Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 30, 2026
ভ্যাম্পায়ারের দাঁত যেভাবে সূঁচালো হলো

অফবিট

টিবিএস ডেস্ক
26 September, 2020, 10:00 pm
Last modified: 26 September, 2020, 10:35 pm

Related News

  • ১৯৫২ সালে ওয়াশিংটনের আকাশে ইউএফও-র পিছু নিয়েছিল যুদ্ধবিমান; ৭০ বছরেও অমীমাংসিত যে রহস্য
  • ‘আব্রা-কাডাব্রা’ শব্দটির অর্থ কী?
  • দানব, ভিনগ্রহী প্রাণীর আস্তানা নাকি প্রকৃতির রূপ? বারমুডা ট্রায়াঙ্গেলের রহস্যের আড়ালে
  • সূর্যের আলো যেভাবে ভ্যাম্পায়ারদের শত্রু হয়ে উঠল
  • হাজার বছরেও নষ্ট হয় না মধু! এর বৈজ্ঞানিক রহস্য কী?

ভ্যাম্পায়ারের দাঁত যেভাবে সূঁচালো হলো

স্কেয়ারক্রো ভ্যাম্পায়ার ফাঙ্গস নামের একটি প্রতিষ্ঠান প্রতি বছর বিশ্বজুড়ে ৩৫টি দেশে ২ লক্ষ ৫০ হাজার সেট ভ্যাম্পায়ারের দাঁত সরবরাহ করেন, বিশেষত হ্যালোইনের সময়।
টিবিএস ডেস্ক
26 September, 2020, 10:00 pm
Last modified: 26 September, 2020, 10:35 pm
১৯৫৮ সালে মুক্তি পাওয়া 'ড্রাকুলা' চলচ্চিত্রে ভ্যাম্পায়াররূপী ক্রিস্টোফার লি

ভ্যাম্পায়ার শব্দটি শুনলেই মানসপটে ভেসে ওঠে তীক্ষ্ণ, সূঁচালো দাঁত। ১৮ শতকের দিকে পশ্চিমা লোককাহিনিতে আবির্ভাব ঘটে রক্তচোষা অমর এই চরিত্রের। তবে ১৮৯৭ সালে ব্রাম স্টোকারের উপন্যাস 'ড্রাকুলা'তেই প্রথম ভ্যাম্পায়ারের চরিত্রে সূঁচালো দাঁত সংযোজন হয় বলে মনে করেন বেশিরভাগ ইতিহাসবিদ।

এমনকি ১৯৩১ সালে মুক্তি পাওয়া বেলা লুগোসি অভিনীত 'ড্রাকুলা' চলচ্চিত্রেও ভ্যাম্পায়ারের সূঁচালো দাঁত ছিল না।

১৯৫০-এর দশকে 'ড্রাকুলা'র তুর্কি ও মেক্সিকান ভার্সন চলচ্চিত্রে ভ্যাম্পায়ার চরিত্রে দাঁতের চিত্রায়ণ শুরু হয়। তবে, ১৯৫৮ সালে হ্যামার ফিল্ম প্রোডাকশনের ক্রিস্টোফার লি অভিনীত 'ড্রাকুলা' চলচ্চিত্রের ব্রিটিশ ভার্সনের মাধ্যমেই ভ্যাম্পায়ারের তীক্ষ্ণ দাঁতের ধারণা মানুষের মনে পাকাপোক্ত হয়।

বিনোদন সাংবাদিক ব্রিয়ান ক্রনিনের মতে, মার্কিন প্রতিষ্ঠান বেন কুপার ইঙ্ক.-এর হ্যালোউইনের জন্য প্রস্তুতকৃত ভ্যাম্পায়ার মুখোশে ১৯৬৪ সালেও কোনো তীক্ষ্ণ দাঁত ছিল না। ১৯৭৮ সাল থেকে হ্যালোউইনের ভ্যাম্পায়ার মুখোশে দাঁতের ব্যবহার শুরু করে প্রতিষ্ঠানটি।

মাঝের ১৪ বছরে ক্রিস্টোফার লি ১২টি ভ্যাম্পায়ার চলচ্চিত্রে অভিনয় করেন।

১৯৬৮ সালে মুক্তি পাওয়া জার্মান চলচ্চিত্র 'ড্রাকুলা হ্যাজ রাইজেন ফ্রম দ্য গ্রেভ'-এর একটি পোস্টার

বেইলর ইউনিভার্সিটির ইনস্টিটিউট ফর স্টাডিজ অব রিলিজিয়নের অধ্যাপক জে. গর্ডন মেল্টন জানান, ১৯৯০-এর দশকে 'ভ্যাম্পায়ার: দ্য মাসক্যারাড'-এর মতো গেমগুলো থেকে অনেকেই অনুপ্রাণিত হয়ে বিশেষ কম্যুনিটি গড়ে তোলেন, যারা নিজেদের 'আসল ভ্যাম্পায়ার' পরিচয় দিতেন। এই দলগুলোর অনেক সদস্যই ভ্যাম্পায়ারের দাঁতওয়ালা মুখোশ পরতেন।

