Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
May 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MAY 13, 2026
অবশেষে সুশান্ত মৃত্যুর তদন্ত নিয়ে মুখ খুলল সিবিআই

বিনোদন

হিন্দুস্তান টাইমস
28 September, 2020, 05:05 pm
Last modified: 28 September, 2020, 08:44 pm

Related News

  • ‘মোগল স্থাপত্য নয়, মন্দির’; তাজমহল নিয়ে পুরোনো ষড়যন্ত্র-তত্ত্বকে নতুন করে উসকে দিয়েছে বলিউডের যে সিনেমা
  • ল্যাব টেকনিশিয়ান হলেন নায়ক, পকেটমার পেল হিরোর তকমা; যেভাবে বলিউডের প্রথম ব্লকবাস্টার সিনেমা তৈরি হলো
  • ভারত ও পাকিস্তানে বলিউডের নতুন চলচ্চিত্র নিয়ে বিতর্ক তুঙ্গে 
  • নরম-গরম-ধরম
  • শাহরুখ-অমিতাভের চেয়েও বেশি হিট, বলিউডের সবচেয়ে সফল অভিনেতা, তবু কেন ‘সুপারস্টার’ হলেন না ধর্মেন্দ্র

অবশেষে সুশান্ত মৃত্যুর তদন্ত নিয়ে মুখ খুলল সিবিআই

সুশান্তের পরিবারের মতে, অভিনেতার মৃত্যুর মামলাকে অন্য পথে ঘোরানো হচ্ছে।
হিন্দুস্তান টাইমস
28 September, 2020, 05:05 pm
Last modified: 28 September, 2020, 08:44 pm
সুশান্ত সিং রাজপুত

দিশা হারাচ্ছে বলিউড তারকা সুশান্ত সিংয়ের মৃত্যুর তদন্ত। সিবিআই থেকে গোটা মামলা এখন সরে গিয়েছে এনসিবির তদন্তে। বলিউডের মাদকযোগ নিয়েই চলছে যাবতীয় মিডিয়া কভারেজ।

গত কয়েকদিন ধরেই এই বিষয় নিয়ে অসন্তুষ্ট সুশান্তের পরিবার ও অনুরাগীরা। প্রয়াত অভিনেতার মৃত্যুর বিচার চেয়ে সিবিআইয়ের কাছে বারবার কাতর আর্জি জানিয়েছেন তারা। সুশান্তের মৃত্যুর ফরেনসিক রিপোর্ট কেন এখনো প্রকাশ্যে আনছে না সিবিআই? প্রশ্ন তাদের। 

এইসব প্রশ্নের মাঝে সোমবার অবশেষে মুখ খুলল সিবিআই। এদিন প্রেস বিবৃতি জারি করে ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জানাল, 'পেশাদারভাবে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্ত চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (সিবিআই)। এই মৃত্যুর সঙ্গে জড়িত প্রত্যেকটি বিষয় খতিয়ে দেখা হচ্ছে এবং আজ পর্যন্ত কোনোরকম সম্ভাবনাই আমাদের তরফে উড়িয়ে দেওয়া হয়নি।'

'তদন্ত অব্যাহত রয়েছে,' বলেও উল্লেখ করা হয়।

সুশান্ত মামলার গতিপ্রকৃতি নিয়ে দু'দিন আগেই এক সংবাদ সম্মেলন করে অসন্তোষ প্রকাশ করেছেন অভিনেতার বাবার আইনজীবী বিকাশ সিং। সুশান্তের পরিবারের মতে, অভিনেতার মৃত্যুর মামলাকে অন্য পথে ঘোরানো হচ্ছে। এদিন বিকাশ সিং দাবি করেন, এইমস-এর চিকিৎসক তার কাছে স্বীকার করেছেন, গলা টিপে খুন করা হয়েছে সুশান্তকে। অথচ এই বিষয়ে এখন পর্যন্ত কোনো বিবৃতি জারি করেনি সিবিআই, সামনে আসেনি এইএমস টিমের তৈরি ফরেনসিক রিপোর্ট।

ধীর গতিতে মামলা এগোনোতেও রীতিমতো বিরক্ত তিনি।

We have been so patient for so long! How long will it take to find the truth? #SSRDeathCase https://t.co/Vn5R62a0SY— Shweta Singh Kirti (@shwetasinghkirt) September 25, 2020

একই সুরে সুর মেলান সুশান্তের বড় বোন শ্বেতা সিং কীর্তি। তিনি তিনদিন আগে টুইট করেন, 'আমরা অনেক ধৈর্য ধরেছি। আর কতদিন সময় লাগবে সত্যিটা সামনে আসতে? #SSRDeathCase.'

