Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
May 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MAY 15, 2026
সর্বজনীন পেনশনে ১০০ মিলিয়ন ডলার দেবে এডিবি, ৪ কোটি পরিবারকে যুক্ত করার লক্ষ্য

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
12 May, 2026, 09:30 pm
Last modified: 12 May, 2026, 09:37 pm

Related News

  • সামাজিক সুরক্ষা ব্যবস্থা শক্তিশালী করতে বাংলাদেশকে ২৫ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি
  • জ্বালানি তেল ও এলএনজি সংকট কমাতে ২ বিলিয়ন ডলারের নতুন তহবিলে নজর বাংলাদেশের
  • সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্তি থমকে গেছে
  • মার্কিন শুল্ক, নির্বাচন ব্যয় ও ব্যাংকখাত সংকটে ঝুঁকিতে বাংলাদেশের অর্থনৈতিক পুনরুদ্ধার: এডিবি
  • বিশেষ অর্থনৈতিক অঞ্চলে ১০০-২০০ মেগাওয়াট সৌর বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নে বেজা-এডিবি চুক্তি

সর্বজনীন পেনশনে ১০০ মিলিয়ন ডলার দেবে এডিবি, ৪ কোটি পরিবারকে যুক্ত করার লক্ষ্য

গত ৩০ এপ্রিল পর্যন্ত প্রবাস, প্রগতি, সুরক্ষা ও সমতা—এই চারটি স্কিমে মোট ৩ লাখ ৭৭ হাজার ৫৪৫ জন নাগরিক নিবন্ধিত হয়েছেন। পেনশন তহবিলে এখন পর্যন্ত জমা পড়েছে প্রায় ২৫৫ কোটি ৭০ লক্ষ টাকা। অর্জিত মুনাফাসহ এই তহবিলের মোট বিনিয়োগের পরিমাণ দাঁড়িয়েছে ২৭৯ কোটি ৭৪ লক্ষ টাকায়।
টিবিএস রিপোর্ট
12 May, 2026, 09:30 pm
Last modified: 12 May, 2026, 09:37 pm
সচিবালয়ের সম্মেলন কক্ষে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: পিআইডি

দেশের সর্বজনীন পেনশন ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে ১০০ মিলিয়ন মার্কিন ডলার ঋণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। এই ঋণের বিষয়ে বর্তমানে সম্ভাব্যতা যাচাইয়ের কাজ চলছে।

একই সঙ্গে আগামী ২০৩০ সালের মধ্যে দেশের প্রায় ৪ কোটি পরিবারের প্রতিটি থেকে কমপক্ষে একজন সদস্যকে পেনশন স্কিমের আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

মঙ্গলবার (১২ মে) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত 'সর্বজনীন পেনশন স্কিমের অগ্রগতি, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা' বিষয়ক এক সভায় এসব তথ্য জানানো হয়।

সভায় অর্থমন্ত্রী সর্বজনীন পেনশন স্কিমকে সাধারণ মানুষের কাছে আরও জনপ্রিয় ও আকর্ষণীয় করতে বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা দেন। তিনি বলেন, ২০৩০ সালের মধ্যে দেশের ৪ কোটি পরিবারকে এই সুবিধার আওতায় আনতে হবে। এছাড়া গ্রাহকদের চাহিদা বিবেচনায় শরিয়াহভিত্তিক পেনশন স্কিম চালু করা, নমিনিদের জন্য আজীবন পেনশন সুবিধা নিশ্চিত করার বিষয়টি বিবেচনা এবং 'প্রগতি' স্কিমে আউটসোর্সিং কর্মীদের অন্তর্ভুক্ত করার বিষয়ে তিনি ইতিবাচক মনোভাব ব্যক্ত করেন।

জাতীয় পেনশন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান ড. মো. সুরাতুজ্জামান সভায় সর্বশেষ অগ্রগতি তুলে ধরে জানান, গত ৩০ এপ্রিল পর্যন্ত প্রবাস, প্রগতি, সুরক্ষা ও সমতা—এই চারটি স্কিমে মোট ৩ লাখ ৭৭ হাজার ৫৪৫ জন নাগরিক নিবন্ধিত হয়েছেন। পেনশন তহবিলে এখন পর্যন্ত জমা পড়েছে প্রায় ২৫৫ কোটি ৭০ লক্ষ টাকা। অর্জিত মুনাফাসহ এই তহবিলের মোট বিনিয়োগের পরিমাণ দাঁড়িয়েছে ২৭৯ কোটি ৭৪ লক্ষ টাকায়।

সভায় দেশের ভবিষ্যৎ জনমিতিক পরিবর্তনের চিত্র তুলে ধরে বলা হয়, বর্তমানে বাংলাদেশের মোট শ্রমশক্তির প্রায় ৮৫ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত। দেশে বয়স্ক জনগোষ্ঠীর নির্ভরশীলতার হার ২০২৩ সালে ছিল ৯.৪ শতাংশ, যা ২০৫০ সালে ২৪ শতাংশ এবং ২০৭৫ সালে ৪৮ শতাংশে উন্নীত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই চ্যালেঞ্জ মোকাবিলায় সর্বজনীন পেনশন স্কিমকে আরও শক্তিশালী ও অন্তর্ভুক্তিমূলক করার কোনো বিকল্প নেই।

