Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
May 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MAY 04, 2026
মসৃণ বস্তুর উপরিপৃষ্ঠে ২৮ দিন সক্রিয় থাকে করোনাভাইরাস!

অফবিট

টিবিএস ডেস্ক
12 October, 2020, 12:25 am
Last modified: 12 October, 2020, 12:13 pm

Related News

  • ১ লাখ বছর ধরে ‘নিষ্ক্রিয়’ মনে করা গ্রিসের বিশাল আগ্নেয়গিরিতে জমছে ম্যাগমা
  • যেভাবে ক্যানসারের ঝুঁকি কমাতে পারে সাধারণ ব্যথানাশক অ্যাসপিরিন
  • মার্কিন পরমাণু বিজ্ঞানীদের রহস্যজনক মৃত্যুর ঘটনা তদন্তের নির্দেশ ট্রাম্পের
  • গবেষণায় চৌর্যবৃত্তি রোধে নীতিমালা করছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন
  • দুর্নীতি, অতিমূল্যায়িত মেগাপ্রকল্প বাংলাদেশ ও শ্রীলঙ্কায় ঋণঝুঁকি বাড়াচ্ছে: গবেষণা

মসৃণ বস্তুর উপরিপৃষ্ঠে ২৮ দিন সক্রিয় থাকে করোনাভাইরাস!

অস্ট্রেলিয় সংস্থাটির সাম্প্রতিক প্রতিবেদন বলছে, জীবাণুটি অত্যন্ত সক্ষম এবং মসৃণ বস্তুতলে যেমন মোবাইল ফোন ডিসপ্লে’র কাঁচে এটি ২৮ দিন পর্যন্ত টিকে থাকে। একইভাবে সক্রিয় থাকে প্লাস্টিক এবং কাগজের মুদ্রায়।
টিবিএস ডেস্ক
12 October, 2020, 12:25 am
Last modified: 12 October, 2020, 12:13 pm
নিয়মিত হাত ধোঁয়ার পাশাপাশি স্মার্টফোনের টাচস্ক্রিন জীবাণুমুক্ত করার প্রয়োজনীয়তাও উঠে এসেছে নতুন গবেষণায়। ছবি: বিবিসি

ব্যাংক নোট, স্মার্টফোনের পর্দা আর মরিচাহীন ইস্পাতের বস্তুর উপরিপৃষ্ঠে কোভিড-১৯ সৃষ্টির জন্য দায়ি করোনাভাইরাস ২৮ দিন সক্রিয় থাকতে পারে। 

অস্ট্রেলিয়ার জাতীয় বিজ্ঞান সংস্থার গবেষকদের দেওয়া এতথ্য পুর্বানুমানের চাইতেও অনেক বেশি সময় এসব বস্তুতে সার্স কোভ-২ জীবাণু টিকে থাকার বিষয়টি তুলে ধরছে। 

বেশিরভাগ ক্ষেত্রে মানুষের কথা বলা, হাঁচি ও কাশির মাধ্যমে এর সংক্রমণ ছড়ায়। তবে বিশেষজ্ঞরা জানাচ্ছেন বাতাসে সূক্ষ্মকণায় ভর করে বা প্লাস্টিক ও ধাতব পদার্থের উপরিপৃষ্ঠের মাধ্যমেও সার্স কোভ-২ ছড়ায়। 

ইতোপূর্বে, ল্যাবরেটরিতে করা গবেষণায় ব্যাংক নোট এবং কাঁচের পৃষ্ঠদেশে দুই থেকে তিন দিন এবং প্লাস্টিক বা মরিচাহীন ইস্পাতে ছয় দিন পর্যন্ত সার্স কোভ-২ সক্রিয় থাকার প্রমাণ মেলে। 

তবে সিএসআইআরও নামক অস্ট্রেলিয় সংস্থাটির সাম্প্রতিক প্রতিবেদন বলছে, জীবাণুটি অত্যন্ত সক্ষম এবং মসৃণ বস্তুতলে যেমন মোবাইল ফোন ডিসপ্লে'র কাঁচে এটি ২৮ দিন পর্যন্ত টিকে থাকে। একইভাবে সক্রিয় থাকে প্লাস্টিক এবং কাগজের মুদ্রায়। অবশ্য, তাপমাত্রা ২০ ডিগ্রী সেলসিয়াস হলেই কেবল এত দীর্ঘ সময়য় ভাইরাস টিকে থাকার ঘটনা প্রমাণিত হয়েছে।   

একইরকম তাপমাত্রা এবং বস্তুতলে সাধারণ ফ্লু'র জীবাণু ১৭ দিন টিকতে পারে।

বিজ্ঞানীরা অন্ধকার ঘরে পরীক্ষাটি চালান, কারণ অতি-বেগুনি রশ্মি ভাইরাসটিকে মেরে ফেলে তা ইতোমধ্যেই প্রমাণিত হয়েছে। আর বিজ্ঞানীরা কোনো প্রকার কৃত্রিম আলোর বিকিরণে পরীক্ষায় প্রভাব পড়ুক তা চাননি।

সিএসআইআরও- এর প্রধান নির্বাহী ড. ল্যারি মার্শাল বলেন, ''কোনো বস্তুতলে ভাইরাস কতক্ষণ অবস্থান করতে পারে তা জানলে- সেটি কত দ্রুত ছড়িয়ে পড়তে সক্ষম, সেটাও জানা যায়। তখন আমরা জনগণকে সুরক্ষিত রাখতেও বাড়তি সহায়তা পেয়ে থাকি।'' 

