ ক্রুকে দেশে ফিরিয়ে আনলো ইউএস-বাংলা
  • বৃহস্পতিবার বাতিল আরও ৩৪ ফ্লাইট, শাহজালাল বিমানবন্দরে যাত্রীদের দুর্ভোগ
  • বিশ্বজুড়ে কমে আসছে উড়োজাহাজ সচল রাখার কারিগর; সংকটে এভিয়েশন খাত

বগুড়ায় বিমানবন্দর পরিদর্শনে বিমানবাহিনী প্রধান, কবে উড়বে বিমান?

খোরশেদ আলম
12 January, 2025, 07:05 pm
Last modified: 13 January, 2025, 11:52 am
ছবি: টিবিএস

বগুড়া বিমানবন্দর বাণিজ্যিকভাবে চালু করার সম্ভাব্যতা যাচাইয়ে বগুড়া বিমানবন্দরের রানওয়ে পরিদর্শন করেছেন বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খানসহ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিমানবন্দরটিতে ছোট বিমান ওঠানামার ক্ষেত্রে রানওয়ে প্রস্তুত ছাড়া তেমন কোনো বাধা নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

রোববার (১২ জানুয়ারি) সকালে হেলিকপ্টারযোগে বগুড়া বিমানবন্দরে অবতরণ করেন বাহিনীপ্রধান। পরে বিমানবাহিনীর প্রকৌশল বিভাগের কর্মকর্তাদের নিয়ে রানওয়ে পরিদর্শন করেন তিনি।

বাণিজ্যিক বিমানবন্দর হিসেবে চালুর জন্য যাত্রা শুরু করলেও গত প্রায় দুই যুগ ধরে ফ্লাইং ইন্সট্রাকটর স্কুল হিসেবে বিমানবাহিনীতে ব্যবহার হচ্ছে এই বিমানবন্দর। এর রানওয়ে ৪ হাজার ৫০০ ফুট, যা শুধু ছোট আকারের বিমান ওঠানামার জন্য উপযুক্ত। বাণিজ্যিকভাবে বিমান চলাচলের জন্য অন্তত ৬ হাজার ফুট রানওয়ে দরকার।

পরিদর্শন শেষে গণমাধ্যমকে বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান বলেন, 'এটি একটি এয়ার ফিল্ড।শুধু রানওয়ের দৈর্ঘ্যটি ছোট। আমরা ইচ্ছা করলে এখনও ছোট বিমান নামাতে পারি। ইমিডিয়েটলি আমাদের যেটি প্রয়োজন, এটাকে রিকার্পেটিং করা। এ কাজে আমাদের সহযোগিতা করবে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। এটার রানওয়ে যেটা আছে, সেটা ব্যবহারযোগ্য করে ফেলব। ব্যবহারযোগ্য করার জন্য বেবিচক প্রস্তুত আছে। এখানে আমার চেয়ারম্যান আছেন; তিনি বলেছেন, খুব দ্রুত এটা চালু করতে পারবেন তারা।'

তিনি বলেন, 'রানওয়ের দ্যৈর্ঘ যেটা আছে,৪ হাজার ৫০০ ফুটের একটু বেশি, সেটা বাড়ানো সম্ভব না। তবে যা আছে, পুরোপুরি ব্যবহার করতে পারব। জরুরি সময় যেকোনো ছোট বিমান অবতরণ করতে পারবে। একটু বড় বিমানের ক্ষেত্রে রানওয়ে বড় করতে হবে। সেটা সরকারি বিধি অনুযায়ী হবে। আমরা যদি অনুমোদন পাই, সরকারের কাছে অবশ্যই পারস্যু করব।' 

এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান বলেন, 'বগুড়ার বিমানবন্দরটি চালু করতে ইতিমধ্যে একটি পরিকল্পনা করেছি। সেটি চার ধাপে করা হয়েছে। বর্তমানে যেটি আছে, এর সেকেন্ড ধাপে গেলে মোটামুটি ছোট বিমান আসতে পারবে। সেটায় ৬ হাজার ফুট রানওয়ে লাগবে। তবে বড় বিমান আনতে ৮ হাজার ফুট দৈর্ঘ্যের রানওয়ে লাগবে। আরও বড় বিমান আনতে ১০ হাজার ফুট রানওয়ে লাগবে। ওইটা পরের ধাপ। কিন্তু ৬ হাজার ফুটের রানওয়ে করতে আমি যদি সরকারের অনুমোদন ও ফান্ড পাই, তবে এক থেকে দেড় বছরের মধ্যে এটি চালু করা সম্ভব বলে আমি মনে করি।'

এছাড়া কৃষি পণ্যসহ বিভিন্ন ব্যবসায়িক কাজে বিমানবন্দরটি ব্যবহারের জন্য সরকারের বিভিন্ন ধরনের গবেষণার প্রয়োজন আছে। এগুলোর সমন্বয়ে এই বিমানবন্দরটি বানিজ্যিক রূপ পাবে বলেও জানান বিমানবাহিনী প্রধান।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, বগুড়ায় বিমানবন্দর স্থাপনে প্রথম উদ্যোগ নেওয়া হয় ১৯৮৭ সালে। কিন্তু নানা জটিলতায় সেই উদ্যোগে ভাটা পড়ে। এরপর ১৯৯১-৯৬ মেয়াদে বিএনপি সরকারের শেষদিকে এখানে বিমানবন্দর স্থাপনের নীতিগত সিদ্ধান্ত চূড়ান্ত হয়। ওই সময় ২২ কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন দেয় সরকার।

