Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
March 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MARCH 26, 2026
জাপানে প্রবীণদের সংখ্যা বৃদ্ধি ডায়পারসহ অন্যান্য ব্যবসায় যে পরিবর্তন আনছে

আন্তর্জাতিক

সিএনএন
12 July, 2024, 10:35 am
Last modified: 12 July, 2024, 10:35 am

Related News

  • বাংলাদেশে ষাটোর্ধ্ব জীবন যেভাবে মসৃণ করতে পারে অর্থনৈতিক পরিকল্পনা
  • বয়স্ক জনগোষ্ঠীর চ্যালেঞ্জ মোকাবিলায় এখনই প্রস্তুতি নেওয়ার তাগিদ বিশেষজ্ঞদের
  • বার্ধক্য কখন শুরু হয়? বিজ্ঞান বলছে, আপনার ধারণার চেয়েও দেরিতে
  • একাকিত্বের সাথে লড়াই করেন জাপানের বৃদ্ধরা, টাকা দিয়ে কারাগারে সারাজীবন থাকতে চান
  • ‘আমাদের মা দিন দিন ছোট হতে থাকে’

জাপানে প্রবীণদের সংখ্যা বৃদ্ধি ডায়পারসহ অন্যান্য ব্যবসায় যে পরিবর্তন আনছে

গতবছর প্রকাশিত জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী, ২০৫০ সালের মধ্যে বিশ্বে ৬৫ কিংবা এরচেয়েও বেশি বয়সি প্রবীণ মানুষের সংখ্যা দিগুণেরও বেশি অর্থাৎ ১.৬ বিলিয়ন হবে। আর এই প্রবণতার ফলে বিশ্বের অন্যতম শক্তিশালী অর্থনীতির দেশ জাপান হুমকির মুখে পরবে। কেননা দেশটিতে বৃদ্ধ মানুষের সংখ্যা ক্রমেই বাড়ছে ও তরুণের সংখ্যা কমছে।
সিএনএন
12 July, 2024, 10:35 am
Last modified: 12 July, 2024, 10:35 am
ছবি: ব্লুমবার্গ

বিশ্বের জনসংখ্যার একটা বড় অংশ বার্ধক্যে উপনীত হচ্ছে। জাতিসংঘের পক্ষ থেকে এটিকে একটি 'অপরিবর্তনীয় বৈশ্বিক প্রবণতা' বলে আখ্যায়িত করা হয়েছে। মূলত নিউক্লিয়ার পরিবারের সংখ্যা বৃদ্ধি ও গড় আয়ু বেড়ে যাওয়াই এর কারন।

গতবছর প্রকাশিত জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী, ২০৫০ সালের মধ্যে বিশ্বে ৬৫ কিংবা এরচেয়েও বেশি বয়সি প্রবীণ মানুষের সংখ্যা দিগুণেরও বেশি অর্থাৎ ১.৬ বিলিয়ন হবে। আর এই প্রবণতার ফলে বিশ্বের অন্যতম শক্তিশালী অর্থনীতির দেশ জাপান হুমকির মুখে পরবে। কেননা দেশটিতে বৃদ্ধ মানুষের সংখ্যা ক্রমেই বাড়ছে ও তরুণের সংখ্যা কমছে।

জুনের প্রথমদিকে প্রকাশিত রিপোর্টে দেখা যায়, জাপানে টানা অষ্টম বছরের মতো জন্মহার কমেছে। ২০২৩ সালে দেশটিতে ৭২৭,২৭৭টি শিশু জন্মগ্রহণ করেছে। যা ১২০ বছর ধরে সংগ্রহকৃত ডেটার মধ্যে সর্বনিন্ম।

এরও কয়েকমাস আগে জাপান জানায়, দেশটির ১০ জনের মধ্যে গড়ে একজন মানুষের বয়স ৮০ কিংবা তার উপরে। গত বছরের হিসেব অনুযায়ী, জাপানের জনসংখ্যার শতকরা ৩০ ভাগেরই বয়স ৬৫ বছর কিংবা তার উপরে।

গত বছরের জুনে জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা জনগণকে সন্তান গ্রহণে উৎসাহিত করতে মাল্টি-বিলিয়ন ডলারের প্যাকেজ ঘোষণা করে। দেশটি জনসংখ্যাগত সংকট মোকাবিলার চেষ্টা করছে। কেননা বৃদ্ধ লোকের সংখ্যা বাড়লে দেশের কর্মশক্তি কমে যাওয়ার পাশাপাশি তা পেনশন তহবিল ও স্বাস্থ্যসেবায় বাড়তি চাপ সৃষ্টি করবে।