সোমবার সিবিআইয়ের তদন্ত নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করে ২ অক্টোবর থেকে অনশনে বসার কথা জানিয়েছে সুশান্তের দুই প্রাক্তন কর্মচারী অঙ্কিত আচার্য ও গণেশ। সিবিআই তদন্তের মন্থর গতি নিয়ে এদিন প্রশ্ন তোলে তারাও।

ডিজিটাল প্রতিবাদের পথে হেঁটে সোমবার ফের টুইটারে #AIIMSBeFairWithSSRReport টেন্ড করাচ্ছেন সুশান্ত ভক্তরা। আজ সকাল থেকে টুইটার ইন্ডিয়ায় পয়লা নম্বরে ট্রেন্ড করছে এই হ্যাশট্যাগ। এখনো পর্যন্ত প্রায় সাড়ে তিন লক্ষ টুইট হয়েছে এই হ্যাশট্যাগকে ঘিরে। 

উল্লেখ্য, গত ১৪ জুন বান্দ্রার কার্টার রোডের ফ্ল্যাট থেকে উদ্ধার হয় সুশান্তের মরদেহ। এরপর প্রায় ৬৫ দিন ধরে এই মামলার তদন্ত করলেও কোনো এফআইআর দায়ের করেনি মুম্বাই পুলিশ।

অভিনেতার মৃত্যুর ৪১ দিনের মাথায়, ২৫ জুলাই বিহার পুলিশে এফআইআর দায়ের করেন সুশান্তের বাবা কেকে সিং। তিনি রিয়া চক্রবর্তী ও তার পরিবারের বিরুদ্ধে সুশান্তকে আত্মহত্যায় প্ররোচণা দেওয়ার অভিযোগ আনেন।

এরপর বিহার সরকারের আবেদন মেনে কেন্দ্র ৫ আগস্ট এই মৃত্যুর তদন্তভার তুলে দেয় সিবিআইয়ের হাতে। যদিও সুপ্রিম কোর্টে এর বিরোধিতা করেন রিয়া চক্রবর্তী ও মহারাষ্ট্র সরকার। তবে কেন্দ্রের সিদ্ধান্তে সুপ্রিম সিলমোহর পড়ে ১৯ আগস্ট। এরপর থেকে সিবিআই এই মৃত্যুর তদন্ত শুরু করেছে।

এই মৃত্যু মামলার সঙ্গে জড়িত আর্থিক তছরুপের মামলার তদন্ত চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবং মাদক সংক্রান্ত মামলা খতিয়ে দেখছে এনসিবি।

Related Topics

টপ নিউজ

বলিউড / সুশান্ত সিং রাজপুত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইনফোগ্রাফিক: টিবিএস
    বাইক, দামি গাড়ির ওপর নতুন কর আরোপের পরিকল্পনা এনবিআরের
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বাংলাদেশে নতুন ধরনের মাদকের নীরব বিস্তার
  • ১১ মে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন বিজিএমইএ ও বিকেএমইএ নেতারা। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
    বন্ধ ও ধুঁকতে থাকা কারখানা চালু করতে সহায়তা দেবে সরকার, বন্ধ সরকারি কারখানা ছাড়া হবে উদ্যোক্তাদের হাতে
  • ছবি: সংগৃহীত
    ৩৫ মিলিয়ন ডলারের তহবিল থেকে ৪ মাসে ৩ কোম্পানিতে বিনিয়োগ করবে বিএসআইসি
  • সচিবালয়ের সম্মেলন কক্ষে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: পিআইডি
    সর্বজনীন পেনশনে ১০০ মিলিয়ন ডলার দেবে এডিবি, ৪ কোটি পরিবারকে যুক্ত করার লক্ষ্য
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বিদ্যুৎ সরবরাহ বাড়াতে বাতিল হওয়া ৩১ নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প যাচাই-বাছাই করছে সরকার

Related News

  • ‘মোগল স্থাপত্য নয়, মন্দির’; তাজমহল নিয়ে পুরোনো ষড়যন্ত্র-তত্ত্বকে নতুন করে উসকে দিয়েছে বলিউডের যে সিনেমা
  • ল্যাব টেকনিশিয়ান হলেন নায়ক, পকেটমার পেল হিরোর তকমা; যেভাবে বলিউডের প্রথম ব্লকবাস্টার সিনেমা তৈরি হলো
  • ভারত ও পাকিস্তানে বলিউডের নতুন চলচ্চিত্র নিয়ে বিতর্ক তুঙ্গে 
  • নরম-গরম-ধরম
  • শাহরুখ-অমিতাভের চেয়েও বেশি হিট, বলিউডের সবচেয়ে সফল অভিনেতা, তবু কেন ‘সুপারস্টার’ হলেন না ধর্মেন্দ্র

Most Read

1
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

বাইক, দামি গাড়ির ওপর নতুন কর আরোপের পরিকল্পনা এনবিআরের

2
ইলাস্ট্রেশন: টিবিএস
ফিচার

বাংলাদেশে নতুন ধরনের মাদকের নীরব বিস্তার

3
১১ মে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন বিজিএমইএ ও বিকেএমইএ নেতারা। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
অর্থনীতি

বন্ধ ও ধুঁকতে থাকা কারখানা চালু করতে সহায়তা দেবে সরকার, বন্ধ সরকারি কারখানা ছাড়া হবে উদ্যোক্তাদের হাতে

4
ছবি: সংগৃহীত
অর্থনীতি

৩৫ মিলিয়ন ডলারের তহবিল থেকে ৪ মাসে ৩ কোম্পানিতে বিনিয়োগ করবে বিএসআইসি

5
সচিবালয়ের সম্মেলন কক্ষে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: পিআইডি
অর্থনীতি

সর্বজনীন পেনশনে ১০০ মিলিয়ন ডলার দেবে এডিবি, ৪ কোটি পরিবারকে যুক্ত করার লক্ষ্য

6
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

বিদ্যুৎ সরবরাহ বাড়াতে বাতিল হওয়া ৩১ নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প যাচাই-বাছাই করছে সরকার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net