১৯৯৩ সালে প্রতিষ্ঠিত স্কেয়ারক্রো ভ্যাম্পায়ার ফাঙ্গস নামের প্রতিষ্ঠানটি প্রতি বছর বিশ্বজুড়ে ৩৫টি দেশে ২ লক্ষ ৫০ হাজার সেট ভ্যাম্পায়ারের দাঁত সরবরাহ করেন, বিশেষত হ্যালোইনের সময়। প্রতিষ্ঠানটির সহ প্রতিষ্ঠাতা লিন্ডা ক্যাম্পলেস হ্যালোইনে প্রাপ্তবয়স্কদের অংশগ্রহণ ও ভ্যাম্পায়ার চরিত্রের জনপ্রিয়তা বজায় থাকাকেই তার পণ্যের জনপ্রিয়তার কারণ মনে করেন।

তিনি বলেন, 'ক্ষমতাশালী হয়ে চিরদিন বেঁচে থাকা ধারণাটি মানুষ পছন্দ করে।'

  • সূত্র: স্মিথসোনিয়ান ম্যাগাজিন

Related Topics

টপ নিউজ / ফিচার

ভ্যাম্পায়ার / রহস্য

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    দুই সপ্তাহের ব্যবধানে রিজার্ভ কমে দাঁড়িয়েছে ২৯.২৯ বিলিয়ন ডলার
  • ওমানের একটি বন্দরে নোঙর করা একটি বাল্ক ক্যারিয়ার জাহাজ। ছবি: গেটি ভায়া সিএনএন
    যুদ্ধ বন্ধে তেহরানের নতুন শর্ত, খুলে দিতে পারে শত শত কোটি ডলার আয়ের পথ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    জুনে শুরু হচ্ছে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন, পাবে ৬ মাস থেকে ১০ বছর বয়সি শিশুরা
  • ছবি: সংগৃহীত
    মিরপুর থেকে কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম গ্রেপ্তার
  • যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধে ২১ মার্চ তেহরানের একটি ক্ষতিগ্রস্ত ভবনে রেড ক্রিসেন্টের উদ্ধারকর্মীরা কাজ করছেন। ছবি: রয়টার্স
    ইরানে স্থল অভিযানের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের; সংঘাত অবসানে পাকিস্তানে ৪ দেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
  • বিওয়াইডি-র সঙ্গে চুক্তিতে রানার অটোমোবাইলসের বিনিয়োগ ও আর্থিক প্রভাব এখনো চূড়ান্ত হয়নি
    বিওয়াইডি-র সঙ্গে চুক্তিতে রানার অটোমোবাইলসের বিনিয়োগ ও আর্থিক প্রভাব এখনো চূড়ান্ত হয়নি

Related News

  • ১৯৫২ সালে ওয়াশিংটনের আকাশে ইউএফও-র পিছু নিয়েছিল যুদ্ধবিমান; ৭০ বছরেও অমীমাংসিত যে রহস্য
  • ‘আব্রা-কাডাব্রা’ শব্দটির অর্থ কী?
  • দানব, ভিনগ্রহী প্রাণীর আস্তানা নাকি প্রকৃতির রূপ? বারমুডা ট্রায়াঙ্গেলের রহস্যের আড়ালে
  • সূর্যের আলো যেভাবে ভ্যাম্পায়ারদের শত্রু হয়ে উঠল
  • হাজার বছরেও নষ্ট হয় না মধু! এর বৈজ্ঞানিক রহস্য কী?

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

দুই সপ্তাহের ব্যবধানে রিজার্ভ কমে দাঁড়িয়েছে ২৯.২৯ বিলিয়ন ডলার

2
ওমানের একটি বন্দরে নোঙর করা একটি বাল্ক ক্যারিয়ার জাহাজ। ছবি: গেটি ভায়া সিএনএন
আন্তর্জাতিক

যুদ্ধ বন্ধে তেহরানের নতুন শর্ত, খুলে দিতে পারে শত শত কোটি ডলার আয়ের পথ

3
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জুনে শুরু হচ্ছে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন, পাবে ৬ মাস থেকে ১০ বছর বয়সি শিশুরা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মিরপুর থেকে কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম গ্রেপ্তার

5
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধে ২১ মার্চ তেহরানের একটি ক্ষতিগ্রস্ত ভবনে রেড ক্রিসেন্টের উদ্ধারকর্মীরা কাজ করছেন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানে স্থল অভিযানের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের; সংঘাত অবসানে পাকিস্তানে ৪ দেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

6
বিওয়াইডি-র সঙ্গে চুক্তিতে রানার অটোমোবাইলসের বিনিয়োগ ও আর্থিক প্রভাব এখনো চূড়ান্ত হয়নি
অর্থনীতি

বিওয়াইডি-র সঙ্গে চুক্তিতে রানার অটোমোবাইলসের বিনিয়োগ ও আর্থিক প্রভাব এখনো চূড়ান্ত হয়নি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net