গবেষণাটি সম্প্রতি প্রকাশিত হয় ভাইরোলজি জার্নাল- এ। সেখানে অধিক উষ্ণ পরিবেশ যেমন; ৪০ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রায় কিছু বস্তুতলে ২৪ ঘণ্টার মধ্যে জীবাণুটিকে সংক্রমণ ছড়ানোর ক্ষমতা হারাতে দেখা গেছে। 

অবশ্য তাপমাত্রা বেশি থাকা অবস্থাতেও এটি মসৃণ এবং অশোষক বস্তুতে কাপড় অন্যান্য শোষক বস্তুর চাইতে বেশিক্ষণ সক্রিয় ছিল। কাপড়ে ১৪ দিনের বেশি ভাইরাস টিকতে পারে না বলে বিজ্ঞানীরা জানিয়েছেন। 

নতুন গবেষণাটির মাধ্যমে নিয়মিত হাত জীবাণুমুক্ত করার পাশাপাশি স্মার্টফোনের পর্দাও পরিষ্কার রাখার প্রয়োজনীয়তা উঠে এসেছে। 

  • সূত্র: বিবিসি

Related Topics

টপ নিউজ

কোভিড-১৯ / সার্স কোভ-২ / করোনা সংক্রমণ / বস্তুতল / গবেষণা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • একটি টেপ-টেনিস ক্রিকেট ম্যাচের দৃশ্য। ছবি: সৌজন্যে প্রাপ্ত
    মৌসুমে আয় ৩০-৩৫ লাখ টাকা! নীরবে বড় হচ্ছে দেশের টেপ-টেনিস ক্রিকেটের অর্থনীতি
  • ছবি: নূর-এ-আলম/টিবিএস/ফাইল
    তেলের লাইনের পর এবার সংকট রাইড-শেয়ারিং চালকদের আয়ে
  • ছবি: সংগৃহীত
    উত্তরায় বাবার সামনে স্কুলছাত্রী অপহরণ: গ্রেপ্তার লামিন কারাগারে, রিমান্ড শুনানি ৪ মে
  • স্যাটেলাইট থেকে তোলা ছবিতে ইরানের ইসফাহান সমৃদ্ধকরণ কারখানা। ছবি: রয়টার্স
    যেভাবে ১১ টন সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত গড়ল ইরান
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বাংলাদেশের প্রাণঘাতী বজ্রপাত এখন আর কেবল ‘প্রাকৃতিক’ দুর্যোগ নয় 
  • ছবি: ডগলাস আর. ক্লিফোর্ড/তাম্পা বে টাইমস/এপি
    যুক্তরাষ্ট্রে লিমন-বৃষ্টির হত্যাকাণ্ড তদন্তে চ্যাটজিপিটি যেভাবে গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে সাহায্য করেছে

Related News

  • ১ লাখ বছর ধরে ‘নিষ্ক্রিয়’ মনে করা গ্রিসের বিশাল আগ্নেয়গিরিতে জমছে ম্যাগমা
  • যেভাবে ক্যানসারের ঝুঁকি কমাতে পারে সাধারণ ব্যথানাশক অ্যাসপিরিন
  • মার্কিন পরমাণু বিজ্ঞানীদের রহস্যজনক মৃত্যুর ঘটনা তদন্তের নির্দেশ ট্রাম্পের
  • গবেষণায় চৌর্যবৃত্তি রোধে নীতিমালা করছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন
  • দুর্নীতি, অতিমূল্যায়িত মেগাপ্রকল্প বাংলাদেশ ও শ্রীলঙ্কায় ঋণঝুঁকি বাড়াচ্ছে: গবেষণা

Most Read

1
একটি টেপ-টেনিস ক্রিকেট ম্যাচের দৃশ্য। ছবি: সৌজন্যে প্রাপ্ত
ফিচার

মৌসুমে আয় ৩০-৩৫ লাখ টাকা! নীরবে বড় হচ্ছে দেশের টেপ-টেনিস ক্রিকেটের অর্থনীতি

2
ছবি: নূর-এ-আলম/টিবিএস/ফাইল
বাংলাদেশ

তেলের লাইনের পর এবার সংকট রাইড-শেয়ারিং চালকদের আয়ে

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

উত্তরায় বাবার সামনে স্কুলছাত্রী অপহরণ: গ্রেপ্তার লামিন কারাগারে, রিমান্ড শুনানি ৪ মে

4
স্যাটেলাইট থেকে তোলা ছবিতে ইরানের ইসফাহান সমৃদ্ধকরণ কারখানা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যেভাবে ১১ টন সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত গড়ল ইরান

5
ইলাস্ট্রেশন: টিবিএস
ফিচার

বাংলাদেশের প্রাণঘাতী বজ্রপাত এখন আর কেবল ‘প্রাকৃতিক’ দুর্যোগ নয় 

6
ছবি: ডগলাস আর. ক্লিফোর্ড/তাম্পা বে টাইমস/এপি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে লিমন-বৃষ্টির হত্যাকাণ্ড তদন্তে চ্যাটজিপিটি যেভাবে গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে সাহায্য করেছে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net