Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
September 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, SEPTEMBER 20, 2026
বগুড়ায় ডিবি হেফাজতে হত্যা মামলার আসামির ঝুলন্ত মরদেহ উদ্ধার

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
19 July, 2026, 09:40 pm
Last modified: 19 July, 2026, 09:43 pm

Related News

  • মেসে চুরির অপবাদে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে মারধর, হাসপাতালে মৃত্যু
  • ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ১২৩২; আক্রান্ত ৬০ হাজার ছাড়াল
  • ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১,০৫৩
  • ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ১,৪৮৪ জন
  • ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, একদিনে সর্বোচ্চ ১,৭৫৩ রোগী হাসপাতালে ভর্তি

বগুড়ায় ডিবি হেফাজতে হত্যা মামলার আসামির ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিহত আসাদ সারিয়াকান্দির জোড়গাছা মধ্য উত্তর পাড়ার মতি মুন্সীর ছেলে। গতকাল শনিবার দুপুরে বগুড়া রেল স্টেশন থেকে তাকে গ্রেপ্তার করেছিল ডিবি পুলিশ।
টিবিএস রিপোর্ট
19 July, 2026, 09:40 pm
Last modified: 19 July, 2026, 09:43 pm
ছবি: সংগৃহীত

বগুড়ায় ডিবি হেফাজতে থাকা আসাদ (২৫) নামের এক হত্যা মামলার আসামির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ রবিবার (১৯ জুলাই) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশের দাবি, আসাদ ডিবি কার্যালয়ের টয়লেটে নিজের লুঙ্গি দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন।

নিহত আসাদ সারিয়াকান্দির জোড়গাছা মধ্য উত্তর পাড়ার মতি মুন্সীর ছেলে। গতকাল শনিবার দুপুরে বগুড়া রেল স্টেশন থেকে তাকে গ্রেপ্তার করেছিল ডিবি পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৯ জুন বগুড়ার সারিয়াকান্দির দড়িপাড়া এলাকায় আব্দুল মান্নান নামে এক সিএনজিচালিত অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার হয়। ওই সময় তার সিএনজি নিখোঁজ ছিল। পরে ১ জুলাই ওই ঘটনায় হত্যা মামলা দায়ের করেন নিহতের পরিবার। সেই মামলার তদন্তে আসাদের সম্পৃক্ততা পেয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের পর অভিযুক্ত আসামি নিজের দোষ স্বীকার করেছিলেন। পরে আজ তাকে আদালতে চালান করার কথা ছিল কিন্তু সকালে নাস্তার পর টয়লেটে গিয়ে বের না হওয়ায় সন্দেহ হয় ডিবি পুলিশের। পরে দরজা ভেঙে তাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে মোহাম্মদ আলী হাসপাতালে নিয়ে আসেন ডিবি সদস্যরা। সেখানে চিকিৎসক আসাদকে মৃত ঘোষণা করেন। 

অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মুহাম্মদ রায়হান জানান, বগুড়া শহর থেকে আসাদসহ তিনজন মান্নানের অটোরিকশা ভাড়া নিয়ে সারিয়াকান্দি যায়। সেখানে তাকে হত্যার পর সিএনজিচালিত অটোরিকশা নিয়ে আসাদ নওগাঁয় তার এক আত্মীয়র বাড়িতে গিয়েছিলেন। এসব তথ্য আসাদ গ্রেপ্তারের পর পুলিশকে জানান। 

অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, আজ সকালে ১০ টার পরে নাস্তা শেষে আসাদ টয়লেটে যায়। সেখানে ভেন্টিলেটরের সাথে নিজের লুঙ্গি পেচিয়ে গলায় ফাঁস দেন আসাদ। বিষয়টি বুঝতে পেরে ডিবি পুলিশ তার মরদেহ উদ্ধার করে। 

বগুড়ার ২৫০ শয্যা বিশিষ্ট মোহাম্মদ আলী হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) রাশেদুল ইসলাম রনি বলেন, 'নিহতের গলায় ফাঁসের দাগ দেখা গেছে। এছাড়া শরীরের কোথাও কোনো আঘাতের দাগ পাওয়া যায়নি।'

Related Topics

টপ নিউজ

ডিবি / মৃত্যু / আসামি / বগুড়া

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইশায়াত শাহরিয়ার ওরফে অপ্রতিম। ছবি: সংগৃহীত
    অপ্রতিম হত্যাকাণ্ডে মিলল একাধিক আলামত, কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে: পুলিশ
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    সরকারি চাকরিজীবীদের নতুন বেতন-ভাতা কাঠামোর প্রজ্ঞাপন জারি
  • ছবি: সংগৃহীত
    নিখোঁজের একদিন পর জঙ্গলে মিলল কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের ছেলের মরদেহ 
  • ছবি: টিবিএস
    হেলিকপ্টারে পালাবেন নাকি সম্মানের সঙ্গে পদত্যাগ করবেন ঠিক করুন: তারেক রহমানের উদ্দেশে নাহিদ ইসলাম
  • ছবি: টিবিএস
    তিতাস গ্যাসক্ষেত্রের নতুন কূপ থেকে জাতীয় গ্রিডে যুক্ত হলো ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস
  • অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: সংগৃহীত
    দেশে শীঘ্রই ডিজিটাল ব্যাংকের লাইসেন্স দেওয়ার কথা ভাবছে সরকার: অর্থমন্ত্রী

Related News

  • মেসে চুরির অপবাদে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে মারধর, হাসপাতালে মৃত্যু
  • ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ১২৩২; আক্রান্ত ৬০ হাজার ছাড়াল
  • ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১,০৫৩
  • ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ১,৪৮৪ জন
  • ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, একদিনে সর্বোচ্চ ১,৭৫৩ রোগী হাসপাতালে ভর্তি

Most Read

1
ইশায়াত শাহরিয়ার ওরফে অপ্রতিম। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অপ্রতিম হত্যাকাণ্ডে মিলল একাধিক আলামত, কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে: পুলিশ

2
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

সরকারি চাকরিজীবীদের নতুন বেতন-ভাতা কাঠামোর প্রজ্ঞাপন জারি

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নিখোঁজের একদিন পর জঙ্গলে মিলল কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের ছেলের মরদেহ 

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

হেলিকপ্টারে পালাবেন নাকি সম্মানের সঙ্গে পদত্যাগ করবেন ঠিক করুন: তারেক রহমানের উদ্দেশে নাহিদ ইসলাম

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

তিতাস গ্যাসক্ষেত্রের নতুন কূপ থেকে জাতীয় গ্রিডে যুক্ত হলো ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

6
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: সংগৃহীত
অর্থনীতি

দেশে শীঘ্রই ডিজিটাল ব্যাংকের লাইসেন্স দেওয়ার কথা ভাবছে সরকার: অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net