এদিকে প্রবীণ লোকের সংখ্যা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে মার্কেটে নানা পণ্যের ভোক্তাদের মাঝেও পরিবর্তন দেখা যাচ্ছে। যেমন, জাপানে বয়স্ক মানুষের ডায়াপারের চাহিদা একদিকে বাড়ছে। অন্যদিকে কমছে শিশুদের ডায়াপারের চাহিদা।

মার্কেট রিসার্চ প্রতিষ্ঠান ইউরোমনিটর ইন্টারন্যাশনালের তথ্যমতে, ২০২৩ সালে সালে বয়স্কদের ডায়াপারের বৈশ্বিক বাজার ১২.৮ বিলিয়ন ডলারে পৌঁছেছে। ধারণা করা হচ্ছে যে, ২০২৬ সালের মধ্যে এটি ১৫.৫ বিলিয়ন ডলারে পৌঁছাবে।  

শুধু জাপানেই গত বছর বয়স্কদের ডায়াপারের মার্কেট ছিল ১.৭ বিলিয়ন ডলারের। ২০২৬ সালের যা ১.৯ বিলিয়ন ডলারে পৌঁছাবে। যা বৈশ্বিক বাজারের শতকরা ১২ ভাগ। 

এক্ষেত্রে ক্রমবর্ধমান চাহিদার দিকে নজর রাখছে ব্যবসায়িক কোম্পানিগুলোও। যেমন, জাপানের ওজি হোল্ডিংসের কথাই বলা জাক। গত মার্চ মাসে কোম্পানিটি ঘোষণা করেছে যে, এই বছরের শেষ নাগাদ তারা দেশের জন্য বেবি ডায়াপার উৎপাদন বন্ধ করবে। অন্যদিকে কোম্পানিটি বয়স্কদের ব্যবহৃত পণ্যের দিকে নজর দেবে। 

যদিও ওজি হোল্ডিংস বৈশ্বিক পর্যায়ে বেবি ডায়াপায় বিক্রি অব্যাহত রাখবে। কেননা চীন, ইন্দোনেশিয়া, মালয়েশিয়ায় কোম্পানিটির বেবি ডায়াপায় বিক্রি বেড়েছে। কিন্তু ২০২৩ সালে জাপানে বেবি ডায়াপার অপেক্ষা বয়স্কদের ডায়াপার বিক্রি ৭.৩ শতাংশ হয়েছে।

জাপানের অন্যান্য কোম্পানিগুলো হাঁটছে একই পথে। ইলেকট্রনিক জায়ান্ট প্যানাসনিক প্রবীণদের কথা মাথায় থেকে নিজেদের পণ্য ও সেবার উন্নয়নে গবেষণা করছে। 

কিচেন আপ্লায়েন্স প্রস্তুতকারক প্রতিষ্ঠান জোজিরুশি প্রবীণদের জন্য নানা পণ্য তৈরি করছে। এরমধ্যে ইলেকট্রিক চায়ের পাত্র অন্যতম। যেটি ব্যবহারের সময় রেজিস্টার করা ঠিকানায় ইমেইল চলে যায়। এতে করে পরিবারের অন্যরা প্রবীণ লোকের সম্পর্কে তথ্য জানতে পারে। 

এশিয়ায় শুধু জাপানই নয়; বরং প্রবীণ লোকের সংখ্যা দক্ষিণ কোরিয়াতেও উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। কেননা দেশটির জন্মহার বিশ্বে অন্যতম সর্বনিন্ম। ২০২২ সালে প্রতি নারী অনুযায়ী গড়ে জন্মহার ছিল ০.৭৮। যা ২০২৩ সালে কমে দাঁড়িয়েছে ০.৭২।

এতে দক্ষিণ কোরিয়া সরকার এতটাই উদ্বিগ্ন যে, দেশটিতে 'লো বার্থ রেট কাউন্টার প্লানিং' মন্ত্রণালয় খোলা হয়েছে। এছাড়াও হংকং, চীন ও তাইওয়ানেও জন্মহার কমে যাচ্ছে। 

জাতিসংঘের তথ্যমতে, ২০৫০ সালের মধ্যে মোট ছয়টি দেশ বা অঞ্চল শীর্ষ ১০ দেশের মধ্যে থাকবে যাদের কি-না সবচেয়ে বেশি ৬৫ বছর কিংবা তারও বেশি প্রবীণ রয়েছে। এদের মধ্যে সবার উপরে থাকবে হংকং। 

জাতিসংঘের ধারণা মতে, ২১০০ সালের মধ্যে শুধু আফ্রিকাই হবে একমাত্র অঞ্চল যেখানে প্রবীণ মানুষের সংখ্যা মোট জনসংখার ১৫ ভাগেরও কম হবে। ইউরোপ, উত্তর আমেরিকা, ল্যাটিন আমেরিকা ও ক্যারিবিয়ান অঞ্চলে প্রবীণ লোকের সংখ্যাও সম্ভবত ৩০ ভাগ অতিক্রম করবে।