বর্তমানে ৪৫টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (বিকাশ, নগদ) এবং টেলিটকের মাধ্যমে চাঁদাদানের ব্যবস্থা রয়েছে। এছাড়া তৃণমূল পর্যায়ে নিবন্ধনের জন্য ইউনিয়ন ডিজিটাল সেন্টারগুলোও কাজ করছে।

সভায় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, 'বেসরকারি খাতের কর্মীদের বার্ধক্যকালীন আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে 'পেনশন ফান্ড' গঠন বর্তমান সরকারের অন্যতম প্রধান অঙ্গীকার। এই কর্মসূচি সফল করতে জনগণের আস্থা বৃদ্ধি, ব্যাপক প্রচারণা, সাইবার নিরাপত্তা নিশ্চিত করা এবং দক্ষ ও পেশাদার জনবল নিয়োগের ওপর বিশেষ গুরুত্ব দিতে হবে।'

সভায় অন্যান্যদের মধ্যে জাতীয় অর্থ সচিব ড. মোঃ খায়েরুজ্জামান মজুমদারসহ অর্থ বিভাগ ও পেনশন কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Related Topics

টপ নিউজ

এডিবি / এডিবির ঋণ / এশীয় উন্নয়ন ব্যাংক / পেনশন স্কিম / সর্বজনীন পেনশন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইনফোগ্রাফিক: টিবিএস
    সুপারমার্কেটে বাড়ছে ভিড়: মধ্যবিত্তের কেনাকাটার ধরনে বড় পরিবর্তন
  • প্রতীকী ছবি: রয়টার্স
    পশ্চিমবঙ্গে প্রকাশ্যে গরুসহ সব ধরনের পশু জবাই নিষিদ্ধ করল বিজেপি সরকার, লাগবে সরকারি সনদ
  • আজ বৃহস্পতিবার (১৪ মে) বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) আয়োজিত এক অনুষ্ঠানে জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এসব কথা বলেন। ছবি: জহির রায়হান/টিবিএস
    সৌরবিদ্যুতে পাকিস্তানের মডেল অনুসরণ করা যায়, ৫ বছরের ‘কর অবকাশ’ দেওয়ার বিষয়ে ভাবা হচ্ছে: বিদ্যুৎমন্ত্রী
  • ছবি: ফোকাস বাংলা নিউজ
    বিয়ের সানাইয়ের বদলে রাঙ্গুনিয়ায় শোকের মাতম: ওমানে গাড়ির ভেতর থেকে বাংলাদেশি ৪ ভাইয়ের মরদেহ উদ্ধার
  • ছবি: এক্স থেকে নেওয়া
    ভারতে প্রবল বাতাস ৫০ ফুট উঁচুতে উড়িয়ে নিয়ে গেল ব্যক্তিকে, ভাঙল হাত-পা
  • ফাইল ছবি: বাসস
    কেন্দ্রীয় ব্যাংকের নতুন নীতিমালা: একক গ্রুপকে আরও বেশি ঋণ দিতে পারবে ব্যাংক  

Related News

  • সামাজিক সুরক্ষা ব্যবস্থা শক্তিশালী করতে বাংলাদেশকে ২৫ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি
  • জ্বালানি তেল ও এলএনজি সংকট কমাতে ২ বিলিয়ন ডলারের নতুন তহবিলে নজর বাংলাদেশের
  • সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্তি থমকে গেছে
  • মার্কিন শুল্ক, নির্বাচন ব্যয় ও ব্যাংকখাত সংকটে ঝুঁকিতে বাংলাদেশের অর্থনৈতিক পুনরুদ্ধার: এডিবি
  • বিশেষ অর্থনৈতিক অঞ্চলে ১০০-২০০ মেগাওয়াট সৌর বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নে বেজা-এডিবি চুক্তি

Most Read

1
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

সুপারমার্কেটে বাড়ছে ভিড়: মধ্যবিত্তের কেনাকাটার ধরনে বড় পরিবর্তন

2
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে প্রকাশ্যে গরুসহ সব ধরনের পশু জবাই নিষিদ্ধ করল বিজেপি সরকার, লাগবে সরকারি সনদ

3
আজ বৃহস্পতিবার (১৪ মে) বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) আয়োজিত এক অনুষ্ঠানে জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এসব কথা বলেন। ছবি: জহির রায়হান/টিবিএস
বাংলাদেশ

সৌরবিদ্যুতে পাকিস্তানের মডেল অনুসরণ করা যায়, ৫ বছরের ‘কর অবকাশ’ দেওয়ার বিষয়ে ভাবা হচ্ছে: বিদ্যুৎমন্ত্রী

4
ছবি: ফোকাস বাংলা নিউজ
বাংলাদেশ

বিয়ের সানাইয়ের বদলে রাঙ্গুনিয়ায় শোকের মাতম: ওমানে গাড়ির ভেতর থেকে বাংলাদেশি ৪ ভাইয়ের মরদেহ উদ্ধার

5
ছবি: এক্স থেকে নেওয়া
আন্তর্জাতিক

ভারতে প্রবল বাতাস ৫০ ফুট উঁচুতে উড়িয়ে নিয়ে গেল ব্যক্তিকে, ভাঙল হাত-পা

6
ফাইল ছবি: বাসস
অর্থনীতি

কেন্দ্রীয় ব্যাংকের নতুন নীতিমালা: একক গ্রুপকে আরও বেশি ঋণ দিতে পারবে ব্যাংক  

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net