এরপর ১৯৯৫ সালে সদর উপজেলার এরুলিয়া এলাকায় বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের পাশে ১১০ একর জমি অধিগ্রহণ করা হয়। ১৯৯৬ সালে সেখানে প্রকল্পের আওতায় রানওয়ে, কার্যালয় ভবন ও কর্মকর্তাদের জন্য আবাসিক ভবন নির্মাণ, বিদ্যুৎ ও পানি সরবরাহ, রাস্তাঘাট নির্মাণসহ প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ শুরু করা হয়। ওই প্রকল্পের কাজ শেষ হয় ২০০০ সালে।

ওই সময় থেকে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান ওঠানামা করে এখানে। পর্যায়ক্রমে এখানে বেসামরিক বিমান চলাচলের ব্যবস্থা করার কথা ছিল। কিন্তু পরে আর সেটি হয়নি।

Related Topics

টপ নিউজ

বগুড়ায় বিমানবন্দর / বিমান / বিমানবন্দর / বগুড়া

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • আব্বাস আরাগচি।ছবি: সংগৃহীত
    উপসাগরীয় দেশগুলোতে ‘জীবনের অবসান ঘটাবে’ তেজস্ক্রিয় বিকিরণ: ইরানের পররাষ্ট্রমন্ত্রী
  • ফাইল ছবি/সংগৃহীত
    প্রতি ব্যারেল ৭৫ ডলার দরে ১ লাখ টন পরিশোধিত ডিজেল কিনছে সরকার
  • মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ (বামে) এবং পোপ লিও চতুর্দশ। ছবি: সংগৃহীত
    প্রতিরক্ষা সচিব হেগসেথ বলছেন, মার্কিন সেনারা ‘যিশুর জন্য লড়ছেন’; পোপ বলছেন, না
  • শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ছবি: সংগৃহীত
    কোচিং সেন্টার বন্ধ করে স্কুলেই ‘ইন-হাউজ’ পাঠদান চালুর ঘোষণা শিক্ষামন্ত্রীর
  • ফাইল ছবি
    জ্বালানি সাশ্রয়ে ব্যাংকের নতুন সময়সূচি ঘোষণা করল বাংলাদেশ ব্যাংক
  • ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
    বিনিয়োগের বাধাগুলো দুর করতে ২ বছরের লক্ষ্যমাত্রা সরকারের, গঠিত হলো পরামর্শক কাউন্সিল

Related News

  • নিউইয়র্কে ৭৬ যাত্রী নিয়ে অবতরণের সময় দমকলের গাড়ির সঙ্গে সংঘর্ষ উড়োজাহাজের, নিহত ২
  • মধ্যপ্রাচ্য সংকট: শাহজালাল বিমানবন্দরে ১৬ দিনে ৫০০ ফ্লাইট বাতিল
  • দুবাইয়ে আটকে পড়া বিমানের ২৭ ক্রুকে দেশে ফিরিয়ে আনলো ইউএস-বাংলা
  • বৃহস্পতিবার বাতিল আরও ৩৪ ফ্লাইট, শাহজালাল বিমানবন্দরে যাত্রীদের দুর্ভোগ
  • বিশ্বজুড়ে কমে আসছে উড়োজাহাজ সচল রাখার কারিগর; সংকটে এভিয়েশন খাত

Most Read

1
আব্বাস আরাগচি।ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

উপসাগরীয় দেশগুলোতে ‘জীবনের অবসান ঘটাবে’ তেজস্ক্রিয় বিকিরণ: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

2
ফাইল ছবি/সংগৃহীত
অর্থনীতি

প্রতি ব্যারেল ৭৫ ডলার দরে ১ লাখ টন পরিশোধিত ডিজেল কিনছে সরকার

3
মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ (বামে) এবং পোপ লিও চতুর্দশ। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

প্রতিরক্ষা সচিব হেগসেথ বলছেন, মার্কিন সেনারা ‘যিশুর জন্য লড়ছেন’; পোপ বলছেন, না

4
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কোচিং সেন্টার বন্ধ করে স্কুলেই ‘ইন-হাউজ’ পাঠদান চালুর ঘোষণা শিক্ষামন্ত্রীর

5
ফাইল ছবি
বাংলাদেশ

জ্বালানি সাশ্রয়ে ব্যাংকের নতুন সময়সূচি ঘোষণা করল বাংলাদেশ ব্যাংক

6
ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
বাংলাদেশ

বিনিয়োগের বাধাগুলো দুর করতে ২ বছরের লক্ষ্যমাত্রা সরকারের, গঠিত হলো পরামর্শক কাউন্সিল

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net