যদিও ইউরোপ ও উত্তর আমেরিকায় এখন বয়স্ক নাগরিকদের সংখ্যা সবচেয়ে বেশি। সেক্ষেত্রে উত্তর আফ্রিকা, পশ্চিম এশিয়া ও সাব-সাহারান আফ্রিকায় আগামী ৩০ বছরে বয়স্ক মানুষের সংখ্যা দ্রুত বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।


অনুবাদ: মোঃ রাফিজ খান

Related Topics

টপ নিউজ

প্রবীণ জনগোষ্ঠী / প্রবীণতম ব্যক্তি / বৃদ্ধ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    ডিসেম্বরের মধ্যে এসএসসি-এইচএসসি পরীক্ষা, প্রতিটি কেন্দ্রে থাকবে সিসিটিভি ক্যামেরা: শিক্ষামন্ত্রী
  • পাকিস্তান, তুরস্ক ও মিশর আড়ালে থেকে দুই পক্ষকে আলোচনার টেবিলে আনতে কাজ করছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (বায়েঁ), পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ (মাঝে) ও ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রের প্রস্তাব পৌঁছে দিয়েছে পাকিস্তান; বৈঠক হতে পারে পাকিস্তান বা তুরস্কে: ইরানি জ্যেষ্ঠ কর্মকর্তা
  • শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। ফাইল ছবি: বাসস
    'তখন রাত ২টা বেজে ১৫ মিনিট; ২৬শে মার্চ, ১৯৭১ সাল' 
  • ডিমোনা শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শনের সময় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: গেটি/ ভায়া বিবিসি
    যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার সম্ভাবনায় চাপের মুখে নেতানিয়াহু
  • ইসরায়েলের আকাশে ইরানের ক্লাস্টার বোমা। ছবি: ডিলান মার্টিনেজ/রয়টার্স
    আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ইরানের, দিল পাল্টা ৫ শর্ত
  • ছবি: সংগৃহীত
    মগবাজারে নবীন ফ্যাশন বন্ধের ঘটনায় ওসির ব্যাখ্যা তলব, ২৪ ঘণ্টার মধ্যে খুলে দেওয়ার নির্দেশ

Related News

  • বাংলাদেশে ষাটোর্ধ্ব জীবন যেভাবে মসৃণ করতে পারে অর্থনৈতিক পরিকল্পনা
  • বয়স্ক জনগোষ্ঠীর চ্যালেঞ্জ মোকাবিলায় এখনই প্রস্তুতি নেওয়ার তাগিদ বিশেষজ্ঞদের
  • বার্ধক্য কখন শুরু হয়? বিজ্ঞান বলছে, আপনার ধারণার চেয়েও দেরিতে
  • একাকিত্বের সাথে লড়াই করেন জাপানের বৃদ্ধরা, টাকা দিয়ে কারাগারে সারাজীবন থাকতে চান
  • ‘আমাদের মা দিন দিন ছোট হতে থাকে’

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

ডিসেম্বরের মধ্যে এসএসসি-এইচএসসি পরীক্ষা, প্রতিটি কেন্দ্রে থাকবে সিসিটিভি ক্যামেরা: শিক্ষামন্ত্রী

2
পাকিস্তান, তুরস্ক ও মিশর আড়ালে থেকে দুই পক্ষকে আলোচনার টেবিলে আনতে কাজ করছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (বায়েঁ), পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ (মাঝে) ও ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের প্রস্তাব পৌঁছে দিয়েছে পাকিস্তান; বৈঠক হতে পারে পাকিস্তান বা তুরস্কে: ইরানি জ্যেষ্ঠ কর্মকর্তা

3
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

'তখন রাত ২টা বেজে ১৫ মিনিট; ২৬শে মার্চ, ১৯৭১ সাল' 

4
ডিমোনা শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শনের সময় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: গেটি/ ভায়া বিবিসি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার সম্ভাবনায় চাপের মুখে নেতানিয়াহু

5
ইসরায়েলের আকাশে ইরানের ক্লাস্টার বোমা। ছবি: ডিলান মার্টিনেজ/রয়টার্স
আন্তর্জাতিক

আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ইরানের, দিল পাল্টা ৫ শর্ত

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মগবাজারে নবীন ফ্যাশন বন্ধের ঘটনায় ওসির ব্যাখ্যা তলব, ২৪ ঘণ্টার মধ্যে খুলে দেওয়ার নির্